০৪:২৭ এম
গভীর রাতে হঠাৎ করে ঘুম ভেঙে যাওয়ার পেছনে একাধিক কারণ থাকতে পারে। শারীরিক ক্লান্তি বা অসুস্থতার কারণে এ ধরনের সমস্যা দেখা দিতে পারে। এই পরিস্থিতিতে শান্ত থাকার পাশাপাশি কিছু বিষয় মেনে চলা জরুরি।
বিশেষজ্ঞদের মতে, ঘুম ভাঙা মানে যে ঘুমের সমস্যা হচ্ছে, তা নয়। অনেক সময় শরীরের স্বাভাবিক ঘুমচক্রে পরিবর্তন ঘটে। তাই আতঙ্কিত না হয়ে কিছু বিষয় অনুসরণ করা উচিত। যেমন-
যা করবেন
আরও পড়ুন: চা খাওয়ার পর কোন খাবারগুলো এড়িয়ে চলবেন
• শান্ত থাকুন ও সময় দেখা থেকে বিরত থাকুন: বারবার ঘড়ি বা ফোনের দিকে তাকানো থেকে বিরত থাকুন, কারণ কতক্ষণ জেগে আছেন তা দেখলে উদ্বেগ বা চাপ বাড়তে পারে।
• চোখ বন্ধ রেখে শ্বাস নিন: বিছানায় চোখ বন্ধ করে লম্বা ও গভীর শ্বাস নিতে চেষ্টা করুন এবং শরীরকে শিথিল করার চেষ্টা করুন।
• বিছানা ছেড়ে উঠে পড়ুন (২০ মিনিটের নিয়ম): ১৫ থেকে ২০ মিনিট চেষ্টা করার পরও যদি ঘুম না আসে, তবে বিছানায় শুয়ে না থেকে অন্য কোনো মৃদু আলোর ঘরে চলে যান।
• হালকা কিছু কাজ করুন: ঘুম আসার পরিবেশ তৈরি করতে মৃদু আলোয় (যেমন টেবিল ল্যাম্পের আলো জ্বালিয়ে) সাধারণ কোনো বই পড়তে পারেন। এছাড়া হালকা মিউজিক বা রিল্যাক্সেশন মিউজিক শুনতে পারেন।
আরও পড়ুন: বয়স বাড়লে উচ্চতা কমছে, হাড় দুর্বলতার সংকেত হতে পারে
• আধ্যাত্মিক উপায় (ইচ্ছা করলে): ঘুম ভেঙে যাওয়ার পর সহজে আবার ঘুম না আসলে ধর্ম চর্চা ও স্রষ্টার নাম জপ করতে পারেন।
যা করবেন না
• মোবাইল ফোন বা স্ক্রিন ব্যবহার করবেন না: মোবাইল, ল্যাপটপ বা টিভির নীল আলো মস্তিষ্কের স্নায়ুকে সক্রিয় করে তোলে এবং ঘুমকে আরও দূরে সরিয়ে দেয়।
• উজ্জ্বল আলো জ্বালাবেন না: রুমের মূল উজ্জ্বল বা হোয়াইট লাইট জ্বালাবেন না।
আরও পড়ুন: রাতের খাবারের পর ফের ফ্রিজ হাতড়ানোর অভ্যাস? জেনে নিন কারণ ও প্রতিকার
• জোর করে ঘুমানোর চেষ্টা করবেন না: ঘুম আসছে না দেখে বিছানায় এপাশ-ওপাশ করে বিরক্তি বাড়াবেন না।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন