ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্র-ইরান বিরোধের সমাধানের আহ্বান পাকিস্তানের


আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্র-ইরান বিরোধের সমাধানের আহ্বান পাকিস্তানের

সংঘাত বৃদ্ধি সত্ত্বেও, পাকিস্তান যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে মধ্যস্থতার প্রচেষ্টা অব্যাহত রাখবে। পাশাপাশি, দেশটি ‘আলোচনার মাধ্যমে’ উভয়পক্ষের বিরোধের সমাধানের আহ্বান জানাচ্ছে।

বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই অবস্থানের কথা জানিয়েছে।

ইসলামাবাদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর প্রকাশ করেছে।

আরও পড়ুন: তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮, ধসে পড়েছে তিন শতাধিক ঘরবাড়ি

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি সাংবাদিকদের বলেন, ‘সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধির কারণে সৃষ্ট আঞ্চলিক পরিস্থিতি নিয়ে পাকিস্তান গভীরভাবে উদ্বিগ্ন।’

তিনি আরও বলেছেন, ‘আমরা মনে করি, সব ধরনের বিতর্কিত বিষয়ের আলোচনার মাধ্যমে সমাধান অর্জনে কূটনীতি ও সংলাপই প্রধান পথনির্দেশক নীতি হওয়া উচিত।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিল্পকলায় আজ থেকে শুরু হচ্ছে ‘নতুন নাটকের উৎসব ২০২৬’

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৪:৩৪ পি.এম


শিল্পকলায় আজ থেকে শুরু হচ্ছে ‘নতুন নাটকের উৎসব ২০২৬’

দেশীয় নাট্য সংস্কৃতির বিকাশের উদ্দেশ্যে আজ থেকে ৮ দিনব্যাপী নতুন নাটকের উৎসব ২০২৬ শুরু হচ্ছে। এই উৎসবটির আয়োজন করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। উৎসবের উদ্বোধন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, যা অনুষ্ঠিত হবে বিকাল ৪টায়।

উৎসবে মোট ৮টি নাটক মঞ্চায়ন হবে। উদ্বোধনী দিনে দিনাজপুর নাট্য সমিতির আলাদা নাটক 'চোরের নাম চরণদাস' প্রদর্শিত হবে। এছাড়া বাইরের দলগুলোর মধ্যে অংশ নিচ্ছে ইয়াং বংহুং থিয়েটার বান্দরবান, দৃশ্যকাব্য, হান্ট থিয়েটার, প্রাচ্যনাট, ঢাকা থিয়েটার, নাট্যায়ন এবং শব্দ থিয়েটার।

জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে প্রতিদিন সন্ধ্যা ৭টায় নাটক মঞ্চায়নের আগে সন্ধ্যা ৬টা থেকে বাংলা নাটকের গান পরিবেশন করা হবে। এই উৎসবে ঢাকা ও বাইরের মধ্যে ৮টি নাট্যদল অংশগ্রহণ করবে।

সংবাদ সম্মেলনে শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন উল্লেখ করেছেন যে, এই আয়োজনের মাধ্যমে নতুন সৃষ্টিশীলতার বৃদ্ধি এবং দর্শকদের নাটকের সঙ্গে জড়িত করা মূল লক্ষ্য।

উৎসবের অংশ হিসেবে ১৫ থেকে ১৯ জুন পর্যন্ত উদীয়মান নাট্যনির্দেশকদের জন্য বিশেষ একটি কর্মশালা অনুষ্ঠিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৪:৩৭ পি.এম


আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্‌-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্সটি বাতিল করা হয়েছে। সম্প্রতি আলোচিত ৬ নবজাতকের মৃত্যুর কারণে পাঠানো শোকজ নোটিশের জবাব সন্তোষজনক নয় হওয়ায় স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতালটির বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান। এর আগে, গতকাল বুধবার ছয় শিশুর মৃত্যুতে আদ্‌-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ যে ব্যাখ্যা দিয়েছে, তা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন সন্তুষ্ট নন বলে জানিয়েছেন।

গত ২৭ মে সকাল ৬টা থেকে ৯টার মধ্যে রাজধানীর মগবাজারের আদ্–দ্বীন হাসপাতালে ছয় নবজাতক মারা যায়। এই ঘটনার পর একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এব্যাপারে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল কেন হবে না, তা জানাতে প্রতিষ্ঠানটির মালিক শেখ মহিউদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। এই নোটিশের জন্য তাকে ৭ জুন বিকেল ৫টা পর্যন্ত ৭২ ঘণ্টা সময় দেওয়া হয়। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষ থেকে এই নোটিশটি দেওয়া হয়।

গত শনিবার রাজধানীর মিন্টো রোডে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, যদি ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কারণ দর্শানোর (শোকজ) নোটিশের সন্তোষজনক জবাব না পাওয়া যায়, তাহলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অর্থমন্ত্রী সংসদে ব্রিফকেস নিয়ে আসেন কেন,কী থাকে ভেতরে ?

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৪:৩৭ পি.এম


অর্থমন্ত্রী সংসদে ব্রিফকেস নিয়ে আসেন কেন,কী থাকে ভেতরে ?

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে একটি ব্রিফকেস হাতে সংসদ ভবনে প্রবেশ করেন তিনি। এটি বিশ্বের বিভিন্ন দেশের অর্থমন্ত্রীদের জন্য দীর্ঘকাল ধরে পরিচিত একটি ঐতিহ্য। তবে অনেকের মনে প্রশ্ন জাগে, এই ব্রিফকেসে আসলে কী থাকে এবং কেন যুগের পর যুগ ধরে এই রীতি চলে আসছে?

অনেকে মজা করে মনে করেন, অর্থমন্ত্রীর ব্রিফকেসে হয়তো বিপুল পরিমাণ টাকা কিংবা বিশেষ কোনো অর্থনীতির পরিকল্পনার গোপন চাবিকাঠি থাকে। কিন্তু বাস্তবে বিষয়টি ভিন্ন। এই ব্রিফকেসে রাখা হয় বাজেট বক্তৃতার খসড়া, অর্থ বিল এবং কর-শুল্ক সংক্রান্ত গুরুত্বপূর্ণ গোপন নথিপত্র। এসব নথির মধ্যে সরকারের আগামী এক বছরের আয়-ব্যয়, রাজস্ব সংগ্রহ এবং অর্থনৈতিক কর্মকৌশলের বিস্তারিত পরিকল্পনা অন্তর্ভুক্ত থাকে।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা আকবর আলি খানের ‘বাংলাদেশে বাজেট: অর্থনীতি ও রাজনীতি’ বইয়ের তথ্য অনুযায়ী, ব্রিফকেস ব্যবহারের পেছনে দুটি প্রধান কারণ রয়েছে। প্রথমত, শিল্পবিপ্লবের পর বাজেট-সংক্রান্ত নথির পরিমাণ বৃদ্ধি পেতে থাকায় সেগুলো বহনের জন্য ছোট থলি বা মানিব্যাগ যথেষ্ট ছিল না। ফলে ব্রিফকেস ব্যবহারের প্রচলন শুরু হয়।

দ্বিতীয়ত, বাজেটের কর ও শুল্কসংক্রান্ত তথ্য অত্যন্ত সংবেদনশীল। বাজেট ঘোষণার আগে এসব তথ্য ফাঁস হলে অসাধু ব্যবসায়ীরা বাজারে প্রভাব বিস্তার বা শুল্ক সুবিধা গ্রহণের সুযোগ পেতে পারেন। এজন্য গোপনীয়তা রক্ষার স্বার্থে লক করা ব্রিফকেস ব্যবহারের রীতি চালু হয়।

ইতিহাস বলছে, ১৮৬০ সালে ব্রিটেনের তৎকালীন অর্থমন্ত্রী উইলিয়াম ইয়ার্ট গ্ল্যাডস্টোন লাল রঙের একটি স্যুটকেসে করে বাজেট নথি সংসদে নিয়ে আসেন। এরপর থেকেই ‘বাজেট ব্রিফকেস’ বিশ্বজুড়ে একটি প্রতীকী ঐতিহ্যে পরিণত হয়। উপমহাদেশে এই রীতির সূচনা করেন জেমস উইলসন, যিনি ১৮৬০ সালের ৭ এপ্রিল কলকাতায় প্রথম বাজেট পেশ করেছিলেন। পরে পাকিস্তান আমলে পূর্ব বাংলার অর্থমন্ত্রী হামিদুল হক চৌধুরী এবং স্বাধীন বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী তাজউদ্দীন আহমদও বাজেট উপস্থাপনের সময় এই ঐতিহ্য অনুসরণ করেন।

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি বাজেট পেশকারী প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমান ও আবুল মাল আবদুল মুহিতও নিয়মিত ব্রিফকেস বহন করে বাজেট উপস্থাপন করেছেন। সময়ে সাথে ব্রিফকেসের রং বদলালেও—কখনো লাল, কখনো কালো, আবার কখনো মেরুন—তবে এর মূল উদ্দেশ্য ও প্রতীকী গুরুত্ব আজও একই রয়েছে। এই অর্থমন্ত্রীর ব্রিফকেস আসলে দেশের অর্থনৈতিক ভবিষ্যতের নকশা বহনকারী একটি ঐতিহাসিক প্রতীক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৫০ সিসির বেশি মোটরসাইকেল নিবন্ধনেও লাগবে টিআইএন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৪:৩৯ পি.এম


১৫০ সিসির বেশি মোটরসাইকেল নিবন্ধনেও লাগবে টিআইএন

২০২৬-২৭ অর্থবছরের বাজেটের প্রস্তাবে ১৫০ সিসির ঊর্ধ্বে মোটরসাইকেল নিবন্ধনের জন্য ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (টিআইএন) বাধ্যতামূলক করা হয়েছে।

এই বিষয়ে বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩টা  মধ্যে নতুন সরকারের ইশতেহার হিসেবে প্রথম এবং দেশের ৫৫তম এই মেগা বাজেট প্রস্তাব উত্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

এর গ্রহণের পূর্বে, বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩টার দিকে, জাতীয় সংসদে স্পিকার ড. হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বাজেট উত্থাপন শুরু করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

এর আগে কোরআন তেলাওয়াতের মাধ্যমে জাতীয় সংসদের অধিবেশন শুরু করা হয়। তার পূর্বে সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট অনুমোদন দেওয়া হয়।

উল্লেখ্য, ১৯৭২ সালে ৭৮৬ কোটি টাকার বাজেট দিয়ে যাত্রা শুরু করে বাংলাদেশ। পাঁচ দশকের বেশি সময় ধরে দেশের অর্থনীতির পরিধি যেমন বেড়েছে, তেমনি বেড়েছে উন্নয়ন কর্মসূচি ও রাষ্ট্রীয় ব্যয়ের আকারও।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর বিএনপির নেতৃত্বাধীন সরকারের এটি প্রথম বাজেট। দেশটির ইতিহাসে এবার সবচেয়ে বড় বাজেট তৈরিতে সরকারের লক্ষ্য বিশাল নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রতিগুলো পূরণ করা। প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা।

এই বিশাল বাজেটে মোট রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। বাকি অর্থ সংগ্রহ করা হবে অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণ এবং উন্নয়ন সহযোগীদের সহায়তার মাধ্যমে। বাজেট ঘাটতি দাঁড়াতে পারে ২ লাখ ৫১ হাজার কোটি টাকা, যা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৩ দশমিক ৬ শতাংশ।

বাজেটের এই বিশাল ঘাটতি পূরণে সরকার অভ্যন্তরীণ ও বৈদেশিক-দুই উৎস থেকেও অর্থ সংগ্রহের পরিকল্পনা গ্রহণ করেছে।

প্রস্তাবিত বাজেট অনুযায়ী, বৈদেশিক ঋণ ও অনুদান থেকে ১ লাখ ১৬ হাজার কোটি টাকা এবং অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা সংগ্রহ করা হবে। এর মধ্যে ব্যাংক থেকে ১ লাখ ১২ হাজার কোটি টাকা এবং সঞ্চয়পত্র ও অন্যান্য উৎস থেকে ১৫ হাজার কোটি টাকার অর্থ সংগ্রহ করা হবে।

এই বিশাল বাজেটের মাধ্যমে সরকারের লক্ষ্য হলো অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনা, ব্যবসা-বাণিজ্যে নিয়ন্ত্রণ শিথিলকরণ, মানবসম্পদ উন্নয়ন এবং বাংলাদেশকে ‘ট্রিলিয়ন ডলার অর্থনীতির’ পথে এগিয়ে নেওয়া।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%