০৭:৪৭ পি.এম
বাংলাদেশ আওয়ামী লীগকে বিলুপ্ত করার জন্য এবং তাদের কার্যক্রম নিষিদ্ধ করার উদ্দেশ্যে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। আবেদনে দলটি এবং তাদের অঙ্গসংগঠনগুলোকে নিষিদ্ধ করার পাশাপাশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার দাবি করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সাতজন ‘জুলাই যোদ্ধার’ পক্ষে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট এ এস এম শাহরিয়ার কবির রিটটি দাখিল করেন। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে আহত হয়ে বর্তমানে শরীরে গুলি বহনকারী ‘জুলাই যোদ্ধা’ (হেলথ কার্ডধারী) এম এস মোস্তাফিজুর রহমান, হাবিব, মো. হামিদুল সরকার, মো. জামাল, মো. নূর আলম, মো. রবিউল করিম, মো. নাসিম মিয়া ও মো. মনির হোসেনসহ জনস্বার্থে এবং সংক্ষুব্ধ ব্যক্তি হিসেবে সংবিধানের ১০২(২) অনুচ্ছেদের অধীনে রিটটি দাখিল করেন।
রিট আবেদনে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের পক্ষে প্রকাশিত সকল পোস্ট, পেজ, অ্যাকাউন্ট, চ্যানেল এবং সহিংসতা উসকে দেওয়া যেকোনো কনটেন্ট অপসারণ বা ব্লক করার নির্দেশনা চাওয়া হয়েছে।
আরও পড়ুন: শেখ হাসিনার পিওন জাহাঙ্গীরের ভাগ্নে শিপন ৩ দিনের রিমান্ডে
রিটের বিবাদী হিসেবে স্বরাষ্ট্র সচিব, পররাষ্ট্র সচিব, আইন সচিব, মন্ত্রিপরিষদ সচিব, ডাক ও টেলিযোগাযোগ সচিব, বিটিআরসির চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বিএফআইইউ প্রধান এবং তথ্য সচিবকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
আবেদনে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠন, বাংলাদেশ ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, জাতীয় শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, তাঁতী লীগ ও মৎস্যজীবী লীগ এবং যে নামেই অভিহিত হোক না কেন, এর সাথে সম্পৃক্ত অন্য প্রতিটি সংগঠন অন্তর্ভুক্ত রয়েছে। রুল জারির জন্য আবেদন করা হয়েছে যাতে সংসদের একটি আইন বা অধ্যাদেশের মাধ্যমে সরাসরি নিষিদ্ধ করা না হয় এবং রাজনৈতিক দল হিসেবে বিলুপ্ত করা না হয়।
রিট আবেদনে টেলিভিশন টকশো ও সামাজিক যোগাযোগমাধ্যমে যারা আওয়ামী লীগের পক্ষে সাফাই গাইছেন, ২০২৪ সালের হত্যাকাণ্ড অস্বীকার বা ন্যায্যতা দিচ্ছেন এবং ‘জুলাই যোদ্ধাদের’ ‘জুলাই জঙ্গি’ হিসেবে আখ্যায়িত করছেন, তাদের বিরুদ্ধে পেনাল কোডের কয়েকটি ধারা এবং সন্ত্রাসবিরোধী আইনে ব্যবস্থা নিতে ৩০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে স্বরাষ্ট্র, তথ্য ও সম্প্রচার, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং বিটিআরসিকে নির্দেশ দেওয়ার আবেদন জানানো হয়েছে। একইসঙ্গে অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দলটির সব পোস্ট, পেজ, অ্যাকাউন্ট ও চ্যানেল অপসারণ বা ব্লক করার পাশাপাশি সশস্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন ও মদদদাতাদের বিরুদ্ধে আইন অনুযায়ী রাষ্ট্রদ্রোহ মামলা দায়েরের নির্দেশনা চাওয়া হয়েছে।
আরও পড়ুন: জয়পুরহাট রেলস্টেশন থেকে ককটেল সদৃশ বস্তু উদ্ধার, তদন্ত শুরু
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন