ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

এনটিআরসির মাধ্যমে শিক্ষক নিয়োগের দাবি ঢাবি শিক্ষার্থীদের


এনটিআরসির মাধ্যমে শিক্ষক নিয়োগের দাবি ঢাবি শিক্ষার্থীদের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এনটিআরসির বদলে ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা দেয়ার সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন।

তারার দাবী, সিদ্ধান্ত প্রত্যাহারের আনুষ্ঠানিক ঘোষণা না দিলে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

মঙ্গলবার (১১ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে আয়োজিত কর্মসূচি থেকে এ দাবি উত্থাপন করা হয়।

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু

তাদের অভিযোগ হলো, মেধার ভিত্তিতে এনটিআরসির মাধ্যমে শিক্ষক নিয়োগের পরিবর্তে যদি ম্যানেজিং কমিটির হাতে নিয়োগের ক্ষমতা দেয়া হয় তবে নিয়োগ বাণিজ্যের সুযোগ তৈরি হবে।

শিক্ষার্থীরা বলেন, শিক্ষামন্ত্রী সিদ্ধান্ত নিয়ে এটিকে গুজব বললেও, তবে তিনি এ বিষয়ে যে এমন সিদ্ধান্ত নেয়া হবে না সেটিও স্পষ্ট করেননি। তারা অনতিবিলম্বে সিদ্ধান্ত বাতিলের আনুষ্ঠানিক ঘোষণা না দিলে আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের হুঁশিয়ারি দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তীব্র লোডশেডিং এ আমতলীর অতিষ্ট জনজীবন

আন্তর্জাতিক ডেস্ক

আমতলী (বরগুনা) প্রতিনিধি

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৫৫ পি.এম


তীব্র লোডশেডিং এ আমতলীর অতিষ্ট জনজীবন

বিদ্যুৎ আসে কিন্তু যাওয়ার মানে নেই, আসেই না। সারা দিনে দুই একবার আসলেও তা ১০-১৫ মিনিটের বেশী স্থায়ীত্ব পায় না। বিদ্যুৎ সমস্যায় অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। এ বিষয়ে আক্ষেপের সাথে মন্তব্য করেছেন আমতলী পৌর শহরের বাসিন্দা মোঃ রিপন মুন্সি। তিনি আরো বলেন, বিদ্যুতের প্রতি আশা ছেড়ে দিয়ে বিকল্প চিন্তা ভাবনা করছি।

আমতলী পল্লী বিদ্যুতের জোনাল অফিসের এজিএম মোঃ কাওসার আহমেদ জানান, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকার কারণে এমন লোডশেডিং ঘটছে। আমতলী উপজেলায় ১৩ মেগাওয়ার্ড বিদ্যুতের চাহিদা বিদ্যমান। তবে সেখানে বর্তমানে পাওয়া যাচ্ছে মাত্র ৫ মেগাওয়ার্ড বিদ্যুৎ। তাই ৮ মেগাওয়ার্ড বিদ্যুতের লোডশেডিং অবশ্যম্ভাবী।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, আমতলী উপজেলায় ৬৭ হাজার পরিবারকে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে। এই সকল পরিবারের প্রতিদিন ১৩ মেগাওয়ার্ড বিদ্যুতের প্রয়োজন। কিন্তু গত ১৫ দিন ধরে বিদ্যুতের তীব্র লোডশেডিং দেখা যাচ্ছে। প্রতিদিন গড়ে চার-পাঁচ ঘণ্টা বিদ্যুৎ থাকে, বাকী সময় নয়তো কোনোভাবে লোডশেডিং হচ্ছে। এ নাজুক পরিস্থিতিতে আমতলী বাসী আরও অতিষ্ঠ হয়ে উঠেছে।

গৃহিনী রুমা আক্তার বলেন, বর্তমানে বিদ্যুতের যন্ত্রণা চরম অবস্থায় রয়েছে। দিনের বেলায় তো বিদ্যুৎ নেই, রাতের সময়ও বিদ্যুৎ আসলে তা কিছু ক্ষণ পরই চলে যায়। বিদ্যুতের যন্ত্রণার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সরকারের কাছে তিনি দাবি জানাচ্ছেন।

স্কুলছাত্রী তানজিলা আক্তার বলেন, বিদ্যুতের কারণে রাতের লেখাপড়া প্রায় বন্ধ হয়ে আছে। বর্তমানে হারিকেন ছাড়া কোনো বিকল্প নেই।

মাছ বিক্রেতা আব্দুল কাদের জানান, বরফ না পাওয়ার ফলে মাছ নিয়ে চরম সমস্যায় রয়েছি। আল্লাই জানেন, কবে এই সমস্যার থেকে আমরা রক্ষা পাব।

আমতলীর ফাতেমা আইস ফ্যাক্টরীর মালিক মোঃ সাইফুল ইসলাম বলেন, বিদ্যুতের অভাবে বরফ উৎপাদন প্রায় বন্ধ হয়ে গেছে। ব্যবসার পরিস্থিতি খুব খারাপ। মাছ ব্যবসায়ীদের বরফ দিতে পারছি না, যার ফলে তাদেরও সমস্যা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৫৬ পি.এম


রাজধানীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

ঢাকা, ১১ আগস্ট, ২০২৬ : রাজধানীর ধোলাইপাড় এলাকায় শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় পণ্যকে জব্দ করেছে কোস্ট গার্ড।

আজ (মঙ্গলবার) বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এই তথ্য জানান।

তিনি উল্লেখ করেন, যাত্রাবাড়ী থানার ধোলাইপাড় বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় গতকাল (সোমবার) সন্ধ্যা সাড়ে ৭ টা থেকে রাত ১২ টার মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে কোস্ট গার্ড স্টেশন পাগলার দ্বারা।

এই অভিযানে সন্দেহজনক ৩টি ভ্যান গাড়ি তল্লাশি করে প্রায় ১ কোটি ১৭ লাখ ৯৭ হাজার টাকা মূল্যের অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি এবং প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়।

এ সময় প্রকৃত মালিককে পাওয়া না যাওয়ায় ভ্যান চালকদের মুচলেকা নিয়ে ভ্যানসহ ছেড়ে দেওয়া হয়।

জব্দকৃত মালামালটি বংশাল সার্কেল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কাছে হস্তান্তর করা হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আরও জানান, চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অন্তর্ভুক্তিমূলক, টেকসই ও জলবায়ু সহনশীল পানি ব্যবস্থাপনা গড়ে তোলা হবে: মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৫৬ পি.এম


অন্তর্ভুক্তিমূলক, টেকসই ও জলবায়ু সহনশীল পানি ব্যবস্থাপনা গড়ে তোলা হবে: মন্ত্রী

পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সরকার নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক, টেকসই ও জলবায়ু সহনশীল পানি ব্যবস্থাপনা গড়ে তুলতে কাজ করছে। তিনি সম্মিলিত প্রচেষ্টা ও অংশীদারত্বের মাধ্যমে সকলের বাসযোগ্য, নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করেন।

আজ মঙ্গলবার (১১ আগস্ট) বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে পরিকল্পনা কমিশন কর্তৃক আয়োজিত এসডিজি অর্জনের লক্ষ্যে পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামো বাস্তবায়নের পথনির্দেশনা-বিষয়ক জাতীয় সম্মেলনের অংশ হিসেবে ‘ন্যায়সংগত আর্থ-সামাজিক উন্নয়ন এবং এসডিজির ৩, ৫, ৬ ও ১০ নম্বর লক্ষ্য অর্জন’ বিষয়ক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় মন্ত্রী উল্লেখ করেন যে, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের ঝুঁকি বহনকারী অন্যতম দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বন্যা, নদীভাঙন, ঘূর্ণিঝড়, খরা, জলাবদ্ধতা এবং লবণাক্ততার মতো চ্যালেঞ্জগুলি আমাদের পানিসম্পদ ব্যবস্থাপনাকে জটিল করে তুলছে।

তিনি আরও বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জীবন-জীবিকা, কৃষির কল্যাণ এবং অর্থনৈতিক রূপান্তরের জন্য পদ্মা ব্যারেজ অনুমোদন হয়েছে। মন্ত্রী আশা প্রকাশ করেন যে, তিস্তা মহাপরিকল্পনার বিষয়ে বিশেষজ্ঞদের মতামত আসলে সহসাই অনুমোদন পাবে।

প্যানেল আলোচনায় সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডির ফেলো প্রফেসর মুস্তাফিজুর রহমান সভাপতিত্ব করেন। গেস্ট অব অনার হিসেবে সংসদ সদস্য আনা মিঞ্জ বক্তব্য রাখেন। প্যানেল আলোচনায় অংশ নেন পার্থ হেফাজ শেখ (পরিচালক, ওয়াটার এইড বাংলাদেশ), অ্যাডভোকেট কামরুন নাহার (পরিচালক, নারীপক্ষ), সাইফুর রহমান (প্রোগ্রাম অফিসার, ইউনিসেফ বাংলাদেশ)।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এভারটন-প্যালেসের ম্যাকনিল-জনসন অদলবদল চুক্তি সম্পন্ন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৫৮ পি.এম


এভারটন-প্যালেসের ম্যাকনিল-জনসন অদলবদল চুক্তি সম্পন্ন

ব্রেনান জনসন এবং ডোয়াইট ম্যাকনিলের সরাসরি অদলবদলের বিষয়ে ক্রিস্টাল প্যালেস ও এভারটন সম্মতি দিয়েছে। ছয় মাস আগে চুক্তি থেকে সরে আসার পর, প্যালেসের বিরুদ্ধে ম্যাকনিল তার মানসিক অত্যাচারের অভিযোগ উত্থাপন করার পর এই অদলবদল চুক্তি সম্পন্ন হলো।

গার্ডিয়ানের প্রতিবেদনে প্রকাশিত হয়েছে, জনসন চলতি বছরের জানুয়ারিতে টটেনহ্যাম থেকে ৩৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে প্যালেসে যোগ দিয়ে ক্লাবটির রেকর্ড সাইনিংয়ে পরিণত হয়েছিলেন। তবে কয়েক সপ্তাহ পরে উলভস থেকে প্রাথমিকভাবে ৪৩ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ইয়োর্গেন লারসেনের আগমনে সেই রেকর্ডটি ভেঙে ফেলা হয়। জনসন ও ম্যাকনিল উভয়ই চুক্তি বাড়ানোর পাশাপাশি অতিরিক্ত ১ বছরের জন্য চার বছরের চুক্তিতে সম্মত হয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%