ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

রিজিকের অনিশ্চয়তায় মুমিনের ধৈর্য ও আল্লাহর ওপর ভরসা অপরিহার্য


রিজিকের অনিশ্চয়তায় মুমিনের ধৈর্য ও আল্লাহর ওপর ভরসা অপরিহার্য

জীবন সব সময় একরকম চলে না। কখনো সচ্ছলতা আসে, আবার কখনো অভাব-অনটন মানুষকে ঘিরে ধরে। কখনো ভবিষ্যৎ নিয়ে নানা সম্ভাবনা থাকে, আবার কখনো অনিশ্চয়তা ও দুশ্চিন্তা মানুষের ভেতর থেকে দুর্বল করে দেয়। কারো জীবনে কর্মহীনতা, কারো জীবনে ঋণের বোঝা, আবার কারো জীবনে সংসারের ব্যয়ভার বহন করতে না পারার কষ্ট। আবার কিছু মানুষের জীবনে সব কিছু থাকলেও যেন কিছুই নেই।

এমন পরিস্থিতিতে অনেকেই হতাশ হয়ে পড়ে। কেউ কেউ নিজের ভাগ্যকে দোষারোপ করে, এমনকি আল্লাহর রহমত সম্পর্কেও নিরাশ হয়ে যায়। কিন্তু একজন মুমিনের দৃষ্টিভঙ্গি এমন হওয়া উচিত নয়। কারণ পবিত্র কোরআন ও হাদিস নিয়ে গবেষণা করলে মুমিন জানতে পারে, জীবনে সচ্ছলতা আল্লাহর নিয়ামত ও পরীক্ষা, তেমনি অভাব-অনটন ও অনিশ্চয়তাও এক ধরনের পরীক্ষা।

এই পরীক্ষার কথা মহান আল্লাহ পবিত্র কোরআনে স্পষ্টভাবে উল্লেখ করেছেন। ইরশাদ হয়েছে, ‘আর আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা এবং জান-মাল ও ফলফলাদির স্বল্পতার মাধ্যমে। আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। (সুরা : বাকারা, আয়াত : ১৫৫)

আরও পড়ুন: ‘কওমি সিলেবাসের মৌলিকত্ব ঠিক রেখে যুগোপযোগী পরিবর্তন আনা দরকার’

এ আয়াতে মহান আল্লাহ অভাব-অনটন, ক্ষুধা, সম্পদহানি ও ভয়কে পরীক্ষার উপকরণ হিসেবে উল্লেখ করেছেন। অর্থাৎ কারো জীবনে সাময়িক আর্থিক সংকট কিংবা অনিশ্চয়তা দেখা দিলে মনে করা যাবে না যে আল্লাহ তাকে ছেড়ে দিয়েছেন কিংবা তার প্রতি অসন্তুষ্ট হয়েছেন। বরং এগুলো আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা।

এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য বান্দার উচিত, তার ঈমান, ধৈর্য, আল্লাহর প্রতি নির্ভরতা এবং নৈতিক অবস্থান অটুট রাখার সর্বোচ্চ চেষ্টা করা। কারণ এই পরীক্ষার ঘোষণার সঙ্গে সঙ্গে মহান আল্লাহ তাতে কৃতকার্য হওয়ার পথও বাতলে দিয়েছেন। তিনি বলেছেন, ‘আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও।’

অতএব, নিজে এ রকম পরিস্থিতিতে পড়লে অবশ্যই ধৈর্য ধরতে হবে এবং মহান আল্লাহর ওপর ভরসা রেখে তা থেকে উত্তরণের চেষ্টা করতে হবে। আর অন্য কেউ এ রকম পরিস্থিতিতে পড়লে তাকে আল্লাহর অপ্রিয় বান্দা বলে তিরস্কার করা যাবে না। মানুষের সব বিপদকে নির্দিষ্টভাবে আল্লাহর শাস্তি বলে অভিহিত করার সুযোগ নেই। কোন বিপদ আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, কোনটি মানুষের ভুলের পরিণতি, আবার কোনটি দুনিয়ার স্বাভাবিক কার্যকারণের অংশ—তা একমাত্র আল্লাহই ভালো জানেন।

তাহলে এসব পরিস্থিতিতে আল্লাহর ওপর ভরসার পাশাপাশি তাকওয়া অবলম্বন করতে হবে। তাকওয়াবিরোধী কোনো কাজে জড়ানো যাবে না। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেছেন, ‘যে আল্লাহকে ভয় করে, তিনি তার জন্য উত্তরণের পথ তৈরি করে দেন এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করতে পারবে না। আর যে আল্লাহর ওপর তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট।’ (সুরা : তালাক, আয়াত : ২-৩)

আরও পড়ুন: ৯ বছরের শিশু ওরিন সাফাত প্রধানমন্ত্রীর হাতে উপহার দিলেন নিজ হাতে লেখা কোরআন শরীফ

এ আয়াত মুমিনকে আশার আলো দেখায়। মানুষের চোখে যখন সব পথ বন্ধ মনে হয়, তখনও আল্লাহর সাহায্যের পথ বন্ধ হয়ে যায় না। তিনি এমন উৎস থেকেও রিজিকের ব্যবস্থা করতে পারেন, যা মানুষের কল্পনার বাইরে। তাই সংকটের মুহূর্তেও মুমিনের উচিত, হতাশ না হয়ে আল্লাহর সন্তুষ্টির পথে অবিচল থাকা, হারাম থেকে বেঁচে থাকা। কারণ এগুলো রিজিকে বরকত ও সংকট থেকে উত্তরণের গুরুত্বপূর্ণ উপায়।

অন্য আয়াতে মহান আল্লাহ বলেছেন, ‘যারা তাদের ওপর বিপদ এলে বলে, আমরা তো আল্লাহরই। আর নিশ্চয় আমরা তাঁর দিকেই প্রত্যাবর্তনকারী। তাদের ওপরই রয়েছে তাদের রবের পক্ষ থেকে মাগফিরাত ও রহমত এবং তারাই হেদায়েতপ্রাপ্ত।’ (সুরা : বাকারা, আয়াত : ১৫৬-১৫৭)

অর্থাৎ বিপদে পড়ে যে ব্যক্তি নিজের অসহায়ত্ব উপলব্ধি করে আল্লাহর কাছে ফিরে যায়, ধৈর্য ধারণ করে এবং তাঁর কাছেই সাহায্য চায়, সে আল্লাহর বিশেষ অনুগ্রহের আশা করতে পারে। মুমিনের জীবনদর্শন এমন হওয়া উচিত যে তার সচ্ছলতা এলে অহংকার না করে আল্লাহর শুকরিয়া আদায় করবে। আবার অভাব এলে হতাশ না হয়ে ধৈর্য ধারণ করবে। এভাবে মুমিন জীবনের প্রতিটি পরিস্থিতিই আখিরাতের পুঁজি হিসেবে গণ্য হতে থাকে।

হাদিস শরিফে এসেছে, সুহায়ব (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘মুমিনের অবস্থা বিস্ময়কর। সব কাজই তার জন্য কল্যাণকর। মুমিন ছাড়া অন্য কেউ এ বৈশিষ্ট্য লাভ করতে পারে না। তারা সুখ-শান্তি লাভ করলে শুকরগুজার করে আর অসচ্ছলতা বা দুঃখ-মুসিবতে আক্রান্ত হলে সবর করে, প্রতিটিই তার জন্য কল্যাণকর।’ (মুসলিম, হাদিস : ৭৩৯০)

আরও পড়ুন: নিউইয়র্কের মসজিদ আল আরাফার নতুন কমিটির শপথ গ্রহণ

অতএব, আমাদের উচিত, জীবনের প্রতিটি পরিস্থিতিকে আখিরাতের কল্যাণের মাধ্যম বানাতে সচেষ্ট হওয়া। অভাব-অনটন ও অনিশ্চয়তা মুমিনের জীবনের শেষ কথা নয়; বরং এসব পরিস্থিতি তার ঈমান, ধৈর্য এবং আল্লাহর ওপর নির্ভরতার পরিচয় দেওয়ার সুযোগ। মহান আল্লাহ সবাইকে অভাব-অনটন ও অনিশ্চয়তা থেকে হেফাজত করুন। আমিন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঘূর্ণিঝড় ‘মুরাসু’র তাণ্ডব, অন্ধ্র উপকূলে আছড়ে পড়ল ধ্বংসাত্মক গতিতে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪২ এম


ঘূর্ণিঝড় ‘মুরাসু’র তাণ্ডব, অন্ধ্র উপকূলে আছড়ে পড়ল ধ্বংসাত্মক গতিতে

ভারতের অন্ধ্র প্রদেশের উপকূলে প্রবল গতি নিয়ে আঘাত হানতে শুরু করেছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মুরাসু’। ভারতের আবহাওয়া বিভাগের (আইএমডি) তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সোমবার মধ্যরাতে প্রকাশম জেলার ওঙ্গোলের কাছাকাছি এলাকা দিয়ে এই ঘূর্ণিঝড়ের স্থলভাগ অতিক্রমের প্রক্রিয়া শুরু হয়।

দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার দিনগত রাত ১টার দিকে ঘূর্ণিঝড়টি উপকূলে আছড়ে পড়ে। এর প্রভাবে অন্ধ্রের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইছে।

আইএমডির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ভারতীয় সময় রাত ১টার দিকে ঘূর্ণিঝড়ের স্থলভাগ অতিক্রমের প্রক্রিয়া শুরু হয়েছে। ঘূর্ণিঝড়ের মেঘমালার সামনের অংশ ইতোমধ্যে উপকূলে প্রবেশ করেছে এবং পেছনের অংশটি উপকূলের খুবই কাছাকাছি অবস্থান করছে।’

দেশটির আবহাওয়া দপ্তর আরও জানায়, স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটে ঘূর্ণিঝড়টি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ অন্ধ্র প্রদেশ উপকূলের কাছাকাছি অবস্থান করছিল। সে সময় এটি ওঙ্গোল থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, কাভালি থেকে ৬০ কিলোমিটার উত্তর-পূর্বে এবং বাপাতলা থেকে ৭০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।

আইএমডি জানিয়েছে, নেলোর ও নরসাপুরের মধ্যবর্তী ওঙ্গোলের কাছাকাছি এলাকা দিয়ে ঘূর্ণিঝড়টি পুরো স্থলভাগ অতিক্রম করবে। সকাল পর্যন্ত উপকূলীয় এলাকায় ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার বেগে দমকা হাওয়া অব্যাহত থাকতে পারে।

আগামী ১২ ঘণ্টা পর্যন্ত দক্ষিণ অন্ধ্র প্রদেশের উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া অফিস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীর বিভিন্ন এলাকায় মঙ্গলবার মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪২ এম


রাজধানীর বিভিন্ন এলাকায় মঙ্গলবার মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে

সাপ্তাহিক ছুটির দিনগুলোতে অনেকেই পরিবার ও বন্ধুদের নিয়ে কেনাকাটা অথবা ঘুরতে বের হন। তবে মাঝে মাঝে নির্দিষ্ট এলাকার তথ্য না জানার কারণে দেখা যায়, সেখানে দোকানপাট বন্ধ থাকে। তাই, রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে, তা আগে থেকে জানা থাকলে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হতে হয় না।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে।

যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকবে

কাঁঠালবাগান, হাতিরপুল, মানিক মিয়া এভিনিউ, রাজাবাজার, মণিপুরিপাড়া, তেজকুনীপাড়া, ফার্মগেট, কারওয়ান বাজার, নীলক্ষেত, কাঁটাবন, এলিফ্যান্ট রোড, শুক্রাবাদ, সোবহানবাগ, ধানমন্ডি, হাজারীবাগ, জিগাতলা, রায়েরবাজার, পিলখানা, লালমাটিয়া।

যেসব মার্কেট বন্ধ থাকবে

বসুন্ধরা সিটি, ইস্টার্ন প্লাজা, মোতালেব প্লাজা, সেজান পয়েন্ট, নিউ মার্কেট, চাঁদনী চক, চন্দ্রিমা মার্কেট, গাউসিয়া, ধানমন্ডি হকার্স, বদরুদ্দোজা মার্কেট, প্রিয়াঙ্গন শপিং সেন্টার, গাউসল আজম মার্কেট, রাইফেলস স্কয়ার, অরচার্ড পয়েন্ট, ক্যাপিটাল মার্কেট, ধানমণ্ডি প্লাজা, মেট্রো শপিং মল, প্রিন্স প্লাজা, রাপা প্লাজা, কারওয়ান বাজার ডিআইটি মার্কেট, অর্কিড প্লাজা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানে নতুন মার্কিন হামলা, হরমুজে আতঙ্ক ছড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪৩ এম


ইরানে নতুন মার্কিন হামলা, হরমুজে আতঙ্ক ছড়িয়েছে

মঙ্গলবার ভোরে ইরানের দক্ষিণাঞ্চলে একাধিক বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে। এসব বিস্ফোরণ হরমুজ প্রণালির কেশম দ্বীপ এবং হরমোজগান প্রদেশের উপকূলীয় শহর বন্দর লেঙ্গেহতে ঘটেছে।

এ তথ্য ইরানের সংবাদমাধ্যমের মাধ্যমে জানা যায়। তবে হামলার উদ্দেশ্য, হতাহত এবং ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে জানা যায়, কেশম দ্বীপে পাঁচটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

অন্যদিকে, আধা সরকারি সংবাদ সংস্থা ফারস জানায়, বন্দর লেঙ্গেহ শহরের সাগরের দিক থেকে বিস্ফোরণের আওয়াজ এসেছে।

বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। হতাহত কিংবা ক্ষয়ক্ষতির কোনো তথ্য সংবাদ সংস্থা দুটি প্রকাশ করেনি।

এই বিস্ফোরণের খবর এমন এক সময়ে এসেছে, যখন হরমুজ প্রণালিকে কেন্দ্র করে উত্তেজনা প্রশমনে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সোমবার জানিয়েছেন, দুই দেশের মধ্যে মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা আদান-প্রদান চলছে।

তিনি উল্লেখ করেন, কাতারের মধ্যস্থতায় এই যোগাযোগ সহজ করতে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি দোহা সফর করেছেন।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা শুরু করে। এর জবাবে ইরান ইসরাইল এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালায়। পরে এপ্রিলে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সম্পাদিত হয়।

এর আগে গত ১৮ জুন হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র ও ইরান একটি সমঝোতা স্মারকে সই করে। তবে প্রণালিটির নিরাপত্তা নিয়ে মতবিরোধের কারণে চুক্তিটির বাস্তবায়ন থমকে যায়।

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজকের খেলার সূচিতে বিসিবির ইউটিউব চ্যানেলে দুটি খেলা সম্প্রচারিত হবে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪৩ এম


আজকের খেলার সূচিতে বিসিবির ইউটিউব চ্যানেলে দুটি খেলা সম্প্রচারিত হবে

ক্রিকেট

জাতীয় ক্রিকেট লিগ

সিলেট-চট্টগ্রাম

বিকেল ৫টা ৩০ মিনিট, বিসিবির ইউটিউব চ্যানেল

ময়মনসিংহ-খুলনা

বিকেল ৫টা ৩০ মিনিট, বিসিবির ইউটিউব চ্যানেল

ঢাকা-বরিশাল

বিকেল ৫টা ৩০ মিনিট, বিসিবির ইউটিউব চ্যানেল

রাজশাহী-রংপুর

বিকেল ৫টা ৩০ মিনিট, বিসিবির ইউটিউব চ্যানেল

ফুটবল

চ্যাম্পিয়ন্স লিগ

স্পোর্টি সিপি-শাখতার

রাত ১১টা ৪৫ মিনিট, সনি স্পোর্টস ১

বার্সেলোনা-অ্যাস্টন ভিলা

রাত ২টা, সনি স্পোর্টস ১

বায়ার্ন মিউনিখ-অ্যাতলেটিকো

রাত ২টা, সনি স্পোর্টস ২

ম্যানচেস্টার ইউনাইটেড-রোমা

রাত ২টা, ট্যাপম্যাড

পিএসজি-ভিয়ারিয়াল

রাত ২টা, ট্যাপম্যাড

ইন্টার মিলান-ফেইনুর্ড

রাত ২টা, ট্যাপম্যাড

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%