০৮:২৭ পি.এম
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জালানি ও খনিজসম্পদ উন্নয়ন ব্যুরো (বিএমডি) এর মোবাইল কোর্টের অভিযানে ৯৪ হাজার ৩৯০ ঘনফুট পাথর জব্দ করা হয়েছে। সোমবার দিনের বেলায় পরিচালিত এই অভিযানে উপজেলার বনপুর, আদর্শগ্রাম, গুচ্ছগ্রাম, বিজয়পাড় ও মাঝেরগাঁওয়ের বিভিন্ন স্থান থেকে পাথরগুলো জব্দ করা হয়।
জানা যায়, গত প্রায় ৬ বছর ধরে উৎমা এলাকায় এই পাথরগুলো স্তুপ করে বিভিন্ন বাড়ির পাশে রাখা ছিল। উৎমা নদী ও কোয়ারি থেকে উত্তোলন করা পাথরগুলো দীর্ঘদিন ধরে সেখানে স্তুপ আকারে রয়েছে। এর আগেও এই পাথরগুলো বিজিবি কর্তৃক জব্দ করা হয়েছে, তবে এগুলো তখন নিলামে বিক্রি করা যায়নি।
সোমবার (১৩ জুলাই) উত্তর রনিখাই ইউনিয়নের বনপুর, আদর্শগ্রাম, গুচ্ছগ্রাম, বিজয়পাড় ও মাঝেরগাঁওয়ের বিভিন্ন স্থান থেকে ৯৪৩৯০ ঘনফুট পাথর জব্দ করেন জালানি ও খনিজসম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান। পরে জব্দ করা পাথরগুলো স্থানীয় ইউপি সদস্যদের জিম্মায় রাখা হয়।
আরও পড়ুন: কালিয়াকৈরে মহাসড়ক জুড়ে অবৈধ দোকান ও অটো স্ট্যান্ড, শিক্ষার্থী ও গার্মেন্টস শ্রমিকরা জিম্মি
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান জানান, ‘উৎমা এলাকায় অবৈধভাবে উত্তোলিত এই পাথরগুলো জব্দ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও পুলিশ বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেছেন এই মোবাইল কোর্ট পরিচালনায়। পাথরগুলো নিলামের মাধ্যমে বিক্রি করে সরকারি কোষাগারে অর্থ জমা প্রদান করা হবে বলেও তিনি উল্লেখ করেন।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন