ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

কেডিএ’র প্রধান প্রকৌশলীসহ ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা করার অনুমোদন


কেডিএ’র প্রধান প্রকৌশলীসহ ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা করার অনুমোদন

খুলনা, ২৩ অক্টোবর, ২০২৬ : খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) কাজী মো. সাবিরুল আলমসহ ৮ জনের বিরুদ্ধে খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

শুক্রবার খুলনা দুদকের উপ পরিচালক মামুনুর রশীদ চৌধুরী এই তথ্য বাসস’কে নিশ্চিত করেন।

এর আগে, গত সোমবার কমিশন থেকে মামলার অনুমতি প্রদান করা হয়।

আরও পড়ুন: যশোরে মা-বাবাকে মারধর ও মাদক সেবনের দায়ে ৩ যুবকের কারাদণ্ড

মামলায় অভিযুক্ত প্রধান প্রকৌশলী সাবিরুল আলম ছাড়া অন্য অভিযুক্তরা হলেন- খান লিমিটেডের চেয়ারম্যান ও খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্পের লিড পার্টনার মো. আতাউর রহমান, ঠিকাদারি কোম্পানি মাহাবুব ব্রাদার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রকল্পের পার্টনার শেখ মাহাবুব রহমান, কেডিএ’র সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী শামীম জেহাদ, নির্বাহী প্রকৌশলী (প্রকল্প) মো. আরমান হোসেন, নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) মুনতাসির মামুন, সহকারী প্রকৌশলী বাসুদেব কুমার বিশ্বাস এবং উপ সহকারী প্রকৌশলী শরীফ ওয়াহিদুজ্জামান।

দুদকের অভিযোগে উল্লেখ করা হয়েছে, স্থানীয় ঠিকাদার মাহাবুব ব্রাদার্স লিমিটেডকে খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য কার্যাদেশ প্রদান করা হয়েছিল। কিন্তু প্রকল্পের পরিকল্পনা অনুযায়ী সড়কটি নির্মাণ না করে সরকারের কয়েক কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে দণ্ডবিধি এবং দুর্নীতি প্রতিরোধ আইনে অভিযোগ আনা হয়েছে, যা শাস্তিযোগ্য অপরাধ।

প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি একনেকের সভায় ঐ সড়ক নির্মাণে দীর্ঘ ১৩ বছরের নজিরবিহীন বিলম্বের কারণে ক্ষোভ প্রকাশ করেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেন।

খুলনা দুদকের উপ পরিচালক মামুনুর রশীদ চৌধুরী বলেন, কমিশন মামলা করার জন্য অনুমতি দিয়েছে। তবে এখনো মামলা দায়ের করা হয়নি। শিগগিরই মামলা দায়ের করা হবে।

আরও পড়ুন: আবদুল মোতালেব হত্যা মামলায় সাঈদ খোকনের ১০ দিনের রিমান্ড চায় পুলিশ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাটোরের বড়াইগ্রামে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ১২

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩৭ পি.এম


নাটোরের বড়াইগ্রামে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ১২

নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী দুই বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ফলে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার থানার মোড় এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহেদুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজশাহী থেকে ঢাকাগামী দেশ ট্রাভেলসের একটি শীতাতপ নিয়ন্ত্রিত বাস বিপরীত দিক থেকে আসা তাবাসসুম ট্রাভেলসের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এই ঘটনায় হতাহতের ঘটনা ঘটে।

জাহেদুল ইসলাম আরও বলেন, হতাহত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।

এর আগে, গত ২০ অক্টোবর বড়াইগ্রামে বাস ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ফলে ১২ জন নিহত হন। এই ঘটনায় অন্তত ৩০ জন আহত হন। ওই দিন ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে নাটোর-পাবনা মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাটোরে দু'টি বাসের সংঘর্ষে একজন হেলপার নিহত, আহতরা হাসপাতালে ভর্তি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩৭ পি.এম


নাটোরে দু

নাটোর, ২৩ অক্টোবর, ২০২৬ : জেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বড়াইগ্রাম থানার মোড়ে যাত্রীবাহী দু’টি বাসের মুখোমুখী সংঘর্ষের ফলে একজন হেলপার নিহত হয়েছেন।

শুক্রবার বিকেল ৫ টায় সংঘটিত এই দুর্ঘটনাটি ঘটে।

বড়াইগ্রাম থানার ওসি শফিকুল ইসলাম বাসস’কে জানিয়েছেন, ঢাকাগামী দেশ ট্রাভেলস বাসের সাথে বিপরীত দিক থেকে আসা তাবাসসুম পরিবহনের মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে তাবাসসুম পরিবহনের হেলপার মিঠুন (৪০) নিহত হন। নিহত মিঠুন নাটোর সদর উপজেলার তেবাড়িয়া হাট এলাকার বাসিন্দা ছিলেন।

নাটোর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের উপ সহকারী পরিচালক আখতার হামিদ খান বাসস’কে জানান, ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার অভিযান পরিচালনা করেন।

আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরাইল থানায় ‘মব’ করার অভিযোগ, রুমিন ফারহানার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ছাত্রদল সভাপতির

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শরীফ উদ্দিন : ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩৯ পি.এম


সরাইল থানায় ‘মব’ করার অভিযোগ, রুমিন ফারহানার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ছাত্রদল সভাপতির

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানায় সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার সঙ্গে ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বাক্‌বিতণ্ডার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

শুক্রবার (২৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সাংবাদিক জুলকারনাইন সায়েরের শেয়ার করা ঘটনার একটি ভিডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করে তিনি এ দাবি জানান।

ফেসবুক পোস্টে রাকিবুল ইসলাম রাকিব থানায় প্রবেশ করে ‘মব’ সৃষ্টির অভিযোগ তুলে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি করেন। বিএনপির সংসদ সদস্য ও মন্ত্রীদের বিরুদ্ধে সামান্য অভিযোগ উঠলেও ব্যবস্থা নেওয়া হয় উল্লেখ করে তিনি বলেন, আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ করা উচিত।

এ ছাড়া রুমিন ফারহানাসহ কয়েকজন সংসদ সদস্য বর্তমান সরকারের দেওয়া বাক্‌স্বাধীনতার অপব্যবহার করছেন বলে অভিযোগ করেন ছাত্রদল সভাপতি। তাঁর দাবি, পরিকল্পিতভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে ভিনদেশি এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা চলছে।

ঘটনার সূত্রপাত

উল্লেখ্য, নিরাপত্তা না পাওয়ার অভিযোগ তুলে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা শতাধিক কর্মী-সমর্থককে সঙ্গে নিয়ে সরাইল থানায় যান। সেখানে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে তাঁর বাক্‌বিতণ্ডা হয় বলে জানা গেছে।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে ও অনলাইনে আলোচনা তৈরি হয়েছে। এ ঘটনায় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সুস্থতা কামনায় ওসির দোয়া মাহফিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:৪০ পি.এম


মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সুস্থতা কামনায় ওসির দোয়া মাহফিল

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে ওসির উদ্যোগে কোরআনখানি এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শুক্রবার জুমার নামাজের পর দাগনভূঞা থানা জামে মসজিদে স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমানের নেতৃত্বে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মাহফিলে মন্ত্রীর সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এরপর মসজিদে উপস্থিত শতাধিক মুসল্লির মধ্যে তাবারক বিতরণ করা হয়।

এ বিষয়ে দাগনভূঞা থানার ওসি ফয়জুল আজিম নোমান মন্তব্য করেন, ‘পরিবেশমন্ত্রী অসুস্থ। তিনি যেন মহান আল্লাহর অশেষ রহমতে দ্রুত ও পরিপূর্ণ সুস্থতা লাভ করে পুনরায় জনগণের সেবায় আত্মনিয়োগ করতে পারেন, সে জন্যই এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সেই সঙ্গে আমরা সবাই তার আশু আরোগ্যের জন্য পরম করুণাময়ের দরবারে প্রার্থনা করছি।’

এমই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%