ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

প্রথম দিনেই বাজিমাত পঙ্কজ ত্রিপাঠির ‘মির্জাপুর: দ্য মুভি’


প্রথম দিনেই বাজিমাত পঙ্কজ ত্রিপাঠির ‘মির্জাপুর: দ্য মুভি’

ভারতীয় বক্স অফিসে মুক্তির প্রথম দিনেই অসাধারণ সাড়া ফেলেছে পঙ্কজ ত্রিপাঠি, আলি ফজল ও রবি কিষাণ অভিনীত ‘মির্জাপুর: দ্য মুভি’। জনপ্রিয় অপরাধভিত্তিক ওয়েব সিরিজ ‘মির্জাপুর’-এর বড় পর্দার রূপান্তরটি প্রথম দিনেই প্রায় ২৪ কোটি ৭৫ লাখ রুপি আয় করতে সক্ষম হয়েছে।

গুরমীত সিং পরিচালিত এই সিনেমাটি ৪ সেপ্টেম্বর হিন্দি ও তেলুগু ভাষায় প্রেক্ষাগৃহে মুক্তি পায়। প্রথম দিনের আয়ের হিসাবে এটি ২০২৬ সালের সর্বোচ্চ উদ্বোধনী আয় করা হিন্দি সিনেমার তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছে।

ভারতে সিনেমাটির হিন্দি সংস্করণ থেকে আয় হয়েছে প্রায় ২৪ কোটি ৬০ লাখ রুপি। অন্যদিকে, তেলুগু সংস্করণ থেকে এসেছে প্রায় ১৫ লাখ রুপি। সব মিলিয়ে প্রথম দিনে সিনেমাটির মোট সংগ্রহ দাঁড়িয়েছে প্রায় ২৯ কোটি ৭০ লাখ রুপি।

আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে

মুক্তির প্রথম দিনে সিনেমাটি প্রদর্শিত হয়েছে ১১ হাজার ১৩৫টি শোতে। প্রেক্ষাগৃহে গড় আসন পূর্ণতার হার ছিল ৪২ দশমিক ৮১ শতাংশ। দিনের সঙ্গে সঙ্গে দর্শকের উপস্থিতি ক্রমাগত বাড়তে থাকে। সকালে আসন পূর্ণতার হার ছিল ২৫ দশমিক ৮৫ শতাংশ, বিকেলে ৪১ দশমিক ১৫ শতাংশ এবং সন্ধ্যায় ৪১ দশমিক ৮৫ শতাংশ। তবে রাতের শোগুলোতে সবচেয়ে বেশি সাড়া পাওয়া গেছে, যেখানে আসন পূর্ণতার হার পৌঁছায় ৬২ দশমিক ৩৮ শতাংশে।

প্রথম দিনের সাফল্যের ফলে চলতি বছরের সবচেয়ে বেশি উদ্বোধনী আয় করা হিন্দি সিনেমার তালিকায় জায়গা করে নিয়েছে ‘মির্জাপুর: দ্য মুভি’। এই তালিকায় ৯৯ কোটি রুপি নিয়ে শীর্ষে রয়েছে ‘ধুরান্ধর: দ্য রিভেঞ্জ’। দ্বিতীয় স্থানে রয়েছে ‘টক্সিক’ ৫৫ কোটি রুপি আয় নিয়ে এবং তৃতীয় স্থানে রয়েছে ‘বর্ডার ২’ প্রায় ৩০ কোটি রুপি আয় নিয়ে।

এদিকে, ইমরান হাশমির ‘আওয়ারাঁপন ২’-কেও পেছনে ফেলেছে ‘মির্জাপুর: দ্য মুভি’। গত মাসে মুক্তি পাওয়া সিনেমাটি প্রথম দিনে হিন্দি বক্স অফিসে ২২ কোটি রুপি নেট আয় করেছিল।

জনপ্রিয় সিরিজের পরিচিত চরিত্র ও তারকাদের নিয়ে নির্মিত ‘মির্জাপুর: দ্য মুভি’ মুক্তির আগেই দর্শকের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছিল। প্রথম দিনের বক্স অফিস সাফল্য সেই প্রত্যাশাকেই আরও জোরালো করেছে।

আরও পড়ুন: কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট

সূত্র :

এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডাক বিভাগের রেকর্ড, ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:৩৬ এম


ডাক বিভাগের রেকর্ড, ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

শুধু চিঠি কিংবা প্যাকেট নয়; ডাকযোগে এখন গ্রাহকের কাছে পৌঁছাচ্ছে ফ্রিজ, মোটরসাইকেলের মতো ভারী পণ্যও। গত দুই মাসে বাংলাদেশ ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় পরিবহন করা হয়েছে প্রায় ৪০০ টন পণ্য। প্রথম কেজিতে ১০ টাকা, এরপর প্রতি কেজিতে আরও ৫ টাকা- এই মাশুলে চলছে স্পিড পোস্ট।

সম্প্রতি রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ডাক অধিদফতরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

মহাপরিচালক উল্লেখ করেন, দেশের আইনে অবৈধ নয়, এমন যেকোনো পণ্যই ডাকের গাড়িতে তোলা, নামানো এবং পোস্টম্যানের মাধ্যমে বিলি করা সম্ভব। সম্প্রতি পরীক্ষামূলকভাবে বেশ কয়েকটি মোটরসাইকেলও ডাকযোগে পাঠানো হয়েছে। এর সঙ্গে ফ্রিজ, আলমারি ও ওয়ারড্রবের মতো বড় আসবাবপত্রও পাঠানো হয়েছে। শিক্ষার্থীদের কাঁথা-বালিশ ও বিছানাপত্রও ডাকযোগে পাঠানো হচ্ছে।

এছাড়া রান্নাঘরের দা-বঁটি-ছুরি, হাঁড়ি-পাতিল, প্রেসার কুকার, ইন্ডাকশন চুলা থেকে শুরু করে এলইডি টিভি, এয়ার কন্ডিশনার, বাইসাইকেল এমনকি কীটনাশক স্প্রে মেশিনও ডাকযোগে পাঠানো সম্ভব হচ্ছে।

তিনি আরও বলেন, মৌসুমি ফলসহ স্পিড পোস্টের মাধ্যমে গত দুই মাসে মোট প্রায় ৪০০ টন পণ্য পরিবহন হয়েছে, যা এর আগে ডাক বিভাগের মাধ্যমে কখনো পরিবহন হয়নি। এসব পণ্য যেন সহজে ও সুন্দরভাবে গ্রাহকের কাছে পৌঁছায়, সেজন্য সেবাটিকে গ্রাহকবান্ধব করতে বাড়তি কিছু ব্যবস্থাও রাখা হয়েছে।

ডাক বিভাগের তথ্য অনুযায়ী, গ্রাহকদের সুবিধার জন্য চালু হয়েছে অনলাইন মাশুল ক্যালকুলেটর। এর মাধ্যমে আগে থেকেই পণ্য পরিবহনের খরচ জেনে নেওয়া সম্ভব।

বর্তমানে রাজধানীর জিপিওসহ গুলশান, বনানী, মিরপুর ও উত্তরার মতো বেশ কয়েকটি সাব-পোস্ট অফিস থেকে সরাসরি পণ্য পরিবহন করা যাচ্ছে। দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক পার্সেলের জন্য বৈদেশিক ইএমএস সেবাও রয়েছে।

তিনি বলেন, সেবাটি যেন সুশৃঙ্খলভাবে চলে, সেজন্য এর কার্যপ্রণালী সুনির্দিষ্ট করে দিয়েছে ডাক অধিদফতর। স্পিড পোস্টে ইস্যুকৃত পণ্য জেলা শহর থেকে ঢাকায় সর্বোচ্চ ২৪ ঘণ্টা, এক জেলা থেকে অন্য জেলায় সর্বোচ্চ ৪৮ ঘণ্টা আর প্রত্যন্ত ও দুর্গম অঞ্চলে সর্বোচ্চ ৯৬ ঘণ্টার মধ্যে বিলির জন্য প্রস্তুত রাখতে হবে সংশ্লিষ্ট পোস্ট অফিসকে। তবে, নিরাপত্তার কথা বিবেচনা করে কিছু দ্রব্য এই সেবার আওতার বাইরেও রাখা হয়েছে। বিস্ফোরক ও দাহ্য পদার্থ, ক্ষতিকর বা বিপজ্জনক রাসায়নিক দ্রব্য, মাদকদ্রব্য, জীবন্ত প্রাণী, আগ্নেয়াস্ত্র এবং ভরা বা খালি গ্যাস সিলিন্ডার স্পিড পোস্টে পাঠানো যাবে না।

এত কম মূল্যে সেবা দেওয়ার কারণ জানতে চাইলে কাজী আসাদুল বলেন, টাকার অঙ্কের চেয়ে মানুষে-মানুষে সংযোগ স্থাপনকে আমি বড় অর্জন বলে মনে করি। একজন মা যেমন কষ্ট করে সন্তান লালন-পালন করেন, বিনিময়ে কিছুই চান না; সন্তানের ভালো থাকাতেই যার তৃপ্তি- রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে ডাক বিভাগও তেমনি জনগণকে সেবা দিতে পারার মধ্যেই সার্থকতা খুঁজে পায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ডাক বিভাগের এ সেবার প্রতি মানুষের আস্থা তৈরি হয়েছে জানিয়ে তিনি বলেন, গত সংসদ নির্বাচনে মোট ১৫ লাখ ৩৩ হাজারের বেশি ভোটার পোস্টাল ভোট দিতে নিবন্ধন করেন। এরপর ভোট দেওয়া থেকে শুরু করে সেই ব্যালট সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছানো পর্যন্ত প্রতিটি ধাপ সম্পর্কে মুহূর্তে মুহূর্তে বার্তা পেয়ে ভোটের অগ্রগতি জানতে পেরেছেন প্রবাসীরা। এতে করে ডাক বিভাগের প্রতি তাদের মধ্যে আস্থা তৈরি হয়েছে।

ডাক অধিদফতরের মহাপরিচালক বলেন, এই অভিজ্ঞতাই পরে বিনা প্রচারণায় মুখে মুখে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ক্ষুদ্র উদ্যোক্তা ও কনটেন্ট ক্রিয়েটররাই এই সেবা থেকে সবচেয়ে বেশি উপকৃত হয়েছেন। তারা নিজ উদ্যোগে সেবাটির প্রচারে ভূমিকা রেখেছেন।

এই জনপ্রিয়তা ডাক বিভাগের সামনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সম্প্রতি একজন গ্রাহক বদলি হয়ে অন্য জেলায় বাসা পরিবর্তনের সময় পুরো বাসার আসবাবপত্রই ডাকযোগে নেওয়ার আগ্রহ দেখিয়েছেন। বিশ্বের অনেক দেশের ডাক বিভাগ এমন আন্তঃজেলা বাসাবদল সেবা দিয়ে থাকে। ভবিষ্যতে বাংলাদেশেও এমন সেবা চালুর পরিকল্পনা রয়েছে। সে লক্ষ্যে ধাপে ধাপে প্রয়োজনীয় লজিস্টিকস সক্ষমতা গড়ে তোলা হচ্ছে। এরই অংশ হিসেবে পরিবেশবান্ধব একটি প্রকল্পের আওতায় ইতোমধ্যে সংগ্রহ করা হয়েছে ৫০টি বৈদ্যুতিক বাইক, যা চলবে গ্রিন এনার্জিতে।

সক্ষমতা বাড়ানোর এই ধারাবাহিকতায় বদলেছে ডাক বিভাগের অভ্যন্তরীণ কর্মপরিকল্পনাও। মহাপরিচালক বলেন, সহকর্মীদের নিয়ে দিনব্যাপী এক কর্মশালার পর সম্প্রতি সিদ্ধান্ত হয়, ঢাকার তেজগাঁওয়ের কেন্দ্রীয় মেইল প্রসেসিং সেন্টারকে শতভাগ কাজে লাগানো হবে। এর মধ্য দিয়ে সারা দেশ থেকে ঢাকামুখী মেইল, ঢাকা থেকে সারা দেশে যাওয়া মেইল আর ঢাকা শহরের ভেতরকার মেইল- সবই প্রক্রিয়াজাত হবে একটি জায়গা থেকে। এই উদ্যোগ ইতোমধ্যে কার্যকরও হয়েছে বলে জানান তিনি।

কমলাপুরের রেলওয়ে মেইল সার্ভিসের বর্তমান সক্ষমতা এখন সীমিত হয়ে পড়েছে জানিয়ে আসাদুল ইসলাম বলেন, পরীক্ষার খাতা কিংবা গাছের চারার মতো নানা রকম পণ্য একসঙ্গে সামলানো ক্রমেই তাদের জন্য কঠিন হয়ে উঠছে। তাই ঢাকা জিপিও ক্যাম্পাসকে সম্প্রসারিত করে সেখানে শুধু বিদেশগামী ও বিদেশ থেকে আসা রফতনি-আমদানি পার্সেলের জন্য ব্যবহারের পরিকল্পনা নেয়া হয়েছে। এভাবে তেজগাঁও ও কমলাপুরসহ মোট তিনটি হাব মিলিয়ে সমন্বিতভাবে চলবে ডাক বিভাগের মেইল ব্যবস্থাপনা।

মহাপরিচালক বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে লাভের অঙ্ক আমাদের কাছে মুখ্য নয়। সাশ্রয়ী মূল্যে নিরাপদ সেবা দিয়ে দেশের প্রতিটি প্রান্তের মানুষকে একসূত্রে যুক্ত করাই হবে স্পিড পোস্টের প্রকৃত সাফল্য।

উল্লেখ্য, বিএনপির নির্বাচনী ইশতেহারের সঙ্গে সমন্বয় রেখে সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অংশ হিসেবে চালু হয় স্পিড পোস্ট সেবা। প্রথমে মৌসুমি ফল পরিবহনের মধ্য দিয়ে যাত্রা শুরু করা এই সেবা এখন সম্প্রসারিত হয়েছে নিত্যব্যবহার্য বড় বড় পণ্যসামগ্রী পরিবহনেও।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীর সঙ্গে সারাদেশের বাস চলাচল বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:৩৭ এম


রাজশাহীর সঙ্গে সারাদেশের বাস চলাচল বন্ধ

রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে, নাটোরে রাজশাহী থেকে ছেড়ে যাওয়া কয়েকটি দূরপাল্লার বাস আটকে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে ঢাকাসহ বিভিন্ন গন্তব্যের বাস বন্ধ থাকায় রাজশাহী থেকে বাইরে যেতে চাওয়া যাত্রীদের মধ্যে ভোগান্তি দেখা দিয়েছে।

পরিবহন মালিক এবং শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, নাটোরে কয়েকটি বাস আটকে দেওয়ার ঘটনায় রাজশাহীর পরিবহন মালিকপক্ষ ক্ষুব্ধ হয়ে ওঠে। এর প্রতিবাদ হিসেবে রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

সকাল থেকে রাজশাহীর বিভিন্ন বাস কাউন্টারে ঢাকাসহ দূরপাল্লার গন্তব্যের যাত্রীদের উপস্থিতি থাকলেও অনেকেই বাস না পেয়ে ফিরে যাচ্ছেন। কিছু যাত্রী টিকিটের টাকা ফেরত নিয়ে বিকল্প যানবাহনে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন।

রাজশাহীর এক পরিবহন শ্রমিক জানান, পরিবহন মালিকদের মধ্যে যে সমস্যা তৈরি হয়েছে, তার প্রভাব সরাসরি শ্রমিকদের ওপর পড়ছে। তিনি বলেন, "আমরা চাই আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান হোক।"

অপর শ্রমিক জাহিদ হোসেন বলেন, এক জেলার বাস অন্য জেলায় আটকে রাখার ঘটনা নিয়ে বারবার সমস্যা তৈরি হচ্ছে। এতে শ্রমিকদের পাশাপাশি যাত্রীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তিনি উল্লেখ করেন, "দ্রুত সিদ্ধান্ত নিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা প্রয়োজন।"

উত্তরবঙ্গ বাস মালিক সমিতির মহাসচিব নজরুল ইসলাম বলেন, রাজশাহী ও নাটোরের পরিবহন মালিক-শ্রমিকদের মধ্যে সৃষ্ট বিরোধের কারণে রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। তিনি জানান, বিষয়টি সমাধানে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে এবং দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁ বদলগাছি থেকে চুরি হওয়া মোটরসাইকেল পীরগঞ্জ থেকে উদ্ধার এবং চোর চক্রের দুই সদস্য গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

নওগাঁ জেলা প্রতিনিধি

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:৩৮ এম


নওগাঁ বদলগাছি থেকে চুরি হওয়া মোটরসাইকেল পীরগঞ্জ থেকে উদ্ধার এবং চোর চক্রের দুই সদস্য গ্রেফতার

গত ২৯/০৮/২০২৬ ইং তারিখে বেলা ০৩ ঘটিকায় ফুয়াদ নামক এক ভুক্তভোগী বিয়ের দাওয়াত খেতে বদল গাছি থানাধীন শ্রীকৃষ্ণ পুর জনৈক হামিদুলের বাড়িতে যায়। বাড়ির বাহিরে ভুক্তভোগী তার ইয়ামাহা R15 মোটরসাইকেল টি রেখে দাওয়াত খায়। দাওয়াত খেয়ে বাহিরে এসে দেখে যে তার মোটর সাইকেল টি চুরি হয়ে গেছে। বিষয়টি পুলিশ সুপার জানার দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য অফিসার ইনচার্জ বদলগাছি থানা কে নির্দেশনা দেওয়া হয় । এবিষয়ে বদলগাছি থানা তদন্ত শুরু করে।

পাশাপাশি জেলা গোয়েন্দা শাখা ও সাইবার ইউনিটকে আসামি সনাক্ত করে গ্রেফতারের নির্দেশনা দেওয়া হয় । তথ্য প্রযুক্তি বিশ্লেষণ করে মোটরসাইকেল টি উদ্ধারের জন্য জেলা গোয়েন্দা শাখা, এবং বদলগাছি থানার একটি শক্তিশালী টিম রংপুর জেলার মিঠা পুকুর ও পীরগঞ্জ রাত ভর অভিযান করে ০৪-০৯-২০২৬ তারিখে চোরচক্রের দুই জন সদস্য আসামি ১। শ্রী শ্যাম কুমার ( ২২) পিতা উত্তম কুমার গ্রাম শীতল গারী নয়া পাড়া থানা মিঠাপুকুর জেলা রংপুর ২। শহিদুল ইসলাম (৪১) পিতা তোজাম্মেল মন্ডল গ্রাম লাল দিঘী আরিজপুর থানা পীরগঞ্জ জেলা রংপুর দ্বয়দের গ্রেফতার করা হয়।

আসামি শহিদুলের দেয়া তথ্য মতে আসামি শ্যাম কুমারের হেফাজত হতে চুরি যাওয়া ইয়ামাহা R-15 মোটরসাইকেল টি উদ্ধার করা হয়। আসামিদেরকে নওগা নিয়ে আসা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসা বাদে তারা বিষয়টি স্বীকার করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁ পোরশায় মাদকবিরোধী অভিযানে ২ জন গ্রেফতার ৬৯ পিস ট্যাপন্টোডল ট্যাবলেট মাদক জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

নওগাঁ জেলা প্রতিনিধি

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:৪০ এম


নওগাঁ পোরশায় মাদকবিরোধী অভিযানে ২ জন গ্রেফতার ৬৯ পিস ট্যাপন্টোডল ট্যাবলেট মাদক জব্দ

মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে নওগাঁ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম এর দিক নির্দেশনায় অদ্য ইং ০৪/০৯/২৬ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে রাত্রি ২০.৪৫ ঘটিকার সময় পোরশা থানাধীন ০৫ নং ঘাটনগর ইউপির অন্তর্গত নোচনাহার (কাচারাীপাড়া) ধৃত আসামীদ্বয়ের পিতা মোঃ আবু তালেব এর বসতবাড়ীর আঙ্গিনায় অভিযান পরিচালনা করে।

অফিসার ইনচার্জ নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ইং ০৪/০৯/২৬ তারিখ রাত্রী ২১:১৫ ঘটিকায় আসামীদ্বয়ের পিতার বাড়িতে মাদক বিক্রয় কালে আসামী ১। মোঃ রমজান আলী (৩১), ২। মোঃ ফিরোজ কবির (২৯) উভয় পিতা- মোঃআবু তালেব উভয় সাং- নোচনাহার( কাচারীপাড়া), থানা- পোরশা, জেলা- নওগাঁদ্বয়কে হাতেনাতে ধৃত করে। একই তারিখ ২১:৫০ ঘটিকায় ধৃত আসামীদ্বয়ের পরিহিত লুঙ্গির ডান কোচরে পলিথিন দ্বারা মোড়ানো (৩৯+৩০) সর্বমোট ৬৯ পিস টাপেন্টাডল ট্যাবলেট যাহার ওজন ১৮.৬৩ গ্রাম, বিক্রয় মূল্য ২০,৭০০/-(বিশ হাজার সাতশত) টাকা উদ্ধারপূর্বক সাক্ষীগনের উপস্থিতিতে জব্দ করা হয়।

আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মাদকবিরোধী অভিযান চলমান আছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%