ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা শুরু


দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা শুরু

দীর্ঘদিন ধরে টেকনোলজিস্টের অভাবে বন্ধ থাকার পর অবশেষে সুনামগঞ্জের শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে মেশিনটি পুনরায় সচল করা হয়েছে। আজ বুধবার (১৫ জুলাই) দুপুরে জেলা সিভিল সার্জন ডা. মো. জসিম উদ্দিন আনুষ্ঠানিকভাবে এই এক্স-রে সেবার উদ্বোধন করেন। এর ফলে হাওরাঞ্চলের অবহেলিত ও সাধারণ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটতে যাচ্ছে।

এক্স-রে সেবার আনুষ্ঠানিক উদ্বোধনের আগে জেলা সিভিল সার্জন হাসপাতালের পুরুষ, মহিলা ও শিশু ওয়ার্ড এবং রান্নাঘরসহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। এ সময় তিনি চিকিৎসাসেবার সার্বিক কার্যক্রমের খোঁজখবর নেন এবং সেবার মান বাড়াতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

উদ্বোধন ও পরিদর্শনকালে সিভিল সার্জনের সাথে আরও উপস্থিত ছিলেন: পিয়াস চন্দ্র দাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), শাল্লা। ডা. শুকদেব সাহা, জেলা ডেপুটি সিভিল সার্জন। ডা. যশোবন্ত ভট্টাচার্য। ডা. দেবব্রত আইচ মজুমদার, শাল্লা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। ডা. রাজিব বিশ্বাস ও ডা. উমর ফারুক। সিরাজুল ইসলাম সিরাজ, আহ্বায়ক, শাল্লা উপজেলা বিএনপি। আব্দুল আউয়াল ও আব্দুল করিম মাস্টার, যুগ্ম আহ্বায়ক, শাল্লা উপজেলা বিএনপি। এছাড়াও হাসপাতালের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: জিয়ানগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের নগদ অর্থ এবং শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান বিতরণ

পরিদর্শন শেষে শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তীব্র চিকিৎসক সংকট নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেলা সিভিল সার্জন ডা. মো. জসিম উদ্দিন বলেন: "আমরা এই হাসপাতালের চিকিৎসক সংকট নিরসনে অত্যন্ত আন্তরিকতার সাথে চেষ্টা করছি। শাল্লা একটি দুর্গম হাওরাঞ্চলের উপজেলা হওয়ায় এখানে জরুরি ভিত্তিতে পর্যাপ্ত চিকিৎসক থাকা অত্যন্ত প্রয়োজন। বিষয়টি ইতোমধ্যে আমরা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এনেছি এবং দ্রুত সমাধানের জন্য কাজ করে যাচ্ছি।"

স্থানীয় ভুক্তভোগী সাধারণ মানুষ দীর্ঘদিন পর এই সেবা চালু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন এবং দ্রুত চিকিৎসক সংকট সমাধানের দাবি জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জবির ছাত্রদল নেতা জোবায়েদ হত্যার ঘটনায় ৩ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৫:৩৯ পি.এম


জবির ছাত্রদল নেতা জোবায়েদ হত্যার ঘটনায় ৩ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী এবং শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জোবায়েদ হোসেনের হত্যা মামলায় পুলিশ তিনজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে।

চার্জশিটভুক্ত আসামিরা হলেন জোবায়েদের ছাত্রী বার্জিস শাবনাম বর্ষা, বর্ষার প্রেমিক মো. মাহির রহমান এবং মাহিরের বন্ধু ফারদীন আহম্মেদ আয়লান। আসামিরা সবাই হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

আজ (বুধবার) বংশাল থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক কামাল হোসেন বাসসকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত ৩০ জুন মামলার তদন্তকারী কর্মকর্তা, বংশাল থানার উপ-পরিদর্শক আশরাফ হোসেন এ চার্জশিট দাখিল করেন। আগামী ১২ আগস্ট চার্জশিট গ্রহণের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

চার্জশিটে মামলার তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেছেন, ভিকটিম মো. জোবায়েদ হোসেন (২৫) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের ১৫তম ব্যাচের ছাত্র এবং তিনি জীবিকা নির্বাহের জন্য টিউশনি করাতেন।

জোবায়েদ দীর্ঘ সময় ধরে আসামি বর্ষার বাসায় গৃহশিক্ষক হিসেবে পড়াতেন। এই সূত্র ধরেই ভিকটিম ও আসামির মধ্যে ঘনিষ্ঠতা জন্মগ্রহণ করে।

তদন্তে দেখা যায় যে, বর্ষার সঙ্গে অপর আসামি মাহিরের দীর্ঘদিনের প্রেমঘটিত সম্পর্ক ছিল। এরপর স্বাভাবিকভাবে বাসায় টিউশনি পড়ানোর শিক্ষক জোবায়েদ হোসেনের সঙ্গেও বর্ষার সম্পর্ক গড়ে ওঠে। দুইজনের শারীরিক সম্পর্কের বিষয়টি জানতে পেরে মাহির চরম ক্ষুব্ধ এবং প্রতিহিংসাপরায়ণ হয়ে ওঠে।

আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি পর্যালোচনা করে দেখা গেছে, ভিকটিমের কাছে নিজের আপত্তিকর ছবি ও ভিডিও সংরক্ষণের অভিযোগ তুলে এবং পরে তাকে হত্যা করতে মাহিরকে প্ররোচিত করেছে বর্ষা। মাহির, তার বন্ধু আয়লানকে বিষয়টি জানানোর মাধ্যমে হত্যার পরিকল্পনা গ্রহণ করে। এর অংশ হিসেবে একটি সুইচ গিয়ার চাকু সংগ্রহ করে এবং ঘটনায় স্থল সম্পর্কেও বেশ কিছু দিন রেকি করে।

তদন্তকারী কর্মকর্তা চার্জশিটে আরও উল্লেখ করেন, তদন্তে উদ্ধারকৃত ডিজিটাল আলামত, বিশেষ করে আসামি বর্ষার মোবাইল ফোন এবং ভিকটিমের মোবাইল ফোনের বিশ্লেষণে দেখা যায়, ঘটনার দিন এবং তার আগেও উভয়ের মধ্যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিয়মিত যোগাযোগ ছিল। ঘটনার দিন বিকাল ৪টা ২৭ মিনিটে উভয়ের মধ্যে লাইভ লোকেশন শেয়ার করা হয়েছিল। একই সময়ে বর্ষা ও মাহিরের মধ্যে একাধিকবার যোগাযোগ হয়। এতে স্পষ্ট হয়, বর্ষা পরিকল্পনার অংশ হিসেবে ভিকটিমের অবস্থান ও চলাফেরার তথ্য মাহিরকে সরবরাহ করছিলেন।

ঘটনার দিন পূর্বপরিকল্পনা অনুযায়ী বর্ষার বাসায় এসে জোবায়েদ টিউশন পড়াতে গেলে মাহির ও আয়লান ঘটনাস্থলে উপস্থিত হয়ে অপেক্ষা করে। ভিকটিম যখন নিচতলায় প্রবেশ করেন, মাহির তাকে কথোপকথনের নামে থামিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে মাহির তার কাছে থাকা সুইচ গিয়ার চাকু দিয়ে ভিকটিমের গলায় সজোরে আঘাত করে। এর ফলস্বরূপ ভিকটিম গুরুতর আহত অবস্থায় সিঁড়ির উপরে দৌড়ে উঠতে গেলে তৃতীয় তলার সিঁড়িতে লুটিয়ে পড়ে। পরে অতিরিক্ত রক্তক্ষরণে সেখানে মারা যান।

মামলার অভিযোগে দেখা যায়, জোবায়েদ হোসেন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি টিউশনি করতেন। ২০২৫ সালের ১৯ অক্টোবর বিকাল সাড়ে ৪টার দিকে বংশাল থানাধীন ৩১ নম্বর ওয়ার্ডের নুর বক্স লেনের ১৫ নম্বর হোল্ডিং রৌশন ভিলায় পড়াতে যান। সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে ওই ছাত্রী জোবায়েদের বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই সৈকতকে ম্যাসেঞ্জারের মাধ্যমে জানায় যে, স্যার খুন হয়েছেন। সন্ধ্যা ৭টার দিকে বিষয়টি ভুক্তভোগীর ভাই এনায়েত হোসেনকে মোবাইলে জানান জবির আরেক শিক্ষার্থী মো. কামরুল হাসান।

এনায়েত, তার শ্যালক শরীফকে নিয়ে মোটরসাইকেলে রাত সাড়ে ৮টার দিকে ঘটনাস্থল রৌশন ভিলায় পৌঁছান। উপরে ওঠার সময় ভবনের নিচতলা থেকে সিঁড়ি এবং দেয়ালে রক্তের দাগ দেখতে পান। সেসময় ভবনটির তৃতীয় তলার রুমের পূর্ব পার্শ্বের সিঁড়িতে জোবায়েদের রক্তাক্ত মরদেহ উপুড় অবস্থায় পড়ে ছিল। পরে ময়নাতদন্ত শেষে গত ২০ অক্টোবর জোবায়েদকে কুমিল্লার কৃষ্ণপুর গ্রামে দাফন করা হয়।

এ ঘটনায় ২০২৫ সালের ২১ অক্টোবর এনায়েত হোসেন সৈকত বাদী হয়ে রাজধানীর বংশাল থানায় হত্যা মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা বংশাল থানার উপ-পরিদর্শক আশরাফ হোসেন বাসসকে বলেন, ত্রিমুখী প্রেমের কারণে হত্যাকাণ্ডের শিকার হন জোবায়েদ হোসেন। মামলায় জোবায়েদের ছাত্রী বর্ষাসহ তিনজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে। মামলায় সাক্ষী করা হয়েছে ৫০ জনকে।

মামলার বাদী এনায়েত হোসেন কান্নাজড়িত কণ্ঠে বাসসকে বলেন, ‘জোবায়েদকে ঘিরে আমাদের অনেক স্বপ্ন ছিল। আমাদের আদরের ভাইটা পরিবারের বাতিঘর ছিল। তাকে হারানোর পর থেকে বাবা-মায়ের চোখের পানি এক মুহূর্তের জন্যও থামছে না। সারাটা ঘর শূন্য হয়ে গেছে।’

তিনি আরও বলেন, আমার ভাইটাকে যারা নির্মমভাবে খুন করেছে, সেই নৃশংস খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ওদের এমন শাস্তি হোক, যাতে আর কোনো মা-বাবার বুক খালি না হয়, আর কোনো ভাইকে এভাবে ভাই হারাতে না হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সান ফ্রান্সিসকোর আলকাট্রাজের কাছে নৌকাডুবি, নিহত ১, নিখোঁজ ২

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৫:৪৪ পি.এম


সান ফ্রান্সিসকোর আলকাট্রাজের কাছে নৌকাডুবি, নিহত ১, নিখোঁজ ২

যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো উপসাগরে অবস্থিত সাবেক কারাগার এবং জনপ্রিয় পর্যটনকেন্দ্র আলকাট্রাজ দ্বীপের কাছে ১৯ আরোহী নিয়ে একটি নৌকা ডুবে গেছে, যার ফলে একজনের প্রাণহানি ঘটেছে।

এই দুর্ঘটনায় আরও দুজন নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার মার্কিন কর্মকর্তারা এই তথ্য জানান। নিখোঁজদের উদ্ধারের জন্য যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড স্থানীয় ফায়ার সার্ভিস ও পুলিশের সহযোগিতায় হেলিকপ্টার, বিমান ও উদ্ধারকারী নৌযান নিয়ে অভিযান চালাচ্ছে।

সান ফ্রান্সিসকো থেকে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। সান ফ্রান্সিসকোর মেয়রের ইনস্টাগ্রামে প্রকাশিত একটি সংক্ষিপ্ত ভিডিওতে ফায়ার চিফ ডিন ক্রিসপেন উল্লেখ করেন, স্থানীয় সময় বিকেল ৩টা ৩৫ মিনিটে আলকাট্রাজ দ্বীপ থেকে প্রায় ৬০০ গজ দূরে এক নৌকায় আগুন লাগার খবর পেয়ে উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছান।

তিনি আরও বলেন, উদ্ধারকারীরা সেখানে পৌঁছানোর আগে নৌকাটি উল্টে যায়। এই ঘটনায় গুরুতর আহত এক ব্যক্তিকে উদ্ধারকারী দল উদ্ধার করে বাঁচানোর চেষ্টা করে। ক্রিসপেন বললেন, ‘উদ্ধারকারীরা সঙ্গে ওই ব্যক্তিকে হৃদযন্ত্র ও শ্বাস-প্রশ্বাস সচল করার জরুরি চিকিৎসা সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) দেন ও তীরে নিয়ে যান। পরে তিনি মৃত ঘোষণা করা হয়।’

ক্রিসপেন বলেন, ‘এই ঘটনায় এখনও দুজন নিখোঁজ রয়েছেন। ঘটনাস্থলে একটি কুকুরও মারা গেছে।’ সান ফ্রান্সিসকো ফায়ার বিভাগের লেফটেন্যান্ট ইলিয়াস মারিয়ানো এএফপিকে জানান, নিখোঁজ দুজনকে উদ্ধারের জন্য ‘সারা রাত’ অনুসন্ধান অভিযান চলবে। তিনি জানান, নৌকাটি ক্যালিফোর্নিয়ার স্টকটনের একটি ব্যক্তি মালিকানাধীন কেবিন ক্রুজার মোটরবোট। কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, নৌকাটির বাকি ১৬ আরোহীকে উদ্ধার করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বন্যায় ক্ষতিগ্রস্ত তাঁতিদের সরকারী সহায়তা দেয়া হবে: পাট প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৫:৪৫ পি.এম


বন্যায় ক্ষতিগ্রস্ত তাঁতিদের সরকারী সহায়তা দেয়া হবে: পাট প্রতিমন্ত্রী

পার্বত্য অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত তাঁতিদের তালিকা তৈরি করে রাষ্ট্রীয়ভাবে তাদের সহযোগিতার উদ্যোগ নেয়া হচ্ছে বলে ঘোষণা দিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম। তিনি জানান, দেশের পাট শিল্পকে সমৃদ্ধ করতে বন্ধ হয়ে যাওয়া সব পাটকল পুনরায় চালু করার উদ্যোগও নেওয়া হচ্ছে।

বুধবার (১৫ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের আড়াইহাজার চৌরাস্তায় তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য তুলে ধরেন।

শরিফুল আলম বলেন, ‘ক্ষতিগ্রস্ত তাঁতিদের তালিকা করা হচ্ছে। দু-এক দিনের মধ্যে তালিকা প্রস্তুত হবে। তার পর রাষ্ট্রীয়ভাবে তাদের সহযোগিতা পৌঁছে দেয়া হবে।’

পাট শিল্পের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বক্তৃতা করার সময় তিনি উল্লেখ করেন, ‘পাট শিল্পকে সমৃদ্ধ করতে মানসম্মত বীজ উৎপাদনে উদ্যোগ নেয়া হচ্ছে এবং বন্ধ হয়ে যাওয়া সব পাটকল পুনরায় চালু করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

দেশের তাঁত, জামদানি, বেনারসি ও পাট শিল্পকে আরো উন্নত করার জন্য সরকার নানা পদক্ষেপ নিতে চলেছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, ‘হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী জিআই পণ্যগুলোকে রক্ষা করতে এবং আন্তর্জাতিক বাজারে প্রসার ঘটানোর জন্য সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। তাঁতিদের আধুনিক প্রযুক্তির শিক্ষায় দীক্ষিত করার জন্য এই প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে। এর ফলে প্রতি বছর ৩০০ জন তাঁতি আধুনিক প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন। পাশাপাশি তাদের উৎপাদিত পণ্য দেশে-বিদেশে বাজারজাতকরণের জন্য প্রয়োজনীয় সহায়তা করা হবে।’

আধুনিক প্রশিক্ষণ কেন্দ্রের ভূমিকা নিয়ে তিনি আরও বলেন, ‘এই প্রশিক্ষণ কেন্দ্র চালু হওয়ার ফলে তাঁত শিল্পের বিকাশ, দক্ষ মানবসম্পদ তৈরি এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আধুনিক প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণের মাধ্যমে তাঁত শিল্পের উৎপাদনশীলতা ও প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধির সুযোগ হবে।’

এছাড়া, সব তাঁতি এবং উদ্যোক্তাদের বকেয়া ঋণ পরিশোধের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আগামী বছর গত বছরের তুলনায় বেশি ঋণ প্রদান করা হবে।’

বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বাংলাদেশ তাঁত বোর্ড আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী এবং বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান আবু আহমদ ছিদ্দীকি আরও বক্তব্য রাখেন।

সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ বলেন, ‘সরকার দেশের ঐতিহ্যবাহী তাঁত ও বস্ত্র শিল্পের উন্নয়নে নতুন করে জোয়ার সৃষ্টি করবে। এর ফলে নারায়ণগঞ্জের তাঁত ও জামদানি শিল্পের হারানো ঐতিহ্য আবার ফিরে আসবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেসরকারি হাসপাতালেও কম খরচে ডেঙ্গু পরীক্ষা নিশ্চিতের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৫:৪৬ পি.এম


বেসরকারি হাসপাতালেও কম খরচে ডেঙ্গু পরীক্ষা নিশ্চিতের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

চলমান ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলা করার লক্ষ্যে এবং চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার বেসরকারি হাসপাতালগুলোর জন্য কঠোর নির্দেশনা দিয়েছে। ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়া সত্ত্বেও, বেসরকারি হাসপাতালগুলোতে সাধারণ রোগীদের জন্য মোট শয্যার ১০ শতাংশ খালি রাখতে হবে এবং সরকারি রেট অনুযায়ী নির্ধারিত কম খরচে ডেঙ্গু পরীক্ষা করতে হবে।

এছাড়া, অতিরিক্ত কোনো টাকা নেয়া যাবে না।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদে বিরোধী দলীয় সংসদ সদস্যের একটি জনগুরুত্বপূর্ণ নোটিশের জবাবে এই ঘোষণা দেন।

ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে তিনি দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত কিট, স্যালাইন মজুদসহ সরকারের নানা প্রস্তুতির বিষয় তুলে ধরেন।

মন্ত্রী জানান, প্রায় দেড় মাস আগে বেসরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মালিকদের সঙ্গে বৈঠক করা হয়। সেখানেই সিদ্ধান্ত হয়, ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধির সময় বেসরকারি হাসপাতালগুলি ১০ শতাংশ বেড খালি রাখবে এবং সরকারি রেট অনুযায়ী কম খরচে ডেঙ্গু পরীক্ষা করতে হবে, এর বাইরে অতিরিক্ত কোনো টাকা নেয়া যাবে না।

সংসদ সদস্য মো. নূরুল ইসলাম সাম্প্রতিক হামের প্রাদুর্ভাবের মৃত্যুর প্রসঙ্গ উল্লেখ করে জনস্বাস্থ্য ব্যবস্থাপনার সীমাবদ্ধতার কথা জোর দিয়ে বলেন। তিনি আশঙ্কা প্রকাশ করেন, ডেঙ্গুর ক্ষেত্রে আগাম সমন্বিত ব্যবস্থা না নিলে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠতে পারে। সরকারের ডেঙ্গু মোকাবেলার প্রস্তুতি, সিটি করপোরেশন ও পৌরসভার মশক নিধন কার্যক্রমের জবাবদিহিতা, সরকারি হাসপাতালে আইসিইউ, ওষুধ ও স্যালাইন মজুদ এবং উপজেলা ও ইউনিয়ন স্তরে চিকিৎসাসেবা থেকে অবগত করতে স্বাস্থ্যমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করেন।

উত্তরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জানান, গত বছরের তুলনায় এবার ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা অর্ধেকেরও কম হয়েছে। রোগ মোকাবেলা করতে গত দুই মাস ধরে সিভিল সার্জন, জেলা প্রশাসক ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের নিয়ে দেশের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে এবং মশা ও লার্ভা মারার ওষুধ ছিটানো হচ্ছে।

মন্ত্রী আরও জানান, ডেঙ্গু পরীক্ষার জন্য পর্যাপ্ত কিট সরকারি গুদামে মজুদ রয়েছে এবং সরকারি হাসপাতালে ডেঙ্গুর এনএস-১ পরীক্ষা সম্পূর্ণ বিনা মূল্যে এবং সিএম পরীক্ষার জন্য ৩০০ টাকা থেকে কমিয়ে মাত্র ৫০ টাকা করা হয়েছে। এছাড়াও, ১ লাখ ৬৬ হাজার আরডিটি টেস্ট কিট মজুদ রয়েছে এবং আগামী এক মাসের মধ্যে আরো ৫ লাখ কিট যোগ হবে।

মন্ত্রী বলেন, ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য স্যালাইন সংকট যেন না হয়, সে জন্য পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

তিনি সংসদে উল্লেখ করেন, জরুরি পরিস্থিতি মোকাবেলায় বিশেষ ব্যবস্থা হিসেবে অতিরিক্ত ১ লাখ স্যালাইন ব্যাগ কেন্দ্রীয়ভাবে মজুদ রাখা হয়েছে। সঙ্গে দেশের প্রতিটি উপজেলা পর্যায়ে পর্যাপ্ত স্যালাইন সরবরাহ নিশ্চিত করা হয়েছে এবং যেকোনো জরুরি মুহূর্তে যেকোনো পরিমাণ স্যালাইনের চাহিদা মেটাতে সরকার সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

পরবর্তীতে সংসদ সদস্য সম্পূরক প্রশ্নের মাধ্যমে মন্ত্রীর বক্তব্যের বাস্তবতার অমিল নিয়ে অভিযোগ করেন। তিনি উল্লেখ করেন, জেলা সদর হাসপাতালেই আইসিইউ নেই, সেক্ষেত্রে ইউনিয়ন পর্যায়ে সেবা কীভাবে পৌঁছাবে তা স্পষ্ট নয়। তিনি স্থানীয় সরকারের জনপ্রতিনিধি না থাকার কারণে পরিচ্ছন্নতা কার্যক্রম ব্যাহত হওয়ার কথাও উল্লেখ করেন এবং চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে শিশু বিশেষজ্ঞ, সার্জারি ও মেডিসিন চিকিৎসকের শূন্যপদ দ্রুত পূরণের তাগিদ দেন। তিনি জানতে চান, ডেঙ্গু বৃদ্ধি পেলে বেসরকারি হাসপাতালগুলোর জন্য কোনো বিশেষ নির্দেশনা থাকবে কিনা।

জবাবে স্বাস্থ্যমন্ত্রী স্পষ্ট করে জানান, তিনি উপজেলা বা ইউনিয়ন পর্যায়ে আইসিইউ দেওয়ার কথা বলেননি। তবে দেশের ১২টি জেলা হাসপাতালে ইতিমধ্যে ১০ বেডের আইসিইউ চালু হয়েছে এবং আগামী ১৫ দিনের মধ্যে আরো ৫টি জেলায় এটি চালু হতে যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%