০৩:৩৫ এম
জ্বালানি তেলের দাম অসহনীয়ভাবে বৃদ্ধির প্রতিবাদে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তি রাজধানীতে হারিকেন মিছিল করেছে।
সোমবার সন্ধ্যায় বাংলামোটর থেকে শুরু হয়ে এই মিছিলটি শাহবাগের পরীবাগ পেট্রোল পাম্পের সামনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে একটি সংক্ষিপ্ত বক্তব্যে যুবশক্তির সভাপতি তারিকুল ইসলাম বলেন, “সরকার যদি জনগণের হাতে হারিকেন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে সরকারের হাতে হারিকেন ধরিয়ে দেওয়া হবে।”
তারিকুল ইসলাম এসময় আরও বলেন, এর আগে সরকার প্রত্যেককে কথা দিয়েছিল যে আর তেলের দাম বাড়ানো হবে না। অথচ আমরা দেখেছি, যখন দেশের মানুষ ঈদ-আনন্দে ব্যস্ত, তখন হঠাৎ করে রাতের আঁধারে তেলের দাম বাড়িয়ে দেওয়া হলো। জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে সব নিত্যপণ্যের দাম বৃদ্ধি পায়। এখন আমাদের প্রশ্ন হলো, সরকার বারবার তেলের দাম বাড়াচ্ছে, তারা কি জনসাধারণের কথা একবারও ভাববে না?
আরও পড়ুন: ভারতে প্রকাশ্যে বিরোধিতা করলেও গোপনে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ
তিনি আরও অভিযোগ করেন, বর্তমান সরকার গুলশান-বনানীর সরকার। তারা শুধুমাত্র উচ্চ বিত্তের মানুষদের কথা চিন্তা করে সিদ্ধান্ত নেয়; জনসাধারণের কথা চিন্তা করে সিদ্ধান্ত নেয় না। না হলে এত দ্রুত আবারও তেলের দাম বৃদ্ধি করত না।
সরকার জানিয়ে দেয়, তারা জ্বালানি ক্ষেত্রে লুটপাট করছে। যুবশক্তির সভাপতি বলেন, এর আগে আওয়ামী লীগ সরকার যেমন জ্বালানি ক্ষেত্রে ব্যাপক লুটপাট চালিয়েছে, বর্তমান সরকারও ঠিক একইভাবে লুটপাট করে জনগণকে ভোগান্তিতে ফেলছে।
প্রধানমন্ত্রীর সমালোচনা করে তারিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী জনগণের ভোগান্তির সমাধান না করে নিজের পিআর ক্যাম্পেইন নিয়ে ব্যস্ত রয়েছেন। তার পিআর ক্যাম্পেইন দেখলেই মনে হয়, জনগণের প্রধানমন্ত্রী না হয়ে তিনি গুলশান-বনানীর প্রধানমন্ত্রী হতে চান।
ইসলামী ব্যাংক দখলের প্রসঙ্গ তুলে ধরে তারিকুল ইসলাম বলেন, জুলাই অভ্যুত্থান-পরবর্তী সরকারের উচিত বিরোধী দলের সঙ্গে আলোচনা করে জাতীয় ইস্যুগুলোর সমাধান করা। কিন্তু আমরা দেখেছি, বিগত পলাতক ফ্যাসিজম সরকারের মতো করে তারা ইসলামী ব্যাংক দখল করেছে। আজ ইসলামী ব্যাংক দখলের প্রতিবাদকারীদের ওপর হামলা করে সরকার প্রমাণ করেছে যে, সরকার এই দেশে বিএনপি বাদে আর কাউকে থাকতে দিতে চায় না। তারা চায় বিগত সরকারের মতো গৃহপালিত বিরোধী দল। জনগণ বাংলাদেশে আর গৃহপালিত বিরোধী দল দেখতে চায় না।
আরও পড়ুন: বিএনপির ডাক, সরকার পতনের একদফা আন্দোলন: ২৮ অক্টোবর
এই কর্মসূচিতে সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলসহ জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় ও মহানগর নেতারা বক্তব্য রাখেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন