ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ইরানকে অনির্দিষ্টকাল অবরুদ্ধ রাখার হুমকি যুক্তরাষ্ট্রের, কমছে তেল সরবরাহ


ইরানকে অনির্দিষ্টকাল অবরুদ্ধ রাখার হুমকি যুক্তরাষ্ট্রের, কমছে তেল সরবরাহ

এবার ইরানকে অনন্তকাল অবরুদ্ধ করে রাখার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতি আলোচনা ভেস্তে যাওয়ার পর তেহরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়াতেই বৃহস্পতিবার তারা এই হুঁশিয়ারি দেয়।

পানামা সফরে গিয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সাংবাদিকদের জানান, আমেরিকার নৌবাহিনী চাইলে এই অবরোধ অনন্তকাল চালিয়ে যেতে পারে। এর জন্য শুধুমাত্র জাহাজ অদলবদল করতে হবে। উল্লেখ্য, এই অবরোধের কারণে ইতিমধ্যে ইরানের অর্থনীতিতে ব্যাপক ক্ষতি হয়েছে।

গত জুনে যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যাওয়ার পর ইরান হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে ওঠে। সেখান দিয়ে যাওয়া কয়েকটি জাহাজে তারা হামলাও চালায়। আরব আমিরাতের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় আবুধাবির দুটি সরকারি জাহাজে হামলা হয়েছে। এটি ‘ইরানি হামলা’ হিসেবে নিন্দা জানিয়েছে আমিরাত সরকার। যুদ্ধের আগে এই পথ দিয়ে বিশ্বের এক-পঞ্চমাংশ জ্বালানি তেল ও গ্যাস যেত। কিন্তু সংঘাতের কারণে সেখানে জাহাজ চলাচল ব্যাপকভাবে কমে গেছে।

আরও পড়ুন: স্পেনে ২ ট্রেনের সংঘর্ষ: দুর্ঘটনার কারণ সম্পর্কে জানা যাচ্ছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজের ওপর নিজেদের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ দাবি করলেও ইরান এটিকে মানতে নারাজ। এক্সে এক পোস্টে ইরান জানিয়েছে, তাদের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং আটকে থাকা সম্পদ ফিরিয়ে না দিলে হরমুজ প্রণালি বন্ধ থাকবে।

এদিকে, বিশ্ব অর্থনীতিতে এই যুদ্ধের প্রভাব বেশ তীব্র হয়ে উঠছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা জানিয়েছে, এ বছর বিশ্বে তেলের সরবরাহ দিনে প্রায় ৪৩ লাখ ব্যারেল কমতে পারে। এর ফলে, অর্থনীতিবিদরা বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের মন্দার শঙ্কার কথা বলছেন। দেশের রাজনীতিতেও চাপের মুখে আছেন ট্রাম্প। জ্বালানির দাম বেড়ে যাওয়ার কারণে আগামী মধ্যবর্তী নির্বাচনে তার দলের জনপ্রিয়তা কমতে পারে। এর মধ্যেই ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদির আরামকো শোধনাগারে ড্রোন হামলা চালানোর কারণে সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘অটো ফাইন সিস্টেম’ চালু করছে হাইওয়ে পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

০৮:০৪ পি.এম


ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘অটো ফাইন সিস্টেম’ চালু করছে হাইওয়ে পুলিশ

হাইওয়ে পুলিশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু করছে। আগামী ১৮ আগস্ট থেকে মহাসড়কে নির্ধারিত গতিসীমা অতিক্রম, অবৈধ পার্কিং, উল্টোপথে গাড়ি চালানোসহ বিভিন্ন ট্রাফিক আইন লঙ্ঘনের জন্য এ প্রযুক্তির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে মামলা এবং জরিমানা কার্যক্রম পরিচালনা করা হবে।

শনিবার (১৫ আগস্ট) হাইওয়ে পুলিশ তাদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সড়ক নিরাপত্তা নিশ্চিত করা, মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলা জোরদার করা এবং আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে দ্রুত, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন ব্যবস্থায় আধুনিক প্রযুক্তির এআই ক্যামেরার মাধ্যমে মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘনকারী যানবাহন শনাক্ত করা হবে। পরে স্বয়ংক্রিয় পদ্ধতিতে সংশ্লিষ্ট যানবাহনের নিবন্ধিত মালিকের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে মামলার তথ্য পাঠানো হবে।

এছাড়া, মামলার তথ্য পাওয়ার পর যানবাহনের মালিক নির্ধারিত পদ্ধতিতে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে জরিমানার অর্থ পরিশোধ করতে পারবেন।

হাইওয়ে পুলিশ বলছে, প্রযুক্তি-নির্ভর এই ব্যবস্থার ফলে মহাসড়কে সংঘটিত বিভিন্ন ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা দ্রুত শনাক্ত করা সম্ভব হবে, প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করা হবে এবং বিধি অনুযায়ী জরিমানা আদায়ের কার্যক্রম আরও দ্রুত, স্বচ্ছ, নির্ভুল ও কার্যকর হবে।

‘অটো ফাইন সিস্টেম’ চালুর মাধ্যমে মহাসড়কে ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি পাবে, যান চলাচলে শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে এবং সড়ক দুর্ঘটনা কমাতে কার্যকর ভূমিকা রাখবে বলেও উল্লেখ করেছে হাইওয়ে পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অস্ট্রেলিয়ায় নিয়মিত সফরের স্বপ্ন দেখছেন মিরাজ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

০৮:১০ পি.এম


অস্ট্রেলিয়ায় নিয়মিত সফরের স্বপ্ন দেখছেন মিরাজ

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মিরাজ। ছবি: সংগৃহীত ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে গিয়ে অজিদের ওপর রীতিমতো দাপট দেখিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। এভাবে খেলতে থাকলে পরবর্তী অস্ট্রেলিয়া সফরের জন্য বেশি সময় অপেক্ষা করতে হবে না, এই বিশ্বাস মেহেদী হাসান মিরাজের। শনিবার (১৫ আগস্ট) ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন টাইগার অলরাউন্ডার। মিরাজ বলেন, 'আমরা যদি এভাবে ভালো ক্রিকেট খেলতে থাকি, অবশ্যই তারা আমাদের আমন্ত্রণ জানাবে। আমার কাছে মনে হয়, আমাদের সামনে যে খেলাগুলো আছে, সেগুলো নিয়েই মনোযোগ দেয়া উচিত। ভবিষ্যতে কী হবে, সেটা তো আমরা বলতে পারি না। তবে আশা করি, তারা ভালো প্রতিক্রিয়া দেবে।' অস্ট্রেলিয়াকে নিয়ে চতুর্থ দিনে যে পরিকল্পনা শান্তর জয়-পরাজয় মাথায় না রেখে, ভালো খেলাকেই লক্ষ্য হিসেবে নির্ধারণ করেছে বাংলাদেশ দল। স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদও দলকে প্রেরণা যোগাচ্ছেন, বলে জানিয়েছেন মিরাজ। তিনি বলেন, 'আমরা সবাই বিশ্বাস করেছি, বিশ্বাস করেছি যে আমরা ঘুরে দাঁড়াতে পারি এবং আমরা শুধু ভালো ক্রিকেট খেলব। প্রত্যেক খেলোয়াড়ের ভেতরে এই বিশ্বাসটা ছিল। আমাদের দলে যে ম্যানেজমেন্ট আছে, মুশতাক ভাই আছেন, তিনি সব সময় খেলোয়াড়দের সঙ্গে কথা বলেন এবং সমর্থন দেন।' 'তিনি আমাদের বলেন, সব সময় বিশ্বাসটা রাখতে হবে, কারণ আমাদের দলে অনেক ভালো ভালো খেলোয়াড় আছে। আমরা শুধু এই পরিবেশটা উপভোগ করার চেষ্টা করছি। দিন শেষে ফল কী হবে, সেটা পরের বিষয়। আমরা এই পরিবেশটা উপভোগ করার চেষ্টা করছি, ছন্দটা যেন অনুভব করতে পারি। সবাই সেটাই চেষ্টা করছি।' প্রসঙ্গত, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ এবং ইবাদত হোসেনের নৈপুণ্যে অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে ১৯৮ রানে অল আউট করে বাংলাদেশ। হাসান নেন ছয় উইকেট, তাসকিন-ইবাদত নেন দুটি করে উইকেট। নিজেদের প্রথম ইনিংসে বেশ দাপট দেখায় বাংলাদেশ। তানজিদ হাসান তামিমের সেঞ্চুরি ছাড়াও হাফ সেঞ্চুরি করেছেন শান্ত এবং মিরাজ। হাফ সেঞ্চুরি থেকে এক রান দূরে থেকে আউট হন মুমিনুল হক। বাংলাদেশ করে ৪২৬ রান। এরপর ব্যাটিংয়ে নেমে আবারও বাংলাদেশের বোলারদের তোপের মুখে পড়ে অস্ট্রেলিয়া। চার উইকেটে ১৬১ রান নিয়ে তৃতীয় দিন শেষ করে তারা। এখনো দলটি পিছিয়ে আছে ৬৭ রানে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে ফেনীতে বিএনপির দোয়া মাহফিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

০৮:১৪ পি.এম


খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে ফেনীতে বিএনপির দোয়া মাহফিল

ফেনী, ১৫ আগস্ট ২০২৬ : সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আজ তাঁর নিজ জেলা ফেনীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বাদ আসর শহরের কেন্দ্রীয় বড় জামে মসজিদে জেলা বিএনপির আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেছেন জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার।

এ সময় জেলা বিএনপি’র সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহবায়ক অধ্যাপক এম এ খালেক, পৌর বিএনপির আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, জেলা যুবদলের সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন, যুগ্ম-সাধারণ সম্পাদক শওকত আলী জুয়েল পাটোয়ারী এবং সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রিয়াদ পাটোয়ারী সহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মোনাজাত পরিচালনা করেছেন কেন্দ্রীয় বড় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আব্দুল্লাহ। এমন সময় জেলা, উপজেলা এবং পৌরসভার বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

এদিকে শনিবার বাদ আসর পরশুরাম কেন্দ্রীয় জামে মসজিদে উপজেলা বিএনপি আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন ফেনী- ১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু।

এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালের, উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল হালিম মানিক এবং সদস্য সচিব ইব্রাহিম খলিল মনি সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে জেলা ও উপজেলা কমিটি ছাড়াও ইউনিয়ন পর্যায়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্পের পর হোয়াইট হাউসে কে, আলোচনায় কেন আলেক্সান্দ্রিয়া ওকাসিও কোর্তেজ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

০৮:১৪ পি.এম


ট্রাম্পের পর হোয়াইট হাউসে কে, আলোচনায় কেন আলেক্সান্দ্রিয়া ওকাসিও কোর্তেজ

যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের পর হোয়াইট হাউসে কে বসবেন, এই প্রশ্নটির আলোচনা ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে ধীরে ধীরে জোরালো হয়ে উঠছে। সম্ভাব্য ডেমোক্র্যাট প্রার্থীদের তালিকায় বিশেষভাবে আলোচনায় রয়েছেন নিউইয়র্কের কংগ্রেসওম্যান আলেক্সান্দ্রিয়া ওকাসিও কোর্তেজ।

ওকাসিও কোর্তেজ প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার ঘোষণা এখনও দেননি। তবে সাম্প্রতিক রাজনৈতিক কর্মকাণ্ড, জনমত জরিপে অবস্থান এবং তার দেশের মধ্যে জনপ্রিয়তা নতুনভাবে প্রশ্ন তুলেছে যে, ট্রাম্প-পরবর্তী আমেরিকার নেতৃত্বে কি এই তরুণ নেত্রীকে দেখা যেতে পারে।

গত মে মাসে শিকাগো বিশ্ববিদ্যালয়ের রকফেলার মেমোরিয়াল চ্যাপেলে দেওয়া এক বক্তৃতায় ওকাসিও কোর্তেজ বিশদভাবে বলেছেন, তার উচ্চাকাঙ্ক্ষা কোনো পদ বা আসন পাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। তার আসল লক্ষ্য হচ্ছে যুক্তরাষ্ট্রকে পরিবর্তন করা। তার সেই বক্তব্যের পর তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা কম হয়নি।

এদিকে, ডেমোক্র্যাটিক দলের পুরোনো নেতৃত্বের প্রতি ভোটারদের অসন্তোষ এবং পরিবর্তনের আকাঙ্ক্ষা ওকাসিও কোর্তেজের সম্ভাবনাকে নতুন করে উঠে আসতে সাহায্য করছে। অর্থনৈতিক ন্যায়বিচার ও সর্বজনীন স্বাস্থ্যসেবার মতো বিষয়গুলিতে প্রগতিশীলদের সাম্প্রতিক সাফল্যও তার পক্ষে কাজ করছে।

গত জুলাইয়ে ইউনিভার্সিটি অব নিউ হ্যাম্পশায়ারের গ্রানাইট স্টেট পোলের সম্ভাব্য ডেমোক্র্যাট প্রার্থীদের তালিকায় শীর্ষ স্থানে ছিলেন ওকাসিও কোর্তেজ। ইনস্টাগ্রামে তার অনুসারী সংখ্যা প্রায় এক কোটি। এই কারণে জাতীয় পর্যায়ে পরিচিতির দিক থেকে তিনি বেশ এগিয়ে রয়েছেন।

রাজনীতিতে উত্থানের জন্য ওকাসিও কোর্তেজের যাত্রাটা ছিল দ্রুত। ২০১৮ সালে, নিউইয়র্কের ডেমোক্র্যাটিক প্রাইমারিতে তিনি ১০ মেয়াদের কংগ্রেসম্যান জো ক্রাউলিকে হারিয়ে চমক সৃষ্টি করেন। ২০১৬ সালে বার্নি স্যান্ডার্সের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার পর এই উত্থান ঘটে।

সাবেক যোগাযোগ পরিচালক করবিন ট্রেন্টের মতে, ওকাসিও কোর্তেজ প্রচলিত রাজনৈতিক ক্যারিয়ার গড়ার পরিকল্পনা না করেই এগিয়েছেন। সাধারণ মানুষের সঙ্গে সহজ যোগাযোগ এবং নিজের জীবনের অভিজ্ঞতা নিয়ে খোলামেলা অবস্থানই তার জনপ্রিয়তার মূল কারণ।

তবে, ট্রাম্পের পর হোয়াইট হাউসে প্রবেশের পথ তার জন্য সহজ নয়। ডেমোক্র্যাটিক দলের মধ্যেও তার সম্পর্কে মতভেদ আছে। প্রগতিশীল রাজনীতির কারণে শক্তিশালী সমর্থক তৈরি হলেও, মধ্যপন্থীদের একাংশের কাছ থেকে তার বিরুদ্ধে সমালোচনা রয়েছে।

বিশেষত কৃষ্ণাঙ্গ ভোটারদের সঙ্গে প্রগতিশীলদের সম্পর্ক নিয়ে প্রশ্ন রয়েছে। দক্ষিণ ক্যারোলিনার মতো গুরুত্বপূর্ণ নির্বাচনী অঙ্গরাজ্যে এটি ওকাসিও কোর্তেজের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়াতে পারে।

এছাড়াও ২০২৮ সালের ডেমোক্র্যাটিক প্রাইমারিতে তার সম্ভাব্য শক্তিশালী প্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হতে হতে পারে। প্রতিযোগীদের মধ্যে রয়েছেন রো খান্না, কমলা হ্যারিস, পিট বুটিজিজ, গ্যাভিন নিউজম এবং জন অসফ।

রিপাবলিকানদের আক্রমণও থামবে না। ডানপন্থী মহলে দীর্ঘদিন ধরে ওকাসিও কোর্তেজকে উগ্র বামপন্থী বলে চিহ্নিত করা হয়েছে। সম্প্রতি রাজনৈতিক ও সাংস্কৃতিক বিভাজনের ব্যাপারে তার কিছু মন্তব্যকে বৈষম্যের আধার হিসেবে কিছু লোক দেখে থাকেন।

তবে তার সামনে আরেকটি পথও খোলা রয়েছে। অনেকেই মনে করেন, প্রেসিডেন্ট নির্বাচনে না গিয়ে নিউইয়র্ক থেকে সিনেট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা তার জন্য বেশি কার্যকর হতে পারে। এটি তাকে জাতীয় রাজনীতিতে আরও অভিজ্ঞতা অর্জন করতে এবং ভবিষ্যতে প্রেসিডেন্ট পদে লড়ার ভিত্তি শক্ত করতে সহায়তা করবে।

যাহোক, ২০২৮ সালের নির্বাচন এখনও অনেক দূরে। ওকাসিও কোর্তেজ কি প্রেসিডেন্ট পদে লড়বেন, সেটিও নিশ্চিত নয়। তবে ট্রাম্প-পরবর্তী আমেরিকার সম্ভাব্য নেতৃত্বের আলোচনা যত এগিয়ে যাচ্ছে, ৩৬ বছর বয়সের এই কংগ্রেসওম্যানের নাম ততই জোরালোভাবে উচ্চারিত হচ্ছে।

শেষ পর্যন্ত তাকে হোয়াইট হাউসের দৌড়ে নামতে দেখা যাবে কি না, এটি একটি বড় প্রশ্ন। তবে বর্তমান রাজনৈতিক সমীকরণে ট্রাম্পের পর আমেরিকার নেতৃত্বে সম্ভাব্য পরিবর্তনের আলোচনায় আলেক্সান্দ্রিয়া ওকাসিও কোর্তেজের নাম স্পষ্টভাবেই অন্তর্ভুক্ত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%