প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
এক প্রবাসী নারীর গোসলের নগ্ন ভিডিও গোপনে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগের ভিত্তিতে রাজবাড়ী থানা পুলিশ ইসমাইল হোসেন (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার দুপুরে তাকে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে, গতকাল সোমবার ভুক্তভোগী নারীর স্বামী বাদী হয়ে অভিযুক্ত ইসমাইলের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ইসমাইল হোসেন লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার কুশাখালী ইউনিয়নের কল্যাণপুরের ছৈয়াল বাড়ী গ্রামের হেদায়েত উল্লাহর ছেলে।
মামলা সূত্রে জানা যায়, রাজবাড়ী সদর উপজেলার বাসিন্দা প্রবাসী নারী প্রায় পাঁচ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন। সেখানে দুই বছর পূর্বে লক্ষ্মীপুর জেলার মো. ইসমাইল হোসেনের সঙ্গে তার পরিচয় ঘটে।
ওই পরিচয়ের সূত্র ধরে বিভিন্ন সময় অডিও এবং ভিডিও কলে যোগাযোগের এক পর্যায়ে ইসমাইল কৌশলে প্রবাসী নারীর গোসলের নগ্ন ভিডিও ধারণ করেন। ৬ মাস পূর্বে দুজনেই দেশে ফিরে আসে। তবে ওই নারী প্রবাসে ফিরে গেলেও ইসমাইল আর দেশে ফিরে যাননি। প্রবাসে ফিরে ওই নারী ইসমাইলের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়।
এতে ক্ষুব্ধ হয়ে ইসমাইল ওই ভিডিও বিভিন্ন ব্যক্তির কাছে পাঠাতে শুরু করেন।
এজাহারে আরও উল্লেখ করা হয়, গত বছরের ৪ জুন রাতে অভিযুক্ত ব্যক্তি তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে ভুক্তভোগীর ছেলের মোবাইল নম্বরে আপত্তিকর ভিডিও পাঠান। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে আরো ভিডিও ছড়িয়ে দিয়ে পরিবারের সম্মানহানি করার হুমকি দেন।
ভুক্তভোগীর স্বামী বলেন, পরিবারের পক্ষ থেকে অভিযুক্তকে বিষয়টি নিয়ে বিরত থাকতে বলা হলেও তিনি বিভিন্নভাবে হুমকি অব্যাহত রাখেন। যে কারণে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা এবং অভিযুক্তের পূর্ণাঙ্গ পরিচয় সংগ্রহের পর তিনি থানায় মামলা দায়ের করেছেন।
গ্রেপ্তার ও মামলার বিষয়টি রাজবাড়ী থানার এসআই সামসুজোহা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন