ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

৪৪ বছর পর ভারতীয় মেয়েদের হকিতে স্বর্ণ জয়ের হাসি


৪৪ বছর পর ভারতীয় মেয়েদের হকিতে স্বর্ণ জয়ের হাসি

৪৪ বছরের অপেক্ষার অবসান ঘটেছে। এশিয়ান গেমসে মেয়েদের হকিতে স্বর্ণপদক ভারতের ঘরে ফিরে এসেছে।

জাপানের গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে চীনকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এই জয়ের ফলে ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের টিকিটও তাদের নিশ্চিত হয়েছে।

ফাইনালের শুরুতেই ভারত এগিয়ে যায়। ম্যাচের ১০ মিনিটে অধিনায়ক সালিমা টেটে আক্রমণে উঠে বল দেন সাক্ষী রানাকে। সাক্ষী রানার কাছ থেকে বল পেয়ে লালরেমসিয়ামি হামারজোটে জায়গা করে নিয়ে রিভার্স স্টিক শটে জালে বল পাঠান। সেই গোলটি শেষ পর্যন্ত ফাইনালের ভাগ্য নির্ধারণ করে।

আরও পড়ুন: নাৎসি প্রচারণার সঙ্গে তুলনা, লা লিগা সভাপতির পদত্যাগ দাবি রিয়ালের

গোল পাওয়ার পর ভারতকে চীনের চাপ সামলাতে হয়েছে। পুরো ম্যাচে দুর্দান্ত রক্ষণভাগের পাশাপাশি গোলকিপার সবিতা পুনিয়া ও বিচু দেবী খারিবামের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এর আগে সর্বশেষ ১৯৮২ সালে এশিয়ান গেমসে হকিতে সোনা জিতেছিল ভারতীয় নারী দল। সেবার আসর অনুষ্ঠিত হয়েছিল দিল্লিতে।

ভারতীয় মেয়েদের এই সাফল্য আরো বেশি তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। কারণ, কয়েক মাস আগে দলের মধ্যে চোটের সমস্যা ছিল। এছাড়া নানা কারণে এশিয়ান গেমসে তাদের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা ছিল।

সেই দলটি নতুন করে ঘুরে দাঁড়িয়ে স্বর্ণপদক জয়ের মাধ্যমে বড় মঞ্চে নিজেদের সামর্থ্য প্রমাণ করল।

আরও পড়ুন: রিয়ালের পদত্যাগ চেয়ে বিবৃতি লা লিগা সভাপতির বিরুদ্ধে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন টিচার ইউনাইটেড একাদশ

আন্তর্জাতিক ডেস্ক

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৪১ পি.এম


কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন টিচার ইউনাইটেড একাদশ

শরীরকে সুস্থ রাখতে অবসর সময় খেলাধুলায় নিজেকে ব্যস্ত রাখি’এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের কাউখালীতে উৎসবমুখর পরিবেশে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমকালো ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলার সরকারি কেজি ইউনিয়ন বালক উচ্চ বিদ্যালয় মাঠে প্রাথমিক শিক্ষক পরিবারের আয়োজনে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলাকে ঘিরে শিক্ষক, ক্রীড়াপ্রেমী ও স্থানীয় দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে টিচার ইউনাইটেড একাদশ ৫-২ গোলের ব্যবধানে সেন্ট্রাল কমান্ড একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পুরো খেলায় দুই দলের খেলোয়াড়েরা দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করেন। টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্সের জন্য এজাজ আহমেদ শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন। ম্যাচটি পরিচালনা করেন রেফারি রফিকুল ইসলাম।
খেলা শেষে অতিথিরা বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব রফিক ইসলাম রফিক, কাঠালিয়া পিজিএস বহুমুখী কারিগরি স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক নীতি বিকাশ মিস্ত্রি, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি ওমর ফারুক, প্রধান শিক্ষক আল মামুন, জাহানারা খাতুন এবং সিনিয়র সহকারী শিক্ষক লিটন কৃষ্ণ করসহ স্থানীয় শিক্ষক ও ক্রীড়ামোদী দর্শকবৃন্দ।
বক্তারা বলেন, সুস্থ শরীর ও সুন্দর মন গঠনে খেলাধুলার বিকল্প নেই। শিক্ষকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার পাশাপাশি শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাঙ্গাইলের নবনিযুক্ত জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন জনাব আবু সাঈদ

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ একদিল হোসেন স্টাফ রিপোর্টার

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৪২ পি.এম


টাঙ্গাইলের নবনিযুক্ত জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন জনাব আবু সাঈদ

আজ ০৩/১০ /২০২৬ শনিবার টাঙ্গাইলের নবনিযুক্ত জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন জনাব আবু সাঈদ। পিরোজপুর জেলায় সফলভাবে ডিসি হিসেবে দায়িত্ব পালনের পর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এক প্রজ্ঞাপনে তাঁকে টাঙ্গাইল জেলায় পদায়ন করা হয়।
নতুন জেলা প্রশাসক হিসেবে জনাব আবু সাঈদের এই দায়িত্ব গ্রহণকে টাঙ্গাইলের সর্বস্তরের জনগণ এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন সাধুবাদ জানিয়েছে। টাঙ্গাইলে যোগদানের পর বিভিন্ন মহল থেকে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।
টাঙ্গাইলের বিদায়ী জেলা প্রশাসক শরীফা হক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে যুগ্ম সচিব হিসেবে বদলি হওয়ায় তাঁর স্থলাভিষিক্ত হলেন জনাব আবু সাঈদ। ইতিপূর্বে তিনি পিরোজপুর জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।
সর্বস্তরের জনসাধারণের প্রত্যাশা, জনাব আবু সাঈদের সুনিপুণ নেতৃত্ব, প্রজ্ঞা ও দূরদর্শিতায় টাঙ্গাইলের জেলা প্রশাসনের কার্যক্রমে আরও গতিশীলতা আসবে। বিশেষ করে জেলার আইন-শৃঙ্খলা রক্ষা, ভূমি ব্যবস্থাপনা এবং সরকারের জনসেবামূলক কর্মকাণ্ডে তিনি এক ইতিবাচক ও যুগান্তকারী ভূমিকা রাখবেন। টাঙ্গাইল জেলাবাসী তাঁর কর্মজীবনের সার্বিক সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারত-ব্রাজিল ম্যাচের একাদশে রয়েছে যারা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৫১ পি.এম


ভারত-ব্রাজিল ম্যাচের একাদশে রয়েছে যারা

ভারতীয় ফুটবল দল আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিরুদ্ধে লড়াই করতে যাচ্ছে। এই ম্যাচটি দুই দেশের মধ্যে ফুটবলের প্রথম সাক্ষাৎ, যা ভারতীয় ফুটবলের ইতিহাসে অন্যতম বড় ‘অ্যাসিড টেস্ট’ বা কঠিন পরীক্ষা হিসেবে গণ্য হচ্ছে। ভারতীয় দলের প্রধান কোচ খালিদ জামিল এবং তার পুরো স্কোয়াড জানেন, কার্লো আনচেলত্তির শক্তিশালী সেলেসাওদের বিরুদ্ধে এই লড়াই কতটা চ্যালেঞ্জিং হবে।

ভারত এই ম্যাচে সাম্প্রতিক কিছু ইতিবাচক আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামছে। গত ম্যাচে ফিফা র‍্যাঙ্কিংয়ের ৪৪ নম্বর দল পানামার বিপক্ষে ১-১ গোলে ড্র করে ব্লু টাইগার্সরা চমক দেখিয়েছিল, যেখানে গোলটি করেছিলেন রায়ান উইলিয়ামস। পানামা ম্যাচের লড়াকু পারফরম্যান্স ভারতকে কিছুটা মানসিক সুবিধা দিলেও, ফিফা র‍্যাঙ্কিংয়ের ৫ নম্বর দল ব্রাজিল যে সম্পূর্ণ ভিন্ন স্তরের ফুটবলীয় গতি ও আক্রমণাত্মক চ্যালেঞ্জ ছুড়ে দেবে, তা নিশ্চিত। ব্রাজিলের আক্রমণভাগে ভিনিসিয়ুস জুনিয়র ও এনদ্রিকের মতো বিশ্বমানের তারকা ফুটবলারদের সামলানো ভারতের রক্ষণভাগের জন্য হবে এক বিরাট অগ্নিপরীক্ষা।

তবে প্রতিপক্ষের বিশাল তারকাখ্যাতি বা শক্তিমত্তা নিয়ে বাড়তি মানসিক চাপ নিতে রাজি নন ভারতীয় কোচ খালিদ জামিল। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ব্রাজিলের কিংবদন্তি কোচ কার্লো আনচেলত্তির সাথে খোলামেলা আলিঙ্গন ও সৌহার্দ্য বিনিময়ের পর খালিদ জামিল জানান, ফুটবলারদের জন্য এটি নিজেদের প্রমাণ করার একটি অসাধারণ সুযোগ। তিনি মাঠে রক্ষণে কড়া শৃঙ্খলা বজায় রেখে সুযোগ বুঝে সাহসের সাথে আক্রমণে যাওয়ার সহজাত কৌশলেই দলকে খেলাবেন।

এই ম্যাচটি বাংলাদেশ সময় আজ রাত ৮:০০ টা (ভারতীয় সময় সন্ধ্যা ৭:৩০ টা) থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। ফুটবলপ্রেমীরা টিভিতে সনি স্পোর্টস নেটওয়ার্ক এবং অনলাইনে সনিলিভ অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে ম্যাচটি উপভোগ করতে পারবেন।

ভারতের প্রথম একাদশ

গুরপ্রীত সিং সান্ধু (অধিনায়ক ও গোলকিপার), অভিষেক সিং টেকচাঁম, আনোয়ার আলি, বিজয় ভার্গেস, আকাশ মিশ্র, আপুইয়া, মনবীর সিং, রায়ান উইলিয়ামস, সাহাল আব্দুল সামাদ, আশিক কুরুনিয়ান।

ব্রাজিলের প্রথম একাদশ

মার্কুইনহোস (অধিনায়ক), দানিলো, ডগলাস সান্তোস, ভিনিসিয়াস জুনিয়র, এস্তাভো গনসালভেস, মাথেইউজিনহো, আর্থার দিয়াস, পেদ্রো, আন্দ্রে সান্তোস, পেদ্রো মরিসকো (গোলকিপার), গ্যাব্রিয়েল বোনটেম্পো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুরের টঙ্গীতে ১০টি ককটেল উদ্ধার, স্থানীয়দের অভিযোগ ছাত্রলীগ নেতাকে ফাসানো

আন্তর্জাতিক ডেস্ক

ফারুক হোসেন টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৫১ পি.এম


গাজীপুরের টঙ্গীতে ১০টি ককটেল উদ্ধার, স্থানীয়দের অভিযোগ ছাত্রলীগ নেতাকে ফাসানো

 

গাজীপুরের টঙ্গীর আন্দারুল এলাকা থেকে ১০টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। এতে পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। স্থানীয় এক ছাত্রলীগ নেতার বাড়ির সামনে থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়। পরে ঢাকা থেকে বোম্ব ডিসপোজাল ইউনিট এসে ককটেলগুলো নিষ্ক্রিয় করে। এই ঘটনায় শনিবার দুপুরে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেছে স্থানীয় এলাকাবাসী।

শনিবার (০৩ অক্টোবর) রাত দুইটার দিকে ককটেল ও ব্যানার উদ্ধার করা বিকেল সাড়ে তিনটার দিকে ককটেলগুলো নিস্ক্রিয় করা হয়।

পুলিশ জানায়, টঙ্গী পশ্চিম থানাধীন আন্দারুল এলাকায় স্থানীয় ছাত্রলীগ নেতা হৃদয়ের বাড়ির সামনে পরিত্যক্ত অবস্থায় একটি বিস্কুটের কার্টুনের ভিতর থেকে ১০টি ককটেল ও ২টি ব্যানার উদ্ধার করা হয়। পরে ঢাকা থেকে বোম্ব ডিসপোজাল ইউনিট এসে ককটেলগুলো নিষ্ক্রিয় করে।
অপরদিকে স্থানীয়দের দাবী শনিবার রাত আনুমানিক দেড়টা থেকে পৌনে দুইটার দিকে একটি প্রাইভেট কার যোগে স্থানীয় শাহজালাল নামের এক ব্যাক্তি পরিকল্পিত ভাবে ককটেলগুলো ছাত্রলীগ নেতার বাড়িতে ককটেলগুলো রেখে যায়। এর পনের মিনিট পরেই পুলিশ এসে বাড়টি ঘিরে ফেলে এবং ককটেলগুলো উদ্ধার করে।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ছাত্রলীগ নেতার বাড়ির সামনে থেকে পরিত্যাক্ত অবস্থায় একটি বিস্কুটের কার্টুন থেকে দশটি তাজা ককটেল ও দুইটি ব্যানার উদ্ধার করা হয়। পরে ঢাকার বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে এসে ককটেলগুলো নিষ্ক্রিয় করে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%