বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং
০৮:৪৮ এম
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) শিক্ষক নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আটটি বিভাগের জন্য সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক পদে মোট ১৫ জন শিক্ষক নিয়োগের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ১০টি পদ স্থায়ী এবং ৫টি পদ অস্থায়ী হিসেবে থাকবে। যোগ্যতা পূর্ণ বাংলাদেশি নাগরিকদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদনপত্র জমা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। ১৪ নভেম্বর প্রকাশিত এই নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় আবেদন করার শেষ তারিখ ৬ ডিসেম্বর ২০২৬ নির্ধারণ করা হয়েছে।
বিভাগভিত্তিক পদের বিবরণ ও বেতন স্কেল
১. তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ
সহযোগী অধ্যাপক: ১টি (স্থায়ী)। বেতন স্কেল: ১,০০,০০০-১,৪২,৪০০ টাকা।
সহকারী অধ্যাপক: ৩টি (স্থায়ী)। বেতন স্কেল: ৭১,০০০-১,৩৪,০০০ টাকা।
২. যন্ত্রকৌশল বিভাগ
সহযোগী অধ্যাপক: ১টি (স্থায়ী)। বেতন স্কেল: ১,০০,০০০-১,৪২,৪০০ টাকা।
৩. বস্তু ও ধাতব কৌশল বিভাগ
সহকারী অধ্যাপক: ১টি (অস্থায়ী-সহযোগী অধ্যাপক পদের বিপরীতে)। বেতন স্কেল: ৭১,০০০-১,৩৪,০০০ টাকা।
৪. ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ
সহকারী অধ্যাপক: ২টি (স্থায়ী)। বেতন স্কেল: ৭১,০০০-১,৩৪,০০০ টাকা।
৫. স্থাপত্য বিভাগ
সহকারী অধ্যাপক: ২টি (স্থায়ী)। বেতন স্কেল: ৭১,০০০-১,৩৪,০০০ টাকা।
প্রভাষক: ২টি (অস্থায়ী)। বেতন স্কেল: ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইসলামে গিবত ও পরনিন্দা করা কবিরা গুনাহ তথা বড় পাপ। গিবতের মধ্যে দুই ধরনের গিবত রয়েছে, যা বিশেষভাবে ভয়াবহ। এর মধ্যে একটি হলো আলেম-ওলামার গিবত করা এবং অন্যটি হলো মৃত মানুষের গিবত।
১. আলেমদের গিবত করা : নবী-রাসুলদের পর আলেমরা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। তাঁদের মর্যাদা সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি। কারণ তাঁরা নবীদের উত্তরাধিকারী। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, "আবেদের ওপর আলেমের মর্যাদা তেমন, তারকারাজির ওপর চাঁদের মর্যাদা যেমন।" আলেমরা নবীদের ওয়ারিশ বা উত্তরসূরি। নবীরা কখনোই কোনো দিনার-দিরহামের ওয়ারিশ রেখে যান না; বরং তাঁরা ইলমের ওয়ারিশ রেখে যান। যে ব্যক্তি সেই জ্ঞান লাভ করতে পেরেছে, সে প্রভূত কল্যাণ লাভ করেছে। (তিরমিজি, হাদিস : ২৬৮২)
সুতরাং, আলেমদের মান-মর্যাদা যেহেতু বেশি, তাঁদের পরনিন্দায় পাপের ভয়াবহতাও বেশি। সাধারণ মানুষের গিবত করা মৃত মানুষের গোশত ভক্ষণের মতো জঘন্য পাপ; কিন্তু আলেমদের গোশত আরো বিষাক্ত। তাঁদের গিবত করলে বান্দার ঈমান ধ্বংসের মুখে পতিত হয়। ইহ ও পরকালে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ইমাম আহমাদ বিন হাম্বল (রহ.) বলেন, "আলেমদের গোশত বিষাক্ত। যে ব্যক্তি এর ঘ্রাণ নেবে সে অসুস্থ হয়ে পড়বে। আর যে ব্যক্তি এটা ভক্ষণ করবে সে মৃত্যুবরণ করবে।" (আল-মুঈদ ফি আদাবিল মুফিদ ওয়াল মুস্তাফিদ, পৃষ্ঠা ৭১)
ইবনু আসাকির (রহ.) বলেন, "যে ব্যক্তি আলেম-ওলামার সমালোচনায় স্বীয় জিহ্বাকে প্রবৃত্ত করবে, আল্লাহ তার দৈহিক মৃত্যুর আগেই অন্তরের মৃত্যু দিয়ে তাকে পরীক্ষা করবেন।" (দাইউস সুলুক, ১/৩৯০)
সুতরাং, আলাপ-আলোচনায়, গল্প-আড্ডায় এবং সোশ্যাল মিডিয়ায় আলেমদের ব্যক্তিগত দোষ-ত্রুটি নিয়ে আলোচনা-সমালোচনা করা অন্যান্য কবিরা গুনাহের চেয়েও অনেক প্রভাব বিস্তারকারী মহাপাপ। এর প্রভাব শুধু ব্যক্তি পর্যায়ে সীমাবদ্ধ থাকে না; বরং সমাজের সর্বত্র ছড়িয়ে পড়ে।
২. মৃত মানুষের গিবত করা : মৃত মানুষের দোষ-ত্রুটি চর্চা করার ভয়াবহতা তুলনামূলকভাবে অনেক বেশি। রাসুলুল্লাহ (সা.) মৃত মানুষের গিবতের ব্যাপারে আলাদাভাবে সতর্ক করেছেন। তিনি বলেন, "তোমাদের কোনো সঙ্গী মারা গেলে তাকে ছেড়ে দাও। তার সম্পর্কে কোনো কটূক্তি কোরো না।" (আবু দাউদ, হাদিস : ৪৮৯৯)
ইমাম মানাভি (রহ.) বলেন, "জীবিত ব্যক্তির চেয়ে মৃত ব্যক্তির গিবত করা বেশি ভয়াবহ।" (আত-তায়সির শারহু জামিইস সাগির ১/১৪২)
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিদ্যুৎ বিভ্রাট এবং তথ্যপ্রযুক্তিগত ত্রুটি নতুন কোনো বিষয় নয়। তবে সাম্প্রতিক সময়ে একের পর এক বড় ধরনের বিপর্যয় উদ্বেগের সৃষ্টি করেছে। গত সপ্তাহে মাইক্রোসফটের একটি বড় বিভ্রাট ঘটে, যা প্রযুক্তিগত ত্রুটির কারণে যুক্তরাষ্ট্রের সব ফ্লাইট ঘণ্টার পর ঘণ্টা বন্ধ হয়ে যায় এবং জাতীয় নিরাপত্তা সংস্থার অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থায় সমস্যা দেখা দেয়। একই সময়ে যুক্তরাষ্ট্রের কয়েকটি বড় ব্যাংকে লেনদেন ব্যাহত হয় এবং একটি জনপ্রিয় প্রোগ্রামিং ভাষায় বড় ধরনের ত্রুটি ধরা পড়ে।
এই ঘটনাগুলো আলাদা হলেও, এগুলো কাছাকাছি সময়ে ঘটায় প্রশ্ন উঠেছে যে, এর মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না। যদিও এসব ঘটনার মধ্যে সম্পর্ক থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি, তবে আধুনিক প্রযুক্তি ব্যবস্থা কীভাবে কাজ করে এবং এর দুর্বলতাগুলো কোথায়, তা সামনে এনেছে এই ঘটনাগুলো।
কী ঘটছে?
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আজ (১৯ নভেম্বর) জোহানেসবার্গ টেস্টের পঞ্চম দিনের খেলা মাঠে গড়াবে। এশিয়া কাপ রাইজিং স্টারসে বাংলাদশ ‘এ’ দল হংকংয়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে।
ওয়েলিংটন টেস্ট: ১ম দিন
নিউজিল্যান্ড–ভারত
ভোর ৪টা থেকে সনি স্পোর্টস ১ ও ৫ চ্যানেলে খেলা সম্প্রচারিত হবে।
এশিয়া কাপ রাইজিং স্টারস
বাংলাদেশ ‘এ’–হংকং
দুপুর ১২টা থেকে টি স্পোর্টস ও সনি স্পোর্টস ১ চ্যানেলে দ্বিতীয় খেলা দেখা যাবে।
জোহানেসবার্গ টেস্ট: ৫ম দিন
বাংলাদেশ–দক্ষিণ আফ্রিকা
দুপুর ২টা, টি স্পোর্টস
রাওয়ালপিন্ডি টেস্ট: ৩য় দিন
পাকিস্তান–শ্রীলঙ্কা
সকাল ১০.৩০ মিনিটে টি স্পোর্টস ও পিটিভি স্পোর্টসে তৃতীয় খেলা সম্প্রচার হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে দায়ের করা মামলার দীর্ঘ প্রতীক্ষিত রায় আজ আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) ঘোষণা করবে। নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত পিস প্যালেসে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় দুপুর ৩টা) উন্মুক্ত অধিবেশনে রায় পড়া শুরু হবে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর অভিযানের ফলে প্রাণ বাঁচাতে অন্তত সাত লাখ ৩০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। ওই অভিযানের পরিপ্রেক্ষিতে গণহত্যার অভিযোগ এনে ২০১৯ সালে মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলা করে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। ১৯৪৮ সালের গণহত্যা সনদের আওতায় দায়ের করা মামলাটির রায়ের মাধ্যমে দীর্ঘ আইনি লড়াইয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ হতে যাচ্ছে।
রোহিঙ্গাদের ওপর পরিচালিত সামরিক অভিযানের গণহত্যা ছিল কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন জাতিসংঘের সর্বোচ্চ আদালত হিসেবে পরিচিত আইসিজের বিচারকরা।
লিগ্যাল অ্যাকশন ওয়ার্ল্ডওয়াইডের পরিচালক আন্তোনিয়া মালভে বলেছেন, মিয়ানমারের গণহত্যার দায় স্বীকারের পাশাপাশি ভুক্তভোগীরা নিজেদের জমি-সম্পত্তি ফেরত, ক্ষতিপূরণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার নিশ্চয়তা চান। তাদের নাগরিকত্ব ফিরে পাওয়ার প্রত্যাশাও রয়েছে।
গাম্বিয়া আদালতের কাছে মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করার নির্দেশনা চেয়েছে। ফলে কক্সবাজারে আশ্রিত প্রায় ১২ লাখ রোহিঙ্গার কাছে এ রায় বিশেষ গুরুত্ব বহন করছে।
বিশেষজ্ঞদের মতে, এ মামলার সিদ্ধান্ত আন্তর্জাতিক বিচারব্যবস্থায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। বিশেষ করে গাজায় গণহত্যার অভিযোগে দক্ষিণ আফ্রিকার করা ইসরায়েলের বিরুদ্ধে মামলাতেও এর প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। তবে সেই প্রভাবের ধরন এখনো স্পষ্ট নয়।
আন্তর্জাতিক আইনে গণহত্যার অভিযোগ প্রমাণ করা অত্যন্ত জটিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রুয়ান্ডা ও বসনিয়ার স্রেব্রেনিৎসায় গণহত্যার দায় প্রতিষ্ঠার মতো ঘটনা ঘটলেও এ ধরনের মামলার রায় আন্তর্জাতিক বিচারাঙ্গনে বিরল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ