ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

‘দাদাগিরি’তে সৌরভের বিদায়, নতুন সঞ্চালক হিসেবে দুশ্চিন্তায় দেব


‘দাদাগিরি’তে সৌরভের বিদায়, নতুন সঞ্চালক হিসেবে দুশ্চিন্তায় দেব

কলকাতার জনপ্রিয় রিয়েলিটি অনুষ্ঠান ‘দাদাগিরি’তে বড় ধরনের পরিবর্তন ঘটেছে। দীর্ঘদিন ধরে অনুষ্ঠানটি সঞ্চালনা করে আসা সৌরভ গাঙ্গুলীর জায়গায় এবার নতুন দায়িত্ব নিচ্ছেন অভিনেতা দেব। বেশ কয়েকদিনের আলোচনা ও জল্পনার পর তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

নতুন দায়িত্ব নিয়ে দেব উচ্ছ্বসিত হলেও কিছুটা দুশ্চিন্তার মধ্য দিয়ে যাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি নিজস্ব একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘একটু নার্ভাস, একটু খুশি। তবে সবকিছুর ঊর্ধ্বে প্রচণ্ড উত্তেজিত। একেবারে নতুন যাত্রা শুরু করছি।’ পোস্টে তিনি সংশ্লিষ্ট টেলিভিশন চ্যানেলকেও উল্লেখ করেছেন।

এদিকে কলকাতার বিভিন্ন জায়গায় ‘দাদাগিরি’র নতুন পর্বের প্রচারণার দৃশ্য ধারণ করেছেন দেব। তবে সেই ছবি ও ভিডিওগুলো এখনো প্রকাশ করা হয়নি।

আরও পড়ুন: ভারতের পথে যুব মহিলা লীগ নেত্রী সুলতানা বেগম আটক

দীর্ঘদিন সৌরভ গাঙ্গুলীর সঞ্চালনায় জনপ্রিয় হয়ে ওঠা এই অনুষ্ঠানে দেব কতটা নতুনত্ব নিয়ে আসতে পারবেন, তা নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে। পাশাপাশি ‘দাদাগিরি’তে দেবের নতুন রূপ কেমন হতে পারে, সে বিষয়ে জানার আগ্রহও দেখা গেছে ভক্তদের মধ্যে।

অন্যদিকে, কিছুদিন আগে দেব পরিচালিত নতুন সিনেমা দেশু ৭-এর পোস্টারও প্রকাশ হয়েছে।

এছাড়া, পশ্চিমবঙ্গের বিনোদন অঙ্গনেও বেশ কিছু পরিবর্তন এসেছে। সম্প্রতি দীর্ঘদিনের সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়কে পরিবর্তন করে জনপ্রিয় অনুষ্ঠান দিদি নম্বর ওয়ান-এর নতুন সঞ্চালক হিসেবে দায়িত্ব পেয়েছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।

আরও পড়ুন: সৌদি আরবে তেলক্ষেত্রে ড্রোন হামলা প্রতিহত, দুই বিদেশির মৃত্যু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসরাইল-লেবানন চুক্তির প্রতিবাদে বৈরুতে হিজবুল্লাহ সমর্থকদের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৩:৩২ পি.এম


ইসরাইল-লেবানন চুক্তির প্রতিবাদে বৈরুতে হিজবুল্লাহ সমর্থকদের বিক্ষোভ

ইসরাইল ও লেবাননের মধ্যে হওয়া একটি চুক্তির প্রতিবাদে শুক্রবার গভীর রাতে হিজবুল্লাহ সমর্থকেরা বিক্ষোভ করেছে বৈরুতের রাস্তায়।

এদিকে, ইরান-সমর্থিত দলটির একজন আইনপ্রণেতা সতর্ক করে দিয়েছেন যে, এই চুক্তি কার্যকর করা হলে গৃহযুদ্ধের ঝুঁকি তৈরি হতে পারে।

খবরটি বার্তা সংস্থা এএফপি’র।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, হিজবুল্লাহ সমর্থকরা মোটরসাইকেলে করে বৈরুতের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করেছে, এমনকি শহরের কেন্দ্র এবং বিমানবন্দর যাওয়ার সড়কেও। তারা নতুন ইসরাইল-লেবানন কাঠামো চুক্তির বিরুদ্ধেও স্লোগান দিয়েছে।

এএফপির এক প্রতিবেদক জানান, শহরের বিভিন্ন সড়কে মোটরসাইকেলে করে চলাচলকারী লোকজনকে স্লোগান দিতে দেখা গেছে। একই সঙ্গে রাজধানীর বিভিন্ন সড়কে লেবাননের সেনাবাহিনী অস্থায়ী চেকপয়েন্ট বসিয়েছে।

হিজবুল্লাহর সংসদ সদস্য হাসান ফাদাল্লাহ বলেছেন, যুক্তরাষ্ট্রের সমর্থনে এই চুক্তি কার্যকর করার চেষ্টা করা হলে তা গৃহযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে।

তার দাবী হলো, হিজবুল্লাহকে বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত কার্যকর করা সম্ভব নয়। তার দল দীর্ঘদিন ধরে ইসরাইল-লেবানন সরাসরি আলোচনা প্রত্যাখ্যান করে আসছে।

স্থানীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভিডিওতে দেখা যায়, শত শত সমর্থক বৈরুতের দক্ষিণাঞ্চল থেকে শহরের কেন্দ্রের দিকে মোটরসাইকেল মিছিল করছে। কিছু বিক্ষোভকারী সরকারি ভবনের কাছে জড়ো হয়ে প্রধান সড়ক অবরোধ করে।

অনেক জায়গায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করা হয়, পরে সেনাবাহিনী হস্তক্ষেপ করে বিমানবন্দর সংযোগ সড়ক পুনরায় খুলে দেয়।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, বিক্ষোভকারীরা অন্তত একটি গুরুত্বপূর্ণ সড়ক জ্বলন্ত টায়ার দিয়ে অবরোধ করে রেখেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইন্দোনেশিয়ায় সরকারবিরোধী বিক্ষোভের পর আটক ২৪ জন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৩:৩৫ পি.এম


ইন্দোনেশিয়ায় সরকারবিরোধী বিক্ষোভের পর আটক ২৪ জন

ইন্দোনেশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সুরাবায়ায় প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর নীতির বিরুদ্ধে অনুষ্ঠিত বিক্ষোভের পর পুলিশ ২৪ জনকে গ্রেফতার করেছে। এ সংবাদ একটি মানবাধিকার সংস্থা জানিয়েছে।

এএফপি সাংবাদিকদের তথ্য অনুযায়ী, শুক্রবার প্রায় ১০০ জনের মতো বিক্ষোভকারী একটি সরকারি ভবনের কাছে জড়ো হয়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিরুদ্ধে ও প্রেসিডেন্ট প্রাবোওর বহুল আলোচিত ‘ফ্রি মিলস’ বা বিনামূল্যে খাবার কর্মসূচির বিরুদ্ধে প্রতিবাদ করেন।

খবরটি বার্তা সংস্থা এএফপি’র।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কিছু বিক্ষোভকারী পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে এবং সড়কের মাঝখানে আবর্জনায় আগুন ধরিয়ে দেন। এরপর পুলিশ দ্রুত তাদের ছত্রভঙ্গ করে গ্রেফতার করে।

মানবাধিকার সংগঠন কনত্রাস সুরাবায়ার সমন্বয়ক ফাতকুল খইর শনিবার এএফপিকে জানিয়েছেন, মোট ২৪ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরো বলেন, পুলিশ তাদের শনিবার ভোর ৩টা ৩০ মিনিট পর্যন্ত জিজ্ঞাসাবাদ করেছেন। তবে তাদের বিরুদ্ধে এ পর্যন্ত আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়নি।

সুরাবায়ার পুলিশ প্রধান লুথফি সুলিস্তিয়াওয়ান শুক্রবার রাতে সাংবাদিকদের এ সম্পর্কে জানান, কয়েকজন বিক্ষোভকারী পুলিশকে লক্ষ্য করে কিছু বস্তু নিক্ষেপ করার পর, পুলিশ তাদেরকে প্রতিহত করতে ‘কঠোর পদক্ষেপ’ গ্রহণ করেছে।

তিনি আরো জানান, ‘ডজনখানেক’ মানুষকে আটক করা হয়েছে।

মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বিশ্বব্যাপী তেল সরবরাহের ওপর যে চাপ সৃষ্টি হয়েছে, সেই চাপ কমানোর লক্ষ্যে প্রাবোওয়ের প্রশাসন ভর্তুকিবিহীন পেট্রোলের দাম প্রায় ৩০ শতাংশ বাড়িয়েছে, যার ফলশ্রুতিতে এই মাসে ইন্দোনেশিয়ার বেশ কয়েকটি শহরে বিক্ষোভ শুরু হয়েছে।

রাজধানী জাকার্তায় হাজারো শিক্ষার্থী রাস্তায় নেমে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও সরকারের বহু বিলিয়ন ডলারের ফ্রি মিলস কর্মসূচির বিরুদ্ধেও প্রতিবাদ জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পরীক্ষা চলাকালে ১৪৪ ধারা ভেঙে হোন্ডা ফেস্টে উচ্চস্বরে মাইক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৩:৩৬ পি.এম


পরীক্ষা চলাকালে ১৪৪ ধারা ভেঙে হোন্ডা ফেস্টে উচ্চস্বরে মাইক

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পাবলিক পরীক্ষা চলাকালীন ১৪৪ ধারা ভঙ্গ করে চাঁপাইনবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ মেলার আয়োজনের অভিযোগ উঠেছে।

এমনকি পরীক্ষা চলাকালীন সময়েও উচ্চস্বরে মাইক বাজিয়ে পরিবেশ দূষণ করেছে হোন্ডা মোটরসাইকেলের আয়োজনে হওয়া মেলায়। শনিবার (২৭ জুন) দিবসব্যাপী নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে ম্যাংগো ফেস্ট অনুষ্ঠিত হয়।

জানা যায়, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বেসিক ৩৬০ ঘণ্টা কোর্সের সমাপনী পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয় নবাবগঞ্জ সরকারি কলেজের মনিমুল হক ভবনের ৫১০১ ও ৫১০২ নম্বর কক্ষে। অফিস অ্যাপ্লিকেশন ও ডাটাবেজ প্রোগ্রামিংয়ে এই পরীক্ষায় অংশগ্রহণ করেন শিক্ষার্থীরা। জানুয়ারি থেকে জুন এই ৬ মাসের প্রশিক্ষণ শেষে শনিবার (২৭ জুন) সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করেন ১২০ জন শিক্ষার্থী।

সরেজমিনে দেখা যায়, কলেজের মূল ফটকেই টাঙানো রয়েছে কারিগরি শিক্ষা বোর্ডের সমাপনী পরীক্ষায় নোটিশ। সেখানে কলেজে ১৪৪ ধারা জারির কথা সুস্পষ্টভাবে উল্লেখ করা থাকলেও ব্যানারের ঠিক পেছনেই দিনব্যাপী বাজানো হচ্ছে উচ্চস্বরে সাউন্ড বক্স। সকাল ১০টা থেকে লিখিত পরীক্ষা শুরু হয়ে শেষ হয় বেলা ১১টায়। পরে সাড়ে ১১টা থেকে দেড়টা পর্যন্ত হয় এক গ্রুপের ভাইভা পরীক্ষা। পরে দেড়টায় শুরু হয়ে আরেক গ্রুপের পরীক্ষা চলে বেলা সাড়ে ৩টা পর্যন্ত। তবে সকাল থেকেই উচ্চস্বরে ডিজে বক্স বাজিয়ে মিউজিক ও গান বাজানো হয়।

সোহেল রানা, আব্দুর রহমানসহ কয়েকজন পরীক্ষার্থী সময় সংবাদকে জানান, লিখিত পরীক্ষার শুরু থেকেই কলেজ মাঠে উচ্চস্বরে সাউন্ড বক্স বাজানো হচ্ছিলো। পরীক্ষা কক্ষেও তীব্র শব্দ আসছে। কোন উপায় না থাকায় এভাবেই পরীক্ষা দিতে হচ্ছে। পরীক্ষার সময়েও এমন উচ্চস্বরে মাইক, সাউন্ড বক্স বাজানো উচিত নয়। কারণ এতে আমাদের খুবই সমস্যায় পড়তে হয়েছে। আশা করি, কর্তৃপক্ষ এবিষয়ে আরও বেশি সচেতন থাকবে।

অভিভাবক রফিকুল ইসলাম বলেন, ভীষণ অবাক হয়েছি এমন কাণ্ডজ্ঞানহীন কর্মকান্ডে। পাবলিক পরীক্ষা চলাকালীন সময়ে কিভাবে এমন উচ্চস্বরে সাউন্ড বক্স বাজিয়ে মিউজিক বাজাতে পারে? কলেজ কর্তৃপক্ষের উদাসীনতা ও দায়িত্বহীন কাজ শিক্ষার্থীদের ভোগান্তিতে ফেলেছে। এছাড়াও ১৪৪ ধারা থাকা কলেজে ম্যাংগো ফেস্টের উচ্চস্বরে গানবাজনা চলাকালীন সময়েও পুলিশ সদস্যদেরকে সেখানে দায়িত্ব পালন করতে দেখা গেছে।

হোন্ডা মোটরসাইকেলের ম্যাংগো ফেস্টে দিনব্যাপী মোটরসাইকেল শোভাযাত্রা, বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। সন্ধ্যার পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর আগে বিকেলে হোন্ডার উর্ধ্বতন কর্মকতা, স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা মিলে কেক কেটে এই উৎসব উদযাপনের কথা রয়েছে।

এনিয়ে হোন্ডার চাঁপাইনবাবগঞ্জের প্রতিনিধি শিশির মুঠোফোনে জানান, কলেজ কর্তৃপক্ষ ও পুলিশের অনুমতি নিয়েই কলেজ মাঠে ম্যাংগো ফেস্টের আয়োজন করা হয়েছে। আজকে (২৭ জুন) কলেজ কোন পরীক্ষা রয়েছে কি না, তা আমাদের জানা নেই।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরামুল হোসাইন জানান, ম্যাংগো ফেস্টের বিষয়ে থানা থেকে কোন অনুমতি নেয়া হয়নি। এমনকি এমন আয়োজনের কথা আমাদের জানা নেই।

এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ মুঠোফোনে সময় সংবাদকে বলেন, এমন আয়োজনের বিষয়ে আমাদের থেকে কোন অনুমতি নেয়া হয়নি। পরীক্ষা চলাকালীন সময়ে কলেজ কর্তৃপক্ষ এমন আয়োজনের কেন অনুমতি দিল, তা তারাই সেটা বলতে পারবে।

নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মুঠোফোনে সময় সংবাদকে জানান, প্রায় মাসখানেক আগে কলেজ মাঠে অনুষ্ঠানের জন্য হোন্ডা কোম্পানির পক্ষ থেকে অনুমতি নেয়া হয়েছিল। কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা হঠাৎ করেই হয়েছে। তবে পরীক্ষা কলেজ মাঠ থেকে কিছুটা দূরের ভবনে হচ্ছিলো। এসময় কলেজ মাঠে বিভিন্ন আয়োজন নিয়েও ক্ষোভ জানান অধ্যক্ষ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেত্রকোণায় ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৩:৩৮ পি.এম


নেত্রকোণায় ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু সহ বিভিন্ন মশাবাহিত রোগের প্রতিরোধে জেলার ভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান চালানো হচ্ছে।

এর অংশ হিসেবে আজ শনিবার সকাল ১০ টায় জেলা শহরের প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) একটি বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসকের কার্যালয় এর আয়োজন করেছে এবং নেত্রকোণা পৌরসভা এই অভিযানকে সার্বিক সহযোগিতা প্রদান করছে।

পরিচ্ছন্নতা অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন ও তদারকি করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেত্রকোণা পৌরসভার প্রশাসক এবং স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) মো. আরিফুল ইসলাম সরদার।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.এইচ.এম. ইজাজুল হক, মাসুম আহমদ, জেলা প্রশাসনের কর্মকর্তাগণ এবং পিটিআই-এর সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

অভিযান চলাকালীন প্রধান অতিথি এবং অন্যান্য অতিথিবৃন্দ পিটিআই প্রাঙ্গণের বিভিন্ন স্থান ঘুরে দেখেন এবং মশার প্রজননস্থল ধ্বংস করার উদ্দেশ্যে পরিচ্ছন্নতা কর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিচ্ছন্নতা অভিযান শেষে জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে আলাপচারিতা করেন। এ সময়ে তিনি শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং তাদের পড়ালেখা সম্পর্কে মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন।

জেলাজুড়ে মশাবাহিত রোগ প্রতিরোধে এবং জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে এই পরিচ্ছন্নতা অভিযান ও প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। অভিযানে পিটিআই-এর কর্মকর্তা, প্রশিক্ষণার্থী, পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%