ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

সিলেটে বিশ্বকাপ ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে ভাইয়ের ভাই খুন


সিলেটে বিশ্বকাপ ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে ভাইয়ের ভাই খুন

সিলেটের জকিগঞ্জে বিশ্বকাপ ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে কথাকাটাকাটির জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে নিহত হয়েছেন আরেক ভাই| ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করেছে এবং হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে| পরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়| বুধবার (১লা জুলাই) দিবাগত গভীর রাতে উপজেলার খলাছড়া ইউনিয়নের লামারগ্রামে এ ঘটনা ঘটে|
নিহত আলম আহমদ (২৮) লামারগ্রামের ওয়ারিছ আলীর ছেলে| তিনি পেশায় একজন রিকশাচালক ছিলেন| গ্রেফতারকৃত পারভেজ আহমদ (৩২) একই গ্রামের মোস্তকিন আলীর ছেলে এবং নিহতের চাচাতো ভাই|
জকিগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, বিশ্বকাপ ফুটবল খেলা দেখার সময় চিৎকার করাকে কেন্দ্র করে পারভেজ আহমদ ও আলম আহমদের মধ্যে কথাকাটাকাটি হয়| একপর্যায়ে পারভেজ আহমদ ছুরি দিয়ে আলমকে আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান| পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আলম আহমদকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন|
ঘটনার খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘাতক পারভেজ আহমদকে খলাছড়া ইউনিয়নের মাদারখাল গ্রামের নানাবাড়ি থেকে গ্রেফতার করে| এ সময় তার কাছ থেকে হত্যাকান্ডে ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়|
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, খেলা দেখার সময় চিৎকার করাকে কেন্দ্র করে দুই চাচাতো ভাইয়ের মধ্যে বিরোধের সৃষ্টি হয়| এর জের ধরেই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে| পুলিশ হত্যাকান্ডে ব্যবহৃত আলামত উদ্ধার করেছে| নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে| এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে|

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জেদ্দায় নতুন স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ পিসিবির

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

০৩:২২ পি.এম


জেদ্দায় নতুন স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ পিসিবির

ফুটবলে বিপুল বিনিয়োগের পর, ক্রিকেটের উন্নয়ন এবং প্রসারে সৌদি আরবের জেদ্দায় একটি অত্যাধুনিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ করা হবে। কৌশলগত অংশীদারিত্বের চুক্তি স্বাক্ষরের পর, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রথমবারের মতো এমন পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছে।

দেশটির ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি এবং সৌদি আরব ক্রিকেট ফেডারেশনের চেয়ারম্যান প্রিন্স সৌদ বিন মিশাল আল সৌদ এই সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন। এই চুক্তির আওতায় পিসিবি জেদ্দায় আন্তর্জাতিক মানের এবং সর্বাধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত একটি আধুনিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ করবে।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সকল মানদণ্ড অনুযায়ী এই ভেন্যুটি প্রস্তুত করা হবে। এর ফলে সৌদি আরব আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ এবং বড় ধরনের টুর্নামেন্ট আয়োজন করতে সক্ষম হবে।

এই অংশীদারিত্ব কেবল স্টেডিয়াম নির্মাণের মধ্যেই সীমাবদ্ধ নয়; উভয় বোর্ডই ক্রিকেটের অবকাঠামো উন্নয়ন, কারিগরি দক্ষতা বিনিময়, স্টেডিয়ামের পরিকল্পনা এবং পরিচালনগত মানদণ্ড নির্ধারণের ক্ষেত্রে যৌথভাবে কাজ করবে। এই উদ্যোগের লক্ষ্য হলো সমগ্র সৌদি আরবজুড়ে আধুনিক ও সমন্বিত ক্রিকেট অবকাঠামো গড়ে তুলতে সহায়তা করা।

এছাড়া, খেলাধুলা ও ক্রীড়া-পর্যটনে বিনিয়োগ বৃদ্ধি, জনগণের ব্যাপক অংশগ্রহণ এবং জীবনযাত্রার মানোন্নয়নের মাধ্যমে এই প্রকল্পটি ‘সৌদি ভিশন ২০৩০’-এর লক্ষ্য অর্জনে অবদান রাখবে। চুক্তি স্বাক্ষরের পর, মোহসিন নাকভি এই সমঝোতাকে সৌদি আরবে ক্রিকেটের বিকাশের ক্ষেত্রে একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে অভিহিত করেন।

তিনি বলেন, সৌদি আরবে ক্রিকেটের প্রসারের ক্ষেত্রে এই চুক্তিটি একটি মাইলফলক। পিসিবি চেয়ারম্যান জানিয়েছেন, সৌদি আরবে ক্রিকেটের উন্নয়নে অবদান রাখতে পেরে বোর্ড গর্বিত। তিনি বিশ্বাস করেন এই অংশীদারিত্ব খেলোয়াড়দের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে এবং পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে দ্বিপাক্ষিক ক্রীড়া সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।

নাকভি বলেছেন, আমরা এমন একটি অংশীদারিত্ব গড়ে তুলছি, যা এই খেলাটিকে আরও শক্তিশালী করে তুলবে। এই যৌথ উদ্যোগ খেলার উন্নয়নে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে।

অন্যদিকে, সৌদি আরব ক্রিকেট ফেডারেশনের চেয়ারম্যান প্রিন্স সৌদ বিন মিশাল আল সৌদ এই চুক্তিকে স্বাগত জানিয়েছেন। তিনি উল্লেখ করেছেন, এই সহযোগিতার পরিধি কেবল ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। দুই ক্রিকেট বোর্ডের দীর্ঘমেয়াদী সহযোগিতার মাধ্যমে সৌদি আরবে ক্রিকেটের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করার পথে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন সৌদি প্রিন্স।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউএনওর বিরুদ্ধে ঘুষের অভিযোগকারী নারীর বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

০৩:২৬ পি.এম


ইউএনওর বিরুদ্ধে ঘুষের অভিযোগকারী নারীর বিরুদ্ধে মামলা

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহিন খসরুর বিরুদ্ধে গ্রাম পুলিশে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ঘুষ নেওয়ার অভিযোগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুক লাইভ করা নারী রেহেনা বেগম উর্মির বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা হয়েছে। তবে জেলা প্রশাসনের উদ্দেশ্যে করা প্রাথমিক তদন্তে অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার (১ জুলাই) সকাল ১১টার দিকে তেঁতুলিয়া থানায় সাইবার সুরক্ষা আইনে মামলাটি দায়ের করা হয়।

মামলার এজাহারে রেহেনা বেগম উর্মিকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৫ থেকে ৬ জনকেও আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। মামলার বাদী মনোয়ার, যিনি তেঁতুলিয়া উপজেলা প্রশাসনের চুক্তিভিত্তিক কর্মচারী হিসেবে কর্মরত রয়েছেন। তবে এ বিষয়ে জানতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

পঞ্চগড়ের পুলিশ সুপার মো. আবু সাইম বলেছেন, এ বিষয়ে একটি সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের হয়েছে এবং তদন্ত চলছে। আসামিদের গ্রেপ্তারের প্রক্রিয়াও চলমান রয়েছে।

পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস. এম. ইমাম রাজী টুলু জানান, সোমবার (২৯ জুন) অভিযোগকারী নারী জেলা প্রশাসকের কাছে একটি লিখিত অভিযোগ পেশ করেন। একই দিন অতিরিক্ত জেলা প্রশাসককে (শিক্ষা ও আইসিটি) তদন্তের দায়িত্ব দেওয়া হয়। মঙ্গলবার (৩০ জুন) দুই পক্ষের সঙ্গে কথা বলে প্রাথমিক তদন্তে অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি।

এর আগে সোমবার অভিযোগকারী রেহেনা বেগম উর্মি দাবি করেছেন, তাকে গ্রাম পুলিশে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে ১ লাখ ৮০ হাজার টাকা নেওয়া হয়েছিল। সম্প্রতি ইউএনওর বদলির খবর জানার পর তিনি টাকা ফেরত চাইতে গেলে বিষয়টি অস্বীকার করা হয়। এর পর তিনি ফেসবুক লাইভে এসে অভিযোগ তোলেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করে।

তবে ইউএনও আফরোজ শাহিন খসরু অভিযোগ অস্বীকার করে জানান, তিনি ওই নারীকে চেনেন না। তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে এ অভিযোগ আনা হয়েছে। যে নিয়োগের কথা বলা হচ্ছে, সেটি আগেই বাতিল করা হয়েছে এবং অভিযোগকারীর ছেলের নামে কোনো আবেদনও নেই।

উল্লেখ্য, গত ২৪ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহিন খসরুকে রংপুরের তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১২ মামলার আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিল বিক্ষুব্ধ জনতা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

০৩:২৮ পি.এম


১২ মামলার আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিল বিক্ষুব্ধ জনতা

নরসিংদী রায়পুরায় সেলিম মিয়া (৪৫) নামে হত্যা মামলার সঙ্গে জড়িত এক ডজন মামলার আসামিকে স্থানীয়রা পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে।

বুধবার (১ জুলাই) বিকেলবেলা রায়পুরা উপজেলার চরাঞ্চল শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ ফেরিঘাটে এই ঘটনা ঘটে।

আসামি সেলিম মিয়া রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামের বাসিন্দা।

এদিকে, রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, হত্যাসহ ৩ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী সেলিমকে গ্রেপ্তার করতে গেলে ফেরিঘাটে স্থানীয় লোকজন জড়ো হওয়ার কারণে সৃষ্ট ভিড়ের মধ্যে পালিয়ে যাওয়ার জন্য তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

স্থানীয়রা জানিয়েছে, একাধিক হত্যা, বাড়ি পোড়ানো, চাঁদাবাজি, ছিনতাই, মারামারিসহ বিভিন্ন অভিযোগে সেলিম মিয়ার বিরুদ্ধে এক ডজন মামলা ছিল। বিকেলে শ্রীনগর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে পুলিশ সেলিম মিয়াকে গাড়িতে করে থানার উদ্দেশে রওনা দেয়। কিন্তু পুলিশের গাড়িটি সায়দাবাদ ফেরিঘাটে পৌঁছালে স্থানীয় লোকজন জড়ো হয়ে পুলিশের কাছ থেকে আসামি সেলিমকে ছিনিয়ে নিয়ে যায়। এ সময় স্থানীয়দের হামলায় কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন নুসরাত জাহান নিপা বলেন, বিকেলে আব্দুল আলিম নামে একজন পুলিশ সদস্য চিকিৎসার জন্য আমাদের এখানে আসেন। তিনি আসামি ধরতে গিয়ে আহত হন। আসামি ওনাকে ইট দিয়ে ডান হাতের শোল্ডার জয়েন্টের একটু নিচে আঘাত করে বলেও জানান। আমরা এক্স-রে করতে দিয়েছি এবং পরে বিস্তারিত জানানো হবে।

তবে এ ঘটনার বিষয়ে ওসি মো. মজিবুর রহমান দাবি করেছেন, কোনো পুলিশ সদস্য আহত হননি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

০৩:২৯ পি.এম


জামালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

জামালপুরের বকশীগঞ্জ এলাকায় পানির ট্যাংকের বৈদ্যুতিক লাইন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন আবু বক্কর (৬০) নামের একজন বৃদ্ধ।

এটি ঘটে বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর ১২টার দিকে নিলক্ষিয়া ইউনিয়নের পাগলা পাড়া গ্রামে।

মৃত আবু বক্কার পাগলা পাড়া গ্রামের আব্দুল জব্বারের সন্তান।

তথ্য অনুযায়ী, তিনি নিজ বাড়িতে পানির ট্যাংকের জন্য বৈদ্যুতিক লাইনের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু ঘটেছে। এই ঘটনায় আইনি প্রক্রিয়া পরিচালিত হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%