ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

মক্কার কুরআন জাদুঘরে ৩৫০ বছরের পুরনো পাণ্ডুলিপি


মক্কার কুরআন জাদুঘরে ৩৫০ বছরের পুরনো পাণ্ডুলিপি

সৌদি আরবের মক্কায় অবস্থিত হিরা কালচারাল ডিস্ট্রিক্টের পবিত্র কুরআন জাদুঘরে সংরক্ষিত রয়েছে প্রায় সাড়ে তিনশ বছর আগের একটি বিরল কুরআন পাণ্ডুলিপি। ১১০০ হিজরি সময়ের এই পাণ্ডুলিপিটি বিশেষভাবে সমাদৃত হয়েছে অনন্য অলঙ্করণশৈলী, সূক্ষ্ম কারুকাজ এবং নান্দনিক শিল্পবৈশিষ্ট্যের জন্য।

পাণ্ডুলিপিটির প্রতিটি পাতায় সোনালি রঙে আঁকা সূক্ষ্ম নকশা, ফুলেল অলঙ্করণ ও শৈল্পিক বিন্যাস ফুটে উঠেছে। কুরআনের শিরোনাম, আয়াতের বিন্যাস এবং উজ্জ্বল রঙের ব্যবহার সে সময়ের ইসলামি ক্যালিগ্রাফি ও শিল্পকলার উৎকর্ষের পরিচয় বহন করে।

সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো এর সূচনাপাতা। সেখানে সূরা আল-ফাতিহা মুখোমুখি দুই পাতাজুড়ে এমন নান্দনিকভাবে উপস্থাপন করা হয়েছে, যা জ্যামিতিক ভারসাম্য, সূক্ষ্ম কারুকাজ এবং শিল্পনৈপুণ্যের এক অনন্য নিদর্শন হিসেবে বিবেচিত হয়।

আরও পড়ুন: ২ বছরের বেতনবৃদ্ধি স্থগিত, ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ১৭টি প্রমাণিত

হিরা কালচারাল ডিস্ট্রিক্টের পবিত্র কুরআন জাদুঘর ইসলামি ঐতিহ্য, কুরআনের ইতিহাস এবং প্রাচীন পাণ্ডুলিপি সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এখানে বিভিন্ন যুগের বিরল কুরআনের কপি, ঐতিহাসিক নিদর্শন এবং ইসলামি শিল্পকলার মূল্যবান সংগ্রহ প্রদর্শিত হয়, যা দেশ-বিদেশের দর্শনার্থীদের আকর্ষণ করে।

বিশেষজ্ঞদের মতে, এ ধরনের প্রাচীন পাণ্ডুলিপি শুধু ইসলামের ধর্মীয় ঐতিহ্যের সাক্ষ্য নয়; বরং মুসলিম সভ্যতার শিল্প, সংস্কৃতি, জ্ঞানচর্চা এবং ক্যালিগ্রাফির সমৃদ্ধ ইতিহাসও নতুন প্রজন্মের সামনে তুলে ধরে। সূত্র: হারামাইন আর্কাইভ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং-২০২৭: উন্নতি নেই চুয়েটের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৯:১১ পি.এম


কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং-২০২৭: উন্নতি নেই চুয়েটের

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং-২০২৭’ প্রকাশিত হয়েছে। এই তালিকায় টানা চতুর্থবারের মতো স্থান পেয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। তবে এই বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে সময়ের সাথে প্রতিষ্ঠানটির অবস্থানের কোনো উন্নতি হয়নি।

এবারের সংস্করণে চুয়েট ১৪০১+ ব্যান্ডে অবস্থান করেছে। এর আগে প্রকাশিত কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২৬-এও বিশ্ববিদ্যালয়টির অবস্থান একই ছিল। তবে ২০২৪ ও ২০২৫ সালের কিউএস র‌্যাঙ্কিংয়ে চুয়েট ১২০১–১৪০০ ব্যান্ডে স্থান পেয়েছিল। ফলে বর্তমানে এই র‌্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়টির অবস্থানের অবনতিই স্পষ্ট হয়েছে।

এ বিষয়ে তথ্য জানতে চাইলে চুয়েটের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যূরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. মো: আব্দুর রহমান ভূইয়াঁ বলেন, ‘সাম্প্রতিক সময়ে আমাদের গবেষণা ও প্রকাশনা খাতে বিশ্ববিদ্যালয় অনেক বিনিয়োগ করেছে। গবেষণা কার্যক্রমে পাঁচ-ছয় বছর আগের বাজেটের তুলনায় এখন বাজেট কয়েকগুণ বেশি। গবেষনাকাজে শিক্ষকদের সাথে শিক্ষার্থীরাও যুক্ত থাকছে। এতে তাদের একাডেমিক এক্সিলেন্সের পাশাপাশি রিসার্চ পাবলিকেশনেও ভালো করছে। তাই র‍্যাঙ্কিংয়ে অবনতি হওয়ার কথা নয়। তাদের প্রাপ্ত তথ্যতে কোনো গ্যাপ আছে কিনা দেখতে হবে। আমাদের ডেটাগুলো তাদের কাছে ঠিকমতো পৌঁছাচ্ছে কিনা সেটাও খোঁজ নিতে হবে।’

র‍্যাঙ্কিংয়ের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, সূচকভিত্তিক স্কোরে এমপ্লয়মেন্ট আউটকামে প্রতিষ্ঠানটি মাত্র ৭.৮ পয়েন্ট অর্জন করেছে। এ ব্যাপারে তিনি মন্তব্য করেন, ‘আমাদের অ্যালামনাইরা সবজায়গায় ভালো করছে, দেশে-বিদেশে সম্মানের সাথে কাজ করছে। বিশ্বজুড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফ্যাকাল্টি মেম্বার হিসেবে তারা কর্মরত, আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করছে। আমি জানি না, তথ্যগুলো সঠিকভাবে আমাদের কাছ থেকে বা আমাদের অ্যালামনাইদের কাছ থেকে যাচ্ছে কিনা।’

ইন্টারন্যাশনাল ফ্যাকাল্টি এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নিয়ে কাজ হচ্ছে কিনা জানতে চাইলে অধ্যাপক ভূইয়াঁ জানান, ‘আমাদের মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির সাথে নরওয়ের এডগার ইউনিভার্সিটির ফ্যাকাল্টি এক্সচেঞ্জ ও স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রাম চলছে। আমরা বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে যোগাযোগ আরও বাড়ানোর চেষ্টা করছি। গত অর্থবছরে আমরা কিছু 'হিট প্রজেক্ট' পেয়েছি। এখানে দুই একটা প্রজেক্টে ইন্টারন্যাশনাল ফ্যাকাল্টি মেম্বার ও স্টুডেন্ট এক্সচেঞ্জ করার সুযোগ রয়েছে।’

অধ্যাপক ভূইঁয়া আরও বলেন, ‘শিক্ষার্থীদের জন্য কোয়ালিটি এডুকেশন এবং কোয়ালিটি এনভায়রনমেন্ট নিশ্চিত করার জন্য আমরা আমাদের কারিকুলাম নিয়ে কাজ করছি। ফলাফল পেতে স্বাভাবিকভাবেই একটু সময় লাগবে।’

উল্লেখ্য, এবারের র‍্যাঙ্কিংয়ে বিশ্বের একশত ছয়টি দেশের মোট এক হাজার পাঁচশত চারটি শিক্ষা প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে দেশের সরকারি-বেসরকারি মিলিয়ে মোট ১৩টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। তালিকায় দেশের মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্য প্রসারে প্রধানমন্ত্রীর আসন্ন সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ: বিএমসিসিআই

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৯:১২ পি.এম


বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্য প্রসারে প্রধানমন্ত্রীর আসন্ন সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ: বিএমসিসিআই

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) আলোচনা প্রসারে প্রধানমন্ত্রীর আসন্ন মালয়েশিয়া সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই) আশা করছে।

আগামী ২১-২২ জুন অনুষ্ঠিতব্য এই সংক্ষিপ্ত সফরটি দুই দেশের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের নতুন মাত্রা যোগ করবে। গত ফেব্রুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর এটিই প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর, যা তিনি শেষ করবেন তাঁর চীন ভ্রমণের মাধ্যমে।

বাংলাদেশের 'লুক ইস্ট' নীতি ও আসিয়ান জোটের সঙ্গে সম্পৃক্ততা বৃদ্ধির প্রচেষ্টার অংশ হিসেবে এই সফরটি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

কুয়ালালামপুরে অনুষ্ঠিতব্য এই উচ্চপর্যায়ের বৈঠকে হালাল শিল্প, শিক্ষা, প্রযুক্তি এবং জনশক্তি নিয়োগের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে পারস্পরিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

বিএমসিসিআই-এর সভাপতি মোহাম্মদ আনোয়ার শহীদ বলেন, চলতি বছরে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে বাংলাদেশের উত্তরণ ঘটায় বাণিজ্য সম্প্রসারণ ও মালয়েশীয় বিনিয়োগ আকৃষ্ট করার প্রয়োজনীয়তা বহুগুণ বেড়েছে। বর্তমানে দুই দেশের বার্ষিক দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় ২৬০ কোটি মার্কিন ডলার, কিন্তু মালয়েশিয়ায় বাংলাদেশের পণ্য রফতানির পরিমাণ মাত্র ৩০ কোটি ডলার।

সংশ্লিষ্টদের মতে, এই বিশাল বাণিজ্য ঘাটতি দূর করতে একটি কার্যকর মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) বড় ভূমিকা রাখতে পারে, বিশেষ করে মালয়েশিয়ার নেতৃত্বে বৈশ্বিক হালাল খাতে বাংলাদেশের বিশাল সম্ভাবনা রয়েছে।

বর্তমানে বাংলাদেশের শীর্ষ ১০টি বিনিয়োগকারী দেশের মধ্যে মালয়েশিয়া অন্যতম, যার কাছে এদেশের লজিস্টিকস, যানবাহন উৎপাদন, জ্বালানি ও অবকাঠামো খাতের প্রকল্পগুলোতে ক্রমবর্ধমান আগ্রহ রয়েছে।

বিএমসিসিআই সভাপতি আরও জানান, বাংলাদেশের দ্রুত বর্ধনশীল অর্থনীতি, বিনিয়োগ-বান্ধব নীতি ও রাজনৈতিক স্থিতিশীলতা বিদেশি বিনিয়োগের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করেছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান তার এই সফরে মালয়েশিয়ার আরও বড় বিনিয়োগ আকর্ষণ করতে বাংলাদেশের এই ইতিবাচক ও সম্ভাবনাময় দিকগুলো জোরালোভাবে তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে, এবং এতে দুই দেশের অর্থনৈতিক অংশীদারিত্ব আরও সুদৃঢ় হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টেকসই নির্মাণ ভাবনায় চুয়েটে শিক্ষার্থী ও গবেষকদের মিলনমেলা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৯:১৩ পি.এম


টেকসই নির্মাণ ভাবনায় চুয়েটে শিক্ষার্থী ও গবেষকদের মিলনমেলা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল শিক্ষার্থীদের জন্য মিলনমেলা। শুক্রবার (১৯ জুন) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আমেরিকান কংক্রিট ইনস্টিটিউট (এসিআই) চুয়েট স্টুডেন্ট চ্যাপ্টারের initiative-এ এ আয়োজন অনুষ্ঠিত হয়।

চুয়েট ছাড়াও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ দেশের আরো আটটি বিশ্ববিদ্যালয়ের এসিআই স্টুডেন্ট চ্যাপ্টারের শিক্ষার্থীরা এই মিলনমেলায় অংশগ্রহণ করেন।

শিক্ষার্থী ছাড়াও শিক্ষক, গবেষক এবং বিভিন্ন স্বনামধন্য শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের পদচারণায় পুরো চুয়েট ক্যাম্পাস মুখরিত ছিল।

দিনের শুরুতে অনুষ্ঠিত হয় কুইজ ও বিজনেস কেস প্রতিযোগিতা। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে নিজেদের জ্ঞান, বিশ্লেষণী ক্ষমতা ও সৃজনশীলতার পরীক্ষা দেন। পাশাপাশি বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা নির্মাণ খাতে টেকসই উন্নয়ন নিয়ে মতামত তুলে ধরেন।

দুপুর ১২ টার দিকে আনুষ্ঠানিক উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মাহমুদ আব্দুল মতিন ভুইয়া, চুয়েটের পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক রিয়াজ আকতার মল্লিক, এসিআই বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি তারেক উদ্দিন ও সম্পাদক অধ্যাপক রুপক মাতসুদ্দি, এবং এসিআই বাংলাদেশ চ্যাপ্টারের পরিচালক ও চুয়েট এসিআই এর অনুষদ উপদেষ্টা অধ্যাপক জিএম সাদিকুল ইসলাম। তাদের আলোচনায় উঠে আসে দেশের নির্মাণ শিল্পের বর্তমান বাস্তবতা, প্রযুক্তিগত পরিবর্তন এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জ।

প্রধান অতিথির বক্তব্যে চুয়েটের উপাচার্য বলেন, বাস্তব অভিজ্ঞতা, গবেষণা ও শিল্পখাতের সঙ্গে সংযোগের মাধ্যমে একজন দক্ষ প্রকৌশলী গড়ে ওঠে। এ ধরনের আন্তঃবিশ্ববিদ্যালয় আয়োজন শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান ও দক্ষতার বিনিময়ের সুযোগ সৃষ্টি করে।

দুপুরের বিরতির পর, শুরু হয় আয়োজনের সবচেয়ে আকর্ষণীয় পর্ব 'মর্টার কার্যক্ষমতা পরীক্ষা প্রতিযোগিতা'। সিমেন্ট, বালি ও পানির নির্দিষ্ট অনুপাতে মর্টার তৈরি করে শিক্ষার্থীরা তার কার্যক্ষমতা পরীক্ষা করেন। যে দলের মিশ্রণ সবচেয়ে উপযুক্ত ও ব্যবহারযোগ্য ফল দেয়, তারাই বিজয়ী হিসেবে নির্বাচিত হয়।

প্রতিযোগিতায় অংশ নেয়া বুয়েটের শিক্ষার্থী আবরার মাহমুদ বলেন, ‘আমি আগেও চুয়েটে এসেছি। তবে এবার মর্টার প্রতিযোগিতায় অংশ নিতে এসে অভিজ্ঞতাটা আরও সমৃদ্ধ হয়েছে।’

প্রতিযোগিতা শেষে অনুষ্ঠিত হয় টেকসই নির্মাণসামগ্রী নিয়ে বিশেষ সেমিনার ও প্রশ্নোত্তর পর্ব। এতে অংশ নেন বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক আ.ফ.ম সাইফুল আমিন এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুর ও পরিবেশকৌশল বিভাগের অধ্যাপক মুশতাক আহমেদ।

দিনের শেষভাগে পোস্টার প্রেজেন্টেশনের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের গবেষণা ও উদ্ভাবনী ভাবনা উপস্থাপন করেন।

আয়োজকদের পক্ষ থেকে এসিআই চুয়েট শাখার সভাপতি আসহাব লাবিব বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা যেমন একে অপরের সঙ্গে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাচ্ছে, তেমনি বাস্তব প্রকৌশল সমস্যার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগও তৈরি হচ্ছে।

চুয়েট এসিআই এর অনুষদ উপদেষ্টা অধ্যাপক জিএম সাদিকুল ইসলাম বলেন, এই ধরনের আয়োজন সারাদেশজুড়ে অন্যান্য বিশ্ববিদ্যালয়েও হলে শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও পেশাগত প্রস্তুতি আরও সমৃদ্ধ হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদাবাজি বন্ধ হলে মানুষের জীবনে স্বস্তি ফিরে আসবে: জামায়াত আমির

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৯:১৪ পি.এম


চাঁদাবাজি বন্ধ হলে মানুষের জীবনে স্বস্তি ফিরে আসবে: জামায়াত আমির

মুন্সীগঞ্জে জামায়াতে ইসলামীর বার্ষিক সদস্য (রুকন) সম্মেলনে দলের আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে চাঁদাবাজি যদি বন্ধ করা যায়, তাহলে মানুষের জীবনে অনেকটা স্বস্তি ফিরে আসবে। কারা চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত, তা জনগণ জানে বলে তিনি উল্লেখ করেন। ডা. শফিকুর রহমান বলেন, চাঁদাবাজি কমছে না; বরং এই সমস্যা বেড়ে যাচ্ছে।

শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জ শহরের রয়েল পার্টি সেন্টারে জেলা জামায়াতের বার্ষিক রুকন সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেছেন। সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির আ. জ. ম. রুহুল কুদ্দুস।

ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, রাজনৈতিক প্রশ্রয়ে চাঁদাবাজি ও সিন্ডিকেট ব্যবস্থা বর্তমান পরিস্থিতিতে টিকে আছে। যদি কোনো রাজনৈতিক দল তাদের কর্মীদের সামাজিক অপকর্ম থেকে বিরত রাখার সক্ষমতা না রাখে, তবে সেই দলটির দেশের বিচার-ব্যবস্থা পরিচালনার নৈতিক অধিকার নেই। যে দল নিজেদের কর্মীদের নিয়ন্ত্রণ করতে পারে, কেবল তারা সুশাসন প্রতিষ্ঠা করতে সক্ষম হতে পারে।

তিনি আরও বলেন, সরকারের পক্ষ থেকে বিভিন্ন পণ্যের উপর কর কমানো হলেও সাধারণ মানুষ তা থেকে সুফল পাচ্ছে না। কারণ, বাজারের বিভিন্ন খাত সিন্ডিকেটের নিয়ন্ত্রণের অধীনে রয়েছে। রাজনৈতিক আশ্রয় ও প্রশ্রয় ছাড়া কোনো সিন্ডিকেটের টিকে থাকার সম্ভাবনা নেই।

ব্যবসায়ীদের দুঃশিক্ষার কথা তুলে ধরে তিনি বলেন, কিছু গোষ্ঠীর কারণে অনেক ব্যবসায়ী স্বাভাবিক ব্যবসা পরিচালনার সুযোগ পাচ্ছেন না। চাঁদাবাজি ও সিন্ডিকেটের কারণে তারা অতিষ্ঠ হয়ে পড়েছেন।

গণমাধ্যম সম্পর্কে তিনি বলেন, সংবাদমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এবং সমাজের দর্পণ। সাংবাদিকদের উচিত সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা হিসেবে প্রকাশ করা। গণমাধ্যম স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারলে সমাজে অন্যায়, দুর্নীতি ও পেশিশক্তির আধিপত্য টিকে থাকতে পারে না।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, সমাজের অসঙ্গতি, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে নিরপেক্ষভাবে ভূমিকা রাখা উচিত। কোনো ব্যক্তি বা দলের ভুল থাকলে তা সাহসী হয়ে তুলে ধরা দরকার।

ডা. শফিকুর রহমান আরো বলেন, আগামীর বাংলাদেশ হবে মানবিক, ন্যায়ভিত্তিক এবং বৈষম্যহীন। সেখানে গরিব ও ধনী নির্বিশেষে সবাই সমান বিচার পাবে। রাজনৈতিক দল, গণমাধ্যম এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এমন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%