ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

শিক্ষা খাতে বিচারাধীন ৮৩ হাজার মামলা রয়েছে: শিক্ষামন্ত্রী


শিক্ষা খাতে বিচারাধীন ৮৩ হাজার মামলা রয়েছে: শিক্ষামন্ত্রী

শিক্ষা খাতের উন্নয়ন নিয়ে নানামুখী উদ্যোগ নেয়া হলেও শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, আইনি জটিলতার কারণে অনেক পদক্ষেপ বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। তিনি বলেন, বর্তমানে এই খাতে প্রায় ৮৩ হাজার মামলা বিচারাধীন রয়েছে। এই আইনি জটিলতার কারণে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।

তিনি রোববার (১৪ জুন) সকালে রাজধানীর বনানীতে ‘বাংলাদেশের শিক্ষা খাত বিশ্লেষণ’ শীর্ষক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীদের আনন্দের সঙ্গে শিক্ষা প্রদানের লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। এ লক্ষ্যে শিক্ষায় ক্রীড়া ও সাংস্কৃতিক শিক্ষা যুক্ত করা হচ্ছে। প্রাথমিক স্তরে ঝরে পড়ার হার রোধে স্কুল ইউনিফর্ম ও মিড-ডে মিলসহ নানা প্রকল্প গ্রহণ করা হয়েছে। পাশাপাশি স্যানিটেশন সমস্যার সমাধানেও বিশেষ নজর দিচ্ছে সরকার।’

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, মোহাম্মদ মসিউর রহমানকে জনপ্রশাসনে ন্যস্ত

শিক্ষা বাজেটের প্রসঙ্গে মন্ত্রী উল্লেখ করেন, অতীতের সব সময়ের চেয়ে বর্তমান সরকার শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট দিয়েছে, যা মোট বাজেটের ২ শতাংশ। তবে তিনি উল্লেখ করেন, আমাদের ‘লার্নিং আউটকাম’ বা শিক্ষার ফলাফল এখনও সন্তোষজনক নয়। এ বিষয়ে তিনি বলেন, আমরা সমস্যা চিহ্নিত করে তা সমাধানে কাজ করছি। দেশের কোথাও বাল্যবিয়ে বরদাশত করা হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।

বিশেষ অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষার ধারাকে এক রাখার চেষ্টা চলছে। প্রাথমিক শিক্ষার খরচ কমানোর জন্য সরকার বদ্ধপরিকর। তিনি জানান, দেশের সকল স্কুলে প্রি-প্রাইমারি ক্লাস চালু করা হবে এবং প্রাথমিক শিক্ষা উন্নয়নের জন্য গৃহীত পদক্ষেপসমূহ সরকারের ১৮০ দিনের মধ্যে বাস্তবায়ন করা হবে।

তিনি জানান, আগামী বছরের মধ্যে সরকারিভাবে মিড-ডে মিল, প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের ইউনিফর্ম, ব্যাগ ও জুতা প্রদান করা হবে। মানসম্মত শিক্ষা না দেয়ার কারণে অভিভাবকরা কিন্ডারগার্টেনের দিকে ঝুঁকছেন জানিয়ে তিনি বলেন, ‘আমরা প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছি। এখন থেকে শিক্ষা ক্ষেত্রে ব্যয়ের বিপরীতে আউটকাম বা ফলাফল বিবেচনা করা হবে।’

শিক্ষক বদলির প্রসঙ্গে ববি হাজ্জাজ বলেন, ‘বিগত দিনে শিক্ষকদের বদলি নিয়ে একটি বিশাল সিন্ডিকেট তৈরি হয়েছিল। এখন থেকে প্রাথমিক স্তরের শিক্ষকদের বদলি স্থানীয় প্রশাসনের কাছে ন্যস্ত করা হবে। আগামী দুই বছর পরে প্রশিক্ষণ ছাড়া কোনো শিক্ষক ক্লাসরুমে যেতে পারবেন না।’

আরও পড়ুন: সিপাহী-জনতার বিপ্লব ও সংহতি দিবস ৭ নভেম্বর

তিনি আরও জানান, ২০২৭ সালের কারিকুলামে প্রাথমিক পর্যায়ে ক্রীড়া ও সাংস্কৃতিক শিক্ষা বাধ্যতামূলক করা হবে। পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ের জন্য একটি নির্দিষ্ট স্কুল ক্যালেন্ডার তৈরি করা হবে। সামগ্রিকভাবে কারিকুলাম, শিক্ষক, অবকাঠামো ও প্রশাসন ব্যবস্থা ঢেলে সাজানোর জন্য সরকার কাজ করছে এবং এবারের বাজেটে শিক্ষা খাতে প্রথমবারের মতো সঠিক বরাদ্দ দেয়া হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মহাসড়ক পরিষ্কার শেষে বৃক্ষরোপণ করলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

১২:৪৯ পি.এম


মহাসড়ক পরিষ্কার শেষে বৃক্ষরোপণ করলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক ও ঢাকা বাইপাস সড়কের পাশের ময়লা অপসারণ কার্যক্রম পরিদর্শন করে বৃক্ষরোপণ করেছেন স্থানীয় সরকার, পল্লী ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

এটি রবিবার (১৪ জুন) সকালে উপজেলা গোলাকান্দাইল গোলচত্বর এলাকায় সংগঠিত হয়েছে।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার ভূমি মারজানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হূমায়ুন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনসহ বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ঈদের ছুটিতে এখানে ময়লা ফেলা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হওয়ায় আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। গত দুই দিন ধরে ময়লা অপসারণের কাজ চলছে। ভবিষ্যতে যেন আর কোনোভাবেই মহাসড়কের পাশে ময়লা না ফেলা হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরো যোগ করেন, আমরা একটি আলাদা ল্যান্ডফিলের ব্যবস্থা করছি। সেখানে শিল্প-কারখানা ও পৌরসভার বর্জ্য ফেলা হবে। বর্তমানে অনেক বিদেশি প্রতিষ্ঠান বর্জ্য থেকে বিদ্যুৎ, জৈব সার এবং গ্যাস উৎপাদনের প্রযুক্তি নিয়ে কাজ করছে। এসব প্রযুক্তি কাজে লাগানো গেলে বর্জ্য ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনা তৈরি হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পেনশন দ্বিগুণের সিদ্ধান্ত নবম পে স্কেলে, গেজেট প্রকাশের অপেক্ষা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

১২:৫৪ পি.এম


পেনশন দ্বিগুণের সিদ্ধান্ত নবম পে স্কেলে, গেজেট প্রকাশের অপেক্ষা

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে স্কেল অবশ্যই বাস্তবায়ন হবে, বললেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এ কথা জানান।

জানা গেছে, পে স্কেলের গেজেট প্রকাশের নির্ধারিত সময় এখনো প্রকাশ করা হয়নি। তবে শিগগিরই গেজেট প্রকাশ করা হবে। পে স্কেলের এই রূপরেখা ইতোমধ্যে চূড়ান্ত হয়ে গেছে। চূড়ান্ত রূপরেখা অনুযায়ী, একবারে পে স্কেল বাস্তবায়ন হবে না।

মোট তিন ধাপে পে স্কেল বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের মূল বেতনের অর্থাৎ বেসিকের ৫০ শতাংশ বৃদ্ধির পরিকল্পনা রয়েছে। ১১ থেকে ২০তম গ্রেডের চাকরিজীবীদের জন্য বেসিকের শতভাগ বেতন বৃদ্ধির বিষয়েও আলোচনা চলছে।

বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, ‘সরকারি কর্মচারীরা বিগত প্রায় ১১ বছর ধরে একই বেতন কাঠামোতে বেতন-ভাতা পাচ্ছেন। ইতিমধ্যে মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় অনেক বৃদ্ধি পেয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো আগামী ১ জুলাই (২০২৬) হতে ধাপে ধাপে বাস্তবায়ন করার ঘোষণা দিচ্ছি। দেশের বিভিন্ন অঞ্চল এর মধ্যে অর্থনৈতিক, সামাজিক ও অবকাঠামোগত বৈষম্য কমিয়ে সমতাভিত্তিক সুষম উন্নয়নে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।’

নতুন সুপারিশ অনুযায়ী, অবসরপ্রাপ্তদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে তিন স্তরে পেনশন বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে। এরমধ্যে যাদের মাসিক পেনশন ২০ হাজার টাকার কম, তাদের পেনশন ১০০ শতাংশ বা দ্বিগুণ করার প্রস্তাব দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপের উন্মাদনায় সরগরম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

১২:৫৭ পি.এম


বিশ্বকাপের উন্মাদনায় সরগরম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

ঈদ এবং গ্রীষ্মকালীন ছুটির কারণে বর্তমানে অনেকটাই নির্জন রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাস। কিন্তু ফুটবলের সর্বোচ্চ আসর বিশ্বকাপের উন্মাদনা যেন নীরব এই ক্যাম্পাসে নতুন প্রাণের সঞ্চার করেছে। হাজার মাইল দূরের নিউজার্সিতে অনুষ্ঠিত ম্যাচের উত্তাপ ছড়িয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কোণে।

রবিবার (১৪ জুন) ভোর ৪টায় অনুষ্ঠিত ব্রাজিল ও মরক্কোর মধ্যকার গ্রুপ পর্বের বহুল প্রতীক্ষিত ম্যাচটি ঘিরে ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছিল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) উদ্যোগে মুক্তমঞ্চে বিশাল পর্দায় খেলা দেখার আয়োজন করা হয়েছিল। সেখানে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার হাজারো ফুটবলপ্রেমী একত্রিত হয়ে উপভোগ করেছেন বিশ্বকাপের রোমাঞ্চ।

খেলা শুরুর অনেক আগ থেকেই মুক্তমঞ্চ এলাকায় জড়ো হতে থাকেন সমর্থকরা। গায়ে প্রিয় দলের জার্সি, হাতে জাতীয় পতাকা এবং মুখে স্লোগান—সব মিলিয়ে যেন তৈরি হয়েছিল এক টুকরো বিশ্বকাপের মঞ্চ। উপস্থিত দর্শকদের এক বড় অংশ ছিল ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থক, তবে অন্যান্য দলের সমর্থকদের উপস্থিতিও ছিল শুদ্ধ নজরে আসার মতো।

ম্যাচের শুরু থেকেই ব্রাজিল সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও প্রত্যাশা ছিল। কিন্তু মরক্কোর বিপক্ষে ১-১ গোলের ড্রয়ে শেষ হওয়া ম্যাচটি তাদের কিছুটা হতাশ করেছে। সমর্থকদের মতে, বিশ্বকাপের যাত্রা আরও জোরালোভাবে শুরু করতে পারলে ভালো হতো। কিন্তু তারা আশাবাদী যে আগামী ম্যাচগুলোতে ব্রাজিল নিজেদের সামর্থ্যের সেরাটা প্রদর্শন করে শক্তিশালীভাবে ফিরে আসবে।

অন্যদিকে মরক্কোর সমর্থকদের জন্য এই ড্রটি ছিল অনেকটা জয়ের সমান। শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে মূল্যবান ১ পয়েন্ট অর্জনকে তারা দলের বড় সাফল্য হিসেবে দেখছেন। মজার বিষয় হলো, ম্যাচ চলাকালে মরক্কোর পক্ষে স্লোগান দিতে দেখা গেছে আর্জেন্টিনা সমর্থকদেরও। তারা ওইদিন ব্রাজিলের বিপক্ষে সমর্থন করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অটোরিকশার দৌরাত্ম্যে মহাসড়কে প্রাণহানির শঙ্কা বাড়ছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

১২:৫৯ পি.এম


অটোরিকশার দৌরাত্ম্যে মহাসড়কে প্রাণহানির শঙ্কা বাড়ছে

 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের শিমরাইল থেকে মেঘনা সেতু পর্যন্ত, পুরো এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি ও সিএনজিচালিত অটোরিকশা। সড়কের পাশেই চলছে যাত্রী ওঠানামা।

এমনকি পুলিশ বক্সের সামনে গড়ে উঠেছে অটোরিকশা স্ট্যান্ড।

অভিযোগ রয়েছে, নারায়ণগঞ্জ জনবহুল শিল্প ও বাণিজ্যিক এলাকা। ব্যস্ত এই নগরীর দুই মহাসড়কে দাপিয়ে চলছে ব্যাটারি এবং সিএনজিচালিত অটোরিকশা। কখনো কখনো স্বল্প ও দূরপাল্লার পরিবহনের সঙ্গেও পাল্লা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যার ফলে নিয়মিতভাবে দুর্ঘটনা ও প্রাণহাণির ঘটনা ঘটে।

সড়কে নিয়মিতভাবে চলাচল করা বাস-ট্রাকচালকরা জানান, দুর্ঘটনার বড় কারণ হচ্ছে মহাসড়কে তিন চাকার যান চলাচল। এইছাড়া, নিয়ম না মেনে নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিভিন্ন মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি এবং সিএনজিচালিত অটোরিকশা। বড় যানবাহনের সাথে পাল্লা দিয়ে বেপরোয়া গতিতে চলাচলের কারণে প্রায়ই ঘটে দুর্ঘটনা। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো দৃশ্যমান পদক্ষেপ নেই।

স্থানীয়রা জানান, মহাসড়কে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে কমপক্ষে ২০টি জায়গায় বেপরোয়া গতিতে রাতে ও দিনে বিরামহীন অটোরিকশা চলছে। অধিকাংশ অটোরিকশাচালক অদক্ষ। ফলে প্রায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। ব্যাটারিচালিত অটোরিকশার পাশাপাশি পাল্লা দিয়ে চলছে সিএনজি চালিত অটোরিকশা।

সিদ্ধিরগঞ্জ ও আড়াইহাজারে কতগুলো সিএনজি চালিত অটোরিকশা সড়ক-মহাসড়কে চলাচল করে তার প্রকৃত তথ্য প্রশাসনের কাছে জানা নেই। তবে আড়াইহাজার ও সিদ্ধিরগঞ্জ এলাকায় বিভিন্ন সড়কে অন্তত চার থেকে পাঁচ হাজার অটোরিকশা চলাচল করছে বলে জানা গেছে। এসব অটোরিকশার অধিকাংশ চালকের লাইসেন্স নেই এবং নিবন্ধনও নেই। স্থানীয় প্রভাবশালী নেতা ও পুলিশের সঙ্গে ম্যানেজ করে অটোরিকশাগুলো চলাচল করছে।

বাসচালক আহসানউল্লাহ মজুমদার বলেন, ‘অটোরিকশা এক প্রকার অত্যাচার শুরু করছে। তাদের জন্য আমরা গাড়ি চালাতে পারি না। তারা যদি লোকাল রাস্তায় চলাচল করে তাহলে আমাদের সমস্যা হয় না। কিন্তু মহাসড়কে চললে তেমন সমস্যা হয়। তাদের গাড়ি চালানোর বিষয়ে নূনতম জ্ঞান নেই।’

নাম প্রকাশে অনিচ্ছুক সিএনজিচালিত এক অটোরিকশাচালক প্রতিবেদককে জানান, গত ৫ আগস্টের পর মহাসড়কে আমাদের সিএনজি চালিত অটোরিকশা চালাতে কোনো রকমের মাসোহারা লাগতো না। কিন্তু কয়েকমাস যাবত প্রতি মাসে কাঁচপুর হাইওয়ে পুলিশকে এক হাজার টাকা মাসোহারা দিয়ে গাড়ি চালাতে হয় আমাদের। তারা যদি প্রতি মাসে তাদের নিয়োজিত দালালদের হাতে টাকা না দেয়, তাহলে আমাদের গাড়ির বিরুদ্ধে মামলা বা বিভিন্ন রকমের হয়রানির সম্মুখীন হতে হয়।

সরেজমিনে কাঁচপুর বাস স্ট্যান্ডের পুলিশ ফাঁড়ির সামনে গিয়ে দেখা যায় অটোরিকশার স্টপেজ। যত্রতত্রভাবে চলছে যাত্রী ওঠানামা।

অটোরিকশা চালকদের সাথে কথা হলে তারা বলেন, পুলিশ আমাদের ধরে কিন্তু টাকা দিলে ছেড়ে দেয়। ধরলে ২৬০০ টাকা জরিমানা দিয়ে গাড়ি ছাড়াতে হয়। আশপাশে চালালে তেমন আয় হয় না, তাই মহাসড়কে চলাচল করি।

তবে অবৈধ যান চলাচল বন্ধে কাঁচপুর হাইওয়ে থানার ওসি শামীম শেখ কালের কণ্ঠকে জানান, ‘মহাসড়কে অবৈধ অটোরিকশা চলাচল নিষিদ্ধ। আমরা তাদেরকে নিরুৎসাহিত করি। মাইকিং করে জানিয়েছি মহাসড়কে যেন এ ধরনের যান না আসে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%