ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

রাতেই বিক্ষোভে নামছে ছাত্রশিবির


রাতেই বিক্ষোভে নামছে ছাত্রশিবির

জাতীয় সংসদে বিরোধী দলের নারী সংসদ সদস্যদের হিজাব নিয়ে কটূক্তি এবং দেশব্যাপী অব্যাহত ধর্ষণের প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে। রবিবার (১৪ জুন) রাতে সংগঠনের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। ফেসবুক পোস্টে জানা যায়, জাতীয় সংসদে হিজাব নিয়ে কটাক্ষ এবং সাম্প্রতিক সময়ে দেশজুড়ে চলমান ধর্ষণের ঘটনার প্রতিবাদে আজ রাত সাড়ে ৯টায় রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করবে সংগঠনটি। ঢাকার মূল মিছিলটি জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে শুরু হয়ে তোপখানা রোডের জাতীয় প্রেস ক্লাব চত্বরে গিয়ে শেষ হবে। জানা গেছে, বাজেট অধিবেশনে প্রবীণ সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর নারী সংসদ সদস্যদের পোশাক (হিজাব) ইঙ্গিত করে দেওয়া বক্তব্য এবং সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া নারী নির্যাতনের ঘটনায় এই বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এনবিআরকে ডিজিটাল রূপান্তরের মাধ্যমে কর ভিত্তি সম্প্রসারণই সরকারের লক্ষ্য : চেয়ারম্যান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

০৯:২০ পি.এম


এনবিআরকে ডিজিটাল রূপান্তরের মাধ্যমে কর ভিত্তি সম্প্রসারণই সরকারের লক্ষ্য : চেয়ারম্যান

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন যে, করদাতাদের সঙ্গে আস্থার সম্পর্ক গড়ে তোলা, কর ব্যবস্থাকে সহজ করা এবং সম্পূর্ণ ডিজিটালাইজেশনের মাধ্যমে কর ভিত্তি সম্প্রসারণই সরকারের প্রধান লক্ষ্য।

আজ রোববার রাজধানীতে ইকোনমিক রিপোটার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত ‘অর্থ বিল ২০২৬-২৭ এর বিশ্লেষণ’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, এবারের বাজেট প্রণয়নের ক্ষেত্রে দেশের সাধারণ মানুষের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে শুল্ক ও কর বৃদ্ধির কারণে যাতে দ্রব্যমূল্যের ওপর অতিরিক্ত চাপ না পড়ে, এই বিষয়টি বিবেচনায় রেখে বিভিন্ন ক্ষেত্রে কর ও শুল্কে স্বস্তি দেওয়া হয়েছে।

তিনি এসময় বলেন, কোভিড-১৯ মহামারি, ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের অস্থিরতা এবং দেশের অর্থনৈতিক রূপান্তর প্রক্রিয়ার কারণে ব্যবসা-বাণিজ্য ও শিল্প খাত নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে। এ পরিস্থিতিতে উৎপাদন ও কর্মসংস্থান বাড়াতে এবং ব্যবসা সহজ করতে সরকার বিভিন্ন সহায়ক পদক্ষেপ নিয়েছে।

ভ্যাট ব্যবস্থাকে সহজ করার উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, ছোট ও প্রান্তিক ব্যবসায়ীদের জন্য নতুন ও সহজ ভ্যাট ব্যবস্থা চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। এসব ব্যবসায়ীকে জটিল রিটার্ন, অডিট বা হিসাবপত্র সংরক্ষণের ঝামেলায় পড়তে হবে না। ব্যবসায়ীরা অনলাইনে তাৎক্ষণিকভাবে নিবন্ধন নিয়ে নির্ধারিত টার্নওভার কর পরিশোধ করতে পারবেন।

তিনি জানান, ভ্যাট নিবন্ধন প্রক্রিয়া আয়করের ই-টিআইএ-এর মতো তাৎক্ষণিক করা হবে। পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য এনবিআর নিজস্ব সফটওয়্যার তৈরি করবে, যার মাধ্যমে সহজেই ভ্যাট রিটার্ন দাখিল করা সম্ভব হবে।

চেয়ারম্যান তামাক খাতে কর ফাঁকি রোধে প্রযুক্তিনির্ভর ব্যবস্থা চালুর ঘোষণা দিয়ে বলেন, সিগারেট ও অন্যান্য তামাকজাত পণ্যের স্ট্যাম্পে কিউআর কোড সংযোজন করা হবে। সাধারণ ভোক্তারা মোবাইলের মাধ্যমে যাচাই করতে পারবেন সংশ্লিষ্ট পণ্যের ওপর কর পরিশোধ করা হয়েছে কি না।

তিনি বলেন, ‘কর ফাঁকির তথ্য দিলে ভোক্তাদের পুরস্কৃত করা হবে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে শাস্তির আওতায় আনা হবে।’

তিনি আরো বলেন, তামাক খাতে প্রায় ১৫ শতাংশ পণ্য করের আওতার বাইরে থেকে যায়। নতুন প্রযুক্তি চালু হলে এ খাত থেকে রাজস্ব আহরণ উল্লেখযোগ্যভাবে বাড়বে। ভবিষ্যতে একই ব্যবস্থা অন্যান্য উৎপাদিত পণ্যের ক্ষেত্রেও সম্প্রসারণ করা হবে।

আবদুর রহমান খান বলেন, বর্তমানে ৪৫ লাখের বেশি করদাতা অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করেছেন। আগামী অর্থবছর থেকে কোম্পানি ও ভ্যাট রিটার্নও সম্পূর্ণ অনলাইনে আনার পরিকল্পনা রয়েছে। এতে বিপুল পরিমাণ তথ্য বিশ্লেষণ করে ঝুঁকিভিত্তিক অডিট পরিচালনা করা সম্ভব হবে।

তিনি বলেন, সঞ্চয়পত্রের মুনাফার ওপর কর বৃদ্ধির কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। বরং নতুন ব্যবস্থায় অনেক ক্ষুদ্র বিনিয়োগকারী স্বয়ংক্রিয়ভাবে কর ফেরত পাওয়ার সুযোগ পাবেন।

ব্যবসা সহজীকরণের অংশ হিসেবে রপ্তানিমুখী শিল্পের জন্য বন্ড সুবিধা সম্প্রসারণ, আন্তঃকমিশনারেট কন্টিনিউয়াস বন্ড চালু, অনুমোদিত অর্থনৈতিক অপারেটর (এইও) সুবিধা সহজীকরণ এবং অনুগত প্রতিষ্ঠানের জন্য অডিট শিথিলসহ বিভিন্ন ডিরেগুলেটরি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলেও তিনি জানান।

সেমিনারে সভাপতিত্ব করেন ইআরএফ সভাপতি দৌলত আকতার মালা এবং সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক আবুল কাসেম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অবসরপ্রাপ্ত ৪৪ হাজার শিক্ষক-কর্মচারীর কল্যাণ সুবিধার আবেদন নিষ্পত্তির অপেক্ষায় : শিক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

০৯:২১ পি.এম


অবসরপ্রাপ্ত ৪৪ হাজার শিক্ষক-কর্মচারীর কল্যাণ সুবিধার আবেদন নিষ্পত্তির অপেক্ষায় : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, বর্তমানে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের প্রায় ৪৪ হাজার কল্যাণ সুবিধা প্রাপ্তির আবেদন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।

তিনি বলেন, অনিষ্পন্ন প্রায় ৪৪ হাজার আবেদন নিষ্পত্তির জন্য এককালীন প্রায় ৩ হাজার ১৫০ কোটি টাকার অতিরিক্ত অর্থের প্রয়োজন রয়েছে। এ বিষয়টিকে সামনে রেখে প্রয়োজনীয় অর্থের সংস্থান এবং আবেদনসমূহ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে সরকার সক্রিয়ভাবে বিষয়টি বিবেচনা করছে।

আজ সংসদে যশোর-৪ আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সদস্য মো. গোলাম রছুলের টেবিলে উত্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। তিনি জানান, অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের প্রাপ্য সুবিধা দ্রুত প্রদানের লক্ষ্যে সরকার ও কল্যাণ ট্রাস্ট বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। ইতোমধ্যে ২০২৫-২০২৬ অর্থবছরে ৯ হাজার ২৮৪ জন অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীকে ৫৫৩ কোটি ৬৩ লাখ ৩৫ হাজার ৮৭৪ টাকা কল্যাণ সুবিধা প্রদান করা হয়েছে। ৩০ এপ্রিল ২০২৩ পর্যন্ত জমাকৃত সকল আবেদন নিষ্পত্তি করে রইঅঝ++ এর মাধ্যমে সুবিধাভোগীদের নিজ নিজ ব্যাংক হিসাবে অর্থ প্রেরণ করা হয়েছে। জুন ও জুলাই ২০২৩ পর্যন্ত জমাকৃত আবেদনসমূহ নিষ্পত্তি করে অর্থ পরিশোধের কার্যক্রম প্রস্তুত করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মান না বাড়ালে বিপিএলে বিদেশী ক্রিকেটাররা আসবে না: লিসা স্থালেকার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

০৯:২৪ পি.এম


মান না বাড়ালে বিপিএলে বিদেশী ক্রিকেটাররা আসবে না: লিসা স্থালেকার

বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেটের বাজার বর্তমানে প্রতিযোগিতামূলক হয়ে উঠছে। নতুন ও জাঁকজমকপূর্ণ লিগগুলোর মধ্যে বাংলাদেশের প্রিমিয়ার লিগের (বিপিএল) ভবিষ্যত এবং মান নিয়ে বড় প্রশ্ন সৃষ্টি হয়েছে। এই প্রেক্ষাপটে, অস্ট্রেলিয়ার সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক এবং ধারাভাষ্যকার লিসা স্থালেকার বিপিএলের সাংগঠনিক কাঠামো এবং ক্রিকেটীয় মানের উপর তীব্র সমালোচনা করেছেন।

লিসা স্থালেকার এখন ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি। সম্প্রতি এই সংগঠনটি ক্রিকেটার এবং খেলোয়াড় কল্যাণ সমিতির যৌথ উদ্যোগে মানদণ্ড ভিত্তিক বিশ্বের শীর্ষ ১০ টি-টোয়েন্টি লিগের একটি তালিকা প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে, ৭৫.২ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে রয়েছে ইংল্যান্ডের 'দি হান্ড্রেড', আর মাত্র ২২.৬ পয়েন্ট নিয়ে তালিকার তলানিতে রয়েছে বিপিএল। এই মূল্যায়নের ওপর ভিত্তি করে, সাবেক অজি অধিনায়ক এবারে বিপিএল নিয়ে মন্তব্য করেছেন।

আজ (১৪ জুন) মিরপুরে এক সংবাদ সম্মেলনে লিসা স্থালেকার বলেন, 'এখন ক্রিকেটারদের সামনে অনেক বিকল্প রয়েছে। যখন বিপিএল বাংলাদেশে অনুষ্ঠিত হয়, সত্যিই তখন একই সময়ে দক্ষিণ আফ্রিকায় এসএ টি-টোয়েন্টি এবং সংযুক্ত আরব আমিরাতে আইএল টি-টোয়েন্টির মতো বড় বাজেটের আকর্ষণীয় লিগগুলো চলে। তাই স্বাভাবিকভাবেই বিশ্বমানের তারকা ক্রিকেটাররা যেখানে উন্নত সুযোগ-সুবিধা, পেশাদার পরিবেশ এবং ভালো পারিশ্রমিক পায়, সেখানেই খেলতে যাবেন। এই তীব্র বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে অবশ্যই বিপিএলের মান উন্নত করতে হবে।'

বিপিএলের উইকেট এবং মান নিয়ে তিনি প্রশ্ন তোলেন। লিসা বলেন, 'টি-টোয়েন্টি ক্রিকেট মানেই দর্শকের মাঠে চার-ছক্কার রোমাঞ্চ দেখতে চায়। কিন্তু বিপিএল-এর উইকেট বেশিরভাগ সময় ধীরগতির এবং নিচু বাউন্সের হয়ে থাকে, যা এই সংস্করণের ক্রিকেটের স্বাভাবিক সৌন্দর্যকে নষ্ট করে। বিদেশী ব্যাটার বা বোলাররা এমন উইকেটে খেলতে মোটেই স্বাচ্ছন্দ্যবোধ করেন না। বিপিএলের ব্র্যান্ড ভ্যালু বৃদ্ধি করতে হলে অবিলম্বে আরও বেশি রান-সহায়ক এবং আন্তর্জাতিক মানের স্পোর্টিং উইকেট তৈরি করতে হবে।'

বিপিএলের প্রায় প্রতিটি আসরে পুরো টুর্নামেন্টের জন্য ডিসিশন রিভিউ সিস্টেম নেই। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, আম্পায়ারদের কিছু ভুল সিদ্ধান্ত খেলার গতি নষ্ট করে দেয়। এসব নিয়েও হতাশা প্রকাশ করেন লিসা।

তিনি বলেন, 'আধুনিক ক্রিকেটে প্রযুক্তির ব্যবহারের সঠিকতা ছাড়া কোনো টুর্নামেন্টই পূর্ণ গ্রহণযোগ্যতা পায় না। টুর্নামেন্টের শুরু থেকেই ডিআরএস ব্যবহার এবং আম্পায়ারিংয়ের মান বাড়ানোর প্রয়োজন। দল গঠন এবং সূচি নির্ধারণের ক্ষেত্রেও বিসিবিকে আরও দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও পেশাদারিত্বের পরিচয় দিতে হবে।'

বাংলাদেশের ক্রিকেটপ্রেমী দর্শকদের প্রশংসা করলেও বিপিএলের ভবিষ্যৎ নিয়ে তিনি শঙ্কা প্রকাশ করেন। লিসা বলেন, 'বাংলাদেশের মানুষের ক্রিকেট নিয়ে উন্মাদনা সত্যিই অসাধারণ, গ্যালারি সবসময় দর্শকে ভরপুর থাকে। তবে শুধুমাত্র গ্যালারির এই উন্মাদনা দিয়ে একটি আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি লিগ দীর্ঘ দিন ধরে টিকিয়ে রাখা সম্ভব নয়। বিশ্বমানের ক্রিকেটারদের প্রথম পছন্দ হতে হলে, বিপিএলকে মাঠের ভেতরে এবং বাইরে সামগ্রিক মান উন্নীত করতেই হবে আন্তর্জাতিক স্তরে। অন্যথা সমসাময়িক অন্য আধুনিক লিগগুলোর ভিড়ে বিপিএল তার আকর্ষণ পুরোপুরি হারিয়ে ফেলবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

০৯:২৭ পি.এম


প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা

মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’-এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। রবিবার (১৪ জুন) সন্ধ্যায় তারা জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণে নতুন অর্থবছরের জাতীয় বাজেট অধিবেশন প্রত্যক্ষ করেন সংগঠনটির সদস্যরা।

এইদিন দুপুরে, জাতীয় সংসদের বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ গ্যালারিতে সংগঠনটির ২৬ জন সদস্য বাজেট অধিবেশনের কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদের আজকের বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা তারেক রহমান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%