ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

মির্জা ফখরুল-অলি আহমদের মধ্যে ভোট হবে বৃহস্পতিবার


মির্জা ফখরুল-অলি আহমদের মধ্যে ভোট হবে বৃহস্পতিবার

রাষ্ট্রপতি নির্বাচনে যে দুজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন, তারা কেউ নির্ধারিত সময়ে প্রার্থিতা প্রত্যাহার করেননি। সেই কারণে তফসিল অনুযায়ী আগামী বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন দল বিএনপির প্রার্থী হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জামায়াত নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের প্রার্থী হচ্ছেন অলি আহমদ। বৃহস্পতিবার এই দুজনের মধ্যে হবে প্রতিদ্বন্দ্বিতা।

আরও পড়ুন: তত্ত্বাবধায়ক সরকার নিয়ে জুলাই সনদের সিদ্ধান্ত অনুসরণের আহ্বান ইসলামী আন্দোলনের

মঙ্গলবার বিকেল চারটা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য শেষ সময় ছিল। নির্ধারিত সময় শেষে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানিয়েছেন, দুই প্রার্থীর কেউ মনোনয়ন প্রত্যাহার করেননি। এই সময় তিনি ভোট গ্রহণের প্রস্তুতি ও প্রক্রীর বিষয় তুলে ধরেন।

আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, ‘আগামী বৃহস্পতিবার বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ কক্ষে এই ভোট গ্রহণ হবে। আজই নির্বাচনের ব্যালট পেপার তৈরি করা হবে। ভোট গ্রহণের দিন শুরুতে নির্বাচন কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সংসদ সদস্যদের (ভোটার) ভোট গ্রহণের পদ্ধতি সম্পর্কে জানাবেন।’

ইসি সচিব আরও বলেন, ‘ব্যালট পেপারের দুটো অংশ রয়েছে—একটা মুড়ি অংশ, আরেকটা ব্যালট পেপার অংশ। মুড়ি অংশে থাকে তিনটা তথ্য। এগুলো হচ্ছে ক্রমিক নম্বর, সংসদ সদস্যের নাম এবং তার বিভক্তি নম্বর। সংসদ সদস্য পূর্ণ নাম স্বাক্ষর করে ব্যালট গ্রহণ করবেন। ডান পাশের অংশে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম বাংলা বর্ণমালার আদ্যক্ষর অনুযায়ী সাজানো থাকবে। নামের ডান পাশে খালি (স্পেস) জায়গায় সংসদ সদস্যরা তাদের পূর্ণ নাম স্বাক্ষর করে ভোট দেবেন। এরপর নির্ধারিত ব্যালট বাক্সে তারা ব্যালট পেপার জমা দেবেন। বিকেল ৫টা পর্যন্ত ব্যালট গ্রহণ করা হবে।

ইসি সচিব জানান, ৫টার পর শুরু হবে ব্যালট গণনা। ব্যালটের রং হবে সাদার ওপর কালো প্রিন্ট।

আরও পড়ুন: শ্রীমঙ্গলে নিখোঁজ মাদ্রাসাশিক্ষক মাওলানা শাহ মনিরুজ্জামানের লাশ ভৈরবে উদ্ধার

সংরক্ষিত নারীসহ, সংসদে সদস্যসংখ্যা ৩৫০। তবে বিএনপির আসলাম চৌধুরীর সংসদ সদস্যপদ বাতিল করেছেন আদালত। তাই এবারের রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার হচ্ছেন ৩৪৯ জন সংসদ সদস্য। ভোট গ্রহণ শেষে সংসদ কক্ষে গণনা করা হবে এবং পরে সেখানে ফলাফল ঘোষণা করবেন নির্বাচনী কর্তা। ফলাফল প্রকাশের পর গেজেটও প্রকাশ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রীমঙ্গল রেলস্টেশনের পাঠক কর্নারে যুক্ত হলো নতুন ৫৩ বই

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

১২:২৩ এম


শ্রীমঙ্গল রেলস্টেশনের পাঠক কর্নারে যুক্ত হলো নতুন ৫৩ বই

 

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে ট্রেনের অপেক্ষায় থাকা যাত্রীদের জন্য পাঠক কর্ণারে নতুন করে ৫৩টি বই রাখা হয়েছে। মঙ্গলবার বিকেলে শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে এই বইগুলো দেওয়া হয়।

পৌরসভার উদ্যোগে ‘উত্তরণ’ এবং সাংবাদিক ইসমাইল মাহমুদও পাঠক কর্ণারের জন্য বই দিয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. জিয়াউর রহমান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম এবং শ্রীমঙ্গল রেলস্টেশনের স্টেশন মাস্টার শাখাওয়াত হোসেন।

শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে গত বছরের ৩০ অক্টোবর স্টেশনে পাঠক কর্ণারটি স্থাপন করা হয়েছিল। তবে বছর না ঘুরতেই সেখানকার সব বই চুরি হয়ে যায়। এর পর আরও তিন দফায় বই রাখা হলেও প্রতিবারেই পাঠকরা বই নিয়ে ট্রেনে উঠে পড়েন। একপর্যায়ে আবারও বইশূন্য হয়ে যায় পাঠক কর্ণার।

এবার চতুর্থ দফায় নতুন করে ৫৩টি বই রাখা হলো। পাঠক কর্ণারে শিশুতোষ, সাহিত্য, ইতিহাস, সংস্কৃতি, বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ের বই অন্তর্ভুক্ত রয়েছে।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. জিয়াউর রহমান বলেন, ট্রেনের অপেক্ষায় থাকা যাত্রী, পথচারী ও স্থানীয় মানুষ যাতে অবসর সময়ে বই পড়ার সুযোগ পান, সেই লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, মানুষের মধ্যে আবার বই পড়ার অভ্যাস তৈরি হোক, সেটাই তারা চান।

তিনি আরো বলেন, বই পড়ে পাঠকরা যেন তা যথাস্থানে রেখে যান। বই নিয়ে গেলে অন্য একজন পাঠক বই পড়ার সুযোগ থেকে বঞ্চিত হবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পারমাণবিক কর্মসূচি আরও সম্প্রসারণের ঘোষণা ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

১২:৩২ এম


পারমাণবিক কর্মসূচি আরও সম্প্রসারণের ঘোষণা ইরানের

ইরানের পরমাণু শিল্প ধ্বংসের জন্য শত্রুদের নানা প্রচেষ্টা সত্ত্বেও দেশটি পারমাণবিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক উন্নয়নের পথ থেকে সরে আসবে না, এমনটি জানিয়েছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) উপ-প্রধান মেজর জেনারেল মোস্তফা ইজাদি। তিনি ইসলামী বিপ্লবের শহীদ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্মরণে আয়োজিত একটি অনুষ্ঠান থেকে বক্তব্য দিতে গিয়ে এই ঘোষণা করেছেন।

মেজর জেনারেল ইজাদি বলেন, ইরানকে দুর্বল, উৎখাত ও খণ্ডিত করার লক্ষ্য নিয়ে শত্রুরা বিভিন্ন পরিকল্পনা নিয়ে সংঘাত শুরু করেছে। তাদের লক্ষ্য ছিল দেশটির তেলসম্পদ ও হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ স্থাপন, ইরানি-ইসলামি সভ্যতা ধ্বংস, দেশের সশস্ত্র বাহিনী এবং প্রতিরোধ ফ্রন্টকে দুর্বল করা এবং পরমাণু শিল্প নিশ্চিহ্ন করা। তবে তিনি উল্লেখ করেন যে, এসব প্রচেষ্টার কোনোটিই সফল হয়নি।

তিনি আরও বলেন, আমরা শক্তির সঙ্গে দেশের পরমাণু, বৈজ্ঞানিক এবং উন্নয়নমূলক অগ্রযাত্রা অব্যাহত রাখব।

এই সামরিক কর্মকর্তা দাবি করেন, আল্লাহর ওপর নির্ভরতা এবং বিচক্ষণ নেতৃত্বের কারণে ইসলামি প্রজাতন্ত্র বিভিন্ন কঠিন পরিস্থিতিগুলো মোকাবেলা করতে সক্ষম হয়েছে। শত্রুরা ইরানের পরমাণু শিল্পে প্রবেশ বা তা ধ্বংস করার লক্ষ্যেও সফল হতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি।

বিশ্ব রাজনীতির সাম্প্রতিক পরিবর্তনের প্রসঙ্গ উল্লেখ করে ইজাদি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বড় ধরনের পরিবর্তনগুলো যুক্তরাষ্ট্রের ক্ষমতা ও প্রভাব কমে যাওয়ার দিকে নির্দেশ করছে।

তিনি ইরানের সামরিক সক্ষমতা নিয়েও কথা বলেন। তিনি বলেন, বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি, শিল্প ও অর্থনৈতিক বাণিজ্যপথগুলোর মধ্যে অন্যতম হরমুজ প্রণালির ওপর ইরানের সশস্ত্র বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ, ক্ষেপণাস্ত্র সক্ষমতায় উল্লেখযোগ্য অগ্রগতি এবং আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেশটির অসাধারণ প্রতিরোধক্ষমতা তৈরি করেছে। এর ফলে প্রতিপক্ষরা সতর্ক ও অনেকটা নিষ্ক্রিয় অবস্থানে যেতে বাধ্য হয়েছে বলেও তিনি দাবি করেন।

আঞ্চলিক পরিস্থিতি সম্পর্কে ইজাদি বলেন, প্রতিরোধ ফ্রন্টও ইসলামি বিপ্লবের আদর্শের সমর্থনে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে। বিশেষ করে লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালির মতো কৌশলগত প্রবেশপথগুলোর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মাধ্যমে এ ফ্রন্ট আঞ্চলিক প্রভাবকে আরও শক্তিশালী করেছে বলেও তিনি মন্তব্য করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উলিপুরে ৫০ হাজার কর্মসংস্থানের লক্ষ্যে ভোকেশনাল সেন্টার উদ্বোধন জামায়াত এমপির

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

১২:৪২ এম


উলিপুরে ৫০ হাজার কর্মসংস্থানের লক্ষ্যে ভোকেশনাল সেন্টার উদ্বোধন জামায়াত এমপির

> সারা দেশ

> রংপুর

কুড়িগ্রামের উলিপুরে বেকার যুবক-যুবতীদের দক্ষ করে গড়ে তোলা এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে টেকনিক্যাল ও ভোকেশনাল ট্রেনিং সেন্টারের উদ্বোধন করা হয়েছে। এ প্রশিক্ষণ কেন্দ্র কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মো. মাহবুবুল আলম সালেহীর উদ্যোগে এবং যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থা হিউম্যান রিলিফ ফাউন্ডেশন অর্থায়নে চালু হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মো. মাহবুবুল আলম সালেহী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিউম্যান রিলিফ ফাউন্ডেশনের ডেপুটি চিফ এক্সিকিউটিভ কাসিম তোকান এবং কান্ট্রি ডিরেক্টর ড. ওবায়দুর রহমান।

অনুষ্ঠানে সালমা আখতার, জাহাঙ্গীর প্লাবন, উলিপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট কামাল কবির লিটনসহ হিউম্যান রিলিফ ফাউন্ডেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানিয়েছেন, উলিপুরের প্রায় ৫০ হাজার বেকার যুবক-যুবতীকে কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

প্রাথমিকভাবে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হলেও, খুব শিগগিরই কেন্দ্রটির অবকাঠামো আরও সম্প্রসারণ করা হবে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ইনশাআল্লাহ চলতি মাসেই কেন্দ্রটির চারতলা ভবনের নির্মাণকাজ শুরু হবে।

আধুনিক প্রশিক্ষণ সরঞ্জাম সংযোজন এবং প্রয়োজনীয় দক্ষ জনবল নিয়োগের মাধ্যমে কেন্দ্রটিকে একটি পূর্ণাঙ্গ কারিগরি ও কর্মমুখী প্রশিক্ষণ প্রতিষ্ঠানে পরিণত করার পরিকল্পনা রয়েছে।

আগামী পাঁচ বছরে উলিপুরের বিপুলসংখ্যক বেকার যুবক-যুবতীকে বিনামূল্যে বিভিন্ন চাহিদাসম্পন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

প্রশিক্ষণের সম্ভাব্য বিষয়গুলোর মধ্যে রয়েছে—ফ্রিল্যান্সিং, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি, টেইলারিং, টেকনিক্যাল সার্ভিসিং, মোটর ড্রাইভিং, ভাষা শিক্ষা এবং অন্যান্য কর্মমুখী প্রশিক্ষণ।

আয়োজকদের আশা, এসব প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় যুবসমাজের দক্ষতা বাড়ানোর পাশাপাশি দেশ-বিদেশের শ্রমবাজারে তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। বিশেষ করে তথ্যপ্রযুক্তি ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে ঘরে বসে আয় করার সুযোগও তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আয়োজকরা বলেছেন, এ উদ্যোগ শুধুই একটি প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার মধ্যে সীমাবদ্ধ নয়। এটি ‘সমৃদ্ধ উলিপুর’ ভিশনের একটি গুরুত্বপূর্ণ বাস্তবায়নমূলক উদ্যোগ।

এর মূল লক্ষ্য হলো উলিপুরের প্রতিটি পরিবার থেকে অন্তত একজন দক্ষ, কর্মক্ষম ও উপার্জনক্ষম মানুষ তৈরি করা। দক্ষতা উন্নয়নের মাধ্যমে বেকারত্ব কমানো এবং পরিবারগুলোর আর্থিক সক্ষমতা বেড়ে যাওয়ার পাশাপাশি স্থানীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করার লক্ষ্য রয়েছে এ উদ্যোগের।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গ্যাস-বিদ্যুৎ সংকটই শিল্পের বড় চ্যালেঞ্জ: বিকেএমইএ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

১২:৫১ এম


গ্যাস-বিদ্যুৎ সংকটই শিল্পের বড় চ্যালেঞ্জ: বিকেএমইএ

শিল্পের জন্য গ্যাস ও বিদ্যুতের সংকট বর্তমানে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেছেন মোহাম্মদ হাতেম, যিনি বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি। তিনি মন্তব্য করেন।

তিনি জানাচ্ছেন, এগুলো সমস্যা স্বল্পমেয়াদি সমাধান দেওয়া সম্ভব নয়। কারণ, সরকার এসব চ্যালেঞ্জ আগের সরকারের কাছ থেকে উত্তরাধিকারসূত্রে পেয়েছে। তার বক্তব্যে উল্লেখ আছে, প্রধানমন্ত্রী ও জ্বালানিমন্ত্রী এই সমাধানের লক্ষ্যে কয়েকটি তাৎক্ষণিক উদ্যোগ গ্রহণ করেছেন। এছাড়াও, ব্যবসায়ী সংগঠন ও ব্যবসায়ী নেতাদের সাথে আলোচনা করে তাদের পরামর্শ নিয়েছেন যে, কীভাবে এই সমস্যাগুলোর সমাধান করা সম্ভব। তারা দীর্ঘমেয়াদে জ্বালানি সংকট সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন।

মঙ্গলবার, গণমাধ্যমে পাঠানো একটি বিবৃতিতে বিকেএমইএ সভাপতি এসব কথা বলেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের দায়িত্ব নেওয়ার পর ছয় মাসের মূল্যায়নের অংশ হিসেবে এই বিবৃতি দেয়াও হয়েছে।

মোহাম্মদ হাতেম বিবৃতিতে বলেছেন, আমরা মনে করি যে, কোনো সরকারকে মূল্যায়নের জন্য ছয় মাস যথেষ্ট নয়। তবে, ব্যবসার পরিচালনাকে সহজ করার জন্য এবং অর্থনীতির গতিধারা ফিরিয়ে আনার জন্য নতুন সরকার কিছু উদ্যোগ গ্রহণ করেছে। উদাহরণ হিসেবে, কেন্দ্রীয় ব্যাংক বেসরকারি খাতকে সহায়তার জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে রুগ্‌ণ, আংশিক বন্ধ বা বন্ধ কারখানাগুলোকে পুনঃঅর্থায়নের মাধ্যমে পুনরায় চালু করার জন্য প্রণোদনা প্যাকেজ প্রদান করা হয়েছে। কিছু নীতিগত বিষয় সহজ করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আংশিক রপ্তানিমুখী এবং বন্ড সুবিধাবিহীন রপ্তানিকারকদের জন্য ব্যাংক গ্যারান্টির বিপরীতে শুল্কমুক্ত সুবিধায় কাঁচামাল আমদানির সুযোগ দেওয়ার সরকারের সিদ্ধান্তও আমাদের জন্য সহায়তাকারী হবে। এটি তাদের কার্যক্রম পরিচালনা সহজ করবে এবং করনীতিতেও কিছু ইতিবাচক পরিবর্তন আনা হয়েছে।

সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করার বিষয়ে বিকেএমইএ সভাপতি বলেন, এই উদ্দেশ্যে সরকার আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে কিছু এলএনজি আমদানি করেছেন। আমাদের অর্থমন্ত্রীও শনিবার এক অনুষ্ঠানে ব্যাখ্যা করেছেন যে এলএনজি সংকট সমাধানের কোন শর্টকাট নেই। নতুন একটি ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) স্থাপনে প্রায় দুই বছর সময় লেগে যাবে বলে জানান তিনি। তবে সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা অনুযায়ী আরেকটি এফএসআরইউ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে এবং আগামী দুই বছরের মধ্যে গ‍্যাস সংকট সমাধান করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মোহাম্মদ হাতেম আরো উল্লেখ করেন যে, বাংলাদেশ ব‍্যাঙকের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হলেও ব্যাংকিং খাতের সমস্যা এখনো সমাধান হয়নি। তবে, এই সময়ের মধ্যে সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা অবনতি হয়েছে। তিনি বলেন, সামগ্রিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে সরকার এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা করছে। আমরা আশা করি তারা দীর্ঘমেয়াদে এই সমস্যাগুলো সমাধান করতে সক্ষম হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%