বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং
০৭:২৩ পি.এম
রাজশাহী নগরীর পৃথক চারটি থানা এলাকায় অভিযান চালিয়ে ৭ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১ জুলাই) রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪৫ গ্রাম গাঁজা, ২৪টি ইয়াবা ট্যাবলেট, ৫ গ্রাম হেরোইন, ২৬টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির ১০ হাজার ১২০ টাকা জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন: ইমরান হোসেন ওরফে পলাশ (৩৫), ¯^পন (৩৫) ও নূর আমীন সোহাগ (১৮), তারা নগরীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর কামাল খাঁ এলাকার বাসিন্দা। মুস্তাকিন (৪৮), সে নগরীর কাটাখালি থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। একই থানার বাখরবাজ উত্তরপাড়া এলাকার সাইদুর ইসলাম (৩৫), নাহিদ ইসলাম (২৪), ও মারুফুর ওরফে মারুফ (২৫), সে দোমাদী এলাকা বাসিন্দা।
বৃহস্পতিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান। তিনি জানান, গ্রেফতারকৃতদের মধ্যে ইমরানের বিরুদ্ধে রাজপাড়া থানায় একটি ও মারুফের বিরুদ্ধে পুঠিয়া থানায় দুটি মাদক মামলা বিচারাধীন রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২ জুলাই, ২০২৬ (বাসস) : জেরুজালেমে নতুন স্থায়ী মার্কিন দূতাবাস কমপ্লেক্স নির্মাণের জন্য বুধবার ইসরা লের সঙ্গে যুক্তরাষ্ট্র একটি চুক্তিতে স্বাক্ষর করেছে। ইসরাইলের পক্ষ থেকে বলা হয়েছে, এই পদক্ষেপটি দুই দেশের ‘অটুট জোটের' প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।
১৯৭৭ সালের ডিসেম্বরে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে জেরুজালেমকে রাষ্ট্র হিসাবে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন। এর সাথেসাথেই তিনি তেল আবিবে অবস্থিত যুক্তরাষ্ট্রের কূটনৈতিক মিশনটি সরানোর নির্দেশ দেন।
জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ সম্পর্কিত খবরটি জানায়। তবে একটি স্থায়ী স্থান নির্ধারিত না হওয়া পর্যন্ত, জেরুজালেমের বিভিন্ন পৃথক স্থানে দূতাবাসের কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল।
ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ওই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক হাকাবি বলেন, ওয়াশিংটন ‘জেরুজালেমকে ইহুদিদের শাশ্বত, আদি এবং সর্বকালীন রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়।’ তিনি আরও বলেন, ‘আমরা জেরুজালেমের মাটিতে আমাদের আমেরিকান পতাকা স্থায়ীভাবে উড়াব। এখানে একটি নতুন স্থায়ী দূতাবাস কমপ্লেক্স নির্মাণ করা হবে। এটি ইসরাইলে আমাদের সব কূটনৈতিক কার্যক্রমের কেন্দ্র হিসেবে কাজ করবে।’
হাকাবি আরও উল্লেখ করেন, ‘আমি বলব, ঈশ্বর ৩ হাজার ৮০০ বছর আগে এ সিদ্ধান্ত নিয়েছিলেন। যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠার বহু আগে বিষয়টি নির্ধারিত হয়েছিল। আমরা কেবল সেটি স্বীকার করতে এতদিন সময় নিয়েছি।’
জেরুজালেমের দক্ষিণাঞ্চলের অ্যালেনবি কমপ্লেক্সে নতুন দূতাবাসটি নির্মাণ করা হবে। ট্রাম্পের ২০১৭ সালের সিদ্ধান্ত, যুক্তরাষ্ট্রের কয়েক দশকের নীতি থেকে ভিন্ন ছিল। ঐ নীতি অনুযায়ী, জেরুজালেমের চূড়ান্ত মর্যাদা ইসরাইলি এবং ফিলিস্তিনিদের মধ্যে আলোচনার মাধ্যমে নির্ধারিত হওয়ার কথা ছিল।
জেরুজালেম হচ্ছে ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের একটি বিতর্কিত শহর। ১৯৬৭ সালের আরব-ইসরাইল যুদ্ধের সময় পূর্ব জেরুজালেম দখলের পর, ইসরাইল পুরো শহরকে তাদের অবিভক্ত রাজধানী ঘোষণা করে। তবে, আন্তর্জাতিক সম্প্রদায়ের বেশিরভাগই এই দাবির স্বীকৃতি দেয়নি।
ফিলিস্তিনিরা ভবিষ্যৎ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে পূর্ব জেরুজালেমকে দাবি করে আসছে। এই পরস্পরবিরোধী দাবির উদ্ভবের কারণে অধিকাংশ দেশ তাদের দূতাবাস তেল আবিবে স্থাপন করেছে। তাদের অবস্থান হল, আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের সংশ্লিষ্ট প্রস্তাব অনুযায়ী, শান্তি আলোচনার মাধ্যমেই জেরুজালেমের মর্যাদা নির্ধারণ হওয়া উচিত।
ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সার বলেন, জেরুজালেমে যুক্তরাষ্ট্রের স্থায়ী দূতাবাস নির্মাণের এই চুক্তি দুই দেশের ‘অটুট জোটকে’ আরও দৃঢ় করেছে। স্বাক্ষর অনুষ্ঠান চলাকালে তিনি জানান, ‘২০১৭ সালে প্রেসিডেন্ট ট্রাম্প দূতাবাস জেরুজালেমে স্থানান্তরের যে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিলেন, তা সত্যকে প্রতিষ্ঠিত করেছে।’
তিনি আরও জানান, ‘আজ স্থায়ী দূতাবাস কমপ্লেক্স নির্মাণ শুরুর চুক্তির মাধ্যমে সেই সিদ্ধান্ত আরও গভীর ও দীর্ঘস্থায়ী রূপ পেয়েছে।’
কিন্তু ইসরাইলের অধিকারবিষয়ক সংগঠন আদালাহ নির্ধারিত স্থানে দূতাবাস নির্মাণের বিষয়টি সমালোচনা করেছে। তাদের মতে, এটি ‘গভীর একটি ঐতিহাসিক অবিচারকে স্থায়ী রূপ দিচ্ছে।’ সংগঠনটি এক বিবৃতিতে জানিয়েছে, জন্য নির্ধারিত জায়গাটি ‘১৯৫০ সালের বৈষম্যমূলক অনুপস্থিত সম্পত্তি আইনের আওতায় ফিলিস্তিনি জমির মালিকদের কাছে ইসরাইল যে জমি অধিগ্রহণ করেছিল, তার ওপর অবস্থিত।’
বিবৃতিতে বলা হয়, মূল ফিলিস্তিনি মালিকদের উত্তরাধিকারীদের পক্ষে তারা এর আগে আপত্তি জানিয়েছিল। উল্লেখ্য, ওই উত্তরাধিকারীদের মধ্যে কেউ কেউ যুক্তরাষ্ট্র এবং জর্ডানের নাগরিক। এই সংগঠনটি দাবি করেছে, এই পরিকল্পনাটি বাস্তবায়নের মাধ্যমে ‘যুক্তরাষ্ট্র সরকার সরাসরি ইসরাইলের অবৈধ উচ্ছেদ এবং ভূমি দখলের প্রক্রিয়াকে সমর্থন করছে। একইসাথে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে মূল ফিলিস্তিনি মালিক ও তাদের উত্তরাধিকারীদের মৌলিক সম্পত্তির অধিকার ক্ষুণ্ন করছে।’
এই দূতাবাস চুক্তিটি এমন এক সময় হয়েছে, যখন ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র ও ইসরাইল একসঙ্গে লড়াই করছে। এবং একই সাথে ট্রাম্প ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মধ্যে যুদ্ধের অবসান ঘটানোর প্রচেষ্টা নিয়ে মতপার্থক্যের খবরও পাওয়া গেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহী নগরীতে বিপুল পরিমাণ দেশীয় ˆতরি চোলাই মদসহ মোঃ এনামুল হক বাবু (৫৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে, সাড়ে ৮টার সময় নগরীর কাশিয়াডাঙ্গা থানার মোল্লাপাড়া লিলিহল গোলচত্বর কড়ইতলা মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ সময় পুলিশ তার কাছ থেকে ৪৫ বোতল দেশীয় ˆতরি চোলাই মদ জব্দ করতে সক্ষম হয়।
গ্রেফতার মাদক কারবারী মোঃ এনামুল হক বাবু, নগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম রাণীদিঘী গ্রামের মোঃ মুনসুর রহমানের ছেলে।
এ বিষয়ে গ্রেফতারকৃত মাদক কারবারী এনামুল হক বাবুর বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে আরএমপি সদর দপ্তর সূত্রে জানা গেছে।
বৃহস্পতিবার সকালবেলা তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্নরত নার্সিং শিক্ষার্থীদের সঙ্গে ওয়ার্ড বয়দের সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন তিন শিক্ষার্থী।
বেসরকারি নার্সিং কলেজের ইন্টার্ন শিক্ষার্থীরা অভিযোগ করেছেন যে, দুই ওয়ার্ড বয়ের দীর্ঘদিনের ইভ টিজিংয়ের প্রতিবাদ করতে গেলে তাদের ওপর হামলা চালানো হয়।
ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করেছে।
বুধবার (১ জুলাই) দুপুরে হাসপাতালের আউটডোর ভবনের নিচতলার সার্জিক্যাল মাইনর অপারেশন থিয়েটারের (ওটি) ড্রেসিং রুমে এ ঘটনা ঘটেছিল।
আহতদের মধ্যে রয়েছেন—সুরমা নার্সিং কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তাহমিদ (২১), আল-আমিন নার্সিং কলেজের শিক্ষার্থী রবিউল আউয়াল শুভ (২৩) এবং ওয়েসিস নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী প্রীতম রঞ্জন দাস (২৩)। আহতদের ওসমানী হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাসপাতাল সূত্র জানায়, ওসমানী হাসপাতালে ইন্টার্নশিপে থাকা বেসরকারি নার্সিং কলেজের দুই ছাত্রীর সঙ্গে হাসপাতালের আউটসোর্সিং স্টাফের ওয়ার্ড বয় জামাল ও অঞ্জন সরকার অশোভন আচরণ করেন। তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তারা দীর্ঘদিন ধরে ইন্টার্ন শিক্ষার্থীদের উত্ত্যক্ত করে আসছে।
অভিযোগের বিষয়টি নিয়ে কথা বলতে ইন্টার্ন অ্যাসোসিয়েশনের কয়েকজন শিক্ষার্থী সার্জিক্যাল মাইনর ওটির ড্রেসিং রুমে যান। সেখানে নার্সিং স্টাফের উপস্থিতিতে তাদের মধ্যে কথোপকথনের এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে কথার লড়াইটাও শুরু হয়, যা পরে মারামারিতে রূপ নেয়।
এ সময় ওটি কক্ষের কাচ ও কিছু চিকিৎসা সরঞ্জাম ভাঙচুরের ঘটনাও ঘটেছে।
ইন্টার্ন নার্সিং শিক্ষার্থীদের অভিযোগ, ওয়ার্ড বয় জামাল ও অঞ্জন সরকার দীর্ঘদিন ধরে ছাত্রীদের বিভিন্নভাবে উত্ত্যক্ত করতেন। বিষয়টি আগেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও তাদের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। বুধবার একই ধরনের ঘটনার প্রতিবাদ জানাতে গেলে তাদের হামলার শিকার হতে হয়েছে।
এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার (২ জুলাই) ইন্টার্ন নার্সিং শিক্ষার্থীরা হাসপাতালের সামনে মানববন্ধন করেন এবং হাসপাতালের পরিচালকের কাছে স্মারকলিপি দিয়েছেন।
সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন ও প্রশিক্ষণ) ডা. মোহাম্মদ বদরুল আমিন বলেন, ঘটনার পরপরই একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে হাসপাতালের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে, যা দেশের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে নিরাপত্তা, শতভাগ সিসিটিভি নজরদারি এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারির মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত প্রথম দিনের এই পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথমপত্র (আবশ্যিক), মাদ্রাসা বোর্ডে কুরআন মাজিদ এবং কারিগরি বোর্ডে বাংলা-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট বোর্ডগুলো সন্তোষ প্রকাশ করেছে কারণ কোনো ধরনের প্রশ্নপত্র ফাঁসের গুজব এবং অপ্রীতিকর ঘটনা ছাড়াই প্রথম দিনের পরীক্ষা শেষ হয়েছে।
এ বছর, ৯টি সাধারণ বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডসহ মোট ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন, যা একটি উল্লেখযোগ্য সংখ্যক।
তথ্য অনুযায়ী, এবারের পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রীদের সংখ্যা ছাত্রদের তুলনায় বেশি। মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন ছাত্র এবং ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন ছাত্রী উপস্থিত হয়েছেন।
এবারই প্রথমবারের মতো দেশে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে সম্পূর্ণ অভিন্ন প্রশ্নপত্রের মাধ্যমে পরীক্ষা করা হচ্ছে, যা পূর্বে বোর্ডভিত্তিক আলাদা প্রশ্নে অনুষ্ঠিত হত।
ঢাকা শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর এসএম কামাল উদ্দিন হায়দার বলেছেন, ৯টি বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত এ পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পরীক্ষাসংক্রান্ত একটি পরিসংখ্যানে দেখা গেছে, ৯টি সাধারণ বোর্ডে ১ হাজার ৬২০টি কেন্দ্রে ৮ লাখ ৫৬ হাজার ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৮ লাখ ৩৮ হাজার ৮৬৪ জন পরীক্ষায় অংশ নিয়েছেন।
১৭ হাজার ২৩৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন, যা মোট পরীক্ষার্থীর মাত্র ২ শতাংশ। এছাড়া মাদ্রাসা বোর্ডের অধীনে ৪৬০টি কেন্দ্রে ৮০ হাজার ৬৫৩ জন এবং কারিগরি বোর্ডের অধীনে ৬১১টি কেন্দ্রে ৮০ হাজার ৬০৩ জন পরীক্ষার্থীও প্রথম দিনের পরীক্ষায় অংশ নিয়েছেন।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, প্রথম দিনে সার্বিক পরীক্ষার পরিবেশ ছিল সন্তোষজনক। তবে অসদুপায় অবলম্বনের জন্য ৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে, কিন্তু দায়িত্ব অবহেলার কারণে এদিন কোনো পরিদর্শক বহিষ্কার হয়নি।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পরীক্ষা নকলমুক্ত ও স্বচ্ছ রাখতে এবার একটি কেন্দ্রীয় ‘সিসিটিভি ক্যামেরা মনিটরিং সেল’ খোলা হয়েছে। এই সেলের মাধ্যমে ঢাকার কন্ট্রোল রুম থেকে দেশের যেকোনো প্রান্তের কেন্দ্রের পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করা হয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রে পুলিশ কর্মকর্তাদের ‘বডি ওর্ন ক্যামেরা’ বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। কেন্দ্রে যানজট এড়াতে পরীক্ষার্থীদের সকাল ৮টা ৩০ মিনিটের মধ্যে কেন্দ্রের অভ্যন্তরে প্রবেশ নিশ্চিত করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রশ্নপত্র সুরক্ষায় সর্বোচ্চ কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া প্রশ্ন ছড়িয়ে পড়া কিংবা ফাঁসের প্রচেষ্টা রুখতে সাইবার টিম সার্বক্ষণিক কাজ করছে।
মোট ৭৭টি বিষয়ে ২১ দিনব্যাপী এই পরীক্ষার লিখিত অংশ আগামী ৮ আগস্ট পর্যন্ত চলবে, পরে ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করতে হবে। পরীক্ষা না থাকার দিনগুলোতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিয়মিত শ্রেণি কার্যক্রম চালু থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ