ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

টেইলর সুইফটের বিয়ের তারিখ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড়


টেইলর সুইফটের বিয়ের তারিখ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড়

বিশ্বসংগীতের অন্যতম জনপ্রিয় তারকা টেইলর সুইফট এবং এনএফএল তারকা ট্রাভিস কেলসির সম্পর্ক নিয়ে ভক্তদের আগ্রহ অনেকদিনের। বাগ্‌দানের খবর প্রকাশ্যে আসার পর থেকেই তাঁদের বিয়ে কবে হবে, তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা।

এবার সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। সম্প্রতি ২০২৬ ফিফা বিশ্বকাপ উপলক্ষে নিরাপত্তা প্রস্তুতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে হঠাৎ টেইলর সুইফটের বিয়ের প্রসঙ্গ টেনে আনেন মেয়র।

নিউইয়র্কে গ্রীষ্মকালীন নানা বড় আয়োজনের কথা উল্লেখ করতে গিয়ে তিনি বলেন, ‘আমরা জানি এই সময় এনবিএতে নিউইয়র্ক নিকসের খেলা চলছে। ৪ জুলাই স্বাধীনতা দিবসের উদ্‌যাপন।

আরও পড়ুন: ‘মনে হতো মৃত্যুকে দেখছি’, মঞ্চে ভয় পাওয়ার অভিজ্ঞতা শেয়ার করলেন এ আর রহমান

এবার একই সময়ে টেইলর সুইফটের বিয়েও হচ্ছে। সবকিছু মিলিয়ে আমরা বিশ্বের মানুষকে স্বাগত জানাতে প্রস্তুত।’

মেয়রের এই মন্তব্য প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা। কারণ, এখন পর্যন্ত টেইলর সুইফট বা ট্রাভিস কেলসি কেউই তাঁদের বিয়ের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেননি।

ফলে অনেকের মনে প্রশ্ন জেগেছে—মেয়র কি অনিচ্ছাকৃতভাবে কোনো গোপন তথ্য প্রকাশ করে ফেলেছেন?

তবে বিষয়টি নিয়ে সাংবাদিকরা জানতে চাইলে কিছুটা মজার ছলেই প্রতিক্রিয়া জানান মামদানি। বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না, আমন্ত্রণ পাইনি। আর যাচ্ছিও না। তবে আমি তাঁদের জন্য সুন্দর এক বিয়ে অনুষ্ঠানের শুভকামনা জানাই।’

আরও পড়ুন: মুরাদনগরে প্রেমের সম্পর্কের জেরে মামা খুন, ভাগ্নের ছুরিকাঘাতে

এরপর টেইলর সুইফটের জনপ্রিয় গান ‘অনলি দ্য ইয়ং’-এর প্রসঙ্গ টেনে তিনি যোগ করেন, ‘আমি বাড়িতে বসেই গানটা শুনব।’

এদিকে মার্কিন কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, আগামী ৩ জুলাইয়ের সপ্তাহান্তে বিয়ের পরিকল্পনা করছেন টেইলর ও ট্রাভিস। গুঞ্জন রয়েছে, নিউইয়র্কের ঐতিহাসিক ভেন্যু ম্যাডিসন স্কয়ার গার্ডেনেই বসতে পারে এই জাঁকজমকপূর্ণ আয়োজন। অধিকন্তু আমন্ত্রিত অতিথিদের অনুষ্ঠানসংক্রান্ত তথ্য প্রকাশ না করতে যে গোপনীয়তা চুক্তি (এনডিএ) সই করার কথাও শোনা যাচ্ছে।

সম্ভাব্য অতিথি তালিকায় হলিউড ও সংগীত অঙ্গনের বেশ কয়েকজন পরিচিত তারকার নাম ছড়িয়ে পড়েছে। তাঁদের মধ্যে রয়েছেন জো ক্রাভিটজ, সুকি ওয়াটারহাউস, কার্লি ক্লস, এড শিরান, হেইম বোনেরা, জিজি হাদিদ এবং সেলেনা গোমেজ।

২০২৩ সালে প্রেমের সম্পর্ক প্রকাশ্যে আসার পর থেকেই টেইলর সুইফট ও ট্রাভিস কেলসি বিশ্বজুড়ে আলোচিত তারকা জুটিতে পরিণত হন। এরপর ২০২৫ সালে বাগ্‌দানের খবর তাঁদের সম্পর্ককে নতুন মাত্রা দেয়।

আরও পড়ুন: একই নারীর সঙ্গে মামা-ভাগিনার প্রেমের জেরে ব্যবসায়ী হত্যা

বিয়ের গুঞ্জনের মধ্যেই সম্প্রতি নিউইয়র্কে একসাথে সময় কাটাতে দেখা গেছে এই জুটিকে। ব্রডওয়ের জনপ্রিয় নাটক ‘ওহ, ম্যারি!’ উপভোগ করার পাশাপাশি বিভিন্ন ডিনার ডেটেও তাঁদের দেখা গেছে।

যদিও এখনও বিয়ের বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, তবু নিউইয়র্কের মেয়রের মন্তব্যে ভক্তদের কৌতূহল আরও বেড়েছে। এখন অপেক্ষা—জুলাইয়ের শুরুতেই কি সত্যিই বসছে বছরের সবচেয়ে আলোচিত তারকাবিয়ের আসর?

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিমান বাহিনী উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

০৫:৪২ পি.এম


বিমান বাহিনী উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন

ছবি: আইএসপিআর

ঢাকা, ১৬ জুন, ২০২৬  : প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত দেশব্যাপী ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ মহাকর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ বিমান বাহিনী বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ পালন শুরু করেছে।

দেশের বৃক্ষসম্পদ বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলার লক্ষ্যে প্রধানমন্ত্রী গত ১৩ জুন এই মহাকর্মসূচির শুভ উদ্বোধন করেন।

এর ধারাবাহিকতায় আজ মঙ্গলবার ঢাকা সেনানিবাসে অবস্থিত বিমান বাহিনী সদর দপ্তর প্রাঙ্গণে গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

এ কর্মসূচির আওতায় বিমান বাহিনী বিভিন্ন ধরনের ফলজ, বনজ ও ঔষধি গুণাগুণ সম্পন্ন গাছের চারা রোপণ করবে।

বিমান বাহিনী প্রধানের সার্বিক দিকনির্দেশনায় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বনায়নের লক্ষ্যে দেশের উপকূলীয় অঞ্চল এবং পার্বত্য চট্টগ্রামের দুর্গম অঞ্চলের বিভিন্ন স্থানে বাংলাদেশ বিমান বাহিনী হেলিকপ্টারের সাহায্যে আকাশ থেকে সীডবল (বীজ সমৃদ্ধ মাটির বল) নিক্ষেপের মাধ্যমে বীজ ছিটানো কার্যক্রম পরিচালনা করবে।

ইতোপূর্বেও দেশের বিভিন্ন প্রত্যন্ত উপকূলীয় অঞ্চলে বাংলাদেশ বিমান বাহিনী হেলিকপ্টারের মাধ্যমে সীডবল নিক্ষেপ কার্যক্রম পরিচালনা করেছে।

বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর উদ্বোধনী কার্যক্রমে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ বিভিন্ন গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

আসন্ন উদ্যোগের মধ্যে অন্যান্যদের মধ্যে বিমান সদরের পরিচালকগণ এবং ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি ও ইউনিটসমূহ এবং বিমান বাহিনী পরিচালিত সকল স্কুল ও কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ গ্রহণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারীর গোসলের দৃশ্য গোপনে ভিডিও ধারণ ও ছড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

০৫:৪৪ পি.এম


নারীর গোসলের দৃশ্য গোপনে ভিডিও ধারণ ও ছড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার

 

এক প্রবাসী নারীর গোসলের নগ্ন ভিডিও গোপনে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগের ভিত্তিতে রাজবাড়ী থানা পুলিশ ইসমাইল হোসেন (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার দুপুরে তাকে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে, গতকাল সোমবার ভুক্তভোগী নারীর স্বামী বাদী হয়ে অভিযুক্ত ইসমাইলের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ইসমাইল হোসেন লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার কুশাখালী ইউনিয়নের কল্যাণপুরের ছৈয়াল বাড়ী গ্রামের হেদায়েত উল্লাহর ছেলে।

মামলা সূত্রে জানা যায়, রাজবাড়ী সদর উপজেলার বাসিন্দা প্রবাসী নারী প্রায় পাঁচ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন। সেখানে দুই বছর পূর্বে লক্ষ্মীপুর জেলার মো. ইসমাইল হোসেনের সঙ্গে তার পরিচয় ঘটে।

ওই পরিচয়ের সূত্র ধরে বিভিন্ন সময় অডিও এবং ভিডিও কলে যোগাযোগের এক পর্যায়ে ইসমাইল কৌশলে প্রবাসী নারীর গোসলের নগ্ন ভিডিও ধারণ করেন। ৬ মাস পূর্বে দুজনেই দেশে ফিরে আসে। তবে ওই নারী প্রবাসে ফিরে গেলেও ইসমাইল আর দেশে ফিরে যাননি। প্রবাসে ফিরে ওই নারী ইসমাইলের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়।

এতে ক্ষুব্ধ হয়ে ইসমাইল ওই ভিডিও বিভিন্ন ব্যক্তির কাছে পাঠাতে শুরু করেন।

এজাহারে আরও উল্লেখ করা হয়, গত বছরের ৪ জুন রাতে অভিযুক্ত ব্যক্তি তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে ভুক্তভোগীর ছেলের মোবাইল নম্বরে আপত্তিকর ভিডিও পাঠান। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে আরো ভিডিও ছড়িয়ে দিয়ে পরিবারের সম্মানহানি করার হুমকি দেন।

ভুক্তভোগীর স্বামী বলেন, পরিবারের পক্ষ থেকে অভিযুক্তকে বিষয়টি নিয়ে বিরত থাকতে বলা হলেও তিনি বিভিন্নভাবে হুমকি অব্যাহত রাখেন। যে কারণে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা এবং অভিযুক্তের পূর্ণাঙ্গ পরিচয় সংগ্রহের পর তিনি থানায় মামলা দায়ের করেছেন।

গ্রেপ্তার ও মামলার বিষয়টি রাজবাড়ী থানার এসআই সামসুজোহা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ব্যাপক প্রস্তুতি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

০৫:৪৫ পি.এম


মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ব্যাপক প্রস্তুতি

তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন এবং সুধী সমাবেশে যোগ দিতে মৌলভীবাজার সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে চা-শিল্পের এই জেলাতে দীর্ঘ কয়েক যুগ পর বইছে সাজ সাজ রব।

আগামীকাল বুধবার (১৭ জুন) তিনি মৌলভীবাজার সফর করবেন। এদিন সকালে প্রধানমন্ত্রী ঢাকার নিজ বাসভবন থেকে বের হয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাবেন। এরপর সেখান থেকে সকাল সাড়ে নয়টায় বিমানযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।

এরপর প্রধানমন্ত্রীর সরকারের সফরসূচি অনুযায়ী সড়কপথে সরাসরি চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণী কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। সেখানে তিনি শ্রীমঙ্গল মির্জাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ১৫৬ জনের হাতে আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড তুলে দেবেন। এরপরে তিনি সুধী সমাবেশে বক্তব্য রাখবেন। একই দিনে তিনি মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের অনুষ্ঠানেও যোগ দিতে আসবেন।

প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে পুরো জেলাজুড়ে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে, শুধু দলীয় নেতাকর্মীরাই নয়, সাধারণ জনগণের মধ্যেও। ইতোমধ্যে সভাস্থল মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ এবং শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ পরিদর্শন করেছে জেলা প্রশাসকের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন সভাস্থল ঘুরে দেখে সন্তুষ্টি প্রকাশ করেছেন। বিগত দুদিন ধরে দুটি উপজেলায় দলীয় নেতাকর্মীরা বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে আনন্দ মিছিল করছেন।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে দুটি সভাস্থল এবং আশপাশের এলাকায় জোর প্রস্তুতি চলছে। বৈরী আবহাওয়ার মধ্যেও গত কয়েকদিন ধরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় এবং শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে সুধী সমাবেশ সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি চলছে। তৈরি করা হচ্ছে বিশাল আকৃতির মঞ্চ। সেই সঙ্গে বালু ফেলে মাঠ কাদামুক্ত করাসহ অন্যান্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। দিনরাত প্রশাসনের লোকজনের পাশাপাশি দলীয় নেতাকর্মীরাও কাজ করছেন।

জানা গেছে, বিএনপির নেতাকর্মীরা বলছেন, প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো মৌলভীবাজারে আসছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। মৌলভীবাজারের মানুষ তাকে বরণ করে নিতে আগ্রহী।

জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন জানান, সিলেট উন্নয়নের রূপকার মরহুম এম সাইফুর রহমানের পর এ জেলার আর কোনো উন্নয়ন হয়নি। জেলার রাস্তাঘাটসহ সার্বিক উন্নয়নে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হবে। তিনি বলেছেন, 'প্রধানমন্ত্রী এ জেলাকে ভালোবাসেন বলেই দায়িত্ব নেয়ার চার মাসের মাথায় এখানে আসছেন।'

মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান জানান, ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তর এবং শমশেরনগর বিমানবন্দর চালুসহ স্থানীয় কিছু দাবিদাওয়া প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে। একইভাবে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরীও স্থানীয় দাবিদাওয়া তুলে ধরার কথা জানিয়েছেন।

মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল জানান, প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে সব ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে নিরাপত্তাকর্মীরা রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাইতির বিপক্ষে জয়ের প্রত্যাশা ব্যক্ত করলেন আনচেলত্তি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

০৫:৪৭ পি.এম


হাইতির বিপক্ষে জয়ের প্রত্যাশা ব্যক্ত করলেন আনচেলত্তি

হেক্সা মিশনের শুরুটা ভালো হয়নি ব্রাজিলের জন্য। প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়তে হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। তবে, দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষে আরও শক্তিশালী ব্রাজিলকে দেখা যাবে বলে জানিয়েছেন কার্লো আনচেলত্তি।

মরক্কোর বিপক্ষে ম্যাচের শুরুতে অবশ্য ব্রাজিল ছিল ছন্দহীন। মিডফিল্ডে সমন্বয়ের অভাব এবং রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে ২১তম মিনিটে এগিয়ে যায় মরক্কো। তবে, হাইড্রেশন বিরতির পর বদলে যায় সাম্বা বাহিনীর চেহারা।

ম্যাচ শেষে আনচেলত্তি বলেন, "দ্বিতীয়ার্ধে আমরা অনেক ভালো খেলেছি। প্রথম ম্যাচের পর কোনো দলকেই নিখুঁত বলা যায় না। ইতিবাচক দিক হলো, আমাদের কোথায় উন্নতি করতে হবে তা এখন পরিষ্কার। পরের ম্যাচে আমরা আরও ভালো খেলব।"

চোটের কারণে মাঠে নামতে না পারলেও নেইমার জুনিয়রকে পুরো সময় বেঞ্চ থেকে দলকে উজ্জীবিত করতে দেখা যায়। হাইড্রেশন বিরতির সময় সতীর্থদের সঙ্গে কথা বলতে এবং বিশেষ করে ভিনিসিয়ুসকে পরামর্শ দিতে দেখা যায় ব্রাজিলের সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলারকে।

ম্যাচ শেষে জানা গেছে, ড্রেসিংরুমে খেলোয়াড়দের উদ্দেশে ৩৪ বছর বয়সী নেইমার বলেন, "একটি ম্যাচ দিয়েই বিশ্বকাপের ভাগ্য নির্ধারিত হয় না।" তিনি সামনে হাইতির বিপক্ষে ম্যাচে নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার আহ্বান জানান ব্রাজিলের সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার।

তবে, ম্যাচ শেষে একটি ভিন্ন দৃশ্যও নজর কাড়ে সমর্থকদের। সাধারণত খেলোয়াড়দের সঙ্গে টিম বাসেই হোটেলে ফিরে যান নেইমার। কিন্তু মরক্কো ম্যাচের পর তিনি দলের বাসে ওঠেননি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%