০৩:৫৬ পি.এম
আগামী ১১ জুন (বৃহস্পতিবার) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় ফুটবল বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে। এবারের মঞ্চে ষষ্ঠ শিরোপার স্বপ্ন নিয়ে শিগগিরই যুক্তরাষ্ট্রে পা রাখবে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। সেই বড় অভিযানের আগে দলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি আবেগঘন এক মুহূর্তের সাক্ষী হলেন।
জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘দোমিঙ্গাঁও’-এ অতিথি হিসেবে হাজির হয়েছিলেন ইতালিয়ান এই কোচ। অনুষ্ঠানে তিনি বিশ্বকাপ নিয়ে নিজের পরিকল্পনা ও লক্ষ্য নিয়ে কথা বলেন। তবে সাক্ষাৎকারের একপর্যায়ে অনুষ্ঠানের উপস্থাপক তাকে চমকে দেন।
আগে ধারণ করা আনচেলত্তির নাতি-নাতনিদের কয়েকটি ভিডিও বার্তা অনুষ্ঠানে প্রচার করা হয়। প্রিয় দাদুর জন্য তাদের শুভকামনা ও ভালোবাসার কথা শুনে আবেগ ধরে রাখতে পারেননি ব্রাজিল কোচ।
আরও পড়ুন: সাফের আন্তর্জাতিক ফুটবল আসরে চিকিৎসাসেবার দায়িত্বে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল
এক নাতি বলেছে, “দাদু, আমরা সবাই তোমার সঙ্গে আছি। আশা করি তুমি বিশ্বকাপ জিতবে। আশা করি আমরা ফ্রান্স ও স্পেনকেও হারাব।”
আরেকজন বলেছে, “বিশ্বকাপে শুভকামনা, দাদু। আমরা তোমাকে ভালোবাসি।”
সবচেয়ে ছোট সদস্যের বার্তাটি ছিল আরও আবেগময়। সে বলেছে, “দাদু, আমি তোমাকে অনেক ভালোবাসি। মাঠে যাও এবং বিশ্বকাপ জিতে নিয়ে আসো!”
নাতি-নাতনিদের এসব কথা শুনে আনচেলত্তি দৃশ্যত আবেগাপ্লুত হয়ে পড়েন। তার চোখে জল চলে আসে এবং কিছুক্ষণ তিনি নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করেন।
আরও পড়ুন: চাঁদপুরে ১৯ মামলার আসামি ফিরোজ বাবু আটক
দীর্ঘ কোচিং ক্যারিয়ারে ইউরোপের প্রায় সব বড় শিরোপা জিতেছেন আনচেলত্তি। তবে বিশ্বকাপ এখনও তার অধরা সাফল্য। এবার ব্রাজিলের দায়িত্ব নিয়ে সেই স্বপ্ন পূরণের সুযোগ পেয়েছেন তিনি।
পরিবারের এমন অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসা পাওয়ার পর আনচেলত্তির প্রতি ব্রাজিল সমর্থকদের প্রত্যাশাও বেড়ে গেছে। এখন দেখার বিষয়, নাতি-নাতনিদের স্বপ্ন পূরণ করে সেলেসাওকে বিশ্বকাপের শিরোপা এনে দিতে পারেন কি না অভিজ্ঞ এই কোচ। সূত্র: ট্রিবিউনা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন