প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
লিওনেল মেসির বাঁ পায়ের অসাধারণ দক্ষতায় মুগ্ধতা প্রকাশ করেছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন। বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার মনে করেন, যদি তার নিজের মধ্যে আর্জেন্টাইন মহাতারকার মতো বাঁ পায়ের দক্ষতা থাকত, তাহলে প্রতিপক্ষের জন্য তাকে থামানো অত্যন্ত কঠিন হয়ে পড়ত।
২০২৬ সালের ব্যালন ডি’অর জয়ের পর ‘ফুটবল’কে দেওয়া এক সাক্ষাৎকারে কেইনকে জিজ্ঞাসা করা হয়েছিল, অন্য কোনো ব্যালন ডি’অরজয়ী ফুটবলারের কোন দক্ষতাটি তিনি নিজের খেলায় যুক্ত করতে চাইবেন। এই প্রশ্নের জবাবে ইংলিশ ফরোয়ার্ড মেসির বাঁ পায়ের কথা উল্লেখ করেন।
হাস্যরসের ছলে কেইন মন্তব্য করেন, ‘আজ যদি মেসির বাঁ পা আমার থাকত, তাহলে মনে হয় আমাকে থামানো খুব কঠিন হতো।’
নিজের খেলার ধরন সম্পর্কে খোলামেলা আলোচনা করেছেন কেইন। তিনি স্বীকার করেছেন, মেসির মতো একের পর এক প্রতিপক্ষকে কাটিয়ে গোল করার সামর্থ্য তার নেই, তবে ভিন্ন ভিন্ন উপায়ে প্রতিপক্ষের রক্ষণে বিপদ তৈরি করতে সক্ষম বলে মনে করেন।
কেইনের ভাষায়, ‘আমি জানি, গোল করার আগে ১০ জন খেলোয়াড়কে কাটিয়ে যাওয়ার মতো ফুটবলার আমি নই। তবে বিভিন্নভাবে প্রতিপক্ষকে বিপদে ফেলতে পারি।’
ক্যারিয়ারের এই পর্যায়ে নিজেকে সবচেয়ে পরিপূর্ণ খেলোয়াড় মনে করছেন ইংলিশ অধিনায়ক। তিনি জানিয়েছেন, শারীরিক ও মানসিক দুই দিক থেকেই মাঠে নিজের সেরা অবস্থানে রয়েছেন।
২০২৬ সালের ব্যালন ডি’অর জয়ের পথে কেইন দুর্দান্ত একটি মৌসুম কাটিয়েছেন। ৬৫ ম্যাচে তার গোলসংখ্যা ৭৩। এই মৌসুমকে তিনি নিজের ক্যারিয়ারের সেরা মৌসুম হিসেবেও বিবেচনা করছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন