ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

শাহবাগে ফুটপাতে থাকা গোলাপি বেগম পেলেন নিজের ঘর প্রধানমন্ত্রীর উদ্যোগে


শাহবাগে ফুটপাতে থাকা গোলাপি বেগম পেলেন নিজের ঘর প্রধানমন্ত্রীর উদ্যোগে

রাজধানীর শাহবাগের ফুটপাতে অসহায় অবস্থায় বসবাসরত গোলাপি বেগম নতুন ঘরে উঠেছেন। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর গ্রামে তার জন্য নির্মিত ঘরটি শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

সূত্রে জানা গেছে, জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ২০২৫ সালে ছাত্রদলের একটি সমাবেশের সময় গোলাপি বেগমের অসহায় জীবনযাপনের বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। তিনি মানবিক বিবেচনায় বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার জন্য তার অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

এরপর গোলাপি বেগমের চিকিৎসা ও পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়। প্রায় এক বছর ধরে তার চিকিৎসার পাশাপাশি ঢাকার একটি বাসায় থাকার ব্যবস্থা করা হয়। পরে তার স্থায়ী পুনর্বাসনের লক্ষ্যে নতুন বাড়ি নির্মাণের নির্দেশ দেন বিএনপি চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

আরও পড়ুন: এমপি নূরুন্নিসা শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের নিন্দা জানালেন

এরই ধারাবাহিকতায় ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে নবীনগরের রতনপুর গ্রামে গোলাপি বেগমের জন্য নতুন ঘর নির্মাণ করা হয়। শুক্রবার প্রধানমন্ত্রীর পক্ষে গোলাপি বেগমের হাতে নতুন ঘরের চাবি তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত। এ সময় গোলাপি বেগমকে আর্থিক সহায়তাও প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ ও শাহাদত হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি খালেদ হোসেন মাহবুব শ্যামল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য আবদুল মান্নান, কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু হানিফ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, হাসানুর রহমান, ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহ প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত নেতারা জানান, সমাজের অবহেলিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই ‘আমরা বিএনপি পরিবার’-এর অন্যতম লক্ষ্য। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সংগঠনটি মানবিক সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও পড়ুন: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তৃণমূলের নামের পর ‘জোড়া ফুল’ প্রতীকও হাতছাড়া মমতার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:২৯ পি.এম


তৃণমূলের নামের পর ‘জোড়া ফুল’ প্রতীকও হাতছাড়া মমতার

তৃণমূল কংগ্রেসের ‘জোড়াফুল’ প্রতীক নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। ভারতের নির্বাচন কমিশন, তৃণমূল কংগ্রেসের ‘জোড়াফুল’ প্রতীক ও ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’ নামের মধ্যে বিরোধের প্রেক্ষিতে আপাতত একটি অন্তর্বর্তী সিদ্ধান্ত গ্রহণ করেছে।

কমিশন জানায়, দলের ওপর কার অধিকার থাকবে, সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় বা বিদ্রোহী নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে তৃণমূলের নাম ও ‘জোড়াফুল’ প্রতীক ব্যবহার করা যাবে না। অর্থাৎ, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত উভয় পক্ষকে আলাদা নাম ও প্রতীক ব্যবহার করতে হবে।

বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এই প্রতীক ব্যবহার করতে পারছে না। এই সিদ্ধান্তের পর বিরোধীরা নির্বাচন কমিশন ও বিজেপির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলেছেন। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী মন্তব্য করেন, “একটি পুরো দলকেই যদি ‘চুরি’ করা যায়, তাহলে কোটি কোটি মানুষের ভোট নিয়েও প্রশ্ন উঠতে পারে।” আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালও এ বিষয়ে কটাক্ষ করেছেন।

তিনি বলেন, ‘মমতার কাছ থেকে জোড়াফুল প্রতীক কেড়ে নেওয়া যেন প্রধানমন্ত্রীর জন্মদিনের উপহার।’ বৃহস্পতিবার নির্বাচন কমিশন তৃণমূল কংগ্রেসের নাম ও প্রতীক আপাতত ফ্রিজ করে দেয়। এর ফলে নন্দীগ্রাম ও রেজিনগরের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে প্রার্থীদের অন্য প্রতীক নিয়ে লড়তে হবে।

কমিশন জানায়, ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ নাম এবং ‘ঘাসের ওপর জোড়াফুল’ প্রতীক কোন পক্ষই ব্যবহার করতে পারবে না। উপনির্বাচনে প্রার্থীদের বিকল্প নাম ও প্রতীক গ্রহণ করতে হবে।

ভারতের রাজনীতিতে এমন ঘটনা পূর্বে ঘটেছে। শিবসেনা ও এনসিপির মধ্যে দলীয় বিরোধের পর দুই পক্ষের মধ্যে প্রতীক ও দলের নাম নিয়ে বিরোধ সৃষ্টি হয়েছিল। পরে বিদ্রোহী পক্ষ বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটে যোগ দেয় এবং মূল দলীয় প্রতীক তাদের হাতে চলে যায়।

শুক্রবার এক্সে দেওয়া একটি পোস্টে রাহুল গান্ধী তৃণমূল কংগ্রেসের নাম ও প্রতীক ফ্রিজ করার সিদ্ধান্ত নিয়ে নির্বাচন কমিশন ও বিজেপির সমালোচনা করেন।

রাহুলের অভিযোগ, শিবসেনা ও এনসিপির পর এবার তৃণমূলের ক্ষেত্রেও একই ধরনের ঘটনা ঘটছে। তিনি দাবি করেন, বিজেপি ও নির্বাচন কমিশন মিলে দল ভেঙে দিচ্ছে এবং দলীয় প্রতীক কেড়ে নিচ্ছে।

রাহুল আরও বলেন, একটি দলই যদি এভাবে ‘চুরি’ হয়ে যায়, তাহলে কোটি কোটি মানুষের ভোট নিয়েও প্রশ্ন ওঠা স্বাভাবিক। তার মতে, নির্বাচন কমিশনের দায়িত্ব জনগণের মতামত রক্ষা করা এবং স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা।

রাহুল বলেন, ‘এই লড়াই শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়। স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন চাওয়া সব রাজনৈতিক দলেরই বিষয়।’ আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালও মমতার পাশে দাঁড়িয়েছেন। তিনি প্রশ্ন তোলেন, এভাবে কি বিজেপি নির্বাচনে জয় পেতে চায়? এদিকে, তৃণমূলের প্রতীক ফ্রিজ হওয়ার খবর পাওয়ার পর শুক্রবার রাত ১১টার দিকে রাহুল গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছিলেন বলে জানা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদ্রাসার নির্মাণাধীন বর্ধিতাংশ ভাঙচুর ও মারপিটে যুবক আহত -আদালতে মামলা

আন্তর্জাতিক ডেস্ক

জহুরুল ইসলাম, সিরাজগঞ্জ

শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:২৯ পি.এম


মাদ্রাসার নির্মাণাধীন বর্ধিতাংশ  ভাঙচুর ও মারপিটে যুবক আহত -আদালতে মামলা

সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নে শ্যামপুর গ্রামে শিক্ষা প্রতিষ্ঠান ভাঙচুরে বাধা দেওয়ায় সুমন আহমেদ নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সুমন আহমেদের পিতা শহিদুল ইসলাম আদালতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা জানা যায় শ্যামপুর গ্রামের বিদ্যুোৎশাহী ব্যক্তি ডাক্তার মোঃ সোহরাব হোসেন তাদের পৈতৃক জমিতে শ্যামপুর শাহারুন হাফেজিয়া মাদ্রাসা এন্ড  মডেল স্কুল নামে একটি সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। উল্লেখ্য যে উক্ত নিজস্বজমি  সংলগ্ন দক্ষিণাংশে ডা: সোহরাব হোসেনের বাবা ও বড় ভাই ২৯ শতাংশ জমি ক্রয় করেছেন। উক্ত শিক্ষা প্রতিষ্ঠানে এলাকার  দূস্থ অসহায় পরিবারের শিশুদের জন্য মানসম্পন্ন সাধারণ ও ইসলামী শিক্ষার আলো ছড়াতে নিজ অর্থায়নে। ৬ জন শিক্ষক নিয়োগ দিয়ে প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন শিক্ষানুরাগী ডা: মো. সোহরাব হোসেন ।

মাত্র পাঁচ বছর পূর্বে শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হইলেও উন্নত শিক্ষা কাঠামোর কারণে সেখানে প্রচুরছাত্র পড়ালেখা করে। ছাত্র ধারনের স্থান সংকুলার না হওয়ায় প্রতিষ্ঠাতা পরিবারবর্গ মাদ্রাসা বরাবর ক্রয়কৃত জমিতে প্রতিষ্ঠানের বর্ধিতাংশ নির্মাণে উদ্বোগ গ্রহন করেন ।

অভিযোগ উঠেছে গত  ৯/৯/২০২৬  তারিখ বুধবার  সকাল ৯ ঘটিকাযর দিকে উক্ত স্থানে কাজ করার সময় রসূল বাক্স গং পিতা মৃত ইমান আলী ধারালো অস্ত্র দিয়ে সুমন আহমেদকে সজোরে আঘাত করতে ঝাপিয়ে পড়ে এবং মাথায ও চোখের উপরে  গুরতর জখম করে । এতে যুবক মারাত্মকভাবে আহত হয়। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে তড়িৎগতিতে চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর  হাসপাতালে ভর্তি করে।
উক্ত রসুল গং নির্মানাধীন প্রতিষ্ঠনটি ভাংচুর ও ব্যপক ক্ষতি সাধন করে । তাদের এ কাজের প্রধান ইন্দনদাতা মোহাম্মদ আবু তাহেরম, দুল্লা মিয়া, পিতা মোঃ শামসু ফকির, মোহাম্মদ ইউনুস আলী পিতা মৃত কাতু ফকির,সানোয়ার হোসেন পিতা মেছের ফকির,  সফর আলী পিতা মৃত হারান শেখ এবং তাদের প্রতিবেশী আরও কয়েকজন, গ্রাম শ্যামপুর । এলাকাবাসীর বর্ননা ডাক্তার মোঃ হোসেন ও তার পরিবার বর্গ নিতান্ত সহজ সরল ভদ্র ও সমাজসেবী ব্যক্তি এবং নিজেদের উদ্বোগে অত্যন্ত সুনামের সাথে এ প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছেন। অন্যায়ভাবে জমি দখল ও প্রতিষ্ঠানটি পরিচালনায় ব্যাঘাত সৃষ্টি নিমিত্তে রসুল গং  ইন্দন দাতা গণের কু- পরামর্শে এ হামলা চালিয়েছে। উল্লেখ্য যে আবু তাহের দুল্লা মিয়া ইউনুস আলী সফর আলী দের অপব্যবহারে   গ্রামবাসী এমনকি মাতব্বর বর্গ এবং মাদ্রাসার শিক্ষকগণও বিশেষভাবে অতিষ্ঠ হয়ে পড়েছে । তারা ডাক্তার সোহরাব হোসেনের পরিবার ও  প্রতিবেশীগণ কে বিভিন্ন রকম গালিগালাজ ও হুমকি-ধমকি দিয়ে আসছে। রসুলবক্স তার পরিবার এবং উল্লেখিত ইন্দন দাতা ব্যক্তিবর্গ সামাজিক যোগাযোগ মাধ্যমে  সোহরাব হোসেন তার পরিবার প্রতিবেশীবর্গের নামে অসত্য ভিত্তিহীন কুরুচিপূর্ণ  প্রোপাগান্ডা ছড়িয়ে তাদের সম্মানহানি ও শিক্ষা  প্রতিষ্ঠানটির ক্ষতি সাধনে করতে লিপ্ত রয়েছে।

আরও উল্লেখ যে, রসুল গং গন শিক্ষা প্রতিষ্ঠানটির ক্ষতি সাধন নিমিত্ত উদোক্তা পরিবার, মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্য  মোঃ জয়নাল আবদীন মেম্বর, ফিরোজ আহমেদ,শফিকুল ইসলাম এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আলহাজ জয়নাল আবেদীন ও শিক্ষক মাওলানা আবুল হাসান এর নামে হয়রানিমুলক, বাস্তবতা বিবর্জিত  অসন্মানমুলক মিথা অভিযোগ দিয়ে  মামলা করেছে।

ঘটনাটি সরেজমিনে তদন্ত করে অপরাধীগনকে  সনাক্তকরণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ভুক্তভোগী ও এলাকাবাসীগন কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইংল্যান্ডের উয়েফা নেশন্স লিগের জন্য চমকপ্রদ দল ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:২৯ পি.এম


ইংল্যান্ডের উয়েফা নেশন্স লিগের জন্য চমকপ্রদ দল ঘোষণা

ইংল্যান্ড তাদের আসন্ন উয়েফা নেশন্স লিগের জন্য স্পেন, চেক প্রজাতন্ত্র এবং ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচের জন্য দল ঘোষণা করেছে। কোচ টমাস টুখেল ২৭ সদস্যের এই দলে তিন ম্যানচেস্টার সিটি তারকা এলিয়ট অ্যান্ডারসন, মার্ক গুয়েহি এবং নিকো ও’রাইলিকে অন্তর্ভুক্ত করেছেন।

এই তিন তারকা গত গ্রীষ্মের বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করেছেন এবং টুখেল তাদের ভবিষ্যৎ পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে চিহ্নিত করেছেন।

ইংলিশরা তিন সপ্তাহের দীর্ঘ আন্তর্জাতিক বিরতিতে মোট চারটি নেশন্স লিগ ম্যাচে অংশগ্রহণ করবে। তারা ঘরের মাঠে স্পেন ও চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে খেলবে এবং ক্রোয়েশিয়া ও চেক প্রজাতন্ত্রের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে মাঠে নামবে টুখেলের শিষ্যরা।

ইংল্যান্ড দল

গোলরক্ষক : জর্ডান পিকফোর্ড, জেসন স্টিল, জেমস ট্র্যাফোর্ড।

ডিফেন্ডার : ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড, জ্যারড ব্র্যানথওয়েট, ট্রেভোহ চ্যালোবাহ, মার্ক গুয়েহি, লুইস হল, এজরি কনসা, টিনো লিভরামেন্টো, নিকো ও’রাইলি, জ্যারেড কোয়ানসাহ।

মিডফিল্ডার : এলিয়ট অ্যান্ডারসন, জুড বেলিংহাম, মাইলস লুইস-স্কেলি, কোবি মাইনো, কোল পালমার, ডেকলান রাইস, অ্যালেক্স স্কট।

ফরোয়ার্ড : হ্যারি কেইন, ডমিনিক ক্যালভার্ট-লুইন, এবার চি এজে, অ্যান্থনি গর্ডন, রিও নুয়ামোহা, মার্সাস রাশফোর্ড, মরগান রজার্স, বুকায়ো সাকা।

এক নজরে ইংল্যান্ডের ম্যাচের সময়সূচি

২৬ সেপ্টেম্বর:  ইংল্যান্ড বনাম স্পেন

২৯ সেপ্টেম্বর : চেক প্রজাতন্ত্র বনাম ইংল্যান্ড

৩ অক্টোবর : ক্রোয়েশিয়া বনাম ইংল্যান্ড

৬ অক্টোবর : ইংল্যান্ড বনাম চেক প্রজাতন্ত্র

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশের মন্ত্রীদের ভুটানের কাছে সার্ক পুনরুজ্জীবনের সহযোগিতা চাওয়া

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৩০ পি.এম


বাংলাদেশের মন্ত্রীদের ভুটানের কাছে সার্ক পুনরুজ্জীবনের সহযোগিতা চাওয়া

বাংলাদেশের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে বাংলাদেশের দুই মন্ত্রী ভুটানের সহযোগিতা চেয়েছেন দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতার সংগঠন সার্ককে পুনরুজ্জীবিত করার উদ্যোগে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত যাত্রাবিরতির সময় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী পক্ষ থেকে ভুটানের প্রধানমন্ত্রীকে উষ্ণ শুভেচ্ছা জানান দুই মন্ত্রী।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। বৈঠকে বাংলাদেশ ও ভুটানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়টি তুলে ধরা হয়। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর ভুটান প্রথম দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি স্মরণ করে দুই দেশের সম্পর্ক আরো জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সাক্ষাতে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়েও আলোচনা করা হয়। বাংলাদেশের পক্ষ থেকে ভুটানের গেলেফু মাইন্ডফুলনেস সিটি উন্নয়ন উদ্যোগে সহযোগিতার আগ্রহ প্রকাশ করা হয়। বিশেষ করে ওই প্রকল্পে বাংলাদেশ থেকে পেশাজীবী, দক্ষ ও আধা-দক্ষ জনবল দেওয়ার বিষয়ে আগ্রহের কথা জানানো হয়।

দক্ষিণ এশিয়ার সমৃদ্ধির জন্য প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আঞ্চলিক সহযোগিতার ভাবনার কথা উল্লেখ করে সার্ককে পুনরুজ্জীবিত করার উদ্যোগে ভুটানের সহযোগিতা কামনা করেন বাংলাদেশের দুই মন্ত্রী। বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে ঢাকায় প্রায় এক ঘণ্টা ভিভিআইপি লাউঞ্জে অবস্থান করেন। পরে তিনি জার্মানির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%