ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেপ্তার না হলে থানায় আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী


শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেপ্তার না হলে থানায় আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

ঢাকার শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী আদালতে হাজির হয়েছেন। হাজিরা শেষে তিনি জানিয়েছেন, গ্রেপ্তার না হলে আগামী সপ্তাহের রবিবার বা সোমবার তিনি শাপলা চত্বর হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করবেন।

বুধবার (২৯ জুলাই) শাহবাগ থানার ওই মামলায় তদন্ত প্রতিবেদন জমার দিন ধার্য ছিল। লতিফ সিদ্দিকীসহ অন্যান্য আসামিরা আদালতে হাজির হন। তবে শাহবাগ থানা পুলিশ প্রতিবেদন জমা দিতে পারেনি।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত জানিয়েছেন, আগামী ৭ সেপ্টেম্বর প্রতিবেদন জমার পরবর্তী দিন রেখেছেন আইনজীবী গোলাম রাব্বানী।

আরও পড়ুন: ঘোষণা দিয়েও নিরাপত্তার কারণে ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইট চালু করতে পারল না সৌদি এয়ারলাইন্স

হাজিরা শেষে আদালত থেকে বের হয়ে লতিফ সিদ্দিকী সাংবাদিকদের বলেন, ‘শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় অভিযুক্ত, এ জন্য আজ আদালতে এসেছি। যে মামলায় আমি ২০২৫ সালে গ্রেপ্তার হয়েছিলাম। আপনারা (সাংবাদিক) জানেন কি না জানি না, আমাকে আজ সকালবেলা জানানো হলো, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলা হয়েছে।

শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশের ওই মামলায় আমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমি জানি, আজ যদি আমি না আসি (আদালতে) তাহলে মনে করা হবে আমি বোধ হয় আত্মগোপনে চলে গেছি। আমি সাধারণত আত্মগোপন করি না। আমি সব সময় আত্মপ্রকাশ করতে চাই। সে জন্য আজকে এসেছি। এখন পুলিশ যদি আমাকে গ্রেপ্তার না করে তাহলে আগামী রবিবার বা সোমবার আদালতে গিয়ে নিজেকে সমর্পণ করব।’

তিনি আরো বলেন, ‘গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, আমাকে যেতে হবে না। আর মধ্যে যদি পুলিশ ধরে নিয়ে যায় তাহলে তো ভিন্ন কথা। আমি কিন্তু এবার আর ২৮ তারিখের মতো অপ্রস্তুত নই। তৈরি হয়ে আছি। আমার গাড়িতে ব্যাগ আছে, লেখালেখির জন্য খাতা-কলম আছে।’

আরও পড়ুন: সরকারের সমালোচনা করলেই গ্রেপ্তার মানবাধিকারের লঙ্ঘন: আখতার হোসেন

এ সময় মুক্তিযুদ্ধ ও ৭১ মঞ্চ নিয়েও কথা বললেও শেখ হাসিনাকে নিয়ে কিছু বলতে রাজি হননি লতিফ সিদ্দিকী।

মামলার বিবরণী অনুযায়ী, গত বছরের ৫ আগস্ট ‘মঞ্চ ৭১’ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। পরবর্তীতে ২৮ আগস্ট সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। অনুষ্ঠান শুরু হওয়ার একটু পরেই একদল ব্যক্তি আওয়ামীবিরোধী স্লোগান দিয়ে সভাস্থলে ঢুকে পড়েন। পরে দুপুর সোয়া ১২টার দিকে পুলিশের (ডিএমপি) একটি দল এলে তারা পুলিশের কাছে লতিফ সিদ্দিকী, শেখ হাফিজুর রহমান, সাংবাদিক মনজুরুল আলমসহ অন্তত ১৬ জনকে তুলে দেন। পরে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনেক মামলা করে পুলিশ। পরদিন তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

হাম উপসর্গে মৃত্যুর মিছিল থামছেই না

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০৩:৫৯ পি.এম


হাম উপসর্গে মৃত্যুর মিছিল থামছেই না

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু ঘটেছে। এর ফলে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে প্রাণহানির সংখ্যা ৮৩১ জনে পৌঁছেছে। এই সময়কালের মধ্যে নতুনভাবে শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৭৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে চট্টগ্রাম বিভাগে ২ শিশুর মৃত্যু ঘটেছে। পাশাপাশি, এই সময়ের মধ্যে ঢাকা বিভাগে হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর প্রাণহানি হয়েছে। সবমিলিয়ে, ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৮৩১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, হামের উপসর্গে ৭৩৫ জন ও হামে আক্রান্ত হয়ে ৯৬ জনের মৃত্যু।

এদিকে, সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৯ জনের হাম শনাক্ত হয়েছে। একই সঙ্গে, এই সময়সীমায় আরও ৯৯৬ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা দিয়েছে। ফলে গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত মোট ১ লাখ ২৬ হাজার ৫৪০ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। পাশাপাশি, এই সময়কালে মোট ১৫ হাজার ৭৩৯ জনের হাম শনাক্ত ঘটেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৯ হাজার ৩৬৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ৫ হাজার ১৯৮ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সড়ক দুর্ঘটনায় আহত অভিনেত্রী মেঘলা মুক্তার শারীরিক অবস্থা সংকটাপন্ন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০৪:০১ পি.এম


সড়ক দুর্ঘটনায় আহত অভিনেত্রী মেঘলা মুক্তার শারীরিক অবস্থা সংকটাপন্ন

ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী মেঘলা মুক্তা গুরুতরভাবে আহত হয়েছেন একটি সড়ক দুর্ঘটনায়। বর্তমানে তিনি রাজধানীর একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে ভর্তি রয়েছেন।

উল্লেখ্য, তার অস্ত্রোপচার চলছে বলে জানা গেছে।

মঙ্গলবার (২৯ জুলাই) অভিনেত্রীর অফিসিয়াল অ্যাডমিনের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। একই সঙ্গে, তাঁর দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া ও শুভকামনা কামনা করা হয়েছে।

বিবৃতিতে জানানো হয়, মেঘলা মুক্তা বর্তমানে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন। এদিকে, বর্তমান পরিস্থিতিতে যাচাই-বাছাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য বা গুজব ছড়ানো থেকে সবাইকে অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি জানানো হয়, তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা অফিসিয়ালভাবে প্রকাশ করা হবে।

তবে দুর্ঘটনাটি কোথায় এবং কীভাবে ঘটেছে, সে বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। একইভাবে, অভিনেত্রীর বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে হাসপাতাল বা পরিবারের পক্ষ থেকেও অতিরিক্ত কোনো তথ্য জানানো হয়নি।

মেঘলা মুক্তা ক্যারিয়ারের শুরুতে ভারতের তেলেগু ভাষার চলচ্চিত্র ‘সাকালা কালা ভাল্লাভুডু’-এর মাধ্যমে আলোচনায় আসেন। এরপর দেশের চলচ্চিত্র ও ওটিটি প্ল্যাটফর্মের বিভিন্ন প্রযোজনায় অভিনয় করে তিনি দর্শকদের কাছে পরিচিতি লাভ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কমলনগরে এক বাউন্ডারিতে দুইটি প্রাথমিক বিদ্যালয়, স্থানান্তরের দাবি এলাকাবাসীর

আন্তর্জাতিক ডেস্ক

শোরাফ উদ্দিন

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০৪:০৫ পি.এম


কমলনগরে এক বাউন্ডারিতে দুইটি প্রাথমিক বিদ্যালয়, স্থানান্তরের দাবি এলাকাবাসীর

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুরের কমলনগরে দুইটি সরকারি প্রাথমিক বিদ্যালয় একই স্থানে ও একই সীমানাপ্রাচীরের ভেতর চলছে। চর লরেন্স ইউনিয়নের বাসিন্দা সাবেক সংসদ সদস্য এমপি সিরাজুল ইসলামের বাড়ির সামনে অবস্থিত এই দুই প্রতিষ্ঠানে শিক্ষার্থী মোট ২৮৬ জন। পার্শ্ববর্তী চর কাদিরা ইউনিয়নের ডাক্তার পাড়া এলাকায় বিদ্যালয় না থাকার কারণে শত শত শিশু শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে। এ পরিস্থিতিতে সচেতন মহল এবং এলাকাবাসী দুটি স্কুলের যেকোনো একটিকে স্থানান্তরের জোর দাবি জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৯২১ সালে প্রতিষ্ঠিত ‘চর লরেন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়’ এ বর্তমানে ১৩২ জন শিক্ষার্থী এবং ৪ জন শিক্ষক রয়েছেন। একই বাউন্ডারিতে প্রতিষ্ঠিত ১৯৭৩ সালের ‘চর লরেন্স শহীদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে’ শিক্ষার্থী ১৫৪ জন এবং শিক্ষক ৫ জন আছেন। একটি স্থানে দুটি বিদ্যালয় থাকার কারণে প্রশাসনিক জটিলতার সঙ্গে সম্পদের অপচয়ের অভিযোগও উঠেছে স্থানীয়দের পক্ষ থেকে।

অন্যদিকে, চর কাদিরার ডাক্তার পাড়া এলাকায় পাকা দুর্যোগ আশ্রয়কেন্দ্র ও কিল্লা থাকলেও দুই কিলোমিটারের মধ্যে প্রাথমিক শিক্ষার কোনো সুযোগ নেই। এই কারণে সেখানকার শিশুরা চরম ঝুঁকির মধ্যে পড়ে যেতে বাধ্য হচ্ছে অথবা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।

এলাকাবাসীদের ধারণা, একই সীমানায় থাকা দুই প্রতিষ্ঠানের যেকোনো একটি যদি চর কাদিরার ডাক্তার পাড়া এলাকার দুর্যোগ আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করা হয়, তাহলে উভয় অঞ্চলের শিক্ষা ব্যবস্থায় ভারসাম্য আসবে।

এ বিষয়ে কমলনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার প্রান্তিক সাহা জানিয়েছেন, কিল্লা ও সংশ্লিষ্ট গ্রামে বিদ্যালয় না থাকার বিষয়টি বিবেচনা করে ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একটি প্রস্তাবনা পাঠানো হয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত পদক্ষেপ নিয়ে শিশুদের পড়ালেখার সুযোগ নিশ্চিত করার অনুরোধ করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বীনা মূল্যে দিনব্যাপী চিকিৎসা সেবা দিয়েছে কার্ডিয়াক সেন্টার এন্ড স্পেশালাইজড হাসপাতাল ফেনী

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিনিধি

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০৪:০৬ পি.এম


বীনা মূল্যে দিনব্যাপী চিকিৎসা সেবা দিয়েছে কার্ডিয়াক সেন্টার এন্ড স্পেশালাইজড হাসপাতাল ফেনী

বুধবার সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত বিশেষজ্ঞ চিকিৎসক ডা: মুর্তজা শাহরিয়ার গরিব এবং অসহায় মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে চিকিৎসা সেবা প্রদান করেন। এই সময় শহরের এবং শহরের বাহিরে থেকে বিভিন্ন শ্রেণীর রোগীরা বিনামূল্যে চিকিৎসা নিয়ে উপকৃত হয়েছে। রাজিয়া খাতুন নামে একজন রোগী জানান, বীনামূল্যে চিকিৎসা পেয়ে আমরা উপকৃত হয়েছি, কার্ডিয়াক হাসপাতালের এমন আয়োজন গরিব মানুষের জন্য খুব উপকারী। আবুল কালাম নামের একজন রোগী বলেন, হাসপাতালগুলোর এমন আয়োজন করলে গরিব রোগীরা উপকার পাবে, আমি কৃতজ্ঞ এই হাসপাতালে। রোগীদের চিকিৎসা প্রদানকালে ডা: মুর্তজা শাহরিয়ার বলেন চিকিৎসা মানুষ মৌলিক অধিকার। কিন্তু আমাদের সমাজে অনেকেই অর্থের অভাবে পরিপূর্ণ চিকিৎসা পায় না। আমরা কার্ডিয়াক সেন্টার এন্ড স্পেশালাইজড হাসপাতালের পক্ষ থেকে কিছু চেষ্টা করছি সাধারণ মানুষের পাশে দাঁড়াতে। এভাবে অন্যানেরা এগিয়ে আসলে গরীবরা চিকিৎসা সেবা কিছুটা হলেও পাবে, যা তাদের উপকারে আসবে। এসময় চিকিৎসকরা হৃদরোগ, বক্ষব্যাধি, উচ্চরক্তচাপ সহ নানান সমস্যা নিয়ে আসা রোগীদের চিকিৎসা প্রদান করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%