ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

সমাজকল্যাণ মন্ত্রী ও সংস্কৃতি প্রতিমন্ত্রীর ঘোড়াঘাটে ঐতিহাসিক দুর্গ ও সুরা মসজিদ পরিদর্শন


সমাজকল্যাণ মন্ত্রী ও সংস্কৃতি প্রতিমন্ত্রীর ঘোড়াঘাটে ঐতিহাসিক দুর্গ ও সুরা মসজিদ পরিদর্শন

দিনাজপুরের ঘোড়াঘাটে ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে পরিচিত ঘোড়াঘাট দুর্গ এবং প্রাচীন সুরা মসজিদ পরিদর্শন করেছেন সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ. জেড. এম জাহিদ হোসেন, এমপি এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে, সমাজকল্যাণ মন্ত্রী এবং সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী ঐতিহাসিক ঘোড়াঘাট দুর্গ পরিদর্শন করেন। পরিদর্শনের সময়, তারা ঘোড়াঘাট দুর্গটির ইতিহাস, প্রত্নতাত্ত্বিক গুরুত্ব এবং বর্তমান অবস্থা সম্পর্কে সংশ্লিষ্টদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেন। পাশাপাশি, প্রাচীন স্থাপনাটির সংরক্ষণ ও উন্নয়নের বিষয়ে মতবিনিময়ও করেন। এর পরে, মন্ত্রী উপজেলার ঐতিহাসিক সুরা মসজিদ পরিদর্শনে যান। সেখানে, মসজিদের প্রাচীন স্থাপত্যশৈলী ও নির্মাণকৌশল ঘুরে দেখার সুযোগ পান।

ঘোড়াঘাট দুর্গ ও সুরা মসজিদসহ ঐতিহাসিক বিভিন্ন নিদর্শন পরিদর্শনের মাধ্যমে উপজেলার প্রত্নসম্পদের সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং পর্যটন সম্ভাবনা তৈরি হবে বলে স্থানীয় সুধীজন মনে করছেন। তারা আশাবাদী যে, যথাযথ সংরক্ষণ ও পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে ঘোড়াঘাটের প্রাচীন স্থাপনাগুলো ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরা সম্ভব হবে এবং এলাকাটি ঐতিহাসিক পর্যটনকেন্দ্র হিসেবে আরও পরিচিতি লাভ করবে।

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু

এ সময় দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা (পিপিএম), উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ হাসান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান লাবলু, ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, প্রশাসনের কর্মকর্তা এবং স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ ব্যাংকের অধীনে ২২০ কর্মকর্তার বড় নিয়োগ, আবেদন যেভাবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:১২ পি.এম


বাংলাদেশ ব্যাংকের অধীনে ২২০ কর্মকর্তার বড় নিয়োগ, আবেদন যেভাবে

বাংলাদেশ ব্যাংকের অধীনে ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই প্রতিষ্ঠানে ৬ থেকে ১০ গ্রেডের ১৭ ক্যাটাগরিতে মোট ২২০ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। আবেদন করার শেষ সময় আগামী ১৮ অক্টোবর ২০২৬ রাত ১২টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

একনজরে নিয়োগ বিজ্ঞপ্তি

১. পদের নাম : অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল)/সিনিয়র অফিসার (সহকারী প্রকৌশলী-ইলেকট্রিক্যাল)

পদসংখ্যা : ৬টি, (গ্রেড-৯)

শিক্ষাগত যোগ্যতা : ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক পাস।

বেতন স্কেল : ২২,০০০-৫৩,০৬০ টাকা।

২. পদের নাম : অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (টেক্সটাইল)/সিনিয়র অফিসার (সহকারী প্রকৌশলী-টেক্সটাইল)

পদসংখ্যা : ৩টি, (গ্রেড-৯)

শিক্ষাগত যোগ্যতা : টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক পাস।

বেতন স্কেল : ২২,০০০-৫৩,০৬০ টাকা।

৩. পদের নাম : সিনিয়র অফিসার (সহকারী প্রকৌশলী-লেদার)

পদসংখ্যা :২টি, (গ্রেড-৯)

শিক্ষাগত যোগ্যতা : লেদার ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক পাস।

বেতন স্কেল : ২২,০০০-৫৩,০৬০ টাকা।

৪. পদের নাম : অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (আর্কিটেকচার)/সিনিয়র অফিসার (সহকারী প্রকৌশলী-আর্কিটেকচার)

পদসংখ্যা : ৪টি, (গ্রেড-৯)

শিক্ষাগত যোগ্যতা : আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক পাস।

বেতন স্কেল : ২২,০০০-৫৩,০৬০ টাকা।

৫. পদের নাম : অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল)/সিনিয়র অফিসার (সহকারী প্রকৌশলী-মেকানিক্যাল)/সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল)

পদসংখ্যা : ৭টি, (গ্রেড-৯)

শিক্ষাগত যোগ্যতা : মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক পাস।

বেতন স্কেল : ২২,০০০-৫৩,০৬০ টাকা।

৬. পদের নাম : অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল)/সিনিয়র অফিসার (সহকারী প্রকৌশলী-সিভিল)/সহকারী প্রকৌশলী (সিভিল)

পদসংখ্যা : ২২টি, (গ্রেড-৯)

শিক্ষাগত যোগ্যতা : সিভিল ইঞ্জিনিয়ারি বিষয়ে স্নাতক পাস।

বেতন স্কেল : ২২,০০০-৫৩,০৬০ টাকা।

৭. পদের নাম : সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল)/অফিসার (সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার-ইলেকট্রিক্যাল)/উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল)

পদসংখ্যা : ৮টি, (গ্রেড-১০)

শিক্ষাগত যোগ্যতা : ইলেকট্রিক্যাল বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।

বেতন স্কেল : ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।

৮. পদের নাম : সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল)/অফিসার (সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার-মেকানিক্যাল)/উপসহকারী প্রকৌশলী (মেকানিক্যাল)

পদসংখ্যা : ৯টি, (গ্রেড-১০)

শিক্ষাগত যোগ্যতা : মেকানিক্যাল বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।

বেতন স্কেল : ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।

৯. পদের নাম : সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল)/অফিসার (সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার-সিভিল)/উপসহকারী প্রকৌশলী (সিভিল) ৩৬টি,

পদসংখ্যা : (গ্রেড-১০)

শিক্ষাগত যোগ্যতা : সিভিল বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি।

বেতন স্কেল : ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।

১০. পদের নাম : সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (আর্কিটেকচার)

পদসংখ্যা : ১টি, (গ্রেড-১০)

শিক্ষাগত যোগ্যতা : আর্কিটেক্ট বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।

বেতন স্কেল : ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।

১১. পদের নাম : সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (টেক্সটাইল)

পদসংখ্যা : ৪টি, (গ্রেড-১০)

শিক্ষাগত যোগ্যতা : প্রকৌশল বা সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা পাস।

বেতন স্কেল : ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।

১২. পদের নাম : সিনিয়র অফিসার (ল)/সিনিয়র অফিসার (আইন)/আইন অফিসার

পদসংখ্যা : ৮১টি, (গ্রেড-৯)

শিক্ষাগত যোগ্যতা : আইন বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি।

বেতন স্কেল : ২২,০০০-৫৩,০৬০ টাকা।

১৩. পদের নাম : সিনিয়র অফিসার (ফিন্যান্সিয়াল অ্যানালিস্ট)

পদসংখ্যা : ১৪টি, (গ্রেড-৯)

শিক্ষাগত যোগ্যতা : ব্যাংকিং, অর্থনীতি, ব্যবস্থাপনা, ফিন্যান্স এবং হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অথবা সিএ/এফসিএ বা এমবিএ ডিগ্রি।

বেতন স্কেল : ২২,০০০-৫৩,০৬০ টাকা।

১৪. পদের নাম : ফিন্যান্সিয়াল অ্যানালিস্ট

পদসংখ্যা :  ১টি, (গ্রেড-৯)

শিক্ষাগত যোগ্যতা : বিবিএসহ এমবিএ বা এমবিএম। অথবা অর্থনীতি, কৃষি অর্থনীতি, হিসাববিজ্ঞান বা ফাইন্যান্স ও ব্যাংকিংয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি।

বেতন স্কেল : ২২,০০০-৫৩,০৬০ টাকা।

১৫. পদের নাম : আইন কর্মকর্তা

পদসংখ্যা : ১টি, (গ্রেড-৬)

শিক্ষাগত যোগ্যতা : আইন বিষয়ে স্নাতক পাস।

বেতন স্কেল : ৩৫,৫০০-৬৭,০১০ টাকা।

১৬. পদের নাম : সিনিয়র অফিসার (নিরীক্ষা)

পদসংখ্যা : ২০টি, (গ্রেড-৯)

শিক্ষাগত যোগ্যতা : স্নাতকসহ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট কোর্স কম্পিটেড (সিসি)।

বেতন স্কেল : ২২,০০০-৫৩,০৬০ টাকা।

১৭. পদের নাম : প্রটোকল অফিসার

পদসংখ্যা : ১টি, (গ্রেড-১০)

শিক্ষাগত যোগ্যতা : যেকোনো বিষয়ে স্নাতক পাস।

বেতন স্কেল : ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।

বয়সসীমা : ১ এপ্রিল ২০২৬ তারিখে ১ থেকে ১৭ নম্বর পর্যন্ত সব পদের প্রার্থীদের বয়স ২১ থেকে ৩২ হতে হবে। তবে ১৫ নম্বর পদের ক্ষেত্রে প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৩৫ বছর।

আবেদন ফি : ২০০ টাকা।

নিয়োগ দেবে আগোরা, রয়েছে সপ্তাহে ২ দিন ছুটিসহ উৎসব বোনাসনিয়োগ দেবে আগোরা, রয়েছে সপ্তাহে ২ দিন ছুটিসহ উৎসব বোনাস

আবেদনের নিয়ম : বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে এর আগে প্রার্থী তার বিদ্যমান সিভি আইডি নম্বর এবং পাসওয়ার্ড ব্যবহার করে আবেদন করতে পারবেন।

অন্যদিকে, নতুন প্রার্থী তার পছন্দের পদের পাশে `Apply Online' এ ক্লিক করলে যে পেজটি ওপেন হবে, তার নিচের অংশে Register Now লিংক পাবেন। উক্ত লিংকে গিয়ে সঠিক তথ্য দিয়ে নির্ধারিত ছক পূরণের পর `Submit Application' এ ক্লিক করলে উক্ত পদে তার আবেদন দাখিল সম্পন্ন হবে এবং একটি সিভি আইডি নম্বর পাবেন। এই সিভি আইডি নম্বর এবং পাসওয়ার্ড ভবিষ্যতে ব্যবহারের জন্য অবশ্যই সংরক্ষণ করতে হবে।

আবেদনের শেষ তারিখ ও সময় : ১৮ অক্টোবর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নষ্ট রাজনীতি আতাউস সামাদকে স্পর্শ করতে পারেনি: মো. আবদুস সালাম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:১৩ পি.এম


নষ্ট রাজনীতি আতাউস সামাদকে স্পর্শ করতে পারেনি: মো. আবদুস সালাম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম মন্তব্য করেছেন যে, দেশের নষ্ট রাজনীতি কখনো বরেণ্য সাংবাদিক আতাউস সামাদকে স্পর্শ বা প্রভাবিত করতে পারেনি। তিনি উল্লেখ করেন, আতাউস সামাদ নিজেই সিদ্ধান্ত নিতেন কী করবেন। তাকে দিয়ে কিছু করানো সম্ভব ছিল না। যদিও তিনি দেখতে নরম-সরম মানুষ ছিলেন, কিন্তু তার স্বাধীনচেতা মনোভাব ছিল। নিজের বিশ্বাস ও সিদ্ধান্ত থেকে তাকে সরানো সম্ভব ছিল না।

শনিবার (২৬ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে আতাউস সামাদের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জার্নালিস্টস (বিএজে) আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম আরও বলেন, বর্তমানে আমরা একটি নষ্ট রাজনীতির মধ্যে আছি। দীর্ঘদিন ধরে রাজনীতি ও গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া সম্ভব হয়নি। স্বাধীনতার সময় থেকেই এই ক্ষেত্রে বিচ্যুতি ঘটছে। এই পরিস্থিতিতে সাংবাদিকদের সবচেয়ে বড় ভূমিকা পালন করার কথা ছিল। কিন্তু সাংবাদিকরাও সেই রাজনীতির সংক্রামক ব্যাধিতে জড়িয়ে পড়েছেন। এর ফলে সমাজ ও গণতন্ত্রের বিকাশ বাধাগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর পর দেশ আবার একটি গণতান্ত্রিক পথে হাঁটা শুরু করেছে। এ পথে কিছু ভুল-ত্রুটি থাকবে। তবে গণতন্ত্রকে ধরে রাখতে হবে এবং সরকারের পরিবর্তন নিয়মতান্ত্রিকভাবে নিশ্চিত করতে হবে, সে চেষ্টা করতে হবে।

আবদুস সালাম সাংবাদিকতা ও সমাজ গঠনে সংবাদ ও সাংবাদিকতাকে রাষ্ট্রের অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, আতাউস সামাদের মতো মানুষ খুবই বিরল, কিন্তু সাংবাদিকতায় এ ধরনের মানুষের উপস্থিতি জরুরি। তিনি বলেন, মানুষের মেধা ও যোগ্যতা অনুযায়ী প্রত্যেকের আলাদা আলাদা ক্ষেত্রে ভূমিকা রয়েছে। সমাজের প্রয়োজনে কেউ রাজনীতিবিদ, কেউ প্রকৌশলী, কেউ সাংবাদিক, আবার কেউ চিকিৎসক হিসেবে কাজ করেন। নিজের নির্ধারিত ক্ষেত্রের বাইরে গিয়ে কাজ করলে সমাজে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হতে পারে।

তিনি সাংবাদিকদের রাজনীতিকে রাজনীতিবিদ ও মেধাবীদের হাতে ফিরিয়ে আনতে কাজ করার আহ্বান জানান। এ সময় রাজনীতিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন ও আদর্শ অনুসরণের কথাও উল্লেখ করেন।

জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ বলেন, আতাউস সামাদের সাংবাদিকতার সবচেয়ে বড় গুণ ছিল সংবাদের তথ্যের নির্ভুলতা ও সত্যতা। এরশাদ সরকারের সময় বিসিআইসি ভবন পরিদর্শনে গিয়ে কর্মচারীদের এরশাদবিরোধী স্লোগানের খবর বিবিসিতে প্রচার করায় বাংলাদেশে বিবিসির কার্যালয় বন্ধ করে দেওয়া এবং তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তবে তিনি সত্যের পক্ষে অটল ছিলেন এবং ভুল স্বীকার করেননি।

তিনি আরও বলেন, পাকিস্তান অবজারভারে থাকাকালে আগরতলা ষড়যন্ত্র মামলা কভার করা, শেখ মুজিবুর রহমানের নির্দেশনা গোপন চিরকুটে মাওলানা ভাসানীর কাছে পৌঁছে দেওয়া এবং ১৯৭০ সালের শেষ দিকে প্রেসক্লাব থেকে স্বাধীন বাংলাদেশের স্লোগান নিয়ে মিছিলের নেতৃত্ব দেওয়ার মতো ঐতিহাসিক ঘটনার সঙ্গে আতাউস সামাদ যুক্ত ছিলেন। বার্তা সংস্থা, সংবাদপত্র, টেলিভিশন ও সাপ্তাহিকসহ সংবাদমাধ্যমের প্রায় সব শাখায় তিনি কাজ করেছেন। নীতিভিত্তিক ব্যক্তিত্বের কারণে শীর্ষ রাজনৈতিক নেতারাও তাকে সম্মান ও সমীহ করতেন।

বিএজের সভাপতি ও আমার দেশ-এর যুগ্ম সম্পাদক এম আবদুল্লাহ বলেন, আতাউস সামাদের সঙ্গে দীর্ঘদিনের পরিচয় ছিল। তিনি জুনিয়র সাংবাদিক ও সহকর্মীদের সঙ্গে বন্ধুর মতো আলোচনা করতেন। তার সঙ্গে দেখা হলে বয়সের ব্যবধান ঘুচে যেত। এভাবেই তিনি সাংবাদিকদের সঙ্গে মিশে কাজ করতেন এবং করাতেন।

আতাউস সামাদের ভাতিজা ও জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত বলেন, আতাউস সামাদ শুধু একজন প্রখ্যাত সাংবাদিকই ছিলেন না, তিনি ছিলেন অত্যন্ত সৎ, সাহসী ও সাধারণ জীবনযাপনে অভ্যস্ত মানুষ। কাজের প্রতি তার আন্তরিকতা ও সততা ছিল অকৃত্রিম। গভীর রাতে ফোন করলেও তাকে রিপোর্ট ও পত্রিকা তৈরিতে মগ্ন দেখা যেত। জ্যেষ্ঠ ও শিক্ষকদের প্রতি তার শ্রদ্ধা এবং সাহসিকতা তরুণ সাংবাদিকদের জন্য অনুকরণীয়।

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব ও দ্য ওয়াদা সম্পাদক শফিকুল আলম বলেন, নব্বইয়ের দশক-পরবর্তী দলীয় মেরুকরণের সময়ে আতাউস সামাদ বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাসে স্বাধীন ও পেশাদারিত্বের এক বিরল প্রতীক ছিলেন। সরকারি প্লট বা আর্থিক সুবিধার মোহে পড়ে তিনি কখনো নিজের স্বাধীনতা বিকিয়ে দেননি। তথ্যের নির্ভুলতা ও প্রত্যক্ষ সূত্রনির্ভরতা ছিল তার সাংবাদিকতার অন্যতম শক্তি।

সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট খাইরুল আনোয়ার মুকুল বলেন, শিক্ষক হিসেবে এবং পরবর্তীতে আমার দেশ ও এনটিভিতে সম্পাদক হিসেবে আতাউস সামাদকে পাওয়ার অভিজ্ঞতা ছিল অনন্য। সাংবাদিকতায় তিনি ছিলেন নিখুঁত পারফেকশনিস্ট। ‘অজ্ঞাত সূত্র জানায়’ কিংবা ‘সংশ্লিষ্ট মহল’ বলে অনুমাননির্ভর প্রতিবেদন লেখা তিনি অপছন্দ করতেন। সুনির্দিষ্ট তথ্য, নাম ও দলিলের ভিত্তিতে নির্মোহ ভাষায় সংবাদ পরিবেশনের নির্দেশ দিতেন।

আমার দেশ-এর ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরী বলেন, আমার দেশকে একটি ব্র্যান্ড ও জনপ্রিয় পত্রিকায় পরিণত করতে আতাউস সামাদ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। আমৃত্যু তিনি আমার দেশের সঙ্গে থেকে পত্রিকাটিকে মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে রূপ দিতে অবদান রেখেছেন। সাংবাদিকতা জীবনে তার কাছ থেকে অনেক কিছু শেখার সুযোগ হয়েছে। শেষ দিন পর্যন্ত তিনি সাংবাদিকতার নির্ভুলতার নীতি মেনে চলেছেন, যা সবার জন্য অনুপ্রেরণাদায়ক।

টাইমস অব বাংলাদেশ-এর উপদেষ্টা সম্পাদক ইলিয়াস খান বলেন, আতাউস সামাদ ছিলেন পারফেকশনিস্ট। তিনি কাজে ফাঁকি ধরতে পারতেন এবং রিপোর্টের সূত্র স্পষ্ট রাখার বিষয়ে গুরুত্ব দিতেন। শিক্ষক, সাংবাদিক ও সম্পাদক হিসেবে তিনি অনেককে শিখিয়েছেন। সাংবাদিকতায় তার মতো মানুষের প্রয়োজন রয়েছে।

স্মরণসভায় আরও বক্তব্য দেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান, বিশিষ্ট লেখক ও টকশো ব্যক্তিত্ব সাখাওয়াত হোসেন শায়ন্ত, ডিইউজের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, ডিইউজের সাবেক নেতা বেলায়েত হোসেন, আমিরুল ইসলাম অমর, বিটিভির সাংবাদিক মোরশের আলম প্রিন্সসহ অনেকে।

বিএজের সভাপতি এম আবদুল্লাহর সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন ফয়সালের সঞ্চালনায় স্মরণসভাটি অনুষ্ঠিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কৃষকলীগ নেতাকে ছাড়াতে থানায় হাজির জামায়াত নেতা, অতঃপর আটকের পর মুক্তি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:১৩ পি.এম


কৃষকলীগ নেতাকে ছাড়াতে থানায় হাজির জামায়াত নেতা, অতঃপর আটকের পর মুক্তি

কুষ্টিয়ার মিরপুরে নাশকতা মামলায় আটক কৃষকলীগের এক নেতাকে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত দুইটার দিকে থানা থেকে ছাড়িয়ে নিতে এসে জামায়াতের এক নেতাসহ ৮ জনকে পুলিশ আটক করেছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) মুচলেকা দিয়ে তারা থানা থেকে মুক্ত হন।

আটককৃতদের মধ্যে রয়েছেন—মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি সিরাজুল ইসলাম (৪৫), জামায়াত সমর্থক মারুফ (২১), বাশার (৩৫), মফিজুল প্রামাণিক (৪০), জাহাঙ্গীর হোসেন (৪০), বাদল প্রামাণিক (৫০), বিএনপি নেতা মেহেরুল ইসলাম (৪৫) এবং বিএনপি সমর্থক শহীদুল ইসলাম (৫৩)।

মিরপুর থানা পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে চিথলিয়া এলাকায় অভিযান চালিয়ে চিথলিয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি হাফিজুর রহমান হাফিজকে নাশকতা মামলায় আটক করা হয়। এরপর তাকে থানায় নিয়ে আসা হয়।

কৃষকলীগ নেতা হাফিজুর রহমানকে আটকের খবর পেয়ে রাত ২টার দিকে চিথলিয়া ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির সিরাজুল ইসলামের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি থানায় আসেন। তারা হাফিজুরকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশের কাছে তদবির ও চাপ দিতে থাকেন।

এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, "নিষেধ করার পরও তারা বারবার নাশকতা মামলার আসামিকে ছেড়ে দেওয়ার জন্য তদবির করতে থাকেন।" একপর্যায়ে তাদের আটক করা হয়। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আটক ব্যক্তিদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। এরপর উভয় দলের নেতাদের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান ওসি।

উল্লেখ্য, এর আগে, চলতি বছরের ৯ মে রাতে কুষ্টিয়ার মিরপুর থানায় আট পিস ইয়াবাসহ ধরা পড়া এক মাদক ব্যবসায়ীকে ছাড়িয়ে নিতে গিয়ে পুলিশের হাতে আটক হয় স্থানীয় বিএনপি ও জামায়াতের পাঁচ নেতাকর্মী। পরে তাদের থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মহেশপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, আটক ৩ বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:১৪ পি.এম


মহেশপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, আটক ৩ বাংলাদেশি

ঝিনাইদহের মহেশপুর উপজেলার খোশালপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় তিন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে বিজিবি একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, শনিবার সকালে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনে খোশালপুর বিওপির সীমান্ত পিলার ৬০/৭৪ আর থেকে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঘাডাঙ্গা গ্রামের রাস্তার উপর নিয়মিত বিশেষ টহল পরিচালনা করা হচ্ছিল। এই সময় তিন বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করতে গিয়ে আটক করা হয়।

আটক হওয়া ব্যক্তিরা বাগেরহাট, নড়াইল ও যশোর জেলার বাসিন্দা। পরে তাদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%