১২:৪৩ পি.এম
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর খারকিভে রাশিয়ার আকাশপথের হামলায় একজন নিহত হয়েছেন। এই হামলায় মোট নয়জন আহত হয়েছেন। শনিবার স্থানীয় কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে চলা শান্তি আলোচনা কার্যত থমকে আছে। একই সময় সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়া ও ইউক্রেন একে অপরের বিরুদ্ধে হামলা আরো বাড়িয়েছে। খারকিভের মেয়র ইগর তেরেখভ জানিয়েছেন, শনিবার ভোরে শহরের একটি আবাসিক এলাকায় 'লক্ষ্য ভিত্তিক আকাশ বোমা' হামলা চালানো হয়।
এই হামলায় একটি ভবন ক্ষতিগ্রস্ত হয় এবং ধ্বংসস্তূপের নিচে একজন নারী আটকা পড়েন। পরে উদ্ধার অভিযান চালিয়ে ধ্বংসস্তূপের নিচ থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে মেয়র জানিয়েছেন। তিনি টেলিগ্রামে দেওয়া এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেন।
আরও পড়ুন: সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের বিষয়ে জানতে চেয়েছে সংসদীয় কমিটি
আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ওলেগ সিনেগুবভ জানিয়েছেন, হামলাটি খারকিভের খোলদনোহিরস্কি জেলায় হয়েছে। এতে মোট নয়জন আহত হন। আহতদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে দক্ষিণ ইউক্রেনের খেরসন অঞ্চলেও নতুন করে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। জেলেনিভকা এলাকায় ৭২ বছর বয়সী একজন নারী আহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। একই অঞ্চলের কোরাবেলনি জেলাতেও ড্রোন হামলা হয়েছে এবং এতে আরো তিনজন আহত হয়েছেন।
অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, শনিবার ভোরে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সারা রাত ইউক্রেনের ১৮৭টি চালকবিহীন ড্রোন ভূপাতিত করেছে। মন্ত্রণালয়ের দাবি অনুযায়ী, এসব ড্রোন বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে পাঠানো হয়েছিল। তবে বেশিরভাগই মাঝপথে ধ্বংস করা হয়েছে। দুই দিন আগেই ইউক্রেন রাশিয়ার মস্কোকে লক্ষ্য করে বড় ধরনের ড্রোন হামলা চালায়। ওই হামলায় আগুন লেগে একটি বড় তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয় এবং মস্কোর একটি প্রধান বিমানবন্দর থেকে মানুষ সরিয়ে নেওয়া হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন