সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
০৭:২১ পি.এম
বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট এর একমাত্র জীবন বীমা প্রতিষ্ঠান আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর ‘ক্রেডিট রেটিং-২০২৬’ সম্পন্ন হয়েছে। এই রেটিংয়ে আস্থা লাইফ ‘স্থিতিশীল’ (Stable) হিসেবে স্বীকৃতি পেয়ে দীর্ঘমেয়াদে AA+ এবং স্বল্পমেয়াদে ST-1 ক্রেডিট রেটিং অর্জন করেছে।
আস্থা লাইফ তার প্রতিষ্ঠার মাত্র ৭ম বছরে এই মর্যাদাপূর্ণ ক্রেডিট রেটিং অর্জন করেছে। এটি কোম্পানীর দৃঢ় আর্থিক সক্ষমতা এবং গ্রাহকদের বীমা দাবি ও অন্যান্য আর্থিক দায়বদ্ধতা পরিশোধের সক্ষমতাকে নির্দেশ করে। একই সঙ্গে, স্বল্পমেয়াদে প্রতিষ্ঠানের শক্তিশালী তারল্য প্রবাহ এবং ঝুঁকি মোকাবিলার সক্ষমতাকেও প্রমাণ করে।
এ প্রসঙ্গে আস্থা লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শাহ সগিরুল ইসলাম এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি (অব.) মন্তব্য করেন, "আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী সম্মানিত চেয়ারম্যান ও সেনাবাহিনী প্রধানের সুদক্ষ নেতৃত্বে জীবন বীমার প্রতি সাধারণ মানুষের নির্ভরযোগ্যতা ও বিশ্বাস ফেরাতে ‘নতুন ধারার বীমা’ সেবার অঙ্গীকার নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।" তিনি আরও জানান, আস্থা লাইফের দৃঢ় প্রাতিষ্ঠানিক ভিত্তি, উচ্চ মাত্রার সলভেন্সি মার্জিন, সুসংহত আর্থিক ব্যবস্থাপনা, দ্রুত বীমা দাবি পরিশোধের মাধ্যমে সর্বোচ্চ গ্রাহক সন্তুষ্টি অর্জনের সক্ষমতা, ভারসাম্যপূর্ণ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, গুণগতমান সম্পন্ন বিনিয়োগ এবং প্রতিষ্ঠানের সার্বিক সুশাসনের স্বীকৃতিস্বরূপ এই রেটিং অর্জিত হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, "এ অর্জনের নেপথ্যে কোম্পানীর পরিচালনা পর্ষদ এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) আন্তরিক সহযোগিতা ও সার্বিক দিক-নির্দেশনার পাশাপাশি আস্থা লাইফের সকল সেলস্ ফোর্স ও কর্মকর্তা-কর্মচারীদের ভূমিকা অনস্বীকার্য।" তিনি বলেন, এই সাফল্যের ধারা অব্যাহত রেখে উত্তরোত্তর সমৃদ্ধি ও উৎকর্ষতা অর্জনে আস্থা লাইফ পরিবার প্রতিশ্রুতিবদ্ধ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের একটি দল ঘোষণা করেছে। সোমবার (২৩ নভেম্বর) প্রকাশিত দলে লিটন কুমার দাসকে অধিনায়ক হিসেবে নিযুক্ত করা হয়েছে। সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে তাওহিদ হৃদয়কে।
দলের সদস্যদের মধ্যে রয়েছেন তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত এবং ইয়াসির আলী চৌধুরী। উইকেটকিপার হিসেবে দলে আছেন জাকের আলী অনিক। অলরাউন্ডার হিসেবে নির্বাচিত হয়েছেন মেহেদী হাসান মিরাজ ও তানভীর ইসলাম। স্পিনারদের মধ্যে রিশাদ হোসেনও দলে স্থান পেয়েছেন।
পেস আক্রমণে অভিজ্ঞতা ও বৈচিত্র্য নিয়ে দলে রয়েছেন তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম এবং সৈয়দ খালেদ আহমেদ।
দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে তিনটি ভিন্ন ভেন্যুতে। প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে ১ ডিসেম্বর ইস্ট লন্ডনের বাফেলো পার্কে। দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ৪ ডিসেম্বর গেবেখার সেন্ট জর্জেস পার্কে। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে ৭ ডিসেম্বর কেপটাউনের নিউল্যান্ডসে।
এই তিনটি ম্যাচই দিবারাত্রির। প্রতিটি ম্যাচ বাংলাদেশ সময় ভোর সাড়ে তিনটায় শুরু হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৬ : সরকার দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এডহক কমিটির মেয়াদ বৃদ্ধি করেছে।
আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের একটি আদেশে জানানো হয়, যেসব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এডহক কমিটির মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে অথবা শেষ হতে যাচ্ছে, সেসব কমিটির মেয়াদ উত্তীর্ণের তারিখ থেকে ছয় মাসের জন্য বৃদ্ধি করা হয়েছে।
আদেশে উল্লেখ করা হয়েছে, বর্ধিত মেয়াদে সংশ্লিষ্ট এডহক কমিটির সভাপতি যথানিয়মে শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার বিলে স্বাক্ষর করবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের একটি স্কোয়াড প্রকাশ করেছে। স্কোয়াডে নাহিদ রানা অন্তর্ভুক্ত না থাকলেও ইয়াসির রাব্বি এবং নাঈম শেখ রয়েছেন।
বাংলাদেশের স্কোয়াড
দলের সদস্যরা হলেন: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয় (সহ-অধিনায়ক), ইয়াসির আলী চৌধুরী, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান এবং শরিফুল ইসলাম।
বিস্তারিত আসছে...
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৬ : ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) একটি স্মৃতিফলক উন্মোচন করা হয়েছে, যা প্রখ্যাত ফরাসি লেখক, বুদ্ধিজীবী, শিল্পকলার ইতিহাসবিদ এবং ফ্রান্সের প্রথম সংস্কৃতিমন্ত্রী আঁদ্রে মালরোর স্মরণে স্থাপন করা হয়েছে।
আজ বিজনেস স্টাডিজ অনুষদ সংলগ্ন ‘আঁদ্রে মালরো গার্ডেন’ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, যিনি স্মৃতিফলকটি উন্মোচন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং ঢাকাস্থ আলিয়ঁস ফ্রঁসেজ-এর পরিচালক ফ্রাঁসোয়া শঁব্রো। ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকাস্থ ফ্রান্স দূতাবাস এবং আলিয়ঁস ফ্রঁসেজ যৌথভাবে এই অনুষ্ঠানটি আয়োজন করে।
উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম লেখক ও বুদ্ধিজীবী আঁদ্রে মালরোর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, "তার নৈতিক সাহস, বুদ্ধিবৃত্তিক দৃঢ়তা এবং আন্তর্জাতিক সংহতির চেতনা ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে ফ্রান্স ও বাংলাদেশের জনগণের মধ্যে স্থায়ী সেতুবন্ধন তৈরি করেছিল।"
তিনি সাহিত্য, শিল্পকলা ও জনজীবনে আঁদ্রে মালরোর অনন্য অবদান তুলে ধরে বলেন, "মানব স্বাধীনতা, মর্যাদা ও ন্যায়বিচারের প্রতি তার অবিচল অঙ্গীকারই তাঁকে বাংলাদেশের মানুষের হৃদয়ের খুব কাছাকাছি নিয়ে এসেছিল।"
উপাচার্য আরও বলেন, দেশের প্রাচীনতম এবং অন্যতম প্রধান উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ করা উচিত। তিনি উল্লেখ করেন, "স্বাধীনতা সংগ্রামের কঠিন সময়ে দেশ-বিদেশের যেসব সুহৃদ বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিলেন, তাদের সম্মান জানানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বিশেষ দায়িত্ব।"
বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে বলেন, "বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক জীবন ও জাতীয় পরিচয়ের ইতিহাসে ঢাকা বিশ্ববিদ্যালয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি প্রতিষ্ঠান।" তিনি আরও বলেন, "প্রখ্যাত ফরাসি লেখক আঁদ্রে মালরোর ৫০তম প্রয়াণ দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ আয়োজন ফ্রান্স ও বাংলাদেশের মধ্যকার বন্ধুত্বের ইতিহাসকে নতুন করে স্মরণ করার সুযোগ করে দিয়েছে।"
রাষ্ট্রদূত উল্লেখ করেন, "এ বন্ধুত্ব গড়ে উঠেছিল কূটনৈতিক সম্পর্ক, অভিন্ন মূল্যবোধ, সংহতি এবং মানুষের মর্যাদা ও স্বাধীনতার প্রতি গভীর অঙ্গীকারের ওপর ভিত্তি করে।" তিনি বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয়ে আঁদ্রে মালরোকে স্মরণ করার বিশেষ তাৎপর্য রয়েছে। এই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণেই তিনি তাঁর ঐতিহাসিক ভাষণটি প্রদান করেছিলেন, যা এখনো অবিস্মরণীয় হয়ে আছে।"
অনুষ্ঠানে আঁদ্রে মালরোর জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ের কিছু স্থিরচিত্র প্রদর্শিত হয়। এছাড়া, আঁদ্রে মালরোর স্মৃতিফলক সংরক্ষণ এবং শিক্ষা ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকাস্থ আলিয়ঁস ফ্রঁসেজ-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ