ঢাকা মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৮ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬ইং ১৮ই কার্তিক, ১৪৩২বাং

জানুয়ারির মধ্যে অনুষ্ঠিত হতে পারে ম্যানচেস্টার সিটির আপিল শুনানি


জানুয়ারির মধ্যে অনুষ্ঠিত হতে পারে ম্যানচেস্টার সিটির আপিল শুনানি

প্রিমিয়ার লিগের আর্থিক বিধি লঙ্ঘনের ১০০টিরও বেশি অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর ম্যানচেস্টার সিটির আপিল শুনানি আগামী জানুয়ারির মধ্যেই অনুষ্ঠিত হতে পারে, এমন তথ্য জানিয়েছেন ইংলিশ ফুটবলের স্বাধীন নিয়ন্ত্রক সংস্থা (আইএফআর)-এর চেয়ারম্যান ডেভিড কোগান।

কোগান বুধবার টাইমস রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে উল্লেখ করেন, “প্রিমিয়ার লিগ জানিয়েছে তারা চলতি মৌসুমের মধ্যেই বিষয়টির নিষ্পত্তি চায়। তবে বাস্তবে মামলাটি শুনবে একটি স্বাধীন কমিশন, যা তিনজন অবসরপ্রাপ্ত বিচারক বা আইনজীবী নিয়ে গঠিত।”

তিনি আরও জানান, “আমার জানা মতে, এ প্রক্রিয়ার জন্য নির্ধারিত সময়সীমা ১২ সপ্তাহ। তাই অনেকের ধারণা, জানুয়ারির মাঝামাঝি বা শেষ নাগাদ আপিল শুনানি অনুষ্ঠিত হবে।”

আরও পড়ুন: মেসির বাম পায়ের দক্ষতা নিয়ে হ্যারি কেইনের মন্তব্য

কিন্তু কোগান সতর্ক করে বলেন, “এটি আমাদের প্রক্রিয়া নয়, বরং প্রিমিয়ার লিগের স্বাধীন কমিশনের বিষয়। সবকিছু পরিষ্কার না হওয়া পর্যন্ত আমরা কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারি না।”

এর আগে, ম্যানচেস্টার সিটি বারবার দাবি করেছে যে তারা কোনো ধরনের অনিয়ম করেনি। বর্তমানে তারা প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষে রয়েছে। রোববার লিভারপুলকে ৩-০ গোলে হারিয়ে টানা ছয় ম্যাচে জয় পেয়েছে দলটি।

এখনও ক্লাবটির বিরুদ্ধে কোনো শাস্তি ঘোষণা করা হয়নি। তবে সম্ভাব্য শাস্তির মধ্যে রয়েছে বড় অঙ্কের পয়েন্ট কাটা, যা দলটিকে অবনমনের দিকে ঠেলে দিতে পারে। এমনকি ২০০৯ থেকে ২০১৮ সালের মধ্যে জেতা তিনটি প্রিমিয়ার লিগ শিরোপাও কেড়ে নেওয়া হতে পারে বলে জল্পনা রয়েছে।

মঙ্গলবার কোগান আরও বলেছিলেন, ভবিষ্যতে ম্যানচেস্টার সিটি নিয়ে আইএফআর-এর কোনো তদন্তে রাজনৈতিক হস্তক্ষেপ হলে তিনি পদত্যাগ করবেন।

আরও পড়ুন: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন গ্লেন ম্যাক্সওয়েল

স্বাধীন কমিশনের রায়ে বলা হয়েছে, ২০০৯ থেকে ২০১৮ সালের মধ্যে ক্লাবটি আর্থিক বিধি ভঙ্গ করেছে। অভিযোগ অনুযায়ী, তারা ‘ভুয়া’ চুক্তির মাধ্যমে কৃত্রিমভাবে আয় বাড়িয়ে দেখিয়েছে এবং ৯০ কোটি পাউন্ডেরও বেশি (প্রায় ১.২ বিলিয়ন ডলার) ব্যয় কম দেখিয়েছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামও এ ইস্যুতে সমালোচনার মুখে পড়েন। রায়ের পর তিনি বলেছিলেন, ম্যানচেস্টার সিটির আবুধাবিভিত্তিক মালিকরা যদি ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নেন, তবে তিনি “খুবই উদ্বিগ্ন” হবেন।

পরবর্তীতে ডাউনিং স্ট্রিট তাদের অবস্থান স্পষ্ট করে জানায়, “কেউই আইনের ঊর্ধ্বে নয়।”

২০১৭ সাল থেকে জুন ২০২৬ পর্যন্ত গ্রেটার ম্যানচেস্টারের মেয়র হিসেবে দায়িত্ব পালন করা বার্নহ্যাম পরে সিটি কর্তৃপক্ষের সঙ্গে তার সব ধরনের যোগাযোগের তথ্য প্রকাশ করেন।

আরও পড়ুন: ওয়ানডে বিশ্বকাপ দেখতে এখনি ১২ কোটির বেশি আবেদন জমা

কোগান বলেন, “এক বছর আগে নিয়ন্ত্রক সংস্থা প্রতিষ্ঠার পর থেকে আমরা কারও কাছ থেকেই কোনো হস্তক্ষেপের মুখোমুখি হইনি। ফুটবল নিয়ন্ত্রণের ক্ষেত্রে মালিক, পরিচালক বা অন্য যেকোনো বিষয়ে আমাদের সিদ্ধান্ত রাজনৈতিক প্রভাবমুক্ত হতে হবে।”

তিনি আরও যোগ করেন, “যে প্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে, আমি সেই ধরনের কোনো সংস্থা পরিচালনা করতে রাজি নই।”

অন্যদিকে, ম্যানচেস্টার সিটির ম্যানেজার এনজো মারেস্কা গত সপ্তাহে বলেছেন, তিনি ক্লাবটির ওপর “সম্পূর্ণ আস্থা” রাখেন এবং আপিলে সিটির বিজয় হবে বলেই বিশ্বাস করেন।

আরও পড়ুন: বার্সার মাঠে ২০৩০ সালের বিশ্বকাপ ফাইনালের সম্ভাবনা, বলছেন স্প্যানিশ ফুটবল প্রধান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আলফাডাঙ্গায় মাদ্রাসার বার্ষিক ইসলামী প্রতিযোগিতা, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:২৯ পি.এম


আলফাডাঙ্গায় মাদ্রাসার বার্ষিক ইসলামী প্রতিযোগিতা, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

ফরিদপুরের আলফাডাঙ্গায় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কামারগ্রাম আল-জামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক ইসলামী প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) সকাল ৭টা থেকে মাদ্রাসা প্রাঙ্গণে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে কিরাত, হাদিস পাঠ, মাসয়ালা-মাসায়েল, দৈনন্দিন দোয়া ও ইসলামী গজলসহ বিভিন্ন ধর্মীয় বিষয়ে প্রতিযোগিতায় অংশ নেয় শিক্ষার্থীরা। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা নিজেদের মেধা, দক্ষতা ও প্রতিভা তুলে ধরে। প্রতিযোগিতা শেষে বিভিন্ন বিভাগে বিজয়ীদের নাম ঘোষণা করা হয় এবং তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে মাদ্রাসার মুহতামিম মুফতি আশিকুর রহমান বলেন, শিক্ষার্থীদের ধর্মীয় জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিকতা, আদর্শ ও মানবিক মূল্যবোধে গড়ে তোলা অত্যন্ত জরুরি। কোরআন-হাদিসের শিক্ষা চর্চা, ইসলামী অনুশাসন অনুসরণ এবং উত্তম চরিত্র গঠনের মাধ্যমে শিক্ষার্থীরা আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারবে। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের পাশাপাশি ধর্মীয় শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই শিক্ষার্থীদের সুশিক্ষিত ও নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশিষ্ট শিক্ষাবিদ এবং বিভিন্ন মাদ্রাসার শিক্ষকরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের মাইকিং ও প্রচারণা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:২৯ পি.এম


রাবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের মাইকিং ও প্রচারণা

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল কর্তৃক মাইকিং ও সচেতনতামূলক প্রচারণা কার্যক্রম পরিচালিত হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয় এ প্রচারণা কার্যক্রম।

এ সময় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, অনুষদ ও একাডেমিক ভবনের সামনে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে মাইকিং করে সচেতনতামূলক প্রচারণা অভিযান পরিচালনা করেন।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, "মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণ সমাজ ও শিক্ষার্থীদের কাছে আহ্বান জানিয়েছেন, আমরা যেন আমাদের বিশ্ববিদ্যালয়, ক্যাম্পাস, হল নিজেরাই পরিষ্কার রাখি।"

তিনি আরও উল্লেখ করেন, "আমরা দেখতে পাচ্ছি ডেঙ্গু একটি মহামারী আকারে ধারণ করেছে, ইতোমধ্যে রাজশাহীতেও কয়েকজন মৃত্যুবরণ করেছেন। এটা কখনোই কাম্য না যে কোনো শিক্ষার্থী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা। আমরা গত সপ্তাহেও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পালন করেছি, এটা তিন মাসব্যাপী হবে।"

তিনি বলেন, "আজকে আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অফিসার, কর্মকর্তা-কর্মচারীদের সচেতন করার জন্য, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা যেন ময়লা আর্বজনা থেকে নিজেদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখে এসব সচেতনতার লক্ষ্যে মাইকিং করে প্রচারণা করছি।"

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল অনুষদ ফ্যাকাল্টির সামনে বুধবার সন্ধ্যা পর্যন্ত এ প্রচারণা চলবে।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৩ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণবিষয়ক এক সভায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং এবং জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেওয়ার নির্দেশনা প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে ডেঙ্গুর বিস্তার রোধে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আর্থিক বিপর্যয়ের দ্বারপ্রান্তে ইংল্যান্ডের ৯৪ শতাংশ ক্লাব, দেখে নিন তালিকা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩০ পি.এম


আর্থিক বিপর্যয়ের দ্বারপ্রান্তে ইংল্যান্ডের ৯৪ শতাংশ ক্লাব, দেখে নিন তালিকা

গত মৌসুমে ইংলিশ ফুটবলের মোট আয় ছিল ৯০০ কোটি পাউন্ড। প্রিমিয়ার লিগের বিশ্বব্যাপী জনপ্রিয়তার ফলস্বরূপ এই বিপুল পরিমাণ আয় হয়েছে। কিন্তু এই আয়ের বিশাল পরিমাণের আড়ালে রয়েছে গভীর আর্থিক সংকট। বেশিরভাগ পেশাদার ফুটবল ক্লাব বর্তমানে আর্থিক বিপর্যয়ের কিনারায় দাঁড়িয়ে রয়েছে। মালিকরা যদি অর্থের জোগান বন্ধ করে দেন, তাহলে প্রায় এক-তৃতীয়াংশ ক্লাব এক মাসেরও কম সময় টিকতে পারবে।

ইংল্যান্ডের নতুন স্বাধীন ফুটবল নিয়ন্ত্রক সংস্থা (আইএফআর) প্রকাশিত ‘স্টেট অব দ্য গেম’ শীর্ষক প্রতিবেদনে এমন উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৫-২৬ মৌসুমে ইংল্যান্ডের শীর্ষ পাঁচ স্তরের ৯৪ শতাংশ ক্লাব লোকসানে রয়েছে। গত মৌসুমে ইংলিশ ফুটবলের মোট আয় ৯০০ কোটি পাউন্ড হলেও, ক্লাবগুলো আর্থিক সংকটের মধ্যে রয়েছে।

ইংলিশ ফুটবলে যে মাত্রার আর্থিক ঝুঁকি স্থায়ীভাবে জায়গা করে নিয়েছে, তা মোকাবিলায় আর সময় নষ্ট করার সুযোগ নেই। প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় সব ক্লাবই টিকে থাকার জন্য মালিকদের অর্থের ওপর নির্ভরশীল। দুই-তৃতীয়াংশ ক্লাব জানিয়েছে, মালিকরা যদি হঠাৎ অর্থ দেওয়া বন্ধ করে দেন, তাহলে তারা ৯০ দিনের বেশি টিকতে পারবে না। আর প্রায় এক-তৃতীয়াংশ ক্লাবের অবস্থা আরও ভয়াবহ, তাদের হাতে সময় থাকবে সর্বোচ্চ এক মাস।

নিয়ন্ত্রক সংস্থার মতে, ইংলিশ ফুটবল বর্তমানে ‘ঝুঁকিতে ঠাসা এক খেলা’। বিশেষ করে চ্যাম্পিয়নশিপ, লিগ ওয়ান ও লিগ টুর ক্লাবগুলো প্রিমিয়ার লিগের বিপুল অর্থের নাগাল পেতে সামর্থ্যের বাইরে খরচ করছে। এর ফলে ঋণের বোঝা বাড়ছে এবং অস্তিত্বের সংকট তৈরি হচ্ছে।

সাম্প্রতিক বছরগুলোতে শেফিল্ড ওয়েনসডে, ডার্বি কাউন্টি, রিডিং ও উইগানের মতো ক্লাব আর্থিক সংকটে পড়েছে। ঋণের চাপে ২০১৯ সালে বিলুপ্ত হয়েছে বুরি, পরের বছর ম্যাকলসফিল্ড টাউনও।

আইএফআরের চেয়ারম্যান ডেভিড কোগান ও প্রধান নির্বাহী রিচার্ড মঙ্কস প্রতিবেদনে লিখেছেন, ‘ইংলিশ ফুটবলে যে মাত্রার আর্থিক ঝুঁকি স্থায়ীভাবে জায়গা করে নিয়েছে, তা মোকাবিলায় আর সময় নষ্ট করার সুযোগ নেই।’

২০২৭ সালের শুরুতে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে। এর আগে প্রিমিয়ার লিগ ও ইংলিশ ফুটবল লিগকে (ইএফএল) রাজস্ব বণ্টনের নতুন চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানিয়েছে সংস্থাটি। সমঝোতা না হলে নিজেদের ক্ষমতা প্রয়োগের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

প্রিমিয়ার লিগ আগামী ১০ বছরে নিম্নস্তরের ক্লাবগুলোকে দেওয়া আর্থিক সহায়তা দ্বিগুণ করার প্রস্তাব দিয়েছে। আলোচনা এখনও চলছে।

ফুটবল সমর্থকদের সংগঠন ফুটবল সাপোর্টার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান টম গ্রেটরেক্স এই প্রতিবেদনকে ইংলিশ ফুটবলের জন্য ‘বিপৎসংকেত’ বলে অভিহিত করেছেন।

ব্রিটেনের সংস্কৃতিমন্ত্রী লিসা ন্যান্ডির বক্তব্যও তাৎপর্যপূর্ণ, ‘এই ক্লাবগুলো সমর্থকদের। সমর্থকদের ছাড়া এগুলোর কোনো অস্তিত্ব নেই।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চীনে রাতে জ্বলে ওঠা জেব্রা ক্রসিংয়ে স্মার্ট প্রযুক্তির ব্যবহার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩১ পি.এম


চীনে রাতে জ্বলে ওঠা জেব্রা ক্রসিংয়ে স্মার্ট প্রযুক্তির ব্যবহার

চীনে পথচারীদের নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে জেব্রা ক্রসিংয়ে এলইডি প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে। রাতে এই ক্রসিংয়ে আলো জ্বলে ওঠার পাশাপাশি সেখানে সময় গণনার সংখ্যা এবং নিরাপত্তাসংক্রান্ত বার্তা প্রদর্শিত হয়। ট্রাফিক সিগন্যালের সঙ্গে সমন্বয় করে আলোর রং পরিবর্তিত হয়।

প্রযুক্তিনির্ভর এই ব্যবস্থার মাধ্যমে অন্ধকারেও সড়ক পারাপারের স্থান সহজেই শনাক্ত করা সম্ভব হয় চালক ও পথচারীদের জন্য। এর মূল উদ্দেশ্য হলো পথচারীদের উপস্থিতি সম্পর্কে চালকদের সতর্ক করা এবং সড়ক পারাপারকে আরও নিরাপদ করে তোলা।

স্মার্ট এই জেব্রা ক্রসিংয়ে এলইডি বাতির মাধ্যমে পথচারীদের জন্য বিভিন্ন সংকেত ও সতর্কবার্তা প্রদর্শন করা হয়। সময় গণনার সংখ্যার সাহায্যে সড়ক পারাপারের জন্য অবশিষ্ট সময় সম্পর্কেও ধারণা পাওয়া যায়।

বিশেষ করে রাতে এবং কম দৃশ্যমানতার পরিস্থিতিতে এই প্রযুক্তি সড়কে পথচারীদের নিরাপত্তা বাড়াতে সহায়ক হতে পারে। আধুনিক প্রযুক্তির ব্যবহার নগরের ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করার পাশাপাশি সড়ক দুর্ঘটনার ঝুঁকি কমাতেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%