০২:৩৭ পি.এম
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সারা দেশের শিক্ষার্থীদের অংশগ্রহণে আর্ট এক্সিবিশন আয়োজনের অনুমতি প্রদান করেছে। আজ রবিবার মাউশির উপপরিচালক (শারীরিক শিক্ষা) অধ্যাপক মো. শহিদুল ইসলামের সই করা এক চিঠির মাধ্যমে এই অনুমতি জানানো হয়।
এ কার্যক্রমটি ট্যালেন্ট স্পোর্টস লিমিটেড ‘আর্ট বাংলাদেশ’-এর ব্যানারে পরিচালিত হবে। চিঠিটি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে প্রেরণ করা হয়েছে।
মাউশি মনে করে, শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক চর্চার জন্য চিত্রাঙ্কন এবং তাদের সুপ্ত প্রতিভা বিকাশে এই এক্সিবিশন সহশিক্ষা কার্যক্রম হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
আরও পড়ুন: গোবিপ্রবির শিক্ষার্থীরা অটোচালকদের খামখেয়ালিপনায় ভোগান্তিতে
মাউশি অনুমতির সঙ্গে কিছু শর্তও জুড়ে দিয়েছে। বলা হয়েছে, আয়োজিত কার্যক্রমের জেলাভিত্তিক প্রতিবেদন ‘আর্ট বাংলাদেশ’-এর পরিচালককে প্রতি তিন মাস পরপর মাউশির শারীরিক শিক্ষা বিভাগে দাখিল করতে হবে।
চিঠির সঙ্গে আর্টপেপারের চাহিদাপত্র ও বর্ণিত কার্যক্রমের নিয়মাবলি সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি, কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক, উপপরিচালক (মাধ্যমিক) এবং জেলা শিক্ষা কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন