০৮:২৭ এম
গাছের ডালপালা কাটা ও রক্ষণাবেক্ষণের কাজের জন্য রোববার (১১ অক্টোবর) সকাল থেকে দেশের কিছু এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
শনিবার (১০ অক্টোবর) নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কর্তৃক প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নাটোরের বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৪ ও ১০ নম্বর ফিডারে রোববার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে বিদ্যুৎবিহীন থাকবেন ছাতিয়ানগাছা, শ্রীখণ্ডি, ভবানীপুর ও হারোয়া এলাকার গ্রাহকরা। ফলে এই এলাকার গ্রাহকদের সাময়িক ভোগান্তির সম্মুখীন হতে হতে পারে।
আরও পড়ুন: যমুনা ফিউচার পার্কে ব্যারিয়ার ভেঙে জেমসের গান উপভোগ করলেন হাজারো মানুষ
পল্লী বিদ্যুৎ সমিতি জানায়, নির্ধারিত কাজের অগ্রগতির ওপর ভিত্তি করে বিদ্যুৎ বন্ধ রাখার সময়সূচিতে কিছুটা পরিবর্তন ঘটতে পারে। কাজ সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে যেকোনো সময় বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে।
বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কারণে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন