০৫:০৮ পি.এম
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান অভিযোগ করেছেন যে, জামায়াত-এনসিপি আওয়ামী দুর্বৃত্তদের নাশকতাকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তার মতে, বিরোধী দল সরকারকে চাপে রাখতে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।
আজ সোমবার দুপুরে রাশেদ খান নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জামায়াত ও এনসিপির বিরুদ্ধে এই অভিযোগ তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, ‘আজকে গণমাধ্যমে খবরে এসেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, অরাজকতা ও ভাঙচুর ঠেকাতে মাঠে না থাকার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত-এনসিপি। খবরে আরো বলা হয়েছে যে, বিরোধী দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে তারা এমন তথ্য পেয়েছে যে, রাজপথে নিষ্ক্রিয় থেকে সরকারকে চাপে রাখার কৌশল নিয়ে অগ্রসর হবে জামায়াত-এনসিপি।’
রাশেদ খান জানান, তিনি গত ১০ নভেম্বরেই এই বিষয়ে বিস্তারিত লিখেছিলেন। তিনি বলেন, ‘সরকারকে চাপে রাখার জন্য আওয়ামী দুর্বৃত্তদের নাশকতাকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত-এনসিপি। তারা এই পরিস্থিতিকে বার্গেনিং টুল বা দর-কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়।’
আরও পড়ুন: পটুয়াখালীতে সেতু নির্মাণে ত্রুটি, ইউএনওর সংশোধনের নির্দেশ
আজ গণমাধ্যমে জামায়াত-এনসিপির নিষ্ক্রিয় থাকার খবরের প্রেক্ষিতে রাশেদ খান বলেন, তিনি আওয়ামী লীগের অপতৎপরতার বিষয়ে তথ্য প্রমাণ পেয়েছেন। তিনি উল্লেখ করেন, ‘আমি কখনো তথ্য, যুক্তি ও প্রমাণ ছাড়া কথা বলি না।’
রাশেদ খান দাবি করেন, ভারত জামায়াতকে আওয়ামী লীগের ব্যাপারে চুপ থাকতে প্রলোভন দেখিয়েছে। তিনি বলেন, ‘জামায়াত এই ফাঁদে পা দিয়েছে।’
ফেসবুকে রাশেদ খান লিখেছেন, ‘আওয়ামী লীগের বিষয়ে নিশ্চুপ থাকার সিদ্ধান্ত শুধু জামায়াতের নয় বরং ভারত জামায়াতকে এই প্রলোভন দেখিয়েছে যে আওয়ামী লীগের বিষয়ে চুপ থাকলে ভবিষ্যতে ক্ষমতায় আসার বিষয়ে ভারত জামায়াতকে সহযোগিতা করবে। আর সেই ফাঁদে পা দিয়েছে জামায়াত।’
রাশেদ খান আরও দাবি করেন, ভারত আওয়ামী লীগের অপতৎপরতার বিষয়ে জামায়াতকে নিষ্ক্রিয় রাখার কৌশল নিয়েছে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক করার জন্য, জামায়াতকে ক্ষমতায় আনার জন্য নয়।
আরও পড়ুন: ৩০ নভেম্বরের মধ্যে সংসদ ভবনের সব লাইটে সেন্সর লাগানোর নির্দেশনা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন