ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

দৌলতদিয়া ফেরিঘাটে বাস দুর্ঘটনার তদন্তে ৭ সদস্যের কমিটি


দৌলতদিয়া ফেরিঘাটে বাস দুর্ঘটনার তদন্তে ৭ সদস্যের কমিটি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে এসবি সুপার ডিলাক্স পরিবহনের একটি বাস দুর্ঘটনার ঘটনার তদন্তে জেলা প্রশাসন সাত সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেছে।

শুক্রবার (৫ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ের জুডিশিয়াল মুন্সিখানা শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন স্বাক্ষরিত আদেশের মাধ্যমে দুর্ঘটনার কারণ উদঘাটন, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের লক্ষ্যে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪

কমিটির আহ্বায়ক হিসেবে রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে মনোনীত করা হয়েছে। সদস্যদের মধ্যে রয়েছেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ফেরিঘাটের সহকারী মহাব্যবস্থাপক, বিআরটিএর সহকারী পরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক এবং দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক। কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

অফিস আদেশে জানানো হয়েছে, কমিটি প্রয়োজনে অতিরিক্ত সদস্যকে কো-অপ্ট করতে সক্ষম। কমিটিকে ঘটনাস্থল পরিদর্শনসহ প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম সম্পন্ন করে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

এছাড়া, জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় সংঘটিত মর্মান্তিক এই দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে দ্রুত তদন্ত কার্যক্রম পরিচালনা করা হবে।

এদিকে, অফিস আদেশের অনুলিপি মন্ত্রিপরিষদ বিভাগ, ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং সংশ্লিষ্ট প্রশাসনিক ও পরিবহন বিভাগের কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: কেন্দুয়ায় পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, চালক পালিয়েছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদাবাজির অভিযোগে ভৈরবে বিএনপি নেতা ওমর মোহাম্মদ অপু গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

শাহিন আলম, ভৈরব কিশোরগঞ্জ

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

০৭:৩১ পি.এম


চাঁদাবাজির অভিযোগে ভৈরবে বিএনপি নেতা ওমর মোহাম্মদ অপু গ্রেপ্তার

কিশোরগঞ্জের ভৈরবে চাঁদাবাজির অভিযোগে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ওমর মোহাম্মদ অপুকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শুক্রবার (৫ জুন) সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আকন্দ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, পপি বেগম নামে এক নারীর দায়ের করা মামলার ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। মামলায় অভিযোগ করা হয়েছে, তার কাছে মোটা অঙ্কের অর্থ দাবি করা হয় এবং দাবি করা অর্থ না দিলে বিভিন্ন ধরনের চাপ ও হুমকি দেওয়া হয়।
অভিযোগের পর বিষয়টি তদন্ত শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। তদন্তের প্রাথমিক তথ্য-উপাত্তের ভিত্তিতে অভিযুক্ত ওমর মোহাম্মদ অপুকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ভৈরব থানার ওসি আতাউর রহমান আকন্দ বলেন, “ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। মামলার তদন্ত চলমান রয়েছে। তদন্তে প্রাপ্ত তথ্যের আলোকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।”
তিনি আরও বলেন, “চাঁদাবাজিসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে ভৈরব থানা পুলিশের অবস্থান কঠোর। কোনো ব্যক্তি রাজনৈতিক পরিচয় বা প্রভাব খাটিয়ে আইনের ঊর্ধ্বে থাকতে পারবে না। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তবে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযোগের বিষয়ে চূড়ান্ত মন্তব্য করা সম্ভব নয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পে-স্কেল নিয়ে সরকারের নীরবতা: বাস্তবায়ন নিয়ে নতুন উদ্বেগ!

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

০৭:৩২ পি.এম


পে-স্কেল নিয়ে সরকারের নীরবতা: বাস্তবায়ন নিয়ে নতুন উদ্বেগ!

দীর্ঘ ১১ বছরের অপেক্ষা শেষে এবং প্রধানমন্ত্রী নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতি দিয়ে, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা আগামী ১ জুলাই থেকে নতুন পে-স্কেল বাস্তবায়নের আশায় দিন গুনছিলেন। কিন্তু বাজেটের প্রাক্কালে, সরকারের দায়িত্বশীল পর্যায় থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি। এমন রহস্যময় পরিস্থিতির মধ্যে, কাঙ্ক্ষিত নতুন বেতন গ্রেড সময়মতো বাস্তবায়ন হবে কি না, তা নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেই গভীর শঙ্কা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অভিযোগ, নতুন পে-স্কেল নিয়ে সাম্প্রতিক সময়ে যেসব তথ্য এসেছে, তা সবই সংবাদমাধ্যমের সূত্রে। সরকারের কোনো মন্ত্রী, এমপি, অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা কিংবা পে-কমিশনের কোনো সদস্য এখনও পর্যন্ত এ বিষয়ে স্পষ্ট বা ন্যূনতম কোনো তথ্য আনুষ্ঠানিক ভাবে শেয়ার করেননি। বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও এ বিষয়ে ধোঁয়াশা দেখা গিয়েছিল, যা বর্তমান সরকারের সময়েও বজায় রয়েছে। এ কারণে চাকরিজীবীদের মনে প্রশ্ন উঠছে–১ জুলাই থেকে কি আসলেই পে-স্কেল বাস্তবায়ন হচ্ছে? আর যদি হয়, তবে তা কোন প্রক্রিয়ায় হবে? এ প্রসঙ্গে ক্ষোভ ও শঙ্কা প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির আহ্বায়ক আবদুল মালেক একটি গণমাধ্যমকে বলেন, ‘মনের ভেতরে একটা ভয় থেকেই যাচ্ছে যে সরকার তো কিছুই বলেনি। আনুষ্ঠানিকভাবে বিভিন্ন বিষয় নিয়ে প্রতি মুহূর্তে ব্রিফিং-বিবৃতি দেয়া হলেও আসন্ন পে-স্কেল নিয়ে আজ পর্যন্ত কোনো স্পষ্ট ঘোষণা আমরা পাইনি। অর্থ মন্ত্রণালয় বা অর্থসচিবের পক্ষ থেকেও কোনো বক্তব্য আসেনি। যার কারণে কর্মচারীদের মধ্যে এই অনিশ্চয়তা তৈরি হয়েছে যে আসলেই কি পে-স্কেল হচ্ছে?’ তিনি আরও স্মরণ করিয়ে দেন, দীর্ঘ ১১ বছর ধরে কর্মচারীরা এই পে-স্কেলের জন্য অপেক্ষা করছেন। প্রধানমন্ত্রীও তার নির্বাচনী ইশতেহারে ক্ষমতায় এলে পে-স্কেল বাস্তবায়নের ঘোষণা দিয়েছিলেন। আগামী ১১ জুন এই সরকারের প্রথম বাজেট এবং এটি প্রায় ৯ লাখ ৩০ হাজার কোটি টাকার একটি বিশাল বাজেট হতে যাচ্ছে। চাকরিজীবীদের আশা, এই বিশাল বাজেটে যেন তাদের ভাগ্য নির্ধারণের জন্য প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয় এবং দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়। অন্যদিকে নবম পে-স্কেল বাস্তবায়নের প্রয়াসকে স্বাগত জানালেও ‘ধাপে ধাপে বাস্তবায়নের’ খবরে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি উদ্বেগ প্রকাশ করেছে। ৩১ মে সংগঠনের আহ্বায়ক আবদুল মালেক ও সদস্যসচিব আশিকুল ইসলামের পাঠানো একটি যৌথ বিবৃতিতে প্রথম ধাপেই শতভাগ মূল বেতন (বেসিক) বাস্তবায়নের দাবি জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, গত ১১ বছরে কর্মচারীদের বেতনে কোনো মৌলিক পরিবর্তন আসেনি, অথচ জীবনযাত্রার ব্যয় ও দ্রব্যমূল্য আকাশচুম্বী হয়ে গেছে। ফলে অনেক নিম্নপদস্থ কর্মচারী জীবিকার তাগিদে চাকরির পাশাপাশি অতিরিক্ত খণ্ডকালীন কাজ করতে বাধ্য হচ্ছেন, যা খুবই লজ্জাজনক। সংবাদমাধ্যমের সূত্রে জানা গেছে, এবার তিন ধাপে তিন বছরে নবম পে-স্কেল বাস্তবায়িত হতে পারে। তবে সমিতির নেতারা জানাচ্ছেন, অতীতের নিয়ম অনুযায়ী পে-স্কেল প্রদানের আগে ২০ শতাংশ মহার্ঘ ভাতা দেয়া হতো এবং প্রথম ধাপে শতভাগ বেসিক ও দ্বিতীয় ধাপে সব ভাতা কার্যকর করা হতো। এবারের ক্ষেত্রেও সেই ধারাবাহিকতা বজায় রাখা প্রয়োজন। অবশ্য দায়িত্বশীল সরকারি সূত্রগুলো থেকে আভাস পাওয়া গেছে, নতুন বেতন কাঠামোটি পুরোপুরি কার্যকর করতে তিনটি অর্থবছর লাগবে। খসড়া পরিকল্পনা অনুযায়ী, আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীরা নতুন বেসিক বেতনের অর্ধেক (৫০ শতাংশ) অংশ পেতে শুরু করবেন। এর পরের অর্থবছরে বাকি অর্ধেক বেসিক কার্যকর হবে। সবশেষ ২০২৮-২৯ অর্থবছরে নতুন পে-স্কেলের আওতাধীন বিভিন্ন ভাতা ও সুযোগ-সুবিধা ধাপে ধাপে চালু করা হবে। সরকারের এই ‘ধীরে চলো নীতি’র কারণেই মূলত কর্মচারীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। সব জল্পনা-কল্পনার অবসান ঘটতে যাচ্ছে আগামী সপ্তাহে। আগামী ৭ জুন বিকেল ৩টায় রাষ্ট্রপতির আহ্বানে শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন। এরপর আগামী ১১ জুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করবেন। সেদিনই বাজেটের বরাদ্দ খতিয়ান থেকে পরিষ্কার হবে–সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভাগ্য নিয়ে সরকারের নীরবতার আড়ালে আসলে কী রয়েছে এবং নতুন পে-স্কেল নিয়ে শঙ্কা কাটছে কি না বৃদ্ধি পাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁর পত্নীতলা ও মান্দা থানার পৃথক অভিযানে ৭০ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্র্যাপেন্টাডল ট্যাবলেট সহ ০২ জন মাদক ব্যবসায়ী আটক

আন্তর্জাতিক ডেস্ক

নওগাঁ জেলা প্রতিনিধি

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

০৭:৩৩ পি.এম


নওগাঁর পত্নীতলা ও মান্দা থানার পৃথক অভিযানে ৭০ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্র্যাপেন্টাডল ট্যাবলেট সহ ০২ জন মাদক ব্যবসায়ী আটক

 

পত্নীতলা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে অদ্য ইং ০৫/০৬/২০২৬ তারিখ বিকালে পত্নীতলা থানাধীন মাটিন্দর ইউনিয়নের মাটিন্দর খ্রিস্টান পাড়া গ্রামস্থ জনৈক মোঃ ইসরাইল হেমব্রণ এর বসতবাড়ীর সামনে খোলা জায়গা হতে আসামি মোঃ কাওসার আলী ওরফে সারোয়ার (৩২) পিতা-মোঃ কফিল উদ্দিন, সাং-গণপতিপুর মধ্যপাড়া, থানা-পোরশা, জেলা- নওগাঁ কে আটক পূর্বক তার পরিহিত লুঙ্গির ডান ট্যামর হতে ৫০ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার মূলে জব্দ করা হয়।

সঅদ্য ০৫/৬/২৬ খ্রিঃ মান্দা থানা পুলিশ এর বিকেলে মাদকদ্রব্য উদ্ধার অভিযান করে মাদক কারবারি পিন্টু(২৮) পিতা মোঃ মালেক মন্ডল মাতা মোছাঃ পারুল সাং মিরপুর হঠাৎ পাড়া থানা মান্দা জেলা নওগাঁকে ২০ পিচ ট‍্যাফেন্টাডল ট‍্যাবলেটসহ মান্দা থানাধীন ৫ নং গনেশপুর ইউনিয়নের মিরপুর হঠাৎ পাড়া আসামির বসতবাড়ী শয়ন ঘরে তার দেহ তল্লাশিকালে তার পরিহিত লুঙ্গির বাম কোচ হতে ২০ পিচ ট‍্যাপেন্ডাডর ট‍্যাবলেট উদ্ধার করা হয়।

উভয় আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাগুরায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষ রোপণ ও মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

০৭:৩৪ পি.এম


মাগুরায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষ রোপণ ও মানববন্ধন

বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষ্যে ওমেন এন্ড চাইল্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর সহযোগিতায় অপরাজিতা মাগুরা জেলা টিমের উদ্যোগে একটি বৃক্ষ রোপণ এবং পরিবেশ রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ জুন) সকালে মাগুরা প্রেসক্লাবের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়।

এ সময় মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

বিশ্বনাথ চাক্রবর্তী সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন অপরাজিতা সংগঠনের নির্বাহী পরিচালক শফিকুর রহমান, পল্লী প্রকৃতির নির্বাহী সম্পাদক কল্যাণী বিশ্বাস এবং অন্যান্যদের।

বক্তারা উল্লেখ করেন, জলবায়ু পরিবর্তন, বৃক্ষ নিধন এবং পরিবেশ দূষণের কারণে প্রকৃতির ভারসাম্য দিন দিন নষ্ট হচ্ছে। পরিবেশ রক্ষায় এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে ভবিষ্যৎ প্রজন্মকে ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে হবে। তারা অবৈধভাবে গাছ কাটা বন্ধ করার, নদী-খাল দখলমুক্ত রাখার এবং শহর ও গ্রামে ব্যাপক বৃক্ষ রোপণের দাবি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%