ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

উপাচার্য পুনর্বহালের এক দফা দাবি থেকে সরে এলেন চুয়েট শিক্ষকরা


উপাচার্য পুনর্বহালের এক দফা দাবি থেকে সরে এলেন চুয়েট শিক্ষকরা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চলমান অচলাবস্থা সমাধানের লক্ষ্যে পূর্বঘোষিত এক দফা দাবির অবস্থান থেকে সরে এসেছেন শিক্ষকরা। এতদিন সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের জন্য অনড় থাকলেও এখন তারা চুয়েটের যেকোনো জ্যেষ্ঠ শিক্ষককে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার প্রস্তাব দিয়েছেন।

আজ বুধবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা নিরসনে পরবর্তী করণীয় নির্ধারণের বিষয়ে চুয়েট শিক্ষক সমিতির এক জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে দুপুর ১টার দিকে সমিতির পক্ষ থেকে নতুন এ অবস্থানের কথা জানানো হয়।

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আহসান উল্লাহ মন্তব্য করেন, চুয়েটের চলমান অচলাবস্থা আর দীর্ঘায়িত হওয়া উচিত নয়। তিনি বলেন, "দ্রুততম সময়ের মধ্যে এ পরিস্থিতির সমাধানে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে।"

আরও পড়ুন: ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য কম উপস্থিতিতে পরীক্ষা দেওয়ার নিষেধাজ্ঞা

তিনি আরও উল্লেখ করেন, "আমাদের বিশ্ববিদ্যালয়ে ৯৫ জন অধ্যাপক রয়েছেন, যাঁদের প্রত্যেকেই এ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দায়িত্ব পালনের যোগ্য। তাদের মধ্য থেকে একজনকে দায়িত্ব দিয়ে সরকার যেন আমাদের এই চরম সংকটাবস্থা থেকে উত্তরণের ব্যবস্থা করে।"

এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) গভীর রাতে জরুরি মতবিনিময় সভা করেন চুয়েটের শিক্ষার্থীরা। সভা শেষে মধ্যরাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিল থেকে বর্তমান উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমের বিরুদ্ধে ‘শরীফুল বয়কট, শরীফুল মানি না’ এবং ‘যে ভিসি ছাত্র মারে, সে ভিসি আমার না’—এমন বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা।

অধ্যাপক শেখ শরীফুল আলম উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ার প্রায় ৬৬ দিন পেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি।

এর আগে গত ২১ সেপ্টেম্বর বিকেলে তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে অপসারণ করা হয়। এর প্রতিবাদে এবং তাকে পুনর্বহালের দাবিতে পরদিন ২২ সেপ্টেম্বর থেকে ‘সর্বাত্মক শাটডাউন’ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। পরবর্তী সময়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও বিভিন্ন কর্মসূচিতে যুক্ত হন। এতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম এখনো স্থবির হয়ে আছে।

আরও পড়ুন: এনএসইউর বিজনেস স্কুল দক্ষিণ এশিয়ার কোয়ালিটি অ্যাসিউরেন্স সিস্টেম স্বীকৃতি অর্জন করেছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রেনে মোবাইল ছিনতাইয়ের পর যাত্রীর মৃত্যু, আটক ৪

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৭ পি.এম


ট্রেনে মোবাইল ছিনতাইয়ের পর যাত্রীর মৃত্যু, আটক ৪

মনোয়ারুল ইসলাম ওরফে মনোয়ার (২৭) চাকরির পরীক্ষা শেষে বাড়ি ফিরছিলেন। তিনি পদ্মা এক্সপ্রেস ট্রেনে চড়েছিলেন, যা রাজশাহীগামী। কিন্তু সেই যাত্রায় তাঁর বাড়ি ফেরা আর হয়নি। অভিযোগ রয়েছে, ট্রেনের ছাদে ছিনতাইকারীরা মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে তাঁকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। পরে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় আব্দুলপুর পুলিশ তদন্ত কেন্দ্রের কনস্টেবল আব্দুস সালাম চারজনকে আটক করেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর রেলওয়ে স্টেশনে স্থানীয়দের সহযোগিতায় তাঁদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে মো. আকাশ (২৩), গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ মোরদহ গ্রামের মৃত মোজাফফরের ছেলে মো. আব্দুর রহিম (৩০), ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বাসিন্দা মো. আব্দুল্লাহর ছেলে মো. রাব্বি ওরফে হৃদয় (২০) এবং নারায়ণগঞ্জের ১৬ বছর বয়সী এক কিশোরী অন্তর্ভুক্ত রয়েছে।

নিহত মনোয়ারুল ইসলাম পাবনা জেলার টেবুনিয়া এলাকার ঘরনাগড়া গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি ওই গ্রামের নওশেরের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে আব্দুলপুর পুলিশ তদন্তকেন্দ্রের কনস্টেবল আব্দুস সালাম স্টেশনে চা পান করতে গেলে স্থানীয়রা চারজনের সন্দেহজনক চলাফেরা সম্পর্কে তাঁকে অবহিত করেন। পরে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হলে সন্তোষজনক উত্তর না পাওয়ায় কনস্টেবল আব্দুস সালাম স্থানীয়দের সহযোগিতায় তাঁদের আব্দুলপুর পুলিশ তদন্তকেন্দ্রে নিয়ে যান। এ সময় আটক আকাশের কাছে একটি মোবাইল ফোন পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে সে মোবাইলটি চোরাই বলে স্বীকার করে এবং জানায় যে, মনোয়ারুল ইসলামের কাছ থেকে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় ট্রেনের ছাদে মোবাইল ছিনতাই করে তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে।

পরে উদ্ধার করা মোবাইল ফোনে সংরক্ষিত নম্বরের সূত্র ধরে আব্দুলপুর পুলিশ তদন্তকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই মোহাম্মদ তাহের আলী নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। খবর পেয়ে মনোয়ারের বাবা নওশের আব্দুলপুরে এসে মোবাইল ফোনটি তাঁর ছেলের বলে শনাক্ত করেন।

এদিকে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় এক ব্যক্তির মরদেহ উদ্ধারের খবর পাওয়া যায়। বিষয়টি ঈশ্বরদী রেলওয়ে থানাকে জানানো হয়। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, আটক চারজনকে আব্দুলপুর পুলিশ তদন্তকেন্দ্র থেকে ঈশ্বরদী রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি গাজীপুরের কোনাবাড়ী এলাকায় ঘটেছে। এ ঘটনায় ঢাকা রেলওয়ে থানা পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চালাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এনএসইউর বিজনেস স্কুল দক্ষিণ এশিয়ার কোয়ালিটি অ্যাসিউরেন্স সিস্টেম স্বীকৃতি অর্জন করেছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৭ পি.এম


এনএসইউর বিজনেস স্কুল দক্ষিণ এশিয়ার কোয়ালিটি অ্যাসিউরেন্স সিস্টেম স্বীকৃতি অর্জন করেছে

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকস দক্ষিণ এশিয়ার ব্যবসায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য স্বীকৃত মানদণ্ড সাউথ এশিয়ান কোয়ালিটি অ্যাসিউরেন্স সিস্টেম স্বীকৃতি অর্জন করেছে। এই স্বীকৃতি অ্যাসোসিয়েশন অব ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট ইনস্টিটিউশনস ইন সাউথ এশিয়া কর্তৃক প্রদান করা হয়েছে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

SAQS স্বীকৃতি সেই সব ব্যবসায় শিক্ষা প্রতিষ্ঠানকে দেওয়া হয়, যাদের শিক্ষার মান, গবেষণা কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক উন্নয়নের ধারাবাহিক প্রচেষ্টা নির্ধারিত উচ্চমান পূরণ করে। এই অর্জনের মাধ্যমে স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের আন্তর্জাতিক স্বীকৃতির ক্ষেত্রে অবস্থান আরও শক্তিশালী হলো।

এর আগে, বাংলাদেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ হিসেবে SBE অ্যাক্রেডিটেশন কাউন্সিল ফর বিজনেস স্কুলস অ্যান্ড প্রোগ্রামস (ACBSP) স্বীকৃতি অর্জন করে। পাশাপাশি, বাংলাদেশের অভ্যন্তরে, দক্ষিণ এশিয়ায় এবং আন্তর্জাতিক পর্যায়ে শিল্পখাতের পেশাজীবী ও শিক্ষাবিদদের সঙ্গে অনুষদের শিক্ষক-শিক্ষার্থীদের ঘনিষ্ঠ সম্পর্কেরও প্রতিফলন এই স্বীকৃতি।

এ অর্জন প্রসঙ্গে এনএসইউর বোর্ড অব ট্রাস্টিজের সব সম্মানিত সদস্যের পক্ষে বোর্ড চেয়ারম্যান আজিজ আল কায়সার বলেন, “AMDISA থেকে SAQS স্বীকৃতি অর্জন নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং আমাদের স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের জন্য গর্বের বিষয়। আমরা এমন উদ্যোক্তা ও নেতৃত্ব তৈরি করতে চাই, যাঁরা নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবেন এবং বৈশ্বিক পর্যায়ে নিজেদের কার্যক্রম সম্প্রসারণের আগে স্থানীয় ও আঞ্চলিক পর্যায়ের বাস্তব সমস্যাগুলো সমাধানে ভূমিকা রাখবেন। এ স্বীকৃতি প্রমাণ করে, আমাদের পাঠ্যক্রম ও শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতামূলক কার্যক্রম আন্তর্জাতিক মানের পাশাপাশি আঞ্চলিক অর্থনীতির চাহিদার সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।”

এ অর্জনে অবদান রাখার জন্য অ্যাক্রেডিটেশন প্রজেক্ট টিম (APT), এনএসইউর স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের নেতৃত্ব, শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী, বর্তমান শিক্ষার্থী, প্রশাসনিক দপ্তর, SAQS-এর পরামর্শক এবং সংশ্লিষ্ট সব অংশীজনকে ধন্যবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাঘায় নাশকতার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৭ পি.এম


বাঘায় নাশকতার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী আটক

রাজশাহীর বাঘায় নাশকতার প্রস্তুতির অভিযোগে আটক করা হয়েছে আশিক আহমেদ (২৫) নামের নিষিদ্ধ ছাত্রলীগের এক কর্মীকে। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। এটি ঘটেছে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে উপজেলার বাউসা বাজারে।

স্থানীয় বিএনপি নেতাকর্মীদের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে আশিককে আটক করা হয়েছে। বাঘা থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়। তবে আশিকের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, অসুস্থ বাবার জন্য ওষুধ কিনতে বাজারে গেলে তাকে আটক ও মারধর করে পুলিশে দেওয়া হয়েছে।

বাঘা থানার ওসি সেরাজুল হক জানিয়েছেন, আশিক বাউসা এলাকায় পূর্বের একটি সন্ত্রাসবিরোধী মামলার পলাতক আসামি ছিলেন। তিনি আরও জানান, ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার আদালতে সোপর্দ করা হবে। আশিকের কাছ থেকে ২৫০ মিলিলিটারের একটি পেট্রোলের বোতল উদ্ধার করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তানোর উপজেলায় বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করলেন ডিসি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৮ পি.এম


তানোর উপজেলায় বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করলেন ডিসি

রাজশাহীর তানোর উপজেলায় বিভিন্ন

জেলাপ্রশাসক (ডিসি) কাজি শহিদুল ইসলাম উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন ও সরকারি সহায়তা বিতরণ করেছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) তিনি দিনব্যাপী উপজেলার বিভিন্ন দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন।

পরিদর্শনকালে জেলাপ্রশাসক উপজেলা

স্থানীয় বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সাথে এক মতবিনিময় সভায় তিনি মিলিত হন পরিষদ হলরুমে। সভায় চলমান উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি, সরকারি সেবার মানোন্নয়ন এবং জনভোগান্তি লাঘবে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন।

মতবিনিময় সভা শেষে একই স্থানে

প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)” শীর্ষক কর্মসূচির আওতায় সহায়তা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলাপ্রশাসক কাজি শহিদুল ইসলাম তানোর উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল এবং নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে

জেলাপ্রশাসক বলেন, “পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষার মূল স্রোতে ধরে রাখতে এবং নারীদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রান্তিক জনগণের জীবনমান উন্নয়নে এ ধরনের সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

পরে তিনি চাপড়া সরকারি প্রাথমিক

বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করেন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাঈমা খান, সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক, তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%