ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

বিদায় ১৪৪৭ হিজরি: আমলের হিসাব-নিকাশ


বিদায় ১৪৪৭ হিজরি: আমলের হিসাব-নিকাশ

চলে গেল ১৪৪৭ হিজরি। হিজরি বর্ষ হিসাবে আমাদের জীবন থেকে আরেকটি বছর বিদায় নিচ্ছে। মানুষের জীবনে একটি বছরের প্রস্থান ছোটখাটো ঘটনা নয়। প্রতিটি বিদায়ী বছর আমাদের স্মরণ করিয়ে দেয় যে জীবনের পুঁজি ক্রমেই ক্ষয় হচ্ছে এবং চূড়ান্ত গন্তব্যের দিকে আমরা যাবতীয়ভাবে এগিয়ে চলেছি। নতুন বছরে পদার্পণের এই মুহূর্তে আমাদের প্রয়োজন আত্মসমালোচনা, আত্মপর্যালোচনা এবং বিগত সময়ের হিসাব-নিকাশ।

মুহাসাবা মুমিন জীবনের অপরিহার্য অনুশীলন।

হজরত উমর ইবনুল খাত্তাব রা. বলেছিলেন, "حَاسِبُوا أَنْفُسَكُمْ قَبْلَ أَنْ تُحَاسَبُوا" - তোমরা নিজেদের হিসাব করো, তোমাদের হিসাব গ্রহণের পূর্বেই। মুমিন জীবনে মুহাসাবা বা আত্মসমালোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। যখন মানুষ নিজের কর্ম, আচরণ ও দায়িত্বসমূহের পর্যালোচনা করে, তখন সে নিজের ত্রুটি-বিচ্যুতি চিহ্নিত করতে পারে এবং সংশোধনের উপায় খুঁজে পায়।

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু

আমাদের প্রথম হিসাব হওয়া উচিত ঈমান ও আমলের ব্যাপারে। কি আমরা ঈমান সম্পর্কে যথেষ্ট জ্ঞান অর্জন করেছি? ঈমানবিরোধী চিন্তা ও কর্ম থেকে কতটুকু দূরে থাকতে পেরেছি? ফরজ নামাজ, রোজা, জাকাত ও হজের মতো মৌলিক ইবাদতসমূহ কি যথাযথভাবে আদায় করা সম্ভব হয়েছে? একইভাবে ওয়াজিব ও সুন্নাতে মুয়াক্কাদা আমলসমূহের পাশাপাশি কুরআন তিলাওয়াত, দুআ, জিকির, তাসবিহ ও ইস্তিগফারের ব্যাপারে নিজের অবস্থা যাচাই করা প্রয়োজন।

আল্লাহ তাআলা বলেন, "يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَلْتَنْظُرْ نَفْسٌ مَا قَدَّمَتْ لِغَدٍ" - হে মুমিনগণ! তোমরা আল্লাহকে ভয় করো এবং প্রত্যেক ব্যক্তি যেন লক্ষ্য করে, সে আগামী দিনের জন্য কী প্রেরণ করেছে। (সুরা হাশর: ১৮)

মুহাসাবার আরেকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হলো পারিবারিক দায়িত্ব। মা-বাবার সেবা, স্ত্রী-সন্তানের প্রতি সদাচার, আত্মীয়-স্বজনের হক আদায়, তাদের দ্বীনি ও দুনিয়াবি প্রয়োজন পূরণের চেষ্টা সম্পর্কে আমাদের অবস্থান কি? পরিবারকে দ্বীনের পথে পরিচালিত করতে আমরা কতটুকু চেষ্টা করেছি?

আল্লাহ তাআলা বলেন, "يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا قُوا أَنْفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا" - হে মুমিনগণ! তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। (সুরা তাহরিম: ৬)

আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ

চাকরি, ব্যবসা কিংবা যেকোনো পেশাগত দায়িত্বও মুহাসাবার গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অন্তর্ভুক্ত। আমরা কি চুক্তিকৃত সময় যথাযথভাবে দিয়েছি? অর্পিত দায়িত্ব আমানতদারিত্বের সঙ্গে পালন করেছি? ব্যবসা-বাণিজ্যে হালাল পন্থা অবলম্বন করতে পেরেছি? অপচয় ও অপ্রয়োজনীয় ব্যয় থেকে নিজেদের রক্ষা করতে পেরেছি?

রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "لَا إِيمَانَ لِمَنْ لَا أَمَانَةَ لَهُ" - যার আমানতদারি নেই, তার পূর্ণ ঈমান নেই। (মুসনাদু আহমদ: ১২৫৬৭)

আমাদের দায়িত্ব কেবল নিজের পরিবার পর্যন্ত সীমাবদ্ধ নয়। চারপাশের মুসলিম সমাজ, নির্যাতিত মানুষ এবং বিশ্ব মুসলিম উম্মাহর প্রতিও আমাদের দায় রয়েছে। আমরা কতটুকু তাদের পাশে দাঁড়িয়েছি? কতটুকু সহমর্মিতা প্রকাশ করেছি? কতটুকু দুআ করেছি? কতটুকু সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করেছি? এসব প্রশ্নের উত্তরও আমাদের খুঁজে দেখতে হবে।

রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "مَثَلُ الْمُؤْمِنِينَ فِي تَوَادِّهِمْ وَتَرَاحُمِهِمْ وَتَعَاطُفِهِمْ كَمَثَلِ الْجَسَدِ الْوَاحِدِ" - মুমিনরা পারস্পরিক ভালোবাসা, দয়া ও সহমর্মিতায় একটি দেহের ন্যায়। (সহিহ বুখারি: ৬০১১)

আরও পড়ুন: বিয়ের ১৫ দিনের মাথায় সড়কে প্রাণ গেল ইতালি প্রবাসী তানভীরের

উন্নতি কি হয়েছে? মুমিনের জীবন স্থবির হতে পারে না। প্রতিনিয়ত তার উন্নতির পথে এগিয়ে চলার কথা। প্রচলিত একটি বাণী রয়েছে, "مَنْ اسْتَوَى يَوْمَاهُ فَهُوَ مَغْبُونٌ" - যার আজ ও গতকাল সমান, সে ক্ষতিগ্রস্ত। সুতরাং ঈমান, আমল, ইলম, আখলাক ও চরিত্র সব ক্ষেত্রেই আমাদের উন্নতির ধারা অব্যাহত থাকা উচিত।

আল্লাহ সম্পর্কে জ্ঞান, তার সিফাত ও গুণাবলীর পরিচয়, তার প্রতি ভয় ও ভালোবাসা, শরিয়তের বিধান সম্পর্কে সচেতনতা এসব বিষয়ে ক্রমাগত অগ্রগতি একজন মুমিনের বৈশিষ্ট্য।

ইসলামি আখলাক কেবল কিছু ভদ্র আচরণের নাম নয়; বরং এটি মানুষের অন্তর, চিন্তা, স্বাভাবিকতা ও কর্মের সামগ্রিক পরিশুদ্ধির শিক্ষা। সুন্দর চরিত্র শিক্ষা, অনুশীলন এবং আত্মসংযমের মাধ্যমে অর্জিত হয়। তাই আমাদের নিজের চরিত্র ও আচরণের উন্নতি কতটুকু হয়েছে, সেটাও মুহাসাবার গুরুত্বপূর্ণ বিষয়।

রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "إِنَّمَا بُعِثْتُ لِأُتَمِّمَ مَكَارِمَ الْأَخْلَاقِ" - আমি তো প্রেরিত হয়েছি উত্তম চরিত্রকে পরিপূর্ণ করার জন্য। (মুসনাদ আহমদ: ৭৯৫২)

আরও পড়ুন: হাসিনার পতনের আগে ইউনূসকে দায়িত্ব নেওয়ার আহ্বান করেন শফিকুল আলম

মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ হলো তার জীবন এবং সময়। এই পুঁজিই আমরা প্রতিনিয়ত ব্যয় করে চলেছি। একজন সচেতন ব্যবসায়ী যেমন নিয়মিত তার লাভ-ক্ষতির হিসাব মিলিয়ে দেখে, তেমনি একজন মুমিনের উচিত তার সময় ও কর্মের হিসাব নেওয়া। আর এই জীবনও আমাদের নিজস্ব সম্পদ নয়; এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রদত্ত একটি আমানত।

রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "كُلُّ النَّاسِ يَغْدُو فَبَائِعٌ نَفْسَهُ فَمُعْتِقُهَا أَوْ مُوبِقُهَا" - প্রত্যেক মানুষ সকালে বের হয়; অতঃপর সে নিজেকে বিক্রি করে, কেউ তাকে মুক্ত করে, আর কেউ তাকে ধ্বংস করে। (সহিহ মুসলিম: ২২৩) প্রতিটি দিন, প্রতিটি সপ্তাহ, প্রতিটি মাস এবং প্রতিটি বছর মানুষকে একই বার্তা দেয় যে, সে কি মুক্তির দিকে এগোচ্ছে, নাকি ধ্বংসের দিকে?

নতুন মাসের চাঁদ দেখে রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুআ পাঠ করতেন, "اللَّهُمَّ أَهِلَّهُ عَلَيْنَا بِالْأَمْنِ وَالْإِيمَانِ، وَالسَّلَامَةِ وَالْإِسْلَامِ، رَبِّي وَرَبُّكَ اللَّهُ" - হে আল্লাহ! এ চাঁদকে আমাদের ওপর উদিত করুন নিরাপত্তা ও ঈমানসহ, শান্তি ও ইসলামসহ। (হে চাঁদ!) আমার ও তোমার উভয়ের রব আল্লাহ। (মুসতাদরাকে হাকেম: ৭৭৬৭; সহিহ ইবনু হিব্বান: ৮৮৮)

এই দুআ আমাদের শিক্ষা দেয়, নতুন মাস ও নতুন বছর কেবল ক্যালেন্ডারের পরিবর্তন নয়; বরং ঈমান, ইসলাম, নিরাপত্তা ও কল্যাণের নতুন প্রত্যাশা।

আরও পড়ুন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন সময়সীমা ১ নভেম্বর পর্যন্ত বাড়াল ইসি

ব্যক্তি ও সমাজের অশান্তি, অন্যায়-অবিচার, দুর্নীতি ও বিশৃঙ্খলার প্রধান কারণ মানুষের ভুল বিশ্বাস, দুর্বল চরিত্র এবং অসৎ কর্ম। তাই ব্যক্তি ও সমাজের প্রকৃত সংস্কারের জন্য প্রয়োজন আত্মশুদ্ধি, চরিত্র গঠন এবং আল্লাহর বিধানের অনুসরণ। ১৪৪৮ হিজরির সূচনালগ্নে আসুন আমরা নিজেদের দিকে ফিরে তাকাই। বিগত সময়ের হিসাব গ্রহণ করি, ভুল-ত্রুটির জন্য তাওবা করি এবং অবশিষ্ট জীবনকে ক্ষতি পূরণ ও উন্নতির সুযোগ হিসেবে গ্রহণ করি। আল্লাহ তাআলা আমাদের নতুন বছরকে ঈমান, ইসলাম, শান্তি, নিরাপত্তা ও কল্যাণে পরিপূর্ণ করে দিন। আমাদের জীবনকে করুন তাঁর সন্তুষ্টির পথে পরিচালিত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিমানমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০৫:১৫ পি.এম


বিমানমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্তনিও আলেসান্দ্রো বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার দুপুর ১টায় তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা তরিকুল ইসলামের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিষয়টি জানানো হয়েছে।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও ইতালির মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে গুরুত্বারোপ করা হয়। রাষ্ট্রদূত ইতালির অর্থনীতিতে প্রায় ২.৫ লাখ বাংলাদেশি কর্মীর অবদানের জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে বলেছেন।

এ সময়মন্ত্রী দেশের প্রবাসীদের সুবিধার্থে ঢাকা-রোম রুটে বিমানের ফ্লাইট সংখ্যা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। রাষ্ট্রদূত ফ্লাইট ফ্রিকুয়েন্সি বৃদ্ধির ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন।

রাষ্ট্রদূত ইতালীয় দ্য ইডজ কোম্পানির বাংলাদেশের বিমানবন্দরের জন্য বার্ড কন্ট্রোল ম্যানেজমেন্ট সিস্টেম তৈরির আগ্রহ প্রকাশ করেন। এছাড়া, বাংলাদেশি টেকনিশিয়ানদের উন্নত প্রশিক্ষণের লক্ষ্যে ফ্লাইওন অ্যারো কোম্পানির প্রশিক্ষণ অ্যাকাডেমি তৈরি করতে আগ্রহের কথা বিস্তারিত জানান।

মন্ত্রী দেশের বিমান খাতের উন্নয়নে ইতালির সঙ্গে যৌথভাবে কাজ করার ওপর আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি বিমানবন্দর সম্প্রসারণে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলে বিদেশি বিনিয়োগের বিষয়ে উভয়পক্ষের মধ্যে আলোচনা হয়।

এর আগে, মন্ত্রী সিঙ্গাপুরের কোম্পানি এসএটিএসের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতে প্রতিনিধিরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে তাদের আগ্রহ প্রকাশ করেন।

মন্ত্রী যথাযথ প্রক্রিয়ায় প্রস্তাব আহ্বান করেন এবং বিবেচনার আশ্বাস দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘২০২৮ সালের মধ্যে সব প্রাথমিকে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিশ্চিত করা হবে’

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০৫:১৯ পি.এম


‘২০২৮ সালের মধ্যে সব প্রাথমিকে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিশ্চিত করা হবে’

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, ২০২৮ সালের মধ্যে সারা দেশে সকল প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিশ্চিত করা হবে। তিনি বলেন, শিক্ষার প্রকৃত উন্নয়ন অর্জন করতে শুধুমাত্র অবকাঠামো নির্মাণই যথেষ্ট নয়, দক্ষ শিক্ষক, যুগোপযোগী কারিকুলাম এবং শিশুদের জন্য আনন্দময় শিক্ষার পরিবেশও প্রয়োজন। তিনি স্পষ্ট করেছেন, শিক্ষা ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে শিশুদের থাকতে হবে। এমন শিক্ষা নিশ্চিত করতে হবে যাতে শেখা তাদের কাছে বোঝা না হয়ে আনন্দের বিষয় হয়ে ওঠে। সোমবার, রাজধানী ঢাকার বসুন্ধরায় ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ এর মাল্টিপারপাস হলে আইইউবি এবং বাংলাদেশ ইসিডি নেটওয়ার্কের যৌথ আয়োজনে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট নীতিমালা শীর্ষক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই বিষয়গুলো তুলে ধরেন। প্রতিমন্ত্রী আরও বলেন, আগামী এক বছরের মধ্যে কারিকুলাম পুনর্বিন্যাসের কাজ সম্পন্ন করার লক্ষ্যে সরকার কাজ করছে। এই সময়ে তিনি এনসিটিবিকে অযাচিত প্রভাবমুক্ত রেখে পেশাগতভাবে স্বাধীনভাবে কাজের সুযোগ দিতে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি আরও জানিয়েছেন, শিক্ষকের জীবনমান উন্নয়ন ছাড়া শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়। একজন শিক্ষক যদি আর্থিক, সামাজিক ও পেশাগতভাবে সম্মানজনক জীবনযাপন করতে না পারেন, তবে শিক্ষাব্যবস্থার কাঙ্ক্ষিত পরিবর্তন কখনোই অর্জন করা যাবে না। তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে ওয়ান-শিফট স্কুলে রূপান্তরের বিষয়ে বলেন, দুই শিফটের কারণে অনেক ক্ষেত্রে শিক্ষার্থীরা পর্যাপ্ত সময় ও মনোযোগ পাচ্ছে না। তাই পর্যায়ক্রমে দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ওয়ান-শিফট স্কুলে রূপান্তর করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। শিক্ষক প্রশিক্ষণের বিষয়টি উল্লেখ করে ববি হাজ্জাজ বলেন, ২০২৮ সালের পরে দেশের কোনো প্রাথমিক শ্রেণিকক্ষে অপ্রশিক্ষিত শিক্ষক পাঠদান করবেন না। সরকারি, বেসরকারি, কিন্ডারগার্টেন কিংবা ইংরেজি মাধ্যম সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য এই নীতি প্রযোজ্য হবে। আইইউবির উপাচার্য অধ্যাপক ম.তামিমের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক ফরিদ আহমদ, আইইউবি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দিদার এ হোসেইন, বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোয়াখালীতে ভুয়া র‍্যাব গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০৫:২১ পি.এম


নোয়াখালীতে ভুয়া র‍্যাব গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জে র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে বেলাল হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চৌমুহনী চৌরাস্তা মোড় এলাকায় অভিযান চালিয়ে পুলিশ-র‍্যাব যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

বেলাল হোসেন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পানপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, বেলাল দীর্ঘদিন ধরে নিজেকে র‍্যাবের কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন। সরকারি চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তিনি বিভিন্ন ব্যক্তির কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি চাকরি দেওয়ার কথা বলে এক ব্যক্তির কাছ থেকে ৫০ হাজার টাকা এবং এক নারীর কাছ থেকে ২ লাখ টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান বলেন, ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণের প্রক্রিয়া চলছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালীর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রাম বন্দরে কন্টেইনার টার্মিনালে আগুন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০৫:২১ পি.এম


চট্টগ্রাম বন্দরে কন্টেইনার টার্মিনালে আগুন

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) একটি রাবার টায়ার্ড গ্যান্ট্রি (আরটিজি) ক্রেনে আগুন লেগেছে।

এই ঘটনাটি সোমবার (২২ জুন) দুপুর আড়াইটার দিকে ঘটেছে।

জানা যায়, দুপুরের সময় এনসিটির ৪ নম্বর বার্থে আগুনের সূত্রপাত ঘটে। পরে ফায়ার সার্ভিসের আধাঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব (ভারপ্রাপ্ত) মো. নাসির উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, যখন আগুনের খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান, তখন তাঁরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বাংলাদেশ নৌবাহিনীর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এতে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%