ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

বন্যার ঝুঁকি কমাতে খোলা মুহুরী সেচ প্রকল্পের সব দরজা


বন্যার ঝুঁকি কমাতে খোলা মুহুরী সেচ প্রকল্পের সব দরজা

বর্ষা মৌসুমে টানা বৃষ্টিপাত এবং ভারতের উজানের পাহাড়ি ঢলে মুহুরী নদীর পানির স্তর স্বাভাবিক রাখতে এবং দ্রুত পানি নিষ্কাশনের লক্ষ্য নিয়ে ফেনীর সোনাগাজীর রেগুলেটরের (মুহুরী সেচ প্রকল্প) ৪০টি দরজা প্রায় দুই মাস ধরে খুলে রাখা হয়েছে। এ ছাড়াও, উপজেলার বিভিন্ন নদী ও খালের সঙ্গে সংযুক্ত ১০টি অভ্যন্তরীণ স্লুইস গেটও খোলা রয়েছে।

শনিবার (১১ জুলাই) রাতে ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী শিহাব আহাম্মেদ এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ‘প্রতিবছর নভেম্বর মাসে রেগুলেটরের গেটগুলো বন্ধ করে দেওয়া হয়। ধান চাষের মৌসুমে সেচ সুবিধা নিশ্চিত করতে সেগুলো এপ্রিল পর্যন্ত বন্ধ থাকে। বর্ষা শুরুর আগে নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে এপ্রিলের শেষ দিকে গেটগুলো খুলে দেওয়া হয়।

এরপর থেকে গেটগুলো খোলাই রয়েছে। সম্প্রতি কেউ কেউ প্রচার করছেন, পানির চাপে গেট খুলে দেওয়া হয়েছে, বিষয়টি সঠিক নয়। এটি সম্পূর্ণ নিয়মিত পরিচালন কার্যক্রমের অংশ।’

আরও পড়ুন: শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে আ.লীগ নেতাকর্মীদের স্লোগান, কালকিনি-ডাসারে আলোচনা

জোয়ারের সময় গেট বন্ধ রাখার বিষয়ে প্রকৌশলী শিহাব আহাম্মেদ আরো বলেন, ‘জোয়ারের সময় ফেনী নদীর দিক থেকে যেন উল্টো স্রোতের পানি ভেতরে প্রবেশ করতে না পারে, সেজন্য ফ্ল্যাপ গেটগুলো পানির চাপের কারণে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। জোয়ার শেষ হলে এবং চাপ কমে গেলে সেগুলো আবার স্বয়ংক্রিয়ভাবে খুলে যায়।’

পাউবোর তথ্য অনুযায়ী, ফেনী নদী ও কালিদাস পাহালিয়া নদীর সম্মিলিত প্রবাহ নিয়ন্ত্রণ, বর্ষাকালে বন্যার ঝুঁকি কমানো এবং শুষ্ক মৌসুমে কৃষিজমিতে সেচ সুবিধা নিশ্চিত করতে মুহুরী সেচ প্রকল্প নির্মাণ করা হয়। প্রকল্পের ৪০ ভেন্টবিশিষ্ট রেগুলেটরের মাধ্যমে নদীর পানিপ্রবাহ নিয়ন্ত্রণ করা হচ্ছে। বর্ষায় এই পথ দিয়েই অতিরিক্ত পানি বঙ্গোপসাগরে নেমে যায়। বর্তমানে বর্ষার অতিরিক্ত পানি দ্রুত অপসারণের জন্য সোনাগাজী উপজেলার বিভিন্ন নদী ও খালের সঙ্গে সংযুক্ত ১০টি অভ্যন্তরীণ স্লুইস গেটও খোলা রাখা হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, শনিবার রাত ১১টায় মুহুরী নদীর পানির স্তর ছিল ১০ দশমিক ১৪ মিটার, যা বিপৎসীমার নিচে রয়েছে। একই সময়ে মুহুরী রেগুলেটর এলাকায়ও পানির স্তর স্বাভাবিক পর্যায়ে রয়েছে। পানি উন্নয়ন বোর্ড ফেনীর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, শনিবার রাত ৯টার পর থেকে নদীর পানি আবারও বাড়তে শুরু করেছে। এর আগে পানি বাড়লেও বিপৎসীমা অতিক্রম করেনি। ঝুঁকিপূর্ণ বাঁধে কাজ করা হয়েছে। তবে পানি আরো বাড়লে বা ১২ দশমিক ৫৫ মিটারের বিপৎসীমা অতিক্রম করলে নতুন করে একাধিক ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত হতে পারে। সেই পরিস্থিতি মোকাবেলায় আমাদের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে। এদিকে ফেনী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় (আজ দুপুর ১২টা পর্যন্ত) ফেনীতে ৪৫.৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। তিনি আরো জানান, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী ৪৮ ঘণ্টায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

আরও পড়ুন: পোরশায় দুর্গাপূজা উপলক্ষে অসহায় নারীদের মাঝে ৩৬টি শাড়ি বিতরণ করেন জাতীয় আদিবাসী পরিষদ পোরশা উপজেলা শাখা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে শোক প্রকাশ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৩:৪৭ পি.এম


ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে শোক প্রকাশ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর

সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার, ৫২’র ভাষা আন্দোলনের সৈনিক, সাবেক মন্ত্রী, সুপ্রিম কোর্ট বারের সিনিয়র আইনজীবী এবং বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

মন্ত্রী তাঁর এক শোকবার্তায় বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন দেশের এক সুপ্রতিষ্ঠিত আইনজীবী, দক্ষ পার্লামেন্টারিয়ান এবং গণতান্ত্রিক রাজনীতির উজ্জ্বল ব্যক্তিত্ব।

গণতন্ত্র, মানবাধিকার এবং আইনের শাসন প্রতিষ্ঠায় তিনি তাঁর জীবনব্যাপী সংগ্রাম করে গেছেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন ছিল নীতি, আদর্শ, সততা ও দেশপ্রেমের এক অনন্য দৃষ্টান্ত।

মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, সহকর্মী ও তাঁর অসংখ্য শুভানুধ্যায়ীর প্রতি গভীর সমবেদনা জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষা ব্যবস্থার ওপর পুঙ্খানুপুঙ্খভাবে নজর রাখছেন প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৩:৪৮ পি.এম


শিক্ষা ব্যবস্থার ওপর পুঙ্খানুপুঙ্খভাবে নজর রাখছেন প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী

শিক্ষার উন্নয়নের জন্য, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা ব্যবস্থার ওপর পুঙ্খানুপুঙ্খভাবে নজর রাখেন, এই তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন।

রোববার (১২ জুলাই) দুপুরে, রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড আয়োজিত একটি ভ্যালিডেশন প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই তথ্য তুলে ধরেন।

শিক্ষামন্ত্রী এ সময় উল্লেখ করেন যে, নতুন বই প্রিন্টিংয়ের ক্ষেত্রে কোনো সেক্রিফাইস করা হবে না এবং তিনি আশা প্রকাশ করেন যে এবার যেনো কোনো বিষয় সমালোচিত না হয়, সেই বিষয় লক্ষ্য রাখার কথা বলা হয়েছে।

এহছানুল হক মিলন আরও জানান, ২০২৮ সালের কারিকুলামের কাজ আগামী আগস্ট থেকে শুরু করা হবে। তিনি বলেন, শিক্ষার উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শিক্ষা ব্যবস্থা নিয়ে সব সময় পুঙ্খানুপুঙ্খভাবে নজর রাখেন।

মন্ত্রী এ নিয়ে আরো বলেন, আগামীর বাংলাদেশ গড়তে সবাইকে একত্রে কাজ করতে হবে। বিগত বইগুলোর মধ্যে ভুল ছিল এবং এবারের বই নির্ভুল তৈরিতে বিশেষ জোর দেয়া হয়েছে, যাতে কোনো ধরনের সমালোচনার সুযোগ না থাকে।

অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, যেকোনো কারিকুলামের লক্ষ্য ও উদ্দেশ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের ওপর যাতে অতিরিক্ত কোনো চাপ না পড়ে, সেই অনুযায়ী কারিকুলাম প্রস্তুত করা হচ্ছে।

সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এ সময় বলেন, সব ক্ষেত্রে সর্বজনীন অবস্থা তৈরি হচ্ছে না। আমাদের সার্বজনীন হতে হবে এবং প্রধানমন্ত্রী নতুন দিনের শিক্ষা কার্যক্রম চান। শিক্ষা ব্যবস্থার সঙ্গে সংস্কৃতির মেলবন্ধন রেখে সামনে এগিয়ে যেতে হবে।

নতুন কোনো কারিকুলাম হচ্ছে না জানিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন বলেন, আগের কারিকুলামে সংযোজন, বিয়োজন, পরিবর্তন ও পরিমার্জন করা হচ্ছে। প্রধানমন্ত্রীর পরিকল্পনায় শিক্ষা কার্যক্রমে সংস্কৃতি ও ক্রীড়া সম্পৃক্ত করা হচ্ছে। তিনি জানান যে, যে ৪টি বিষয় সম্পৃক্ত করা হচ্ছে, সেগুলোর নামকরণ করেছেন প্রধানমন্ত্রী নিজেই।

মাহদী আমিন আরো বলেন, কারিগরি শিক্ষা নিয়ে নতুন পরিকল্পনা করা হচ্ছে। সবাইকে কারিগরি শিক্ষার মধ্যে নিয়ে আসা হবে এবং যে ৪টি বই সম্পৃক্ত করা হচ্ছে, সেগুলো নিয়ে প্রধানমন্ত্রী বিশেষ আবেগ অনুভব করেন কারণ তিনি খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে চান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় সংসদের অধিবেশন শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৩:৫২ পি.এম


জাতীয় সংসদের অধিবেশন শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ও ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন আজ বিকেল ৩টা ২ মিনিটে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে পুনরায় শুরু হয়েছে।

এ অধিবেশন পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টানা বৃষ্টির মধ্যেও এইচএসসি পরীক্ষা নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৩:৫৩ পি.এম


টানা বৃষ্টির মধ্যেও এইচএসসি পরীক্ষা নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

কয়েকদিনের টানা বৃষ্টির ফলে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই অবস্থায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, পরিস্থিতি দেখে উচ্চ মাধ্যমিক সার্টিফেকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা নেওয়া হবে কি না, সে সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে।

রোববার (১২ জুলাই) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এর ফল প্রকাশের পর তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। শিক্ষামন্ত্রী বলেছেন, পরিস্থিতি বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। ঢাকার বৃষ্টি পরিস্থিতি নিয়ে শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ইতোমধ্যেই বৈঠক করেছেন। গতকাল থেকে ৬৪ জেলার প্রশাসক (ডিসি) এবং শিক্ষা বোর্ডগুলোর সঙ্গে যোগাযোগ রেখে কোথায় কী পরিস্থিতি রয়েছে, তা পর্যবেক্ষণ করা হচ্ছে। আবহাওয়া অধিদফতরের সবশেষ তথ্য বিশ্লেষণ করে পরীক্ষা নেওয়া বা স্থগিতের সিদ্ধান্ত হবে। যদি কোনো এলাকার পরীক্ষা স্থগিত করার প্রয়োজন হয়, তবে তা পরবর্তী সময়ে নেওয়ার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

প্রশ্নফাঁসের গুজব সম্পর্কে শিক্ষামন্ত্রী জানান, বাস্তবে কোনো প্রশ্নপত্র ফাঁস হচ্ছে না। একটি চক্র টেলিগ্রামসহ বিভিন্ন মাধ্যমে ভুয়া প্রশ্নপত্র বিক্রি করে টাকা হাতিয়ে নিচ্ছে। এ ধরনের সাইবার অপরাধ দমনে আইন আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

ভোলার চরফ্যাশনের একটি কেন্দ্রে বিশৃঙ্খলার বিষয়ে মন্ত্রী বলেন, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমীন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%