০৪:৪১ পি.এম
ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীসহ দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন,
শুক্রবার (৮ আগস্ট) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলাজান নেংড়ির হাট এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন হলেন সদর উপজেলার নেংড়ির হাট এলাকার মৃত দেবারু ইসলামের ছেলে আবুল হোসেন (৪৮)। অপরজন হলেন বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও জিয়াহাট এলাকার মো. দেলওয়ার হোসেনের ছেলে অর্ণব ইসলাম (১৩)। গুরুতর আহত হয় মাত্র ১৬ বছর বয়সী নিরব ইসলাম। সে ঠাকুরগাঁও সদর উপজেলার চামেস্বরী এলাকার নুর আলমের ছেলে।
আরও পড়ুন: রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় তিনজন নিহত
নিরব ইসলাম বর্তমানে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। অর্ণব ও নিরব সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিরব ইসলাম মোটরসাইকেল চালিয়ে তার মামাতো ভাই অর্ণবকে সঙ্গে নিয়ে ঠাকুরগাঁও শহরের দিকে যাচ্ছিলেন। এসময় স্থানীয় বাসিন্দা আবুল হোসেন রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন।
মোটরসাইকেলটি অতিরিক্ত গতিতে এসে আবুল হোসেনকে ধাক্কা দেয়। এতে গড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে যায়। ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী অর্ণব মারা যায়। আহত অবস্থায় আবুলকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান। মোটরসাইকেলের চালক নিরবকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঠাকুরগাঁও সদর থানার এসআই লিখন জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, মোটরসাইকেলের অতিরিক্ত গতি এই দুর্ঘটনার কারণ। সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আরও পড়ুন: রংপুরে ডাম্পট্রাকের পেছনে বাসের ধাক্কায় ৩ জন নিহত, ১৮ আহত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন