ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

ইরানকে নিষেধাজ্ঞায় শাসনব্যবস্থা পতন হবে না, মার্কিন কৌশল নিয়ে সতর্কবার্তা


ইরানকে নিষেধাজ্ঞায় শাসনব্যবস্থা পতন হবে না, মার্কিন কৌশল নিয়ে সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ইরানের শাসনব্যবস্থার পতন ঘটাতে সক্ষম হবে না, তবে এ নিষেধাজ্ঞাগুলো মানে দেশটির অর্থনীতি এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক উপসহকারী প্রতিরক্ষামন্ত্রী মাইকেল মুলরয়।

মুলরয় আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ওয়াশিংটনের নতুন নিষেধাজ্ঞার বিস্তার শুধুমাত্র ইরানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। বরং এই পদক্ষেপগুলোর মাধ্যমে তেহরানের সঙ্গে বাণিজ্যিক এবং আর্থিক সম্পর্ক রয়েছে—এমন দেশ, প্রতিষ্ঠান এবং সংস্থাগুলোকেও লক্ষ্যবস্তু হিসেবে অভিষিক্ত করা হবে।

“এগুলো হলো সেকেন্ডারি স্যাংশন।”—মুলরয়ের বক্তব্য অনুযায়ী, অর্থাৎ ইরানের সঙ্গে বাণিজ্য বা লেনদেনে যুক্ত তৃতীয় পক্ষগুলোর ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। তিনি জানান, চীনসহ অন্যান্য দেশ এবং ইরানের আর্থিক লেনদেন সম্পন্ন করা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানও এই নিষেধাজ্ঞার আওতায় আসতে পারে।

আরও পড়ুন: ৬০ হাজার কোটি টাকায় কুমিল্লা–ঢাকা নতুন রেলপথ নির্মাণের পরিকল্পনা

মুলরয় জানান, ইরানের ওপর নিষেধাজ্ঞা এড়ানোর ক্ষেত্রেও ব্যবহৃত অবকাঠামোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ব্যবস্থা নিচ্ছে। বিশেষ করে ইরানি তেল পাচার এবং নিষেধাজ্ঞা এড়াতে ব্যবহৃত ‘শ্যাডো ফ্লিট’ বা ছায়া নৌবহরের দিকে লক্ষ্য রাখা হচ্ছে।

তবে এসব পদক্ষেপের কার্যকারিতার একটি সীমাবদ্ধতা রয়েছে বলে মনে করেন মুলরয়। তার মতে, নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানের শাসনব্যবস্থার পতন ঘটানো সম্ভব নয়। কিন্তু দেশটির অর্থনীতি এবং আইআরজিসির অর্থায়নে বড় ধরনের চাপ সৃষ্টি করা সম্ভব। এর ফলে সংগঠনটির অর্থের প্রবাহ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেতে পারে।

মুলরয় বলেন, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতাও নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তে প্রভাব ফেলেছে। মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগে সামরিক উত্তেজনা বাড়ানোর পরিবর্তে নিষেধাজ্ঞাকে বিকল্প হিসেবে বেছে নেওয়া হয়েছে। কারণ ইরানের সঙ্গে চলমান যুদ্ধ জনগণ এবং জনমতের কাছে অতটা জনপ্রিয় নয়।

তবে তিনি সতর্ক করেছেন, পরিস্থিতি আরও খারাপ হতে পারে। ইরান যদি মধ্যপ্রাচ্যের কোনো মিত্রদেশ বা মার্কিন স্থাপনায় হামলা চালায়, তাহলে বর্তমান অচলাবস্থা একটি সামরিক সংঘাতে রূপ নিতে পারে।

আরও পড়ুন: দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের নেতৃত্বে জয়

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৃষ্টির পর ঢাকার বাতাস মাঝারিমানের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

০৯:১৭ এম


বৃষ্টির পর ঢাকার বাতাস মাঝারিমানের

বিশ্বে জলাবায়ু পরিবর্তন এবং উন্নয়নমূলক কাজের পরিপ্রেক্ষিতে বায়ুদূষণ দিন দিন বাড়ছে। এমন অবস্থার মধ্যে, আজ (সোমবার, ২৪ আগস্ট) বাংলাদেশের রাজধানী ঢাকা বায়ুদূষণের তালিকায় ২০তম অবস্থানে রয়েছে।

ঢাকার বায়ুমান স্কোর ৮০। সকালে বৃষ্টির পর বাতাসের এই অবস্থার মানকে মাঝারিমানের বলা হয়।

এটি দক্ষিণের সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) মাধ্যমে জানা গেছে।

আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, বিশ্বে বায়ুদূষণের তালিকায় ১৮৯ স্কোর নিয়ে দূষণের শীর্ষে আছে মালয়েশিয়ার শহর কুচিং। এই শহরকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে নির্দেশ করা হয়েছে। তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি, যার স্কোর ১৭০। তৃতীয় অবস্থানে উগান্ডার রাজধানী কাম্পালা রয়েছে, যার স্কোর ১৬০। এরপরের অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, ইরাকের বাগদাদ, পাকিস্তানের লাহোরের মতো শহরগুলো, যেগুলোও দূষণের ক্ষেত্রে উপরের দিকে রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ বলে মনে করা হয়। ৫১ থেকে ১০০ হলে বায়ুর মান ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয়। ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে মেনে নেওয়া হয়। অন্যদিকে ১৫১ থেকে ২০০ স্কোর ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিন্হিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে সেটি ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। স্কোর ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে ধরা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা, তেল রপ্তানি বন্ধের হুঁশিয়ারি তেহরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

০৯:২২ এম


ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা, তেল রপ্তানি বন্ধের হুঁশিয়ারি তেহরানের

যুক্তরাষ্ট্র ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিয়েছে। এই পদক্ষেপটি দেশটির বাণিজ্যিক অংশীদারদের লক্ষ্য করে নেওয়া হচ্ছে।

ইরান এ প্রসঙ্গে জানিয়েছে, যদি এই অর্থনৈতিক চাপ কমানো না হয়, তাহলে তারা পারস্য উপসাগর দিয়ে তেল সরবরাহ সম্পূর্ণরূপে বন্ধ করে দেবে।

মার্কিন অর্থ দপ্তর জানাচ্ছে যে, ইরানের অর্থনীতি ও বাণিজ্য বজায় রাখতে যেসব দেশ সাহায্য করছে, তাদের বিরুদ্ধে কঠোর বিধিনিষেধ আনা হবে। ১৯৭৯ সালের পর, ইরানের ওপর এটি হতে যাচ্ছে সবচেয়ে বড় আর্থিক আক্রমণ। ওয়াশিংটনের পরিকল্পনা হলো ইরানকে আন্তর্জাতিক বাণিজ্য থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করা।

এদিকে মার্কিন হুমকির মোকাবেলার জন্য কড়া জবাব দিয়েছে তেহরান। ইরানের নিরাপত্তা পরিষদ সতর্ক করে জানিয়েছে, অর্থনৈতিক যুদ্ধ বন্ধ না হলে হরমুজ প্রণালি দিয়ে বিদেশে এক ফোঁটা তেলও যাওয়ার অনুমতি দেওয়া হবে না। অন্য কোনও দেশ যদি যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপে সমর্থন করে, তবে তা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হবে।

যদিও সরাসরি যুদ্ধ সাময়িকভাবে বিরত রয়েছে, তবে দুই দেশের এই আর্থিক লড়াইয়ের ফলে বিশ্ববাজারে তেলের দাম ও সরবরাহ নিয়ে নতুন উদ্বেগ দেখা দিয়েছে।

এদিকে, উদ্ভূত পরিস্থিতি মোকাবেলার জন্য পাকিস্তান, কাতার ও তুরস্ক মধ্যস্থতার চেষ্টা করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পর্যায়ে কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার : শিক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

০৯:২৬ এম


শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পর্যায়ে কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, শিক্ষার বিভিন্ন স্তরে জাতীয় পর্যায়ে পবিত্র কোরআন প্রতিযোগিতা আয়োজন করা হবে। তিনি এসময় উল্লেখ করেছেন, শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ বাড়াতে সরকার এই উদ্যোগ গ্রহণ করেছে।

সোমবার (২৪ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি পোস্টের মাধ্যমে শিক্ষামন্ত্রী এই তথ্য জানান।

শিক্ষামন্ত্রী আরও বলেন, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আগামীতে জাতীয় পর্যায়ে পবিত্র কোরআন প্রতিযোগিতার আয়োজন হবে। সরকার শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ বাড়াতে শিক্ষার বিভিন্ন স্তরে এই প্রতিযোগিতার উদ্যোগ নিয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ১৮ জুন শিক্ষামন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কোরআন প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনার কথা ঘোষণা করেছিলেন। তখন তিনি বলেছিলেন, সরকার শিক্ষার সব ক্ষেত্রেই সমন্বিতভাবে কাজ করছে। এর অংশ হিসেবে আগামীতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কোরআন প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা রয়েছে। শিক্ষার্থীদের নৈতিকতা, পারিবারিক মূল্যবোধ এবং ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যেই এসব কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৩৩ এম


গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল

জরিমানা ছাড়াই মূল কর ও ফি জমা দিয়ে মোটরযানের ফিটনেস, ট্যাক্স-টোকেন ও রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময়সীমা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সরকার। সরকারের পক্ষ থেকে এটিকে শেষবারের মতো সময়সীমা বৃদ্ধি হিসেবে উল্লেখ করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখার জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অর্থ বিভাগের ২৩ আগস্টের সম্মতির পরিপ্রেক্ষিতে জরিমানা ছাড়া মূল কর ও ফি জমা দিয়ে সকল প্রকার মোটরযানের কাগজপত্র ফিটনেস, ট্যাক্স-টোকেন ও রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার এই সময়সীমা ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত শেষবারের মতো বৃদ্ধি করা হয়েছে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সহকারী সচিব মো. জসিম উদ্দিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনটিতে উল্লেখ করা হয়েছে, নতুন সময়সীমা অবিলম্বে কার্যকর হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%