১০:৫৭ এম
ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে নতুনভাবে সামরিক অভিযান শুরুর ঘোষণা করেছে দেশটির সেনাবাহিনী। এই বছর গত কয়েক মাসের মধ্যে এটিই তাদের প্রথম এমন ঘোষণা বলেই জানা যাচ্ছে। সেনাবাহিনীর দাবি, সাম্প্রতিক দিনগুলোতে হুতিরা সেনাঘাঁটি ও অস্ত্রের গুদাম লক্ষ্য করে হামলার সংখ্যা বাড়িয়েছে। তাই, তাদের এসব হামলার জবাব দিতেই নতুন অভিযান শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র হুতিদের সতর্ক করে জানিয়েছেন, যদি হামলা বন্ধ না করে তাহলে সেনাবাহিনীও আর নীরব থাকবে না। তিনি হুতিদের অবস্থান লক্ষ্য করে আরও বড় ধরনের পাল্টা হামলা চালানোর হুঁশিয়ারি দেন।
সাম্প্রতিক সময়ের হুতিদের হামলার কৌশলেও পরিবর্তন দেখা গেছে। ইয়েমেনি সেনাবাহিনী কোনো অভিযান শুরু করার পূর্বেই গোষ্ঠীটি হামলা চালাচ্ছে। হুতিদের দাবি, সৌদি আরবের সহযোগিতায় ইয়েমেনি সেনাবাহিনী তাদের নিয়ন্ত্রিত এলাকায় বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে। সেই আশঙ্কা থেকেই গোষ্ঠীটি আগাম হামলা করার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।
আরও পড়ুন: রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সমাজের কার্যকর ভূমিকা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী
দুই পক্ষের পাল্টাপাল্টি হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। পরিস্থিতি শান্ত করার জন্য আহ্বান জানিয়ে তাদের দেওয়া বিবৃতিতে হুতিদের সাম্প্রতিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার নিন্দা করা হয়েছে। একইসঙ্গে, লোহিত সাগরে তেলের জাহাজে হুতিদের হামলারও নিন্দা করেছে জাতিসংঘ।
ইয়েমেনের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন আন্তর্জাতিক বিশ্লেষকরাও মন্তব্য করেছেন। তাদের আশঙ্কা, যদি দ্রুত সংঘাত ও উত্তেজনা নিয়ন্ত্রণে আনা না যায়, তবে দেশটিতে আবারও বড় ধরনের গৃহযুদ্ধ শুরু হতে পারে। এমন একটি পরিস্থিতি তৈরি হলে সাধারণ মানুষের দুর্ভোগ এবং চলমান মানবিক সংকট আরও ভয়াবহ রূপ নিতে পারে।
সূত্র : আল-জাজিরা।
আরও পড়ুন: ঢাকা-সৌদি রুটে ১২৬ ফ্লাইট বাতিল, ১৯৩৭৭ যাত্রী ভোগান্তিতে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন