ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

বিজিবির অভিযানে মে মাসে ১৭৭ কোটি ৭৮ লাখ টাকার চোরাচালান জব্দ


বিজিবির অভিযানে মে মাসে ১৭৭ কোটি ৭৮ লাখ টাকার চোরাচালান জব্দ

দেশের বিভিন্ন সীমান্ত এলাকা ও অন্যান্য স্থানে অভিযান চালিয়ে গত এক মাসে (মে) মোট ১৭৭ কোটি ৭৮ লাখ ৬৬ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী এবং মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ।

বুধবার (১০জুন) বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জব্দ করা চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে– ৩ কেজি ৬৪৮ গ্রাম সোনা, ৪ কেজি ১০০ গ্রাম রূপা, ১১৪১৯টি শাড়ি, ২৮৩১টি থ্রিপিস/শার্টপিস/চাদর/কম্বল, ৯৩৬৮টি তৈরি পোশাক, ৪৫১৪ মিটার থান কাপড়, ১২৮৯২৮টি কসমেটিক্স সামগ্রী, ৩৭১৫৪ পিস ইমিটেশন গহনা, ৩৯৯৯৭৯৭ আতশবাজি, ৬০১৭ ঘনফুট কাঠ, ৭০০৭ কেজি চা পাতা, ৬৫৭০০ পিস জিলেট ব্লেড, ৩৩১০ কেজি সুপারি, ২৫৮৬০ কেজি কয়লা, ৩৪৬৫ ঘনফুট পাথর, ১৭০ ঘনফুট বালু, ৪০৫টি মোবাইল, ২৯৪০পিস মোবাইলের ডিসপ্লে, ৫৬১৪৮ পিস মোবাইলের যন্ত্রাংশ, ৩৬৪১১ ইলেকট্রনিক্স সামগ্রী, ১৩০৫৩টি চশমা, ৯৬৪০২ কেজি জিরা, ২৩৪৫১ কেজি চিনি, ২০০৭৮৬৯ প্যাকেট বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী, ৪৬৯১ কেজি রসুন, ৫৯৭ কেজি সার, ২২৮ লিটার ডিজেল/অকটেন/পেট্রোল/মবিল, ২৬৪২ প্যাকেট কীটনাশক, ২৮৯৫০৮ পিস চকলেট, ৭৪৫টি গরু/মহিষ, ২টি ট্রাক/কাভার্ড ভ্যান, ৪টি মাহেন্দ্রা গাড়ি, ১১টি পিকআপ, ৪টি প্রাইভেটকার/বাস, ১৩টি ট্রলি/মাইক্রোবাস, ৪০টি সিএনজি/ইজিবাইক/অটোরিকশা, ৪৮টি মোটরসাইকেল এবং ১৭টি বাইসাইকেল/ভ্যান।

আরও পড়ুন: সাংবাদিক সহিদুলকে প্রাণনাশের হুমকি, আদালতে মামলা

এছাড়াও উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে– ১টি বিদেশি পিস্তল, ১টি রাইফেল, ২টি ম্যাগাজিন, ২৫৮ রাউন্ড গোলাবারুদ, ১টি রকেট লাঞ্চার এবং ২টি অন্যান্য অস্ত্র।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, মে মাসে বিজিবি বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে। জব্দ করা মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে– ১৬৪৯৯৫২ পিস ইয়াবা, ৩ কেজি ৮৮৩ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ২৬০ গ্রাম কোকেন, ৩৩৭ গ্রাম হেরোইন, ২৮০৭ বোতল ফেনসিডিল, ৮৬০৫ বোতল বিদেশি মদ, ২৬৮ লিটার বাংলা মদ, ২০৩৭ বোতল ক্যান বিয়ার, ১৭৫২ কেজি গাঁজা, ২৮৫২৬৩ প্যাকেট বিড়িও সিগারেট, ৩৩৫৭২৯টি নেশাজাতীয় ট্যাবলেট/ইনজেকশন, ৫৫৮০৫৯ বোতল বিভিন্ন প্রকার সিরাপ, ১৯০০টি এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট এবং ৬৯৪৩৩০ পিস বিভিন্ন প্রকার ওষুধ/ট্যাবলেট সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার এবং অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৮৮ জন চোরাচালানী এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৯২জন বাংলাদেশি নাগরিক, ৬ জন ভারতীয় নাগরিক ও ৩৯২ জন মায়ানমার নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানায় বিজিবি সদর দপ্তর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাজ্যে অস্থিরতা, আগুনে পুড়ল একাধিক বাড়ি ও যানবাহন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৪:০৫ পি.এম


যুক্তরাজ্যে অস্থিরতা, আগুনে পুড়ল একাধিক বাড়ি ও যানবাহন

যুক্তরাজ্যের উত্তর আয়ারল্যান্ডে ছুরি হামলার ঘটনাকে কেন্দ্র করে অভিবাসনবিরোধী বিক্ষোভের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় ৩০ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে, যিনি সুদানের নাগরিক বলে ধারণা করা হচ্ছে।

বিক্ষোভ মঙ্গলবার বিভিন্ন স্থানে শুরু হয়। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার হামলাটিকে ‘ভয়াবহ’ হিসেবে নিন্দা জানিয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় বেলফাস্টের বিভিন্ন এলাকায় মুখোশধারী বিক্ষোভকারীরা জড়ো হয়ে বাড়িঘর, একটি বাস, গাড়ি এবং ব্যারিকেডে আগুন ধরিয়ে দেয়। সামাজিক মাধ্যমে যাচাইকৃত ভিডিওতে দেখা গেছে, একাধিক বাড়ি আগুনে পুড়ছে এবং জরুরি সেবার যানবাহন ঘটনাস্থলে ছুটে যাচ্ছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের স্থানীয় সময়ে ঘটনাটি ঘটেছে নিউটাউন অ্যাবি ও কিলকিলের মতো আশপাশের এলাকাতেও গাড়িতে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। ইংল্যান্ড, ওয়েলস ও স্কটল্যান্ডের কিছু শহরেও বিক্ষোভের খবর পাওয়া গেছে।

উত্তর আয়ারল্যান্ডের ফার্স্ট মিনিস্টার মিশেল ও’নিল প্রকাশ করেছেন, ‘মুখোশধারী একটি দল পরিবারগুলোকে তাদের বাড়ি থেকে বের করে দিচ্ছে।’

পুলিশ জানিয়েছে, ছুরি হামলার ঘটনায় একটি ব্যক্তি হত্যাচেষ্টার অভিযোগে অভিযুক্ত হয়েছে। হামলায় একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এরপরই এলাকায় বিক্ষোভের তীব্রতা বাড়তে শুরু করেছে।

সোমবার রাতে উত্তর বেলফাস্টে ঘটে যাওয়া ছুরি হামলার একটি ভিডিও একজন প্রত্যক্ষদর্শী ধারণ করেন এবং পরে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে ও ভাইরাল হয়। ভিডিও ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি রক্তাক্ত আরেকজনকে মাটিতে চেপে ধরে একাধিকবার আক্রমণ করছে। পরে পথচারী ও পুলিশ ঘটনাস্থলে এসে হামলাকারীকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে এক্সে, অভিবাসনবিরোধী ও ডানপন্থী বিভিন্ন অ্যাকাউন্ট ভিডিওটি ব্যাপকভাবে শেয়ার করেছে এবং প্রতিবাদের আহ্বান করেছেন। এতে যুক্তরাষ্ট্রের কয়েকজন ডানপন্থী ব্যক্তিত্বসহ বিলিয়নেয়ার ইলন মাস্কও বিক্ষোভের আহ্বান ও বিভিন্ন পোস্ট শেয়ার করেছেন। বিতর্কিত আন্দোলনকারী টমি রবিনসন দেশব্যাপী সমাবেশের আহ্বান জানিয়ে বলেন, ‘কেবল বারবার এবং জোরালোভাবে প্রতিবাদ করলেই পরিবর্তন সম্ভব।’

উত্তর আয়ারল্যান্ডে ছুরি হামলার ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া সহিংসতা ও বিক্ষোভের ঘটনাকে বিদেশিদের বিরুদ্ধে বিদ্বেষমূলক সহিংসতা হিসেবে নিন্দা জানিয়েছেন স্থানীয় ও জাতীয় পর্যায়ের নেতারা।

উত্তর আয়ারল্যান্ডের ফার্স্ট মিনিস্টার মিশেল ও’নিল ‘এক্স’-এ একটি পোস্টে উল্লেখ করেন, এই হামলাটি ছিল ‘জঘন্য ও অন্যায়’, তবে এই ঘটনাকে ব্যবহার করে নিরীহ মানুষদের লক্ষ্যবস্তু বানানো হচ্ছে। তিনি বলেন, যে কোন ধরনের বর্ণবাদ, ভয়ভীতি ও সহিংসতা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও সোমবার রাতের ছুরি হামলাকে ‘ভয়াবহ’ ও ‘জঘন্য’ বলে উল্লেখ করেছেন এবং বলেন, দেশের রাস্তায় এমন সহিংসতা কোনোভাবেই সহ্য করা হবে না।

এদিকে ব্যাংগর, গ্লাসগো ও লন্ডনসহ যুক্তরাজ্যের বিভিন্ন শহরেও ছোট ছোট বিক্ষোভ হয়েছে, যেখানে কট্টর ডানপন্থী বিক্ষোভকারীরা পুলিশের মুখোমুখি হয় এবং অভিবাসনবিরোধী স্লোগান দেয়।

বেলফাস্টের আইনপ্রণেতা ক্লেয়ার হানা বিবিসির নিউজনাইটকে জানান, কিছু অনলাইন কার্যক্রম ও রাজনৈতিক মন্তব্য এই ঘটনাকে উসকে দিয়ে বিভেদ ও সহিংসতা বাড়াচ্ছে। তিনি অভিযোগ করেন, কিছু মানুষ গায়ের রঙের ভিত্তিতে বিদেশিদের লক্ষ্য করে অভিযান চালাচ্ছে।

অন্যদিকে পুলিশ জানিয়েছে, উত্তর আয়ারল্যান্ড জুড়ে পরিস্থিতি এখনো অস্থির এবং কিছু স্থানে গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ জনগণের প্রতি শান্তিপূর্ণ প্রতিবাদ করার আহ্বান জানিয়েছে।

পুলিশ সার্ভিস অব নর্দার্ন আয়ারল্যান্ডের সহকারী প্রধান কনস্টেবল রায়ান হেন্ডারসন বলেন, জনগণকে দায়িত্বশীল আচরণ করতে এবং সহিংসতা বা বিশৃঙ্খলা থেকে দূরে থাকতে অনুরোধ করা হচ্ছে।

বেলফাস্টের ছুরি হামলা সম্পর্কিত পুলিশের জানানো তথ্যে বলা হয়েছে যে, সোমবার স্থানীয় সময় রাত প্রায় সাড়ে ১০টার দিকে বেলফাস্টের ক্যানার্ড এভিনিউয়ে ৪০-এর কোঠায় থাকা এক ব্যক্তি ছুরিকাহত হন।

পুলিশ সার্ভিস অব নর্দার্ন আয়ারল্যান্ডের সহকারী প্রধান কনস্টেবল রায়ান হেন্ডারসন জানান, ঘটনাস্থল থেকে একটি রান্নাঘরের ছুরি উদ্ধার করা হয়েছে। হামলায় ভুক্তভোগীর চোখে গুরুতর আঘাত লাগে এবং পিঠ ও মুখেও মারাত্মক জখম হয়। বর্তমানে তিনি হাসপাতালে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন আছেন।

পুলিশ জানিয়েছে, হত্যাচেষ্টার অভিযোগে সুদানের নাগরিক বলে মনে করা এক ব্যক্তিকে পরে গ্রেপ্তার করা হয়েছে। সন্দেহভাজন ব্যক্তি ২০২৩ সালের ফেব্রুয়ারিতে প্যারিস থেকে ডাবলিনে এসে উত্তর আয়ারল্যান্ডে প্রবেশ করেন এবং সেখানে পৌঁছে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন। তাকে ২০২৮ সাল পর্যন্ত যুক্তরাজ্যে থাকার অনুমতি দেওয়া হয়েছিল।

হেন্ডারসন বলেন, এই হামলার সঙ্গে সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক আছে, এমন কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি। তবে তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে তিনি উল্লেখ করেছেন।

তিনি আরো জানান, সন্দেহভাজন ব্যক্তি উত্তর আয়ারল্যান্ডে বৈধভাবে বসবাস করছিলেন। ঘটনার পর থেকে তিনি পুলিশি হেফাজতে আছেন। তার বিরুদ্ধে হত্যাচেষ্টা, জনসমক্ষে ধারালো অস্ত্র বহন এবং হত্যার হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে। বুধবার তাকে আদালতে হাজির করার পরিকল্পনা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পটিয়ায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে যুবক নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৪:০৭ পি.এম


পটিয়ায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে যুবক নিহত

চট্টগ্রামের পটিয়ায় সংঘবদ্ধ ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক যুবক নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটে মঙ্গলবার (৯ জুন) গভীর রাতে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে সংঘবদ্ধ ছিনতাইকারীদের হামলায় যুবক পংকজ শীল নিহত হওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ এবং আতঙ্ক সৃষ্টি হয়েছে। ঘটনার পরপরই স্থানীয় জনতা ধাওয়া দিয়ে সন্দেহভাজন এক ছিনতাইকারীকে আটক করে পিটুনি দিয়ে পটিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করে। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত এবং গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

পুলিশ সুপার মাসুদ আলম সাংবাদিকদের বলেন, ‘এটি অত্যন্ত দুঃখজনক ও নৃশংস ঘটনা। হত্যাকাণ্ডে জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না। ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অন্যান্য জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য একাধিক টিম মাঠে কাজ করছে। খুব দ্রুত সময়ের মধ্যে এই ঘটনার রহস্য উদঘাটন করে সকল অপরাধীকে আইনের আওতায় আনা হবে।’

তিনি আরো বলেন, ‘চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কসহ দক্ষিণ চট্টগ্রামের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ছিনতাই, ডাকাতি ও অপরাধমূলক কর্মকাণ্ড রোধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।’

পটিয়া থানার ওসি মো. জিয়াউল হক বলেন, ‘হত্যাকাণ্ডের ঘটনায় এখনো পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তারা নিহতের দাহ প্রক্রিয়া শেষে থানায় অভিযোগ দায়ের করলে মামলা প্রক্রিয়ার কাজ সম্পন্ন করা হবে এবং জড়িতদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় আটককে ৫৪ ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলায় চীনের যে বার্তা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৪:০৯ পি.এম


যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলায় চীনের যে বার্তা

হরমুজ প্রণালির কাছে যুক্তরাষ্ট্রের সামরিক হেলিকপ্টার ভূপাতিত হওয়ার জেরে নতুন করে সংঘাতে জড়িয়েছে ওয়াশিংটন ও তেহরান। এই অবস্থায় উত্তেজনা বৃদ্ধি না করতে দুই দেশকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন চীন।

স্থানীয় সময় বুধবার (১০ জুন) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান সাংবাদিকদের বলেন, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে চীন গভীরভাবে উদ্বিগ্ন।

চলমান পরিস্থিতি সম্পর্কে দুই পক্ষকে সম্পূর্ণ শান্ত থাকার এবং সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানান লিন জিয়ান। তিনি যুদ্ধরত পক্ষগুলোকে শান্তি অর্জন, সংযম প্রদর্শন ও উত্তেজনা বৃদ্ধি বন্ধ করে প্রশমনের জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে আহ্বান জানিয়ে বলেন।

একইসঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানকে একটি ব্যাপক ও স্থায়ী যুদ্ধবিরতি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে রাজনৈতিক এবং কূটনৈতিক উপায় অবলম্বনের আহ্বান জানান চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র।

মঙ্গলবার মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালির কাছে মার্কিন সামরিক বাহিনীর একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করার জবাবে ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

পরে বুধবার ভোরে ইরানের সামরিক সদর দফতর খাতামুল-আম্বিয়া জানায়, দক্ষিণ ইরানে মার্কিন হামলার জবাবে এই অঞ্চলের কয়েকটি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, যুক্তরাষ্ট্র তেহরানের দৃঢ়সংকল্প পরীক্ষা করার পথ বেছে নিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে দেয়া পোস্টে তিনি বলেন, ‘যুদ্ধক্ষেত্রে পরাজয়ের মুখোমুখি হওয়ার পরও যুক্তরাষ্ট্র ইরানের দৃঢ়তা ও সংকল্পকে পরীক্ষা করার পথ বেছে নিয়েছে। আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনী কোনো হামলা বা হুমকির জবাব না দিয়ে ছেড়ে দেবে না। নিরাপদ থাকতে চাইলে আমাদের অঞ্চল ছেড়ে চলে যান।’

তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গ্রেপ্তারের ৪ দিনের মাথায় জামিন পেলেন আ. লীগ নেতা মঞ্জু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৪:১০ পি.এম


গ্রেপ্তারের ৪ দিনের মাথায় জামিন পেলেন আ. লীগ নেতা মঞ্জু

বরিশালের বানারীপাড়ার হ্যাটট্রিক বিজয়ী সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ্ মঞ্জু মোল্লা জামিন পেয়েছেন। বুধবার (১০ জুন) দুপুর ১টার দিকে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. নাহিদ ইসলাম শুনানি শেষে তাকে জামিন দেন।

এর আগে গত ৬ জুন দিবাগত রাত দেড়টার দিকে বানারীপাড়া পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের বাসা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরদিন (৭ জুন) সকালে, উপজেলার চাখার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনির সরদারের দায়ের করা বিস্ফোরক ও ঘরপোড়া মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে তাকে বরিশাল আদালতে পাঠানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%