০৪:৫৭ পি.এম
দুর্গাপুরের নেত্রকোনার প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিলের জন্য অবৈধভাবে বনরুটি উৎপাদন ও বাজারজাতের অভিযোগে একজন ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৭ জুন) রাতে দুর্গাপুর পৌরসভার শিবগঞ্জ ঘাটে মিড ডে মিলের বনরুটি পরিবহন করার সময় প্রশাসন কর্তৃক একজন আটক করা হয়। পরে সেই ব্যক্তি ভ্রাম্যমান আদালতে নিয়ে যাওয়া হলে অবৈধভাবে উৎপাদন ও পরিবহনের দায়ে সাইফুল ইসলাম নামের স্থানীয় ব্যবসায়ীকে নগদ পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ সাদাত।
স্থানীয় সূত্র ও প্রশাসন থেকে জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ফিডিং কর্মসূচির আওতায় নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা বিসিক নগরীর এস এস ফুড প্রোডাক্টস নামক প্রতিষ্ঠান বনরুটি উৎপাদন করার কথা। কিন্তু সরকারি লোগো ও প্যাকেট ব্যবহার করে চুক্তি অনুযায়ী সেখানে না করে মিড ডে মিলের জন্য বনরুটি উৎপাদন করে আসছিল দুর্গাপুর পৌরশহরের শিবগঞ্জের ভাই ভাই বেকারী। বুধবার রাতের আধাঁরে গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসন ১০টি বস্তায় মোট ৯শ প্যাকেট রুটি পরিবহনকালে একজনকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই প্রতিষ্ঠানকে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। তবে সরকারি লোগো ও প্যাকেট ব্যবহার করে পরিবহনকারী ৯শ প্যাকেট রুটি জব্দ করা হয়নি। কেন জব্দ করা হয়নি, সেই বিষয়ে ভ্রাম্যমাণ আদালত কোন সদুত্তর দিতে পারেনি।
আরও পড়ুন: দিরাই থানা রোডের বর্তমান অবস্থা বেশ ভালো, সামান্য যানজটেই মানুষের ভিড়
এদিকে, দণ্ড দেয়ার বিষয়টি নিশ্চিত করে আদালতের বিচারক দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাদাত জানিয়েছেন, খাদ্যপণ্য হওয়ায় কিছু প্যাকেটের নমুনা সংগ্রহ করা হয়েছে, কিন্তু অন্য প্যাকেটগুলো জব্দ করা হয়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন