ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

খুলনায় ১ লাখ ২০ হাজার বৃক্ষরোপণ করবে কেডিএ চেয়ারম্যান


খুলনায় ১ লাখ ২০ হাজার বৃক্ষরোপণ করবে কেডিএ চেয়ারম্যান

 খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ-কেডিএ’র চেয়ারম্যান এ্যাড. এস. এম শফিকুল আলম মনা বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের যে প্রতিশ্রুতি দিয়েছেন, কেডিএ সে অভিযানের সহযাত্রী। কেডিএ’র আওতাধীন এলাকায় ১ লাখ ২০ হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ করা হবে।

আজ বুধবার সকাল সাড়ে ৯টায় কেডিএ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, একটি পরিকল্পিত নগরী শুধু বহুতল ভবন আর কংক্রিটের জঙ্গল নয়, বরং সেখানে বুক ভরে শ্বাস নেয়ার মতো পর্যাপ্ত সবুজ ও খোলা বাতাস থাকা আবশ্যক। জলবায়ু পরিবর্তনের ফলে বৈশ্বিক তাপমাত্রা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। যার বিরূপ প্রভাব আমাদের এই অঞ্চলেও দৃশ্যমান। সুন্দরবনের কোলঘেঁষা আমাদের এই খুলনাকে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করতে এবং একটি বাসযোগ্য, সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে গাছ লাগানোর কোনো বিকল্প নেই।

আরও পড়ুন: চারঘাট সিমান্তে বিজিবির অভিযানে মদ, ট্যাপেন্টাডল ও গাঁজা জব্দ

শফিকুল আলম আরও জানান, কেডিএ শুধু অবকাঠামোগত উন্নয়নই করে না বরং পরিবেশবান্ধব টেকসই নগর পরিকল্পনায় বিশ্বাসী। এবারের কর্মসূচিতে আমরা কেবল গাছ লাগিয়েই ক্ষান্ত হবো না বরং প্রতিটি চারার সঠিক রক্ষণাবেক্ষণ ও পরিচর্যা নিশ্চিত করার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছি। আমরা ফলদ, বনজ এবং ওষুধিসহ বিভিন্ন ধরনের গাছের চারা রোপণের ওপর জোর দিচ্ছি, যা আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি পুষ্টি ও অর্থনৈতিক চাহিদাও পূরণ করবে।

অনুষ্ঠানের বিশেষ অতিথি খুলনা মেট্রোপলিটন পুলিশ-কেএমপি কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, বাংলাদেশ পুলিশ শুধু আইন-শৃঙ্খলা রক্ষা আর অপরাধ দমনেই কাজ করে না। সামাজিক দায়বদ্ধতা থেকে শুরু করে দেশ ও জনগণের কল্যাণে যেকোনো সংকটে সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের এই যুগে পরিবেশের ভারসাম্য রক্ষা করা এখন আমাদের অন্যতম বড় চ্যালেঞ্জ। খুলনা অঞ্চল ভৌগোলিকভাবেই ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়। কেএমপি’র পক্ষ থেকে এরইমধ্যে ১২ হাজার ৫শ’ বৃক্ষরোপণ করছি; একই সাথে কয়েকটি স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেছি।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেডিএ’র সদস্য মো. ইকবাল হোসেন, এম এম মাহমুদুর রহমান, রুহুল আমিন কুতুবুদ্দিন আহমাদ, কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. শফিকুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রেজাউর রহমান, সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার) মো. গোলাম মোর্শেদ, কেডিএ’র প্রধান প্রকৌশলী কাজী মো. সাবিরুল আলম, পরিচালক (এষ্টেট) জাকিয়া সুলতানা, অথরাইজড অফিসার জিএম মাসুদুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চ. দ.) মো. মজিবুর রহমানসহ কেডিএ’র উর্দ্ধতন কর্মকর্তারা।

আরও পড়ুন: কাউখালীতে কঁচা নদীতে অভিযান, ৫ হাজার মিটার অবৈধ সুতার জাল জব্দ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আবাসন ও নগর উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাইলেন গণপূর্তমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৫:৩৭ পি.এম


আবাসন ও নগর উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাইলেন গণপূর্তমন্ত্রী

বাংলাদেশের আবাসন খাত, জাতীয় বিল্ডিং কোড, নগর উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছেন গণপূর্তমন্ত্রী গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের।

বুধবার (১৫ জুলাই) সচিবালয়ে মন্ত্রীর দফতরে বাংলাদেশের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন সৌজন্য সাক্ষাৎ করতে এলে এই সহযোগিতা চান গণপূর্তমন্ত্রী।

সাক্ষাৎকালে দু'দেশের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি বাংলাদেশের আবাসন খাত, জাতীয় বিল্ডিং কোড, নগর উন্নয়ন, সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী আবাসন ব্যবস্থা এবং পাবলিক প্লেস ও পার্কের উন্নয়নসহ দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সৌজন্য সাক্ষাৎকালে মার্কিন রাষ্ট্রদূত জানান, তার দেশের বিভিন্ন প্রতিষ্ঠান বাংলাদেশের হাউজিং সেক্টরের উন্নয়নে কাজ করতে আগ্রহী। এ সময় গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী বাংলাদেশে ভূমিকম্পজনিত দুর্যোগ ব্যবস্থাপনা জোরদারের লক্ষ্যে ‘বাংলাদেশ আর্থকোয়েক সেফটি অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট (BESRI)’ প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের সহযোগিতা চান। জবাবে রাষ্ট্রদূত এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞ বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ স্থাপনে সহযোগিতার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, অতিরিক্ত সচিব মো. আব্দুল মতিন, যুগ্ম সচিব আবুল বাকের মো. তৌহিদ এবং গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী।

মার্কিন প্রতিনিধিদলের পক্ষে আরও উপস্থিত ছিলেন পলিটিক্যাল কাউন্সিলর এরিক গিলান, পলিটিক্যাল অফিসার জশ পোপ এবং যুক্তরাষ্ট্র দূতাবাসের পাবলিক ডিপ্লোমেসি সেকশনের কর্মকর্তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা শুরু

আন্তর্জাতিক ডেস্ক

​শাল্লা সুনামগঞ্জ প্রতিনিধি

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৫:৩৮ পি.এম


দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা শুরু

দীর্ঘদিন ধরে টেকনোলজিস্টের অভাবে বন্ধ থাকার পর অবশেষে সুনামগঞ্জের শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে মেশিনটি পুনরায় সচল করা হয়েছে। আজ বুধবার (১৫ জুলাই) দুপুরে জেলা সিভিল সার্জন ডা. মো. জসিম উদ্দিন আনুষ্ঠানিকভাবে এই এক্স-রে সেবার উদ্বোধন করেন। এর ফলে হাওরাঞ্চলের অবহেলিত ও সাধারণ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটতে যাচ্ছে।

এক্স-রে সেবার আনুষ্ঠানিক উদ্বোধনের আগে জেলা সিভিল সার্জন হাসপাতালের পুরুষ, মহিলা ও শিশু ওয়ার্ড এবং রান্নাঘরসহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। এ সময় তিনি চিকিৎসাসেবার সার্বিক কার্যক্রমের খোঁজখবর নেন এবং সেবার মান বাড়াতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

উদ্বোধন ও পরিদর্শনকালে সিভিল সার্জনের সাথে আরও উপস্থিত ছিলেন: পিয়াস চন্দ্র দাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), শাল্লা। ডা. শুকদেব সাহা, জেলা ডেপুটি সিভিল সার্জন। ডা. যশোবন্ত ভট্টাচার্য। ডা. দেবব্রত আইচ মজুমদার, শাল্লা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। ডা. রাজিব বিশ্বাস ও ডা. উমর ফারুক। সিরাজুল ইসলাম সিরাজ, আহ্বায়ক, শাল্লা উপজেলা বিএনপি। আব্দুল আউয়াল ও আব্দুল করিম মাস্টার, যুগ্ম আহ্বায়ক, শাল্লা উপজেলা বিএনপি। এছাড়াও হাসপাতালের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তীব্র চিকিৎসক সংকট নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেলা সিভিল সার্জন ডা. মো. জসিম উদ্দিন বলেন: "আমরা এই হাসপাতালের চিকিৎসক সংকট নিরসনে অত্যন্ত আন্তরিকতার সাথে চেষ্টা করছি। শাল্লা একটি দুর্গম হাওরাঞ্চলের উপজেলা হওয়ায় এখানে জরুরি ভিত্তিতে পর্যাপ্ত চিকিৎসক থাকা অত্যন্ত প্রয়োজন। বিষয়টি ইতোমধ্যে আমরা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এনেছি এবং দ্রুত সমাধানের জন্য কাজ করে যাচ্ছি।"

স্থানীয় ভুক্তভোগী সাধারণ মানুষ দীর্ঘদিন পর এই সেবা চালু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন এবং দ্রুত চিকিৎসক সংকট সমাধানের দাবি জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জবির ছাত্রদল নেতা জোবায়েদ হত্যার ঘটনায় ৩ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৫:৩৯ পি.এম


জবির ছাত্রদল নেতা জোবায়েদ হত্যার ঘটনায় ৩ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী এবং শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জোবায়েদ হোসেনের হত্যা মামলায় পুলিশ তিনজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে।

চার্জশিটভুক্ত আসামিরা হলেন জোবায়েদের ছাত্রী বার্জিস শাবনাম বর্ষা, বর্ষার প্রেমিক মো. মাহির রহমান এবং মাহিরের বন্ধু ফারদীন আহম্মেদ আয়লান। আসামিরা সবাই হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

আজ (বুধবার) বংশাল থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক কামাল হোসেন বাসসকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত ৩০ জুন মামলার তদন্তকারী কর্মকর্তা, বংশাল থানার উপ-পরিদর্শক আশরাফ হোসেন এ চার্জশিট দাখিল করেন। আগামী ১২ আগস্ট চার্জশিট গ্রহণের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

চার্জশিটে মামলার তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেছেন, ভিকটিম মো. জোবায়েদ হোসেন (২৫) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের ১৫তম ব্যাচের ছাত্র এবং তিনি জীবিকা নির্বাহের জন্য টিউশনি করাতেন।

জোবায়েদ দীর্ঘ সময় ধরে আসামি বর্ষার বাসায় গৃহশিক্ষক হিসেবে পড়াতেন। এই সূত্র ধরেই ভিকটিম ও আসামির মধ্যে ঘনিষ্ঠতা জন্মগ্রহণ করে।

তদন্তে দেখা যায় যে, বর্ষার সঙ্গে অপর আসামি মাহিরের দীর্ঘদিনের প্রেমঘটিত সম্পর্ক ছিল। এরপর স্বাভাবিকভাবে বাসায় টিউশনি পড়ানোর শিক্ষক জোবায়েদ হোসেনের সঙ্গেও বর্ষার সম্পর্ক গড়ে ওঠে। দুইজনের শারীরিক সম্পর্কের বিষয়টি জানতে পেরে মাহির চরম ক্ষুব্ধ এবং প্রতিহিংসাপরায়ণ হয়ে ওঠে।

আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি পর্যালোচনা করে দেখা গেছে, ভিকটিমের কাছে নিজের আপত্তিকর ছবি ও ভিডিও সংরক্ষণের অভিযোগ তুলে এবং পরে তাকে হত্যা করতে মাহিরকে প্ররোচিত করেছে বর্ষা। মাহির, তার বন্ধু আয়লানকে বিষয়টি জানানোর মাধ্যমে হত্যার পরিকল্পনা গ্রহণ করে। এর অংশ হিসেবে একটি সুইচ গিয়ার চাকু সংগ্রহ করে এবং ঘটনায় স্থল সম্পর্কেও বেশ কিছু দিন রেকি করে।

তদন্তকারী কর্মকর্তা চার্জশিটে আরও উল্লেখ করেন, তদন্তে উদ্ধারকৃত ডিজিটাল আলামত, বিশেষ করে আসামি বর্ষার মোবাইল ফোন এবং ভিকটিমের মোবাইল ফোনের বিশ্লেষণে দেখা যায়, ঘটনার দিন এবং তার আগেও উভয়ের মধ্যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিয়মিত যোগাযোগ ছিল। ঘটনার দিন বিকাল ৪টা ২৭ মিনিটে উভয়ের মধ্যে লাইভ লোকেশন শেয়ার করা হয়েছিল। একই সময়ে বর্ষা ও মাহিরের মধ্যে একাধিকবার যোগাযোগ হয়। এতে স্পষ্ট হয়, বর্ষা পরিকল্পনার অংশ হিসেবে ভিকটিমের অবস্থান ও চলাফেরার তথ্য মাহিরকে সরবরাহ করছিলেন।

ঘটনার দিন পূর্বপরিকল্পনা অনুযায়ী বর্ষার বাসায় এসে জোবায়েদ টিউশন পড়াতে গেলে মাহির ও আয়লান ঘটনাস্থলে উপস্থিত হয়ে অপেক্ষা করে। ভিকটিম যখন নিচতলায় প্রবেশ করেন, মাহির তাকে কথোপকথনের নামে থামিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে মাহির তার কাছে থাকা সুইচ গিয়ার চাকু দিয়ে ভিকটিমের গলায় সজোরে আঘাত করে। এর ফলস্বরূপ ভিকটিম গুরুতর আহত অবস্থায় সিঁড়ির উপরে দৌড়ে উঠতে গেলে তৃতীয় তলার সিঁড়িতে লুটিয়ে পড়ে। পরে অতিরিক্ত রক্তক্ষরণে সেখানে মারা যান।

মামলার অভিযোগে দেখা যায়, জোবায়েদ হোসেন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি টিউশনি করতেন। ২০২৫ সালের ১৯ অক্টোবর বিকাল সাড়ে ৪টার দিকে বংশাল থানাধীন ৩১ নম্বর ওয়ার্ডের নুর বক্স লেনের ১৫ নম্বর হোল্ডিং রৌশন ভিলায় পড়াতে যান। সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে ওই ছাত্রী জোবায়েদের বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই সৈকতকে ম্যাসেঞ্জারের মাধ্যমে জানায় যে, স্যার খুন হয়েছেন। সন্ধ্যা ৭টার দিকে বিষয়টি ভুক্তভোগীর ভাই এনায়েত হোসেনকে মোবাইলে জানান জবির আরেক শিক্ষার্থী মো. কামরুল হাসান।

এনায়েত, তার শ্যালক শরীফকে নিয়ে মোটরসাইকেলে রাত সাড়ে ৮টার দিকে ঘটনাস্থল রৌশন ভিলায় পৌঁছান। উপরে ওঠার সময় ভবনের নিচতলা থেকে সিঁড়ি এবং দেয়ালে রক্তের দাগ দেখতে পান। সেসময় ভবনটির তৃতীয় তলার রুমের পূর্ব পার্শ্বের সিঁড়িতে জোবায়েদের রক্তাক্ত মরদেহ উপুড় অবস্থায় পড়ে ছিল। পরে ময়নাতদন্ত শেষে গত ২০ অক্টোবর জোবায়েদকে কুমিল্লার কৃষ্ণপুর গ্রামে দাফন করা হয়।

এ ঘটনায় ২০২৫ সালের ২১ অক্টোবর এনায়েত হোসেন সৈকত বাদী হয়ে রাজধানীর বংশাল থানায় হত্যা মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা বংশাল থানার উপ-পরিদর্শক আশরাফ হোসেন বাসসকে বলেন, ত্রিমুখী প্রেমের কারণে হত্যাকাণ্ডের শিকার হন জোবায়েদ হোসেন। মামলায় জোবায়েদের ছাত্রী বর্ষাসহ তিনজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে। মামলায় সাক্ষী করা হয়েছে ৫০ জনকে।

মামলার বাদী এনায়েত হোসেন কান্নাজড়িত কণ্ঠে বাসসকে বলেন, ‘জোবায়েদকে ঘিরে আমাদের অনেক স্বপ্ন ছিল। আমাদের আদরের ভাইটা পরিবারের বাতিঘর ছিল। তাকে হারানোর পর থেকে বাবা-মায়ের চোখের পানি এক মুহূর্তের জন্যও থামছে না। সারাটা ঘর শূন্য হয়ে গেছে।’

তিনি আরও বলেন, আমার ভাইটাকে যারা নির্মমভাবে খুন করেছে, সেই নৃশংস খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ওদের এমন শাস্তি হোক, যাতে আর কোনো মা-বাবার বুক খালি না হয়, আর কোনো ভাইকে এভাবে ভাই হারাতে না হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সান ফ্রান্সিসকোর আলকাট্রাজের কাছে নৌকাডুবি, নিহত ১, নিখোঁজ ২

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৫:৪৪ পি.এম


সান ফ্রান্সিসকোর আলকাট্রাজের কাছে নৌকাডুবি, নিহত ১, নিখোঁজ ২

যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো উপসাগরে অবস্থিত সাবেক কারাগার এবং জনপ্রিয় পর্যটনকেন্দ্র আলকাট্রাজ দ্বীপের কাছে ১৯ আরোহী নিয়ে একটি নৌকা ডুবে গেছে, যার ফলে একজনের প্রাণহানি ঘটেছে।

এই দুর্ঘটনায় আরও দুজন নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার মার্কিন কর্মকর্তারা এই তথ্য জানান। নিখোঁজদের উদ্ধারের জন্য যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড স্থানীয় ফায়ার সার্ভিস ও পুলিশের সহযোগিতায় হেলিকপ্টার, বিমান ও উদ্ধারকারী নৌযান নিয়ে অভিযান চালাচ্ছে।

সান ফ্রান্সিসকো থেকে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। সান ফ্রান্সিসকোর মেয়রের ইনস্টাগ্রামে প্রকাশিত একটি সংক্ষিপ্ত ভিডিওতে ফায়ার চিফ ডিন ক্রিসপেন উল্লেখ করেন, স্থানীয় সময় বিকেল ৩টা ৩৫ মিনিটে আলকাট্রাজ দ্বীপ থেকে প্রায় ৬০০ গজ দূরে এক নৌকায় আগুন লাগার খবর পেয়ে উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছান।

তিনি আরও বলেন, উদ্ধারকারীরা সেখানে পৌঁছানোর আগে নৌকাটি উল্টে যায়। এই ঘটনায় গুরুতর আহত এক ব্যক্তিকে উদ্ধারকারী দল উদ্ধার করে বাঁচানোর চেষ্টা করে। ক্রিসপেন বললেন, ‘উদ্ধারকারীরা সঙ্গে ওই ব্যক্তিকে হৃদযন্ত্র ও শ্বাস-প্রশ্বাস সচল করার জরুরি চিকিৎসা সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) দেন ও তীরে নিয়ে যান। পরে তিনি মৃত ঘোষণা করা হয়।’

ক্রিসপেন বলেন, ‘এই ঘটনায় এখনও দুজন নিখোঁজ রয়েছেন। ঘটনাস্থলে একটি কুকুরও মারা গেছে।’ সান ফ্রান্সিসকো ফায়ার বিভাগের লেফটেন্যান্ট ইলিয়াস মারিয়ানো এএফপিকে জানান, নিখোঁজ দুজনকে উদ্ধারের জন্য ‘সারা রাত’ অনুসন্ধান অভিযান চলবে। তিনি জানান, নৌকাটি ক্যালিফোর্নিয়ার স্টকটনের একটি ব্যক্তি মালিকানাধীন কেবিন ক্রুজার মোটরবোট। কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, নৌকাটির বাকি ১৬ আরোহীকে উদ্ধার করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%