ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

যুক্তরাষ্ট্রে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প


যুক্তরাষ্ট্রে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প

যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্য ৫.৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পের আঘাত অনুভব করেছে। এই তথ্য অনুযায়ী, বার্তা সংস্থা রয়টার্স জানায়, শুক্রবার সন্ধ্যা সময় হতভম্ব স্থানীয়রা সাউথসেন্ট্রাল আলাস্কার একটি প্রত্যন্ত অঞ্চলে এই কম্পন অনুভব করেছেন।

আলাস্কা আর্থকোয়েক সেন্টারের তথ্য প্রকাশ করে যে, ভূমিকম্পটি উৎপত্তি স্থল ভূমিকম্পের জন্য সাধারণত শান্ত অঞ্চল হিসেবে পরিচিত। সংস্থাটি আরও জানিয়েছে, জানা ফল্ট লাইনগুলো যেমন ইডিটারড-নিক্সন ফর্ক এবং পশ্চিম ডেনালি ফাল্ট সহ এ অঞ্চলে কোনো ঐতিহাসিক বা হোলোসিন যুগের ভূমিকম্পের রেকর্ড পাওয়া যায়নি। এই অঞ্চলে গড়ে প্রতি দুই বছরে একবার ৪ থেকে ৫ মাত্রার ভূমিকম্পের রেকর্ড হয়।

যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কীকরণ কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ভূমিকম্পের পর সুনামি সতর্কতা, পরামর্শ অথবা হুমকির কোনো আশঙ্কা নেই।

আরও পড়ুন: ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘটে মরদেহ পরিবহনে বিপাকে স্বজনরা, রোগীরাও ভোগান্তিতে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাঙ্গামাটিতে সহস্রাধিক পরিবারের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৩৭ পি.এম


রাঙ্গামাটিতে সহস্রাধিক পরিবারের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ

রাঙ্গামাটি, ৮ আগস্ট, ২০২৬ : প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা হিসেবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্দের আওতায় জেলায় পাহাড় ধস এবং বন্যায় ক্ষতিগ্রস্ত সহস্রাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ।

আজ শনিবার সকালে রাঙ্গামাটি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রিজার্ভ বাজারস্থ শহীদ আব্দুল আলী একাডেমি প্রাঙ্গণে খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।

এ সময় খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চেম্বার অব কমার্সের সভাপতি এ্যাড. মামুনুর রশিদ মামুন, জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম, পৌর বিএনপির সভাপতি শফিউল আজম শফি, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. নাছির উদ্দীন, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. নাছির উদ্দীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

খাদ্য বিতরণকালে জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার বলেন, সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে রাঙ্গামাটি পার্বত্য জেলার ক্ষতিগ্রস্ত মানুষের কথা বিবেচনায় রেখে প্রধানমন্ত্রী তারেক রহমান পার্বত্য মন্ত্রণালয়ের মাধ্যমে পার্বত্য অঞ্চলে বিশেষ খাদ্য সহায়তা বরাদ্দসহ নানাবিধ সহায়তার ব্যবস্থা করেছেন। আমরা জেলা পরিষদের মাধ্যমে তা বিতরণ করছি।

তিনি বলেন, ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে পর্যায়ক্রমে রাঙ্গামাটি পৌরসভার নয়টি ওয়ার্ডের দুর্যোগকবলিত পরিবারগুলোর মাঝেও খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হবে।

অনুষ্ঠানে বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত সহস্রাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৩৮ পি.এম


রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন

রাঙ্গামাটি, ৮ আগস্ট ২০২৬; পার্বত্য চট্টগ্রামের সব সম্প্রদায়ের মানুষের সাংবিধানিক অধিকার, জননিরাপত্তা ও দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য রাঙ্গামাটিতে পিসিএনপি (পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ) এর নতুন কেন্দ্রীয় কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার সকালে রাঙ্গামাটি পৌরসভার নিকটে মৃধা ভবনের তৃতীয় তলায় স্থাপিত এই নতুন কেন্দ্রীয় কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পিসিএনপির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মজিবর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক, রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং ইসলামিক সেন্টারের চেয়ারম্যান এ্যাড. মোক্তার আহমেদ।

সভায় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ, পিসিএনপি কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো শাহজালাল রানা, হেফাজতে ইসলামের জেলা সভাপতি মাওলানা শরিয়ত উল্লাহ, জেলা আসবাবপত্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুস শুক্কুর, পিসিএনপি জেলা সভাপতি আবু বক্কর সিদ্দিক, পিসিএনপি বান্দরবান জেলা সভাপতি মাওলানা আবুল কালাম প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ পাহাড়ে বসবাসকারী বাঙালিসহ সকল সাধারণ মানুষের সাংবিধানিক অধিকার রক্ষা, সমান সুযোগ নিশ্চিতকরণ এবং নাগরিক নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে। বক্তারা আশা প্রকাশ করেন যে, নতুন কেন্দ্রীয় কার্যালয় চালুর মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপন বৈঠকের সময় ঢাকায় চৌগাছা আ.লীগের ৬ নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৪০ পি.এম


গোপন বৈঠকের সময় ঢাকায় চৌগাছা আ.লীগের ৬ নেতা গ্রেপ্তার

ঢাকায় গুলশানের একটি রেস্তোরাঁয় গোপন বৈঠকের সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যশোরের ৬ নেতা ও কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে পুলিশ প্লাজার পঞ্চম তলায় অবস্থিত একটি রেস্টুরেন্ট থেকে তাদের গ্রেফতার করা হয় গুলশান থানা পুলিশ দ্বারা।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন- যশোরের চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী (৫৫), উপজেলা আওয়ামী লীগের সদস্য এস এম রেজওয়ান হাবিব আলিফ (৩৩), সাবেক ছাত্রলীগ নেতা ও চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজের প্রভাষক নান্নু মিয়া (৩৮), চৌগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন (৩৩), ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক নেতা আমিনুর রহমান পলাশ (৪২) এবং কর্মী সজল আহমেদ (২৯)।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, পুলিশ প্লাজার পঞ্চম তলার একটি রেস্তোরাঁয় কয়েকজন আওয়ামী লীগের নেতাকর্মী গোপন বৈঠক করছেন। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে আওয়ামী লীগের ছয়জন নেতাকর্মীকে গ্রেফতার করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি, মিটিং শেষে তাদের রাজধানীতে মিছিলের পরিকল্পনা ছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, ওই রেস্তোরাঁয় বসে তারা চৌগাছা উপজেলা এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ ও যুবলীগের কমিটি গঠন করছিলেন। মেহেদী মাসুদ চৌধুরীকে সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এসএম সাইফুর রহমান বাবুলকে সাধারণ সম্পাদক, চৌগাছা পৌরসভার সাবেক মেয়র নূর উদ্দিন আল মামুন হিমেলকে পৌর আওয়ামী লীগের সভাপতি, এসএম রেজওয়ান হাবিব আলিফকে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ইব্রাহিম হোসেনকে উপজেলা যুবলীগের সভাপতি এবং আমিনুর রহমান পলাশকে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এবং চৌগাছা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কাশেমকে চৌগাছা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নান্নু মিয়াকে চৌগাছা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা দেয়ার পর তারা ঢাকায় মিছিলের পরিকল্পনা করছিলেন।

সেখানে চৌগাছা পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সভাপতি নূর উদ্দিন আল মামুন হিমেল, উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সভাপতি এসএম সাইফুর রহমান বাবুলসহ চৌগাছা উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রস্তাবিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন তবে পুলিশ ঠেকিপেয়ে তারা পালিয়ে যায়।

সূত্র জানায়, পলাতক সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল চৌধুরী নওফেলের সাবেক পিএস ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ভারতে পালাতক অমিত কুমার বসুর নির্দেশনায় অমিতের ঘনিষ্ঠ বন্ধু নান্নু মিয়া এই কমিটি গঠনের বিষয়টি সমন্বয় করছিলেন। চৌগাছায় দলের বর্তমান সরকার দলের নেতাকর্মীদের রোষানলে পড়ার ভয়েই তারা ঢাকায় বসে কমিটি গঠন ও মিছিলের পরিকল্পনা করেন। এর আগেও এসব নেতা কর্মীরা চৌগাছা থেকে বাস রিজার্ভ করে ঢাকায় গিয়ে মিছিল করে এসেছেন বলে ওই সূত্রটি নিশ্চিত করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুইজনের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৪১ পি.এম


ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুইজনের

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীসহ দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন,

শুক্রবার (৮ আগস্ট) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলাজান নেংড়ির হাট এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন হলেন সদর উপজেলার নেংড়ির হাট এলাকার মৃত দেবারু ইসলামের ছেলে আবুল হোসেন (৪৮)। অপরজন হলেন বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও জিয়াহাট এলাকার মো. দেলওয়ার হোসেনের ছেলে অর্ণব ইসলাম (১৩)। গুরুতর আহত হয় মাত্র ১৬ বছর বয়সী নিরব ইসলাম। সে ঠাকুরগাঁও সদর উপজেলার চামেস্বরী এলাকার নুর আলমের ছেলে।

নিরব ইসলাম বর্তমানে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। অর্ণব ও নিরব সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিরব ইসলাম মোটরসাইকেল চালিয়ে তার মামাতো ভাই অর্ণবকে সঙ্গে নিয়ে ঠাকুরগাঁও শহরের দিকে যাচ্ছিলেন। এসময় স্থানীয় বাসিন্দা আবুল হোসেন রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন।

মোটরসাইকেলটি অতিরিক্ত গতিতে এসে আবুল হোসেনকে ধাক্কা দেয়। এতে গড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে যায়। ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী অর্ণব মারা যায়। আহত অবস্থায় আবুলকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান। মোটরসাইকেলের চালক নিরবকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঠাকুরগাঁও সদর থানার এসআই লিখন জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, মোটরসাইকেলের অতিরিক্ত গতি এই দুর্ঘটনার কারণ। সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%