ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

মধ্যযুগীয় কায়দায় নারী নির্যাতনের ভিডিও ভাইরাল


মধ্যযুগীয় কায়দায় নারী নির্যাতনের ভিডিও ভাইরাল

শরীয়তপুরের ভেদরগঞ্জে এক নারীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে ছয়গাঁও ইউনিয়নের এক বিএনপি নেতা ও তার সহযোগীদের বিরুদ্ধে।

টাকা ও স্বর্ণালংকার চুরির অপবাদে এ নির্যাতনের ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ার পর এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী নারীর ছেলে গোলাম রাব্বি বাদী হয়ে ভেদরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

অভিযোগের সূত্রে জানা যায়, সম্প্রতি ছয়গাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আনোয়ার হোসেন মোল্লার কাছে দুই লক্ষ নগদ টাকা ও চার ভরি স্বর্ণালংকার চুরি হয়। এই ঘটনায় বৃহস্পতিবার (২৩ জুলাই) আনোয়ার হোসেন মোল্লা এবং তার সহযোগীরা ওই নারীকে ধরে নিয়ে যান। পরে তাকে আটকে রেখে লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়, বলছেন ভুক্তভোগীর পরিবারের সদস্যরা। নির্যাতনের সময় ওই নারী বারবার নিজেকে নির্দোষ দাবি করে আকুতিও জানান। মারধরের ফলে একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লেও হামলাকারীদের নির্যাতন থামেনি।

আরও পড়ুন: টেকনাফে বিজিবির পৃথক অভিযানে সাড়ে ৪ লাখ ইয়াবা উদ্ধার

গুরুতর আহত অবস্থায় ভুক্তভোগী নারীকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, দুই ব্যক্তি নারীর দুই হাত ধরে রেখেছেন এবং আরেক ব্যক্তি লাঠি দিয়ে তাকে মারধর করছেন। মাটিতে পড়ে যাওয়ার পরও তাকে তুলে আবার মারধর করা হচ্ছে।

ভুক্তভোগী নারগিস বেগম অভিযোগ করেন, "আমি কোনো চুরি করিনি। তারা আমাকে চোরের মিথ্যা অপবাদ দিয়েছে। তারা আমার বাড়ি থেকে জোরপূর্বক তুলে নিয়ে মারধর করেছে। আমি এই ঘটনার বিচার চাই।"

ভুক্তভোগীর ছেলে গোলাম রাব্বি জানিয়েছেন, "আমাদের পরিবারে কোনো অভাব নেই। আমার এক ভাই প্রবাসে থাকেন। আমার মা কোনো চুরি করেননি, তারপরও বিএনপি নেতা আনোয়ার মোল্লা ও তার লোকজন চুরির অপবাদ দিয়ে আমার মাকে মারধর করেছেন। আমার মা স্ট্রোকের রোগী। বর্তমানে তিনি গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। আমি এর বিচার চাই।"

অভিযুক্ত আনোয়ার হোসেন মোল্লা বলেন, "আমার বাড়ি থেকে নগদ টাকা এবং স্বর্ণালংকার চুরি হয়েছে। আমরা গোপালগঞ্জ থেকে ডিম নিয়ে আসার পর তার শরীরে জ্বালাপোড়া শুরু হলে স্থানীয় লোকজন তাকে আমাদের বাড়িতে নিয়ে আসে। সে সময় তাকে কিছুটা চাপ প্রয়োগ করা হয়।"

আরও পড়ুন: ধর্ম যার যার, রাষ্ট্র সবার’-আলফাডাঙ্গা সদর ইউনিয়নে পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান কামরুল ইসলাম দাউদের

এ বিষয়ে বাংলাদেশ মানবাধিকার কমিশন শরীয়তপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মাসুদুর রহমান বলেন, "আমরা ইতোমধ্যে ভিডিওটি দেখেছি। এ ধরনের ঘটনা মানবাধিকারের চরম লঙ্ঘন। কোনো ব্যক্তিকে তদন্ত ছাড়াই এভাবে নির্যাতন করার সুযোগ নেই। যারা এই ঘটনা ঘটিয়েছে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা জরুরি।"

ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার জানান, "আমরা খবর পেয়ে আহত নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। এ ঘটনায় লিখিত অভিযোগ করা হলে তা মামলা হিসেবে রুজু করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজীবন সম্মাননা পাচ্ছেন আহমেদ শরীফ

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৭:৩৬ পি.এম


আজীবন সম্মাননা পাচ্ছেন আহমেদ শরীফ

বাংলা চলচ্চিত্রে দীর্ঘ কয়েক দশকের অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে বরেণ্য অভিনেতা আহমেদ শরীফকে আজীবন সম্মাননা দেওয়ার উদ্যোগ নিয়েছে নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভাল। তার অভিনয় জীবনে শক্তিশালী চরিত্র নির্মাণের পাশাপাশি চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য তাকে এই সম্মাননা প্রদান করা হবে।

আয়োজকরা জানিয়েছেন, বাংলা চলচ্চিত্রের ইতিহাসে আহমেদ শরীফ একজন অনন্য ব্যক্তিত্ব। তিনি ভিলেন, চরিত্রাভিনেতা এবং বহুমাত্রিক নানা চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে স্থায়ী জায়গা করে নিয়েছেন। তার অভিনীত অসংখ্য স্মরণীয় চরিত্রগুলি বাংলা চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছে এবং নতুন প্রজন্মের শিল্পীদের জন্য অনুপ্রেরণা হয়ে রয়েছে।

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভাল কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, এই উৎসবের অন্যতম উদ্দেশ্য হলো বাংলা চলচ্চিত্রকে আন্তর্জাতিক দর্শকের কাছে তুলে ধরা এবং দেশের কিংবদন্তি শিল্পীদের সম্মানিত করা।

সেই ধারাবাহিকতায়, এই উৎসবের প্রথম আসরে আজীবন সম্মাননায় ভূষিত করা হচ্ছে আহমেদ শরীফকে।

আগামী ২ আগস্ট নিউইয়র্কের জামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে অনুষ্ঠিত হবে উৎসবের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান, যেখানে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা তুলে দেওয়া হবে। অনুষ্ঠানে বাংলাদেশ ও প্রবাসের চলচ্চিত্র নির্মাতা, অভিনয়শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, গণমাধ্যমকর্মী এবং চলচ্চিত্রপ্রেমীদের উপস্থিত থাকার কথা রয়েছে।

প্রিয়জন ফিল্মস এবং লেমন স্টুডিওর যৌথ আয়োজনে আয়োজিত হচ্ছে নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভাল। এই উৎসবের সার্বিক সহযোগিতায় রয়েছে আমেরিকান বাংলাদেশি প্রডিউসার অ্যাসোসিয়েশন (এবিপিএ)। ৩০ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত তিন দিনব্যাপী চলবে চলচ্চিত্র প্রদর্শনী। উক্ত প্রদর্শনীতে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, প্রামাণ্যচিত্র এবং পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র প্রদর্শিত হবে।

উৎসবের প্রথম দিন ৩০ জুলাই প্রদর্শিত হবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বিলাই’, প্রামাণ্যচিত্র ‘কনসার্ট ফর বাংলাদেশ’ এবং সোহেল রানা বয়াতি পরিচালিত ‘নয়া মানুষ’। দ্বিতীয় দিন ৩১ জুলাই থাকবে ‘ইশপাইট’, ‘দ্য ইটারনাল জার্নি’ এবং মিশুক মনির পরিচালিত ‘দেয়ালেরদেশ’।

তৃতীয় দিন ১ আগস্ট প্রদর্শিত হবে জায়েদ খানের ‘আমেরিকান ড্রিম’ ও ‘ঈদ মোবারক’ এবং পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বিশ্বাস করেন ভাই’ ও ‘শিকড়’।

২ আগস্ট হবে উৎসবের মূল আয়োজন। এতে অংশ নিতে ইতোমধ্যে বাংলাদেশ থেকে উল্লেখযোগ্যসংখ্যক চলচ্চিত্র তারকা নিউইয়র্কে পৌঁছেছেন।

প্রথম আসর হওয়ায়, ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে মুক্তিপ্রাপ্ত বাংলা চলচ্চিত্রের সেরা নির্মাতা ও কলাকুশলীদের মোট ২০টি বিভাগে পুরস্কৃত করা হবে। সেইসাথে বাংলা চলচ্চিত্রের বিশ্বায়নে বিশেষ অবদানের জন্য বায়োস্কোপ ফিল্মস এবং দেশে সিনেমা হলের আধুনিকায়ন, আধুনিক প্রদর্শনব্যবস্থা চালু ও দর্শকদের প্রেক্ষাগৃহমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় স্টার সিনেপ্লেক্সকে বিশেষ সম্মাননা দেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বংশাই নদীতে নিখোঁজের ২৫ ঘণ্টা পর কিশোরের মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৭:৪১ পি.এম


বংশাই নদীতে নিখোঁজের ২৫ ঘণ্টা পর কিশোরের মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় বংশাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া ২৫ ঘণ্টার পর ইসমাইল হোসেন (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রবিবার (২৬ জুলাই) বিকেল পৌনে ৬টার দিকে উপজেলার আজগানা ইউনিয়নের হাটুভাঙ্গা ঘাট এলাকার কিছু দূরে মরদেহটি ভেসে ওঠে। পরিবারের সদস্যরা শেষ পর্যন্ত তা উদ্ধার করেন।

নিহত ইসমাইল হোসেন গাজীপুরের কোনাবাড়ি এলাকার আমবাগ গ্রামের বাসিন্দা ইব্রাহীম খলিলের ছেলে।

পুলিশ ও ফায়ার সার্ভিসের সূত্র জানায়, গতকাল শনিবার গাজীপুরের কোনাবাড়ি এলাকার বাগিয়া নদীর ঘাট থেকে ৭০ থেকে ৮০ জন লোক নৌভ্রমণে মির্জাপুরে আসেন। বিকেল ৪টার দিকে ইসমাইল সহপাঠীদের সঙ্গে বংশাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়ে যায়।

খবর পাওয়ার পর মির্জাপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় দুই ঘণ্টা ধরে উদ্ধার অভিযান চালায়, তবে তাকে খুঁজে পাওয়া যায়নি।

পরে সন্ধ্যায় উদ্ধার অভিযান স্থগিত করা হয়। রবিবার সকালে একবারে আবারও উদ্ধার অভিযান শুরু করা হয়।

মির্জাপুর ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার এরশাদ হোসেন জানান, দ্বিতীয় দিনের উদ্ধার অভিযানের মধ্যে বিকেল পৌনে ৬টার দিকে হাটুভাঙ্গা ঘাট থেকে কিছু দূরে ইসমাইলের মরদেহ ভেসে ওঠে। পরে পরিবারের সদস্যরা মরদেহকে উদ্ধার করে নিয়ে যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, ঘণ্টায় ৫০ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৭:৪৫ পি.এম


ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, ঘণ্টায় ৫০ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ

বঙ্গোপসাগর এলাকায় একটি সৃষ্টি লঘুচাপ ঘনীভূত হয়ে বর্তমানে মৌসুমি নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে নিম্নচাপটি মোংলা সমুদ্রবন্দর থেকে ২৪৫ কিলোমিটার দূরে অবস্থান করছে। এই নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটার এলাকার মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

রোববার (২৬ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে (ক্রমিক-১) এসব তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানিয়েছেন, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকা থেকে থাকা সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় (২০.৭° উত্তর অক্ষাংশ এবং ৮৮.৩° পূর্ব দ্রাঘিমাংশ) মৌসুমি নিম্নচাপে পরিণত হয়েছে।

আজ দুপুর ১২টায় এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৪২৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৪১৫ কিলোমিটার পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ২৪৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ২৬৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।

আফরোজা সুলতানা আরও জানিয়েছেন, মৌসুমি নিম্নচাপটি উত্তরপশ্চিম দিকে অগ্রসর এবং আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসহ উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

বর্তমানে শুভ নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটার এলাকার মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। একই সঙ্গে নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল অবস্থায় রয়েছে।

এই অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সমস্ত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে আসতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁয় খালে গোসল করতে নেমে প্রাণ গেল নবদম্পতির

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৭:৪৭ পি.এম


নওগাঁয় খালে গোসল করতে নেমে প্রাণ গেল নবদম্পতির

নওগাঁর পল্লীতে খালে গোসল করতে নেমে পানিতে ডুবে এক নবদম্পতির করুণ মৃত্যু ঘটেছে। আজ রোববার (২৬ জুলাই) দুপুরের সময় বদলগাছী উপজেলার কার্তিকাহার গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

এই ডুবে যাওয়া নবদম্পতির মধ্যে রয়েছেন মেহেরপুর জেলার গাংনী উপজেলার বেদবাড়িয়া গ্রামের আবুল কাশেমের ছেলে নুর ইসলাম (২০) এবং তাঁর স্ত্রী বদলগাছীর কার্তিকাহার গ্রামের শাহিনের মেয়ে সুমাইয়া আক্তার (১৭)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরের দিকে কার্তিকাহার গ্রামের পার্শ্ববর্তী একটি খালে একসঙ্গে গোসল করতে যান নুর ইসলাম এবং সুমাইয়া। গোসলের একসময়ে প্রথমে নুর ইসলাম পানিতে ঝাঁপ দেন। কিন্তু কিছুক্ষণ পার হলেও তিনি পানির উপরে উঠে না আসায় চিন্তায় পড়ে যান সুমাইয়া। স্বামীকে বাঁচানোর জন্য একপর্যায়ে তিনি নিজেও পানিতে ঝাঁপ দেন। এর পর খালের পানির তীব্র স্রোতে দুজনই তলিয়ে যান।

ঘটনাটি বুঝতে পারার পর স্থানীয়রা দ্রুত খালে নেমে তাদের উদ্ধার করতে চেষ্টা করেন। প্রায় আধা ঘণ্টা খোঁজার পর দুজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন বলেন, 'খবর পেয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে। একইসঙ্গে নিহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। স্বজনরা এসে পৌঁছালে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%