০৩:০৮ পি.এম
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের রাজধানী বাঙ্গুইয়ের দক্ষিণে শুক্রবার সন্ধ্যায় একটি দাহ্য তরলবাহী ট্যাংকার উল্টে অন্তত আটজন নিহত এবং আরও ১০ জন আহত হয়েছে। সরকারের একটি তথ্য শনিবার প্রকাশিত হয়েছে। এ খবর জানায় বার্তা সংস্থা এএফপি।
যোগাযোগ মন্ত্রণালয়ের মুখপাত্র এভারিস্তে এনগামানার এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, বিম্বো শহরে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় স্থানীয় বাসিন্দাসহ সড়কে চলাচলকারী অন্যান্য ব্যক্তিরাও নিহত হয়েছে। এতে বলা হয়, দুর্ঘটনাক্রমে অন্তত আটজন নিহত হয়েছেন এবং এ সংখ্যা আরও বাড়তে পারে। কারণ দুর্ঘটনায় অন্তত ১০ জন আহত হন।
হাসপাতালের একটি সূত্র এএফপিকে জানিয়েছে, নিহতের সংখ্যা ১৫ জনের কাছাকাছি হতে পারে। কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন: ভোটার নিবন্ধন কড়াকড়ি, নাগরিকত্ব প্রত্যাশীদের জন্য জরুরি নিয়ম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন