০৯:৪৩ এম
গত বছরের জুনে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। এবার তিনি আন্তর্জাতিক ক্রিকেটকেও বিদায় জানালেন। ফলে, প্রথম শ্রেণির এবং লিস্ট ‘এ’ ক্রিকেটেও তাকে আর দেখা যাবে না।
তবে ম্যাক্সওয়েল বিগ ব্যাশে খেলা চালিয়ে যাবেন। মেলবোর্ন স্টার্সের সঙ্গে তার চুক্তি ২০২৭-২৮ মৌসুম পর্যন্ত রয়েছে।
ফাইনাল ওয়ার্ড পডকাস্টে ম্যাক্সওয়েল মন্তব্য করেন, “টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ও পরে আমাদের মধ্যে বেশ কয়েকবার আলোচনা হয়েছিল। আলোচনাগুলো ছিল খোলামেলা। অস্ট্রেলিয়া দলের ম্যানেজমেন্টের পক্ষ থেকে কোনো চাপ ছিল না। তাই আমরা বিষয়টি আপাতত অনিশ্চিত রেখেছিলাম, ভবিষ্যতের জন্য সম্ভাবনার দরজাও খোলা রেখেছিলাম।”
আরও পড়ুন: মেসির বাম পায়ের দক্ষতা নিয়ে হ্যারি কেইনের মন্তব্য
তিনি আরও যোগ করেন, “সামনে কয়েকটি সিরিজ ছিল। তারা ভবিষ্যতের কথা মাথায় রেখে নতুন খেলোয়াড়দের সুযোগ দিতে চেয়েছিল। বাংলাদেশ সফরেও আমরা সেটি দেখেছি। সেখানে নতুন খেলোয়াড়রা সুযোগ পেয়েছে এবং দারুণ পারফরম্যান্স করেছে।”
ম্যাক্সওয়েলের এই সিদ্ধান্তের ফলে, গত ফেব্রুয়ারিতে ওমানের বিপক্ষে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটি তার ক্যারিয়ারের শেষ ম্যাচ হয়ে দাঁড়িয়েছে। যদিও তিনি ঘরের মাঠ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড থেকে বিদায় নিতে চেয়েছিলেন। এই অলরাউন্ডার বলেন, “মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) বিদায়ী ম্যাচ খেলার একটা ক্ষীণ আশা বা আলোচনা ছিল। তবে এই দল নিয়ে তারা যে পথে এগোতে চাইছে, তা আমি পুরোপুরি বুঝতে পারছি।”
৩৮ বছর বয়সি এই ক্রিকেটার অস্ট্রেলিয়ার হয়ে ৭টি টেস্ট, ১৪৯টি ওয়ানডে এবং ১৩০টি টি-২০ ম্যাচ খেলেছেন। সংক্ষিপ্ত ফরম্যাটে তিনি ২৮৯৭ রান করার পথে ১৫৪-এর বেশি স্ট্রাইকরেটে ব্যাট করেছেন।
আরও পড়ুন: ওয়ানডে বিশ্বকাপ দেখতে এখনি ১২ কোটির বেশি আবেদন জমা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন