ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

রেলসেবাকে ধূমপান-তামাকমুক্ত করতে চট্টগ্রামে প্রশিক্ষণ কর্মসূচি


রেলসেবাকে ধূমপান-তামাকমুক্ত করতে চট্টগ্রামে প্রশিক্ষণ কর্মসূচি

চট্টগ্রাম, ১৫ আগস্ট, ২০২৬ : রেল পরিষেবা ধূমপান ও তামাকমুক্ত নিশ্চিত করতে 'তামাক নিয়ন্ত্রণ আইন, ২০০৫'-এর সংশোধনী আইন, ২০২৬, 'রেলওয়ে আইন, ১৮৯০' এবং সংশ্লিষ্ট প্রশাসনিক নির্দেশনা বাস্তবায়ন সংক্রান্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

আজ চট্টগ্রামের সিআরবিতে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপকের কার্যালয়ে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

রেলপথ মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন বাংলাদেশ রেলওয়েকে তামাকমুক্ত করার উদ্যোগের (আইএমবিআরটিএফ) তৃতীয় পর্যায় প্রকল্পের উদ্যোগে প্রশিক্ষণটি সম্পন্ন হয়।

আরও পড়ুন: কক্সবাজারের টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত মুক্তার দাফন সম্পন্ন

প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম। এই প্রশিক্ষণে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. সুবক্তগীন।

প্রধান অতিথির বক্তব্যে সচিব মো. ফাহিমুল ইসলাম বলেন, রেল সেবার মান উন্নয়নের জন্য ধূমপানমুক্ত একটি পরিবেশ একেবারে গুরুত্বপূর্ণ। রেলওয়ে প্রাঙ্গণে ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানানো হয়।

তিনি বলেন, রেলওয়ে স্টেশন ও ট্রেনে যদি ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করা সম্ভব হয়, তবে যাত্রীদের জন্য নিরাপদ, স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব সেবা দেওয়া সম্ভব হবে। এটি বাংলাদেশের রেলওয়ের মিশন ও ভিশনের সঙ্গেও ঘনিষ্ঠভাবে সম্পর্কিত।

সচিব স্টেশনসহ রেলওয়ের বিভিন্ন স্থাপনা এবং চলন্ত ট্রেনে ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: সকাল হলে ভাগ্য নির্ধানের পালা

প্রশিক্ষণের সময় তামাক নিয়ন্ত্রণ আইন, ২০২৬-এর সংশোধনী, রেলওয়ে আইন ও প্রশাসনিক নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ রেলওয়েকে সম্পূর্ণরূপে ধূমপান ও তামাকমুক্ত রেল পরিষেবায় রূপান্তরের ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রশিক্ষণে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে কর্মরত ঊর্ধ্বতন কর্মকর্তা, রেলওয়ে হাসপাতাল, রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি), রেলওয়ে পুলিশ (জিআরপি), বিভিন্ন স্টেশনের কর্মকর্তা-কর্মচারী এবং চলন্ত ট্রেনে দায়িত্ব পালনকারী কর্মচারীসহ মোট ২৫ জন অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানি হামলায় বাহরাইনের ঘাঁটি ক্ষতিগ্রস্ত, মধ্যপ্রাচ্যে রসদ সংকটে মার্কিন নৌবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

০৮:০০ পি.এম


ইরানি হামলায় বাহরাইনের ঘাঁটি ক্ষতিগ্রস্ত, মধ্যপ্রাচ্যে রসদ সংকটে মার্কিন নৌবাহিনী

বাহরাইনে যুক্তরাষ্ট্রের প্রধান নৌঘাঁটিতে ইরানি হামলার ফলে মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর দীর্ঘদিনের রসদ সরবরাহ ব্যবস্থা বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে।

দ্য নিউইয়র্ক টাইটান্সের এক প্রতিবেদনে উঠে এসেছে যে, বাহরাইনের ওই কৌশলগত ঘাঁটিটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনকে বাধ্য হয়ে বিকল্প হিসেবে ভারত মহাসাগরের দূরবর্তী দিয়াগো গারসিয়া দ্বীপে রসদ সরবরাহের কেন্দ্র স্থানান্তর করতে হয়েছে।

এই ভৌগোলিক দূরত্বের পরিবর্তন ও সরবরাহ শৃঙ্খলের বিঘ্ন সরাসরি প্রভাব ফেলেছে সাগরে মোতায়েন থাকা মার্কিন যুদ্ধজাহাজ ও বিমানবাহী রণতরীগুলোর ওপর।

যার ফলে সম্প্রতি ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ রণতরীতে কর্মরত নাবিকদের মধ্যে তীব্র সরবরাহ সংকট এবং মানসিক চাপের মতো গুরুতর সমস্যা দেখা দিয়েছে।

যুদ্ধের শুরুর দিনগুলোতে ইরানের পাল্টা জবাবে বাহরাইনের মার্কিন নৌঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়।

মার্কিন-ইসরায়েলি যৌথ হামলার প্রতিক্রিয়ায় ইরান এই আক্রমণ পরিচালনা করেছিল।

এই হামলায় বাহরাইনের ওই সামরিক স্থাপনাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, যা বিগত কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সামরিক অভিযানগুলোয় রসদ ও প্রয়োজনীয় সামগ্রী সরবরাহের মূল কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল।

আঞ্চলিক বন্দরগুলোতে আরও হামলার আশঙ্কার পাশাপাশি মূল হাবটি ধ্বংস হয়ে যাওয়ায় মার্কিন নৌবাহিনী এক অভূতপূর্ব লজিস্টিক সংকটের মুখোমুখি হয়।

পরিস্থিতি সামাল দিতে পেন্টাগন শেষ পর্যন্ত দিয়েগো গারসিয়া দ্বীপটিকে বিকল্প লজিস্টিক হাব হিসেবে বেছে নেয়।

ব্রিটিশ নিয়ন্ত্রণে থাকা এই কৌশলগত দ্বীপটি ওমান উপসাগর থেকে প্রায় দুই হাজার ২০০ মাইল দূরে অবস্থিত।

বর্তমান পরিস্থিতিতে পারস্য উপসাগর ও আশপাশের এলাকায় অবস্থানরত মার্কিন বিমানবাহী রণতরীগুলোতে প্রয়োজনীয় রসদ পৌঁছানোর পুরো দায়িত্ব এখন এই দূরবর্তী দ্বীপটির ওপর এসে পড়েছে।

বিশেষ করে, যুদ্ধবিমানগুলোর রক্ষণাবেক্ষণকর্মী থেকে শুরু করে ইরানি বন্দরগুলোর ওপর নৌ-অবরোধ বজায় রাখতে নিয়োজিত সৈন্যদের প্রয়োজনীয় সামগ্রী পাঠাতে এখন অনেক বেশি দূরত্ব অতিক্রম করতে হচ্ছে।

ফলে পুরো সাপ্লাই চেইনের ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়েছে।

বাহরাইনের লজিস্টিক হাব অকার্যকর হয়ে পড়ার নেতিবাচক প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে সাগরে দীর্ঘ সময় ধরে নিয়োজিত মার্কিন রণতরীগুলোর দৈনন্দিন কার্যক্রমে।

প্রায় ৫০০০ নাবিক নিয়ে গঠিত ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ রণতরীটি টানা প্রায় নয় মাস ধরে সাগরে মোতায়েন রয়েছে।

এত দীর্ঘ সময় ধরে যুদ্ধক্ষেত্রে অবস্থান এবং প্রয়োজনীয় রসদের ঘাটতির কারণে ক্রুদের মধ্যে দেখা দেওয়া পরিস্থিতি নিয়ে মার্কিন কংগ্রেসেও উদ্বেগ শুরু হয়েছে।

কানেকটিকাটের ডেমোক্রেটিক সিনেটর রিচার্ড ব্লুমেনথাল মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথকে পাঠানো এক চিঠিতে এই রণতরীর অভ্যন্তরীণ পরিস্থিতির তীব্র সমালোচনা করেছেন।

তার মতে, জাহাজটিতে মৌলিক রসদের ঘাটতি দেখা দেওয়ার পাশাপাশি দীর্ঘমেয়াদী মোতায়েনের ফলে নাবিকদের মানসিক স্বাস্থ্যও দ্রুত অবনতির দিকে যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানকে অনির্দিষ্টকাল অবরুদ্ধ রাখার হুমকি যুক্তরাষ্ট্রের, কমছে তেল সরবরাহ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

০৮:০১ পি.এম


ইরানকে অনির্দিষ্টকাল অবরুদ্ধ রাখার হুমকি যুক্তরাষ্ট্রের, কমছে তেল সরবরাহ

এবার ইরানকে অনন্তকাল অবরুদ্ধ করে রাখার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতি আলোচনা ভেস্তে যাওয়ার পর তেহরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়াতেই বৃহস্পতিবার তারা এই হুঁশিয়ারি দেয়।

পানামা সফরে গিয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সাংবাদিকদের জানান, আমেরিকার নৌবাহিনী চাইলে এই অবরোধ অনন্তকাল চালিয়ে যেতে পারে। এর জন্য শুধুমাত্র জাহাজ অদলবদল করতে হবে। উল্লেখ্য, এই অবরোধের কারণে ইতিমধ্যে ইরানের অর্থনীতিতে ব্যাপক ক্ষতি হয়েছে।

গত জুনে যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যাওয়ার পর ইরান হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে ওঠে। সেখান দিয়ে যাওয়া কয়েকটি জাহাজে তারা হামলাও চালায়। আরব আমিরাতের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় আবুধাবির দুটি সরকারি জাহাজে হামলা হয়েছে। এটি ‘ইরানি হামলা’ হিসেবে নিন্দা জানিয়েছে আমিরাত সরকার। যুদ্ধের আগে এই পথ দিয়ে বিশ্বের এক-পঞ্চমাংশ জ্বালানি তেল ও গ্যাস যেত। কিন্তু সংঘাতের কারণে সেখানে জাহাজ চলাচল ব্যাপকভাবে কমে গেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজের ওপর নিজেদের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ দাবি করলেও ইরান এটিকে মানতে নারাজ। এক্সে এক পোস্টে ইরান জানিয়েছে, তাদের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং আটকে থাকা সম্পদ ফিরিয়ে না দিলে হরমুজ প্রণালি বন্ধ থাকবে।

এদিকে, বিশ্ব অর্থনীতিতে এই যুদ্ধের প্রভাব বেশ তীব্র হয়ে উঠছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা জানিয়েছে, এ বছর বিশ্বে তেলের সরবরাহ দিনে প্রায় ৪৩ লাখ ব্যারেল কমতে পারে। এর ফলে, অর্থনীতিবিদরা বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের মন্দার শঙ্কার কথা বলছেন। দেশের রাজনীতিতেও চাপের মুখে আছেন ট্রাম্প। জ্বালানির দাম বেড়ে যাওয়ার কারণে আগামী মধ্যবর্তী নির্বাচনে তার দলের জনপ্রিয়তা কমতে পারে। এর মধ্যেই ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদির আরামকো শোধনাগারে ড্রোন হামলা চালানোর কারণে সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘অটো ফাইন সিস্টেম’ চালু করছে হাইওয়ে পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

০৮:০৪ পি.এম


ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘অটো ফাইন সিস্টেম’ চালু করছে হাইওয়ে পুলিশ

হাইওয়ে পুলিশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু করছে। আগামী ১৮ আগস্ট থেকে মহাসড়কে নির্ধারিত গতিসীমা অতিক্রম, অবৈধ পার্কিং, উল্টোপথে গাড়ি চালানোসহ বিভিন্ন ট্রাফিক আইন লঙ্ঘনের জন্য এ প্রযুক্তির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে মামলা এবং জরিমানা কার্যক্রম পরিচালনা করা হবে।

শনিবার (১৫ আগস্ট) হাইওয়ে পুলিশ তাদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সড়ক নিরাপত্তা নিশ্চিত করা, মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলা জোরদার করা এবং আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে দ্রুত, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন ব্যবস্থায় আধুনিক প্রযুক্তির এআই ক্যামেরার মাধ্যমে মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘনকারী যানবাহন শনাক্ত করা হবে। পরে স্বয়ংক্রিয় পদ্ধতিতে সংশ্লিষ্ট যানবাহনের নিবন্ধিত মালিকের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে মামলার তথ্য পাঠানো হবে।

এছাড়া, মামলার তথ্য পাওয়ার পর যানবাহনের মালিক নির্ধারিত পদ্ধতিতে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে জরিমানার অর্থ পরিশোধ করতে পারবেন।

হাইওয়ে পুলিশ বলছে, প্রযুক্তি-নির্ভর এই ব্যবস্থার ফলে মহাসড়কে সংঘটিত বিভিন্ন ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা দ্রুত শনাক্ত করা সম্ভব হবে, প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করা হবে এবং বিধি অনুযায়ী জরিমানা আদায়ের কার্যক্রম আরও দ্রুত, স্বচ্ছ, নির্ভুল ও কার্যকর হবে।

‘অটো ফাইন সিস্টেম’ চালুর মাধ্যমে মহাসড়কে ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি পাবে, যান চলাচলে শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে এবং সড়ক দুর্ঘটনা কমাতে কার্যকর ভূমিকা রাখবে বলেও উল্লেখ করেছে হাইওয়ে পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অস্ট্রেলিয়ায় নিয়মিত সফরের স্বপ্ন দেখছেন মিরাজ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

০৮:১০ পি.এম


অস্ট্রেলিয়ায় নিয়মিত সফরের স্বপ্ন দেখছেন মিরাজ

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মিরাজ। ছবি: সংগৃহীত ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে গিয়ে অজিদের ওপর রীতিমতো দাপট দেখিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। এভাবে খেলতে থাকলে পরবর্তী অস্ট্রেলিয়া সফরের জন্য বেশি সময় অপেক্ষা করতে হবে না, এই বিশ্বাস মেহেদী হাসান মিরাজের। শনিবার (১৫ আগস্ট) ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন টাইগার অলরাউন্ডার। মিরাজ বলেন, 'আমরা যদি এভাবে ভালো ক্রিকেট খেলতে থাকি, অবশ্যই তারা আমাদের আমন্ত্রণ জানাবে। আমার কাছে মনে হয়, আমাদের সামনে যে খেলাগুলো আছে, সেগুলো নিয়েই মনোযোগ দেয়া উচিত। ভবিষ্যতে কী হবে, সেটা তো আমরা বলতে পারি না। তবে আশা করি, তারা ভালো প্রতিক্রিয়া দেবে।' অস্ট্রেলিয়াকে নিয়ে চতুর্থ দিনে যে পরিকল্পনা শান্তর জয়-পরাজয় মাথায় না রেখে, ভালো খেলাকেই লক্ষ্য হিসেবে নির্ধারণ করেছে বাংলাদেশ দল। স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদও দলকে প্রেরণা যোগাচ্ছেন, বলে জানিয়েছেন মিরাজ। তিনি বলেন, 'আমরা সবাই বিশ্বাস করেছি, বিশ্বাস করেছি যে আমরা ঘুরে দাঁড়াতে পারি এবং আমরা শুধু ভালো ক্রিকেট খেলব। প্রত্যেক খেলোয়াড়ের ভেতরে এই বিশ্বাসটা ছিল। আমাদের দলে যে ম্যানেজমেন্ট আছে, মুশতাক ভাই আছেন, তিনি সব সময় খেলোয়াড়দের সঙ্গে কথা বলেন এবং সমর্থন দেন।' 'তিনি আমাদের বলেন, সব সময় বিশ্বাসটা রাখতে হবে, কারণ আমাদের দলে অনেক ভালো ভালো খেলোয়াড় আছে। আমরা শুধু এই পরিবেশটা উপভোগ করার চেষ্টা করছি। দিন শেষে ফল কী হবে, সেটা পরের বিষয়। আমরা এই পরিবেশটা উপভোগ করার চেষ্টা করছি, ছন্দটা যেন অনুভব করতে পারি। সবাই সেটাই চেষ্টা করছি।' প্রসঙ্গত, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ এবং ইবাদত হোসেনের নৈপুণ্যে অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে ১৯৮ রানে অল আউট করে বাংলাদেশ। হাসান নেন ছয় উইকেট, তাসকিন-ইবাদত নেন দুটি করে উইকেট। নিজেদের প্রথম ইনিংসে বেশ দাপট দেখায় বাংলাদেশ। তানজিদ হাসান তামিমের সেঞ্চুরি ছাড়াও হাফ সেঞ্চুরি করেছেন শান্ত এবং মিরাজ। হাফ সেঞ্চুরি থেকে এক রান দূরে থেকে আউট হন মুমিনুল হক। বাংলাদেশ করে ৪২৬ রান। এরপর ব্যাটিংয়ে নেমে আবারও বাংলাদেশের বোলারদের তোপের মুখে পড়ে অস্ট্রেলিয়া। চার উইকেটে ১৬১ রান নিয়ে তৃতীয় দিন শেষ করে তারা। এখনো দলটি পিছিয়ে আছে ৬৭ রানে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%