ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

মিয়ানমারে পাচারের সময় সিমেন্ট-সারসহ ৬ পাচারকারী আটক


মিয়ানমারে পাচারের সময় সিমেন্ট-সারসহ ৬ পাচারকারী আটক

চট্টগ্রামের পতেঙ্গায় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়ার সময় বিপুল পরিমাণ সিমেন্ট ও রাসায়নিক সারসহ ছয়জনকে আটক করেছে কোস্ট গার্ড। একই সময়ে পাচারকাজে ব্যবহৃত দুটি কার্গো বোটও জব্দ করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য প্রকাশ করেন।

আরও পড়ুন: বরিশালে বিএমপির বিশেষ অভিযান: গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার ১৭, বিভিন্ন মামলায় আটক ১৪

তিনি জানান, বুধবার (২৬ আগস্ট) বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের পতেঙ্গা থানার ১৫ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা। অভিযানের সময় সন্দেহজনক দুটি কার্গো বোটের উপর তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়।

তল্লাশির সময় অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ১৫ লাখ টাকা মূল্যের এক হাজার বস্তা সিমেন্ট ও ২৮০ বস্তা রাসায়নিক সার উদ্ধার করা হয়।

 

একই সঙ্গে পাচারকাজে ব্যবহৃত দুটি বোটসহ ছয়জনকে আটক করা হয়।

আরও পড়ুন: উজিরপুরে ‘গয়েশ্বর’ খ্যাত পলাশ কুন্ডুকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে অপপ্রচারের অভিযোগ

কোস্ট গার্ড জানায়, জব্দকৃত মালামাল, পাচারকাজে ব্যবহৃত বোট এবং আটককৃত পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, "চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, স্কুলছাত্র নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

১১:৫২ এম


মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, স্কুলছাত্র নিহত

পাবনা সদর উপজেলার ভাঁড়ারা এলাকায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে কুতুব বিশ্বাস নামের এক স্কুলছাত্র নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আব্দুর রহমান নামে আরেক স্কুলছাত্র।

 

বুধবার (২৬ আগস্ট) রাত ১০টার দিকে পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের মহাদেবপুর গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত কুতুব বিশ্বাস (১৩) মহাদেবপুর গ্রামের সিফাত বিশ্বাসের ছেলে এবং পাবনার সিদ্দিক মেমোরিয়াল স্কুলের ৮ম শ্রেণির শিক্ষার্থী। অপরদিকে, আহত আব্দুর রহমান (১২) একই গ্রামের মৃত রমজান আলীর ছেলে এবং পাবনা ইসলামিয়া ফাজিল মাদরাসার ৭ম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, বুধবার রাতে তারা সেউলি বাজার থেকে বাড়ি ফিরছিলেন।

 

পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এই ঘটনায় ঘটনাস্থলেই কুতুব বিশ্বাসের মৃত্যু ঘটে এবং আব্দুর রহমান গুরুতর আহত হন। আহত স্কুলছাত্রকে স্থানীয়রা উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, রাতের মধ্যেই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিল্লিতে নিজ বাড়িতে মডেল খুন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

১১:৫৪ এম


দিল্লিতে নিজ বাড়িতে মডেল খুন

ভারতের রাজধানী দিল্লিতে এক তরুণীকে হত্যার ঘটনা ঘটেছে। নিহতের নাম মুসকান (২১) এবং তিনি একজন মডেল ও শিক্ষার্থী হিসেবে পরিচিত।

 

এই হত্যাকাণ্ডটি বুধবার (২৬ আগস্ট)

সংঘটিত হয়। ঘটনার পর থেকে মুসকানের জিম ট্রেইনার পলাতক রয়েছে, ফলে পুলিশ তাকে প্রধান সন্দেহভাজন হিসেবে খুঁজছে।

বুধবার মুসকান বাড়িতে একা ছিলেন। এই সময় হামলাকারী ঘরে প্রবেশ করে তাকে একাধিকবার ছুরিকাঘাত করে।

 

মুসকানের চিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে এসে পুলিশকে খবর দেন। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মুসকানের বন্ধু আমান জানিয়েছেন, অভিযুক্ত জিম ট্রেইনার কিছুদিন ধরে মুসকানকে উত্যক্ত ও হয়রানি করছিলেন। এ কারণে মুসকানের পরিবারও ওই ট্রেইনারের দিকে সন্দেহ করছিল।

 

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার অভিষেক গুপ্ত জানিয়েছেন, আসামিকে গ্রেফতারের জন্য এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে ঘটনার আশপাশের সব সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘাতককে শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁ পুলিশ অফিস হিসাব শাখার ২০২৫-২০২৬ অর্থবছরের ২য় অর্ধ-বার্ষিক পরিদর্শন

আন্তর্জাতিক ডেস্ক

নওগাঁ জেলা প্রতিনিধি

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

১১:৫৬ এম


নওগাঁ পুলিশ অফিস হিসাব শাখার ২০২৫-২০২৬ অর্থবছরের ২য় অর্ধ-বার্ষিক পরিদর্শন

অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) এবং অতিরিক্ত দায়িত্বে অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ) ও অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্) খন্দকার মোঃ শামীম হোসেন মহোদয় নওগাঁ জেলা পুলিশ অফিসের হিসাব শাখার ২০২৫-২০২৬ অর্থবছরের ২য় অর্ধ-বার্ষিক পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি হিসাব শাখার বিভিন্ন নথিপত্র, রেজিস্টার, আর্থিক কার্যক্রম ও সংশ্লিষ্ট দাপ্তরিক কার্যক্রম পর্যালোচনা করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এসময় নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয়সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তুমুল বিতর্কে কৃতি শ্যাননের সেই বিজ্ঞাপন উধাও!

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

১১:৫৯ এম


তুমুল বিতর্কে কৃতি শ্যাননের সেই বিজ্ঞাপন উধাও!

বলিউডের অভিনেত্রী কৃতি শ্যাননের রাখিবন্ধনের গয়নার বিজ্ঞাপনটি বিতর্কের সৃষ্টি হওয়ার পর গয়না নির্মাতা প্রতিষ্ঠান জিভা তা সব মাধ্যম থেকে সরিয়ে নিয়েছে। বিজ্ঞাপনটিতে কৃতির পোশাক এবং একটি কুকুরকে রাখি পরানোর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়ে।

বিতর্কের সূত্রপাত ঘটে বিজ্ঞাপনটি প্রকাশিত হওয়ার পর। এতে কৃতিকে খোলামেলা পোশাক পরে রাখিবন্ধন উদযাপন করতে দেখা যায়। এই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের একটি অংশ আপত্তি জানায়। বিজেপির সংসদ সদস্য ও অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতও কৃতির সমালোচনা করেন। তিনি প্রশ্ন তোলেন, এমন পোশাকে কেন রাখি বাঁধা হচ্ছে। বিজ্ঞাপনটিকে তিনি ‘ইচ্ছাকৃতভাবে অস্বস্তিকর’ বলেও মন্তব্য করেন।

কঙ্গনার মন্তব্যের কয়েক ঘণ্টার মধ্যে কৃতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় সমালোচনার জবাব দেন। তিনি বলেন, "উৎসবের মূল বিষয় পোশাক নয়, বরং ঐতিহ্যের প্রতি মানুষের অনুভূতি ও শ্রদ্ধা।" একজন নারীর পোশাক দিয়েই তার সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি সম্মান বিচার করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

কৃতি আরও বলেন, নারীরা কী পরবেন—এ নিয়ে সমাজের অন্যদের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার প্রবণতা বন্ধ হওয়া উচিত। তার মতে, পোশাকের ধরন সময়ের সঙ্গে বদলেছে, কিন্তু এখনো নারীর সংস্কৃতির প্রতি সম্মানকে তার পোশাক দিয়ে বিচার করা হয়।

বিজ্ঞাপনটিতে কৃতিকে একটি কুকুরকে রাখি বাঁধতে দেখা যায়। এ নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা হয়। এর জবাবে কৃতি জানান, রাখিবন্ধন সুরক্ষার বন্ধনের প্রতীক। তিনি ও তার বোন একে অপরকে রাখি বাঁধেন এবং একে অপরের সুস্থতা, সুখ ও দীর্ঘায়ুর জন্য প্রার্থনা করেন। তাদের কাছে পরিবারের অংশ হওয়ায় এই ভালোবাসা ও প্রার্থনা তাদের পোষা কুকুরের প্রতিও প্রযোজ্য বলে জানান তিনি।

বিতর্কের মাঝে কৃতির বোন নূপুর শ্যাননও তার পাশে দাঁড়ান। কৃতির বক্তব্য নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে তিনি কঙ্গনাকে উদ্দেশ্য করে বলেন, "অন্য একজন নারী কী পোশাক পরবেন, তা নিয়ে এতটা উদ্বিগ্ন হওয়ার বিষয়টি ভাবা উচিত।" তিনি কঙ্গনাকে ‘সম্মানের সঙ্গে সময়ের সঙ্গে বদলানোর’ আহ্বান জানান।

এদিকে কংগ্রেসের সংসদ সদস্য রাহুল গান্ধীও কৃতির সমর্থনে কথা বলেন। তিনি বলেন, "একজন নারী কী পরবেন, কী করবেন বা কোথায় যাবেন—সেটি তার নিজের সিদ্ধান্ত।" নারীরা নিজেদের স্বাধীনতা প্রয়োগ করলে তাদের কটূক্তি করা বন্ধ করার আহ্বানও জানান তিনি।

কৃতির জোরালো জবাব ও বিভিন্ন মহলের সমর্থনের মধ্যেও সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক থামেনি। ব্যাপক সমালোচনা ও বিতর্কের পর গয়না প্রতিষ্ঠানটি বিজ্ঞাপনটি সব মাধ্যম থেকে সরিয়ে নেয়।

প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানায়, ভারতীয় সংস্কৃতি, ঐতিহ্য ও উৎসবের প্রতি তাদের গভীর শ্রদ্ধা রয়েছে। বিজ্ঞাপনটি কোনো একটি অংশের মানুষের অনুভূতিতে অনিচ্ছাকৃতভাবে আঘাত করে থাকলে সেটি তাদের উদ্দেশ্য ছিল না। সম্মানের বিষয়টি বিবেচনায় নিয়ে বিজ্ঞাপনটি সব মাধ্যম থেকে প্রত্যাহার করা হয়েছে বলে জানায় প্রতিষ্ঠানটি।

সূত্র:

এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%