০৫:৩৭ পি.এম
আগাম আলু উত্তোলনের কাজ শুরু হয়েছে নীলফামারীর কিশোরগঞ্জে, যা আগাম আলুর জন্য পরিচিত। নতুন আলু বাজারে আসায় দামও বেশ ভালো পাওয়া যাচ্ছে। বর্তমানে মাঠে কেজি প্রতি ৬৮ টাকায় বিক্রি হচ্ছে। কৃষি বিভাগ আশা করছে, এক সপ্তাহের মধ্যে পুরোপুরি বাজারে নতুন আলু উঠবে।
ফলন ও দাম ভালো পেলে কৃষকরা অতীতের লোকসান পুষিয়ে লাভবান হবেন। তবে, বড় অংকের লোকসান সত্ত্বেও কৃষকরা গতবারের তুলনায় বেশি জমিতে আগাম আলু চাষ করেছেন।
সোমবার দুপুরে কেশবা গ্রামের কৃষক তুহিনের ক্ষেত পরিদর্শন করা হলে দেখা যায়, তিনি কারেজ ও সেভেন জাতের আগাম আলু উত্তোলন করছেন। এই কৃষক ১০০ শতাংশ জমিতে মাত্র ৫৫ দিনে আলু তুলে কেজি প্রতি ৬৮ টাকা দরে বিক্রি করেছেন। পাইকার ক্ষেত থেকেই আলু নিয়ে যাচ্ছে। তার ধারণা, ১০০ শতাংশ জমির উত্তোলনকৃত আলু থেকে ১০ হাজার টাকা আয় হবে। কৃষক তুহিন জানান, "দেশের মধ্যে কিশোরগঞ্জ উপজেলায় প্রথম আলু তোলা হয়। আগামী ১ সপ্তাহের মধ্যে পুরোদমে আলু তোলা শুরু হবে।" কৃষকরা লোকসান সত্ত্বেও পরবর্তী বার আরো উদ্যোম নিয়ে আলু চাষাবাদ করেন।
আরও পড়ুন: দিনাজপুরে রাইস গার্ডেনে ৫২ জাতের ধান চাষ শুরু
তিনি আরও বলেন, "প্রতিবারেই আগাম জাতের আলু চাষ করে ভাল দাম পেয়েছি। এ বছর আলুর সঙ্গে সাথী ফসল হিসেবে কলা ও কুমড়া করেছি। ফলে ভালো লাভের আশা করছি।" অন্যদিকে, কৃষক রোববার ২০ শতাংশ জমিতে আগাম কারেজ জাতের আলু উত্তোলন করেছেন। উৎপাদন হয়েছে ৩২০ কেজি আলু, যা ৬২ টাকা দরে বিক্রি করে প্রায় ২০ হাজার টাকা পেয়েছেন। তার খরচ হয়েছে ১৯ হাজার টাকা। খরচ বাদ দিয়ে লাভ মাত্র ১ হাজার টাকা হলেও ওই জমিতে সাথী ফসল হিসেবে কলা ও কুমড়া থেকে যে আয় আসবে, তা পুরোটাই লাভ। ফলে কৃষকের মুখে আগাম আলু চাষে হাসি ফুটেছে।
সরেজমিনে দেখা গেছে, বিস্তীর্ণ মাঠ জুড়ে আগাম আলু চাষ হয়েছে। আলু রোপণের পর কয়েক দিনের মধ্যে হালকা বৃষ্টিতে আলু ক্ষেত ভিজে গেলেও তেমন ক্ষতি হয়নি। আবহাওয়া আগাম আলুর জন্য অনুকূল ছিল। আশানুরূপ ফলন ও কোনো ঝামেলা ছাড়া বাজারজাত করতে পারলে ক্ষতিগ্রস্ত কৃষকদের মুখে হাসি ফুটবে।
উপজেলা কৃষি অফিস জানায়, এ বছর উপজেলায় ৬ হাজার ৬শ’ ৭০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে আগাম আলুই ৪ হাজার ৪০০ হেক্টর। মৌসুমের শুরুতে বাজারে নতুন আলুর চাহিদা বেশি থাকায় এখানকার কৃষকরা বেশি দাম পাওয়ায় লাভবান হন।
উপজেলা কৃষি অফিসার লোকমান আলম বলেন, "নতুন আলুর চাহিদা ব্যাপক থাকে। দেশের বিভিন্ন এলাকা থেকে পাইকাররা আসা শুরু করেছে। আগাম আলুতে কৃষকরা লাভবান হবেন বলে আশা করা হচ্ছে।" কৃষক তুহিন আলুতে সামান্য লাভ করলেও সাথী ফসল কলা ও কুমড়ায় যা পাবে, তা পুরোটাই তার লাভ।
আরও পড়ুন: মানিকগঞ্জে আমন আবাদের নতুন রেকর্ড, ২ হাজার ৫৯৭ হেক্টর ছাড়াল লক্ষ্যমাত্রা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন